আর্ট :ম্যান্ডেলা ডিজাইন।

in আমার বাংলা ব্লগ2 years ago

1000008312.jpg

1000008311.jpg

হ্যালো প্রিয় বন্ধুরা ,

আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে, কি অবস্থা সবার? নিশ্চয়ই সবাই ভালো আছেন। সবার ভালো এবং সুস্থ থাকার কামনা রাখি। আলহামদুলিল্লাহ আমি নিজেও ভালো আছি। আজকে আপনাদের মাঝে একটা ম্যান্ডেলা আর্ট পোস্ট শেয়ার করতে যাচ্ছি। আমি নতুন নতুন আর্ট করা শিখতেছি।আমি মূলত আঁকতে খুব বেশি পারদর্শী না। তবে আমি চেষ্টা করি সুন্দর ভাবে আঁকার। আমি প্রায় মাঝেমধ্যে কিছু না কিছু আঁকতে বসি। মন মত করে আঁকা করি।
এমনিতেই আমার কাছে আর্ট করতে খুবই ভালো লাগে। যদিও আমি এখনো পুরোপুরি পারফেক্ট ভাবে আর্ট করতে পারিনা। কিন্তু তারপরেও চেষ্টা করি। আসলে যে কোন শিল্প সবারই পছন্দের। তেমনি আমারও ভীষণ ভালো লাগে। আর আজকে আমি আপনাদের মাঝে খুব সুন্দর একটি আর্ট নিয়ে হাজির হলাম। একটি বৃত্ত এঁকে এর চারপাশে আরো কয়েকটি বৃত্ত এঁকে তার মধ্যে আমি নিজের মতো করে নকশা করলাম। আশা করব আমার করা আর্ট আপনাদের সবার পছন্দ হবে।

আঁকার উপকরণ

• আঁকার বই
•কলম

1000008228.jpg

আঁকার বিবরণ :

ধাপ - ১ :


প্রথমে আমি সাদা কাগজের উপর ছোট একটি গোল বৃত্ত এঁকে নিলাম।

1000008263.jpg

ধাপ - ২ :


এরপর বৃত্তটির চারপাশে ছোট ছোট চিকন চিকন পাঁপড়ি একে নিলাম।

1000008267.jpg

ধাপ - ৩ :


এরপর এর চারপাশে বড় বড় পাঁপড়ি এঁকে নিলাম।

1000008268.jpg

ধাপ - ৪ :


এরপর পাঁপড়ি গুলো গাঁঢ় করে নিলাম।

1000008269.jpg

ধাপ - ৫ :


এরপর পাঁপড়িগুলোর ভিতরে ছোট ছোট বিন্দু এঁকে নিলাম।

1000008270.jpg

ধাপ - ৬ :


এরপর এর উপর আরেকটি রেখার ধাপ এঁকে নিলাম।

1000008272.jpg

ধাপ - ৭ :


এরপর এর উপর চিকন কিছু পাঁপড়ি এঁকে নিলাম।

1000008275.jpg

1000008274.jpg

ধাপ - ৮ :


এরপর পাঁপড়িগুলোর উপর আরেকটি রেখার ধাপ এঁকে নিলাম।

1000008276.jpg

ধাপ - ৯ :


এরপর এর উপর বৃত্ত দিয়ে এর চারপাশে কিছু চিকন পাঁপড়ি এঁকে নিলাম।

1000008277.jpg

ধাপ - ১০ :


এভাবে করে কয়েকটি ফুল এঁকে নিলাম।

1000008278.jpg

ধাপ - ১১ :


এরপর এগুলোর উপর একটু গাঁঢ় করে রেখা এঁকে নিলাম।

1000008279.jpg

ধাপ - ১২ :


এরপর এগুলোর উপর ছোট ছোট বিন্দু এঁকে নিলাম।

1000008281.jpg

ধাপ - ১৩ :


এরপর এর চারপাশে কয়েকটি পাতা এঁকে নিলাম।

1000008283.jpg

ধাপ - ১৪ :


এরপর একটি গোল বৃত্ত এঁকে নিলাম।

1000008291.jpg

ধাপ - ১৫ :


এরপর এর উপর রেখা পেঁচিয়ে ফুল আকৃতির মতো করে এঁকে নিলাম।

1000008292.jpg

ধাপ - ১৬ :


এভাবে করে কয়েকটি ফুল এঁকে নিলাম।

1000008295.jpg

ধাপ - ১৭ :


এরপর সেগুলো গাঁঢ় করে নিলাম।

1000008303.jpg

ধাপ - ১৮ :


এরপরে এর উপর কয়েকটি পাতা এঁকে নিলাম।

1000008304.jpg

ফাইনাল আউটপুট :


অবশেষে আমার আঁকা ম্যান্ডেলা ডিজাইন আর্ট করা শেষ হলো। এরপর আমি এর কয়েকটি ফটোগ্রাফি করে নিলাম।

1000008305.jpg

1000008310.jpg

আশা করি আমার আর্ট করা মেন্ডেলার ডিজাইনটি আপনাদের পছন্দ হবে। পরবর্তীতে নতুন আর্ট নিয়ে আপনাদের সাথে হাজির হব । সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করি।
ধন্যবাদ সবাইকে।

আমার পরিচয়

IMG-20240330-WA0006.jpg

আসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।শুরুতে সবাইকে আন্তরিক অভিনন্দন। আমি নিগার সুলতানা জেবিন, আমার Steemit ব্যবহারকারী আইডি - @nigarjebin। আমি ফেনী জেলায় জন্মগ্রহণ করেছি। বর্তমানে ফেনী শহরেই অবস্থান করছি। আমি ফেনীতে পড়াশোনা করেছি এবং বড় হয়েছি।আমি ভ্রমণ করতে এবং ছবি তুলতে ভালোবাসি। নৃত্য নতুন জায়গা ভ্রমন করতে আমার খুব ভালো লাগে। আমি লেখালেখি এবং বিভিন্ন কারুকাজ করতে ও খুবই পছন্দ করি। আর আমার অন্যতম শখ হলো রান্না করা । প্রতিদিন নতুন কোনো না কোনো রেসিপি বানাতে আমি আনন্দ পাই।

ধন্যবাদ আমার পোস্টটা ভিজিট করার জন্য

বাংলা আমার মুখের ভাষা

Logo-1.png

Banner.png

Sort:  
 2 years ago 

আপনি আজকে এত সুন্দর করে একটা কালারফুল ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন দেখে, আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। এ ধরনের ম্যান্ডেলা আর্ট গুলো আমি অনেক বেশি পছন্দ করি করতে এবং দেখতে। আগে একটু বেশি করা হতো ম্যান্ডেলা আর্ট। তবে এখন সময়ের কারণে খুব একটা করা হয় না। আপনি যদি প্রতিনিয়ত ম্যান্ডেলা আর্ট করার জন্য চেষ্টা করেন, তাহলে কিন্তু পরবর্তীতে আরো অনেক সুন্দর সুন্দর ম্যান্ডেলা আর্ট আপনি অংকন করতে পারবেন। আপনার এরকম সুন্দর ম্যান্ডেলা আর্ট সব সময় দেখতে চাই।

 2 years ago 

অসাধারণ একটি মেন্ডেলের ডিজাইন করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আসলে এই ধরনের ম্যান্ডেলের ডিজাইন আমার অনেক ভালো লাগে। আপনার এই মেন্ডেল ডিজাইন টি তৈরি করার ক্ষেত্রে ছোট বৃত্ত এঁকে নিয়ে , বৃত্তের চারপাশে ছোট ছোট পাপড়ি এঁকে নেওয়া আমার কাছে অনেক সুন্দর লেগেছে। এমন সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলে যে কোন চেষ্টাই মানুষকে সফলতা এনে দেয়। আপনি প্রতিনিয়ত চেষ্টা করতে থাকলে অবশ্যই এই ধরনের কাজের সফল হবেন । আজকে একটি ফুলের মেন্ডেলার ডিজাইন খুবই সুন্দর ছিল। দেখতে দারুণ লাগছে। আমার কাছে অনেক ভালো লাগলো।

 2 years ago 

এখন আমরা আমাদের কমিউনিটির মধ্যে তেমন একটা ম্যান্ডেলা আর্ট দেখতে পাইনা। তবে, আমরা বেশ কিছুদিন আগে খুবই সুন্দর সুন্দর ম্যান্ডেলা আর্ট দেখেছিলাম। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে একটি ম্যান্ডেলা আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার হাতের এতো সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট দেখে বেশ ভালো লাগলো আমার কাছে।

 2 years ago 

আপু আপনি খুবই চমৎকার করে ম্যান্ডেলা ডিজাইন করে আমাদের সাথে শেয়ার করছেন।
ম্যান্ডেলাটি দেখতে অনেক সুন্দর হয়েছে। এত সুন্দর একটি আয়োজনের জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। 💞

 2 years ago 

আপনি আর্ট করতে পছন্দ করেন জেনে ভালো লাগলো। আপনার আজকের ম্যান্ডেলা আর্ট সত্যিই খুব সুন্দর হয়েছে। চেষ্টা করতে করতে আরো সুন্দর ম্যান্ডেল আর্ট করতে পারবেন আপনি। কালার পেন দিয়ে পুরো জিনিসটা আর্ট করেছেন। খুবই ভালো লাগলো দেখে। খুব নিখুঁত ভাবে পুরো ডিজাইনটা করেছেন আপু। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ম্যান্ডেলা ডিজাইন অসাধারণ হয়েছে, দেখতে পেয়ে মুগ্ধ হলাম। আসলে ম্যান্ডেলা চিত্রগুলো আমার খুবই ভালো লাগে। আপনি খুবই দক্ষতা দিয়ে এই চিত্রটি অঙ্কন করলেন। দেখে ভালো লাগলো।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ম্যান্ডেলা ডিজাইন অসাধারণ হয়েছে আপু। এই ধরনের ডিজাইনগুলো আমি কখনো করিনি। তবে এই ডিজাইনগুলো দেখে মনে হয় সময় নিয়ে করতে হয়। চমৎকার একটি ডিজাইন শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.077
BTC 65812.53
ETH 1719.32
USDT 1.00
SBD 0.41