একটি সূর্যাস্তের দৃশ্য অঙ্কন যার সাথে রঙ্গিলা আকাশ || ডিজিটাল আর্ট #113
হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। কেমন আছেন সবাই। মনে হচ্ছে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়াতে অনেক ভালো আছি। এই গত ৩ দিন ভালোই ধকল গেছে আমার উপর। নানু সৌদি আরব থেকে এসেছে ওমরা করে তাকে রিসিভ করে সাথে করে গ্রামে চলে গিয়েছিলাম। তারপর একদিন থেকে আজকে আবার ঢাকায় ব্যাক করি। এসেই আবার একটা যায়গায় যাই সিভি দিতে। তারপর এসে পড়াতে গেছি। একটু ফ্রি হলাম মাত্র। ভাবলাম অনেকদিন ছবি আঁকি না। তাই একটা সূর্যাস্তের ছবি কল্পনা করে এঁকে ফেললাম। সাথে ছিলো রঙিন এক আকাশ।
ডিজিটাল আর্ট করতে বেশি কিছু লাগেনা। আমার যা যা লেগেছে-
- কম্পিউটার
- Adobe Photoshop CS6
- ফ্রি কাস্টম ব্রাশ Brusheezy! থেকে। এখান থেকে কপিরাইট ফ্রি কাস্টম ব্রাশ প্রিসেট নামাতে পারবেন)
প্রথমে আমি ফটোশপ ওপেন করে নিউ ফাইল তৈরি করি যার সাইজ রেশিও ২০০০X১১২৪ পিক্সেল।
প্রথমে লেয়ার মেনু থেকে নতুন একটি লেয়ার খুলে নেই। কারণ ব্যাকগ্রাউন্ড লেয়ার এ কাজ করা যায়না। যায় তবে ঝালেলা হয়। ডিজিটাল আর্ট গুলোতে লেয়ার আলাদা থাকলে পরে সুবিধা মতন কাস্টমাইজ করা যায়।
এবার সেই লেয়ারে লেসো টুল এর মাধ্যমে সামনে একটি যায়গা তৈরি করে নেই। এটি মাঠের মতন আরকি।
এবার লিগাসি ব্রাশ টুল থেকে ডুইন ঘাস এর ব্রাশ সিলেক্ট করি। এটা ডিফল্ট ভাবেই থাকে। আপনাকে শুধু সেটিংস থেকে চালু করে নিতে হবে। না পারলে সমস্যা নাই। আমি সামনের টিউটোরিয়াল এই ঘাস নিয়ে করবো নে।
সেই লিগাসি ব্রাশ টুল দিয়ে সব কিছু সুন্দর ভাবে সম্পন্ন করি। ঘাসে পুরো মাঠ ভরিয়ে দেই।
এবার আমার ছবির ব্যাকগ্রাউন্ড হিসেবে সুন্দর একটি গ্র্যাডিয়েন্ট রঙ যুক্ত করি। এতে ছবি সৌন্দর্য অনেক অংশে বেড়ে গিয়েছে।
এবার কাস্টম ব্রাশ টুল ব্যবহার করে দুই পাশে কিছু গাছ এঁকে দেই। আশা করি এখন আপনারাও আমার সেই টিউটোরিয়াল দেখে গাছ আঁকতে পারেন।
এবার মাঝ বরাবর এলিপ্টিকাল মারকিউ টুল দিয়ে একটি সূর্য এঁকে দেই। এটি অর্ধেক এর একটু বেশি রাখি। যেনো মনে হয় অস্ত যাচ্ছে।
এবার সূর্যের গ্লো তৈরি করি সাথে আকাশ এ অনেক মেঘ এঁকে দেই।
এবার প্রথমে কালার কারেকশন করি। তারপর সূর্যের একটু অংশ নিচের দিকে নামাই। তারপর আমার নাম যুক্ত করে ড্রইং সম্পন্ন করি।
তো এই ছিলো আজকের পোস্ট এ। কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন।
░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░
আমি রাজু আহমেদ। আমি একজন ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বি.এস.সি ইঞ্জিনিয়ারিং পড়ছি সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে। আমি বাঙ্গালী তাই বাংলা ভাষায় লিখতে ও পড়তে পছন্দ করি। ফোন দিয়ে ছোটখাট ছবি তোলাই আমার সখ। এছাড়াও ঘুরতে অনেক ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
ভালোই বিজি সময় যাচ্ছে তাহলে ভাই! বিজি থাকায় ভালো। আপনার নানু ওমরা হজ করে এসেছে জেনে ভালো লাগলো। যাক, অনেকদিন পর মনে হয় আপনার ডিজিটাল আর্ট দেখলাম। বরাবরই মতো সুন্দর হয়েছে 🌼
জ্বি ভাই। এখন আর বেশি ডিজিটাল আর্ট করা হয়না। সপ্তাহে একটা করি।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
ভাই, আপনার ডিজিটাল আর্ট দেখে রীতিমত মুগ্ধ হয়ে গেলাম। ডিজিটাল আর্টের মাধ্যমে রঙ্গিলা আকাশ সত্যিই দারুণ হয়েছে। আপনার ডিজিটাল আর্টের উপর দক্ষতা দেখে বেশ ভালো লাগলো। খুব সুন্দর করে একটি সূর্যাস্তের দৃশ্য অংকন ও রঙ্গিলা আকাশ ডিজিটাল আর্টের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। ডিজিটাল আর্টের প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ ভাইয়া। আমি সব সময় চেস্টা করি আর্ট গুলো সুন্দর করে করতে। আমার নিজের কাছে ভালো লাগে অনেক।
আপনার ডিজিটাল আর্টটি জাস্ট অসাধারণ হয়েছে। আমার কাছে তো বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এই আর্ট এর প্রক্রিয়াটা শেয়ার করার জন্য।
আমার আর্ট থেকে যদি একটু কিছু শিখতে পারেন তাহলেই আমি ধন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভাইয়া অসাধারণ একটি দৃশ্য আর্ট করেছেন যা দেখে আমও মুগ্ধ হয়ে গেলাম। আপনার আর্ট সত্যি অনেক সুন্দর হয়েছে। আমার কাছে ডিজিটাল আর্ট খুব ভালো লাগে। আমি প্রথমে ভেবেছিলাম ফটোগ্রাফি করা কোনো দৃশ্য কিন্তু পরে টাইটেল ভালো করে পড়ে বোঝাতে পারলাম এটি ডিজিটাল আর্ট। কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার আর্ট দেখে মুগ্ধ হয়েছেন যেনে অনেক ভালো লাগলো আপু। দোয়া করবেন আমার জন্য।
আপনার ডিজিটাল আর্ট গুলো বরাবরই খুব চমৎকার ছিল। আর অনেকদিন পরে আপনার ডিজিটাল আর্ট দেখতে পেলাম। বেশ চমৎকার হয়েছে আজকের এই সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটি।ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে তুলে ধরার জন্য।
আমার আর্ট গুলো দেখে খুশি হন আপনি এটা জেনে খুবই ভালো লাগলো ভাই।
আপনি আসলে অনেক চমৎকার কিছু আর্ট উপহার দেন সবসময় ধন্যবাদ।
ফটোশপের কাজ জানার সুবিধা অনেক, এখানে কাজ করতে পারলে নিজের অভিজ্ঞতা বাড়ে এবং ইচ্ছেমতো পোস্ট করা যায়। আপনার একটি সূর্যাস্তের দৃশ্য অঙ্কন যার সাথে রঙ্গিলা আকাশ ডিজিটাল আর্ট আসলেই অনেক সুন্দর হয়েছে। আপনি অনেক দক্ষতার সাথে চিত্রটি আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ ভাইয়া।
একদম। কাজ জানলে অনেক সুবিধা।
আপনার সূর্যাস্তের সাথে রঙ্গিলা আকাশ এর ডিজিটাল আর্ট টি চমৎকার হয়েছে আপু।আপনি আর্ট এর সমস্ত ধাপ খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন।ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু। আমার আর্ট এর এতো সুন্দর প্রশংসা করার জন্য।