আর্ট : " এসো নিজে করি " প্রজাপতির এবং ফুলের ম্যান্ডেলা আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

ABB 7 এপ্রিল 2k24 রবিবার

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

1000109702.jpg

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব প্রজাপতির এবং ফুলের ম্যান্ডেলা আর্ট। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা সকলের আজকে প্রজাপতির এবং ফুলের ম্যান্ডেলা আর্ট ভালো লাগবে।

আজকে আমি আপনাদের মাঝে অনেক সুন্দর একটা ম্যান্ডেলা আর্ট নিয়ে হাজির হয়েছি। ম্যান্ডেলা আর্ট করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এই জন্য আমি যখনই সময় পাই, তখনই ম্যান্ডেলা আর্ট করার জন্য বসে যাই। আমি প্রতি সপ্তাহে আপনাদের মাঝে একটি করে ম্যান্ডেলা আর্ট শেয়ার করার চেষ্টা করি। আর তাই আজকেও চলে আসলাম ম্যান্ডেলা আর্ট নিয়ে। ম্যান্ডেলা আর্ট দেখতে যতটা সহজে মনে হয় ততটা সহজ না কিন্তু। ম্যান্ডেলা আর্ট গুলো অঙ্কন করার জন্য ধৈর্য, সময় ও দক্ষতার প্রয়োজন হয় অনেক বেশি। এগুলো কাজে না লাগিয়ে যদি আর্ট করতে বসেন, তাহলে আপনি একটা আর্ট সম্পূর্ণ করতে পারবেন না। সময় নিয়ে ম্যান্ডেলা আর্টগুলো করলে বেশি সুন্দর হয়। তাই আমি যখনই ম্যান্ডেলা আর্ট করি, তখন একটু বেশি সময় নিয়ে করে থাকে। এটা করতে তো আমার প্রচুর সময় লেগে গিয়েছিল। তবুও হাল না ছেড়ে দিয়ে পুরোটা অঙ্কন করি। অঙ্কন করার পর খুব ভালো লাগতেছিল আমার কাছে। যাই হোক চেষ্টা করেছি উপস্থাপনার মাধ্যমে এটা তুলে ধরার জন্য। যে কেউ চাইলেই কিন্তু এটা অঙ্কন করতে পারবে উপস্থাপনা দেখে। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই ম্যান্ডেলা আর্ট অঙ্কন করার পদ্ধতি।

1000109702.jpg

উপকরণ

আঁকার খাতা
কলম
মার্কার
স্কেল

IMG_20220312_002424.jpg

ধাপ 1️⃣

প্রথমে আমি পেন্সিল দিয়ে কিছু ফুল এবং প্রজাপতির স্কেচ এঁকে নিলাম। তারপরে কালো কলম দিয়ে অনেক সুন্দর করে পেন্সিল দিয়ে আঁকা স্কেচ টা এঁকে নিলাম।

1000109522.jpg

ধাপ 2️⃣

এরপর প্রজাপতিটার চারপাশে কালো মার্কার কলম দিয়ে এঁকে নিলাম। তারপর প্রজাপতির শরীরের নিচের অংশে কালো করে নিলাম।

1000109508.jpg

ধাপ 3️⃣

এরপর ফুল গুলোর মধ্যে ডিজাইন করে নিলাম। এরপর উপরের অংশে বাঁকা বাঁকা করে দাগ দিয়ে ডিজাইন করে নিলাম অনেক সুন্দর করে।

1000109526.jpg

ধাপ 4️⃣

তারপরে প্রজাপতির ডানার ভিতরে ডিজাইন করে নিলাম। এরপর উপরের অংশে নিখুঁত ডিজাইন করলাম।

1000109530.jpg

ধাপ 5️⃣

তারপর প্রজাপতির ডানার ভিতরে আরও নিখুঁত নিখুঁত ডিজাইন আঁকতে লাগলাম।

1000109528.jpg

ধাপ 6️⃣

তারপর প্রজাপতির ডানার একেবারে নিচের অংশে আরো কিছু ডিজাইন আঁকতে লাগলাম ভিন্ন ভিন্ন ফুলের ডিজাইন এর মাধ্যমে।

1000109518.jpg

ধাপ 7️⃣

এভাবে প্রজাপতির ডানার ভেতরে ডিজাইন করে নিলাম। এভাবেই আমি আমার আজকের ম্যান্ডেলা আর্ট শেষ করলাম। আশা করছি আপনারা অনেক বেশি পছন্দ করবেন এটা দেখতে।

1000109524.jpg

ফাইনাল আউটপুট

1000109702.jpg

1000109702.jpg

আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীআর্ট
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 2 years ago 

আপনি খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে প্রজাপতি এবং ফুলের ম্যান্ডেলা অংকন তুলে ধরেছেন দেখে মুগ্ধ হলাম। রীতিমতো অবাক হয়ে গেলাম যে আপনি এত চমৎকার ভাবে এই অংকন টা করলেন কিভাবে। বোঝাই যাচ্ছে আপনি অনেকটা সময় নিয়ে এই অংকন করেছেন, সময় নিয়ে কোন কিছু অঙ্কন করলে দেখতে অনেক বেশি সুন্দর দেখায়। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে চমৎকারভাবে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনি আমার এই ম্যান্ডেলা আর্ট দেখে রীতিমত মুগ্ধ হয়েছেন শুনেই ভালো লাগলো।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া, ম্যান্ডেলা আর্টগুলো করতে যথেষ্ট সময় ও ধৈর্যের প্রয়োজন হয়। যার ধৈর্য কম সে এসব আর্ট করতে পারবে না। আপনার ম্যান্ডেলা আর্টটি চমৎকার হয়েছে। প্রজাপতির পাশে ফুল দেয়াতে দেখতেও চমৎকার লাগছে। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য। 🌼

 2 years ago 

আসলেই ধৈর্য ধরে আর্টগুলো করা লাগে।

 2 years ago 

আপনার আর্ট পোষ্ট মানে ভিন্ন কিছু সেটা বেশ ভালো জানি ৷ কারন বিগত দিনেও দেখেছি আপনার আর্ট ৷ যা হোক আজকের প্রজাপতির এবং ফুলের ম্যান্ডেলা আর্ট টি দারুন ৷ বেশ সময় ধৈর্য ধরে আর্ট টি করেছেন ৷

 2 years ago 

হ্যাঁ ভাই অনেক ধৈর্য এবং সময় নিয়ে ম্যান্ডেলা আর্টটি করেছি।

 2 years ago 

প্রজাপতির খুবই সুন্দর একটা ম্যান্ডেলা আর্ট তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার অংকন করা চিত্রগুলো দেখে আমি প্রতিনিয়ত অনুপ্রাণিত হই। ম্যান্ডেলা আর্ট গুলো আমার কাছে খুবই ভালো লাগে কেননা এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকে।

 2 years ago 

ম্যান্ডেলা আর্ট আপনার কাছে ভালো লাগে শুনে খুশি হলাম অনেক বেশি।

 2 years ago 

আপনার আঁকা প্রজাপতি এবং ফুলের ম্যান্ডেলা আর্ট টি খুব সুন্দর দেখতে হয়েছে ভাই। আসলেই ম্যান্ডেলা আর্ট গুলি দেখতে সহজ মনে হলেও, এগুলি করতে আসলে অনেক বেশি সময় আর ধৈর্য্যের প্রয়োজন হয়। যদিও আর্টগুলি তৈরি করার পর অনেক সুন্দর দেখতে লাগে। আর্ট টি সম্পন্ন করার প্রত্যেকটা ধাপ আমাদের মাঝে সুন্দরভাবে তুলে ধরেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিক বলেছেন আপু ম্যান্ডেলা আর্ট গুলো অঙ্কন করার জন্য ধৈর্য হওয়ার সময়ের প্রয়োজন সব থেকে বেশি হয়। ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

বাহ অসাধারণ একটি আর্ট শেয়ার করলেন আপনি দেখে মুগ্ধ হয়ে গেছি ভাইয়া। আপনি এত সুন্দর ভাবে প্রজাপতি এবং ফুলের মেন্ডেল আর্ট করলেন। এত সুন্দর ক্রিটিভিটি সব সময় অনেক বেশি মুগ্ধ করে আমাকে। প্রজাপতিটা আপনি ভিন্ন ভাবে আর্ট করলেন। এত সুন্দর একটি ইউনিক আর্ট দেখে আমার অনেক ভালো লেগেছে।

 2 years ago 

চেষ্টা করেছি সুন্দর একটা ম্যান্ডেলা আর্ট করে সবার মাঝে শেয়ার করে নেওয়ার জন্য।

 2 years ago 

অসাধারণ আর্ট করেছেন আপনি। আসলে আপনার আর্ট বেশ নিখুঁত হয়েছে ভাইয়া। ম্যান্ডেলা আর্ট দেখে খুব ভালো লাগলো। আপনার আর্ট করার দক্ষতা খুবই অসাধারণ। এই ধরনের আর্ট দেখতে খুব ভালো লাগে। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে প্রজাপতির এবং ফুলের ম্যান্ডেলা আর্ট করেছেন। বিশেষ করে প্রজাপতির আর্ট খুবই দুর্দান্ত হয়েছে। এত অসাধারণ আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

প্রজাপতি এবং ফুল সব কিছুর সৌন্দর্য সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম ম্যান্ডেলা আর্টের মাধ্যমে।

 2 years ago 

অসাধারণ হয়েছে ভাইয়া ৷ আপনার আর্ট দেখে তো মুগ্ধ হয়ে গেলাম ৷ বেশ চমৎকার ভাবে প্রজাপতির ম্যান্ডেলা আর্ট করেছেন ৷ দেখতে খুবই সুন্দর এবং আর্কষনীয় লাগছে ৷ আর্টের ধাপ গুলো ও বেশ চমৎকার ভাবে তুলে ধরেছেন ৷ সব মিলিয়ে দারুণ হয়েছে ৷ ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷

Posted using SteemPro Mobile

 2 years ago 

আর্টের ধাপ সুন্দর করে এবং চমৎকার ভাবে তুলে ধরতে পেরে ভালোই লাগতেছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64479.17
ETH 1881.96
USDT 1.00
SBD 0.37