আর্ট : নদীর পাড়ের পেইন্টিং।
Abb 28.5.24 ✅
বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নদীর পাড়ের পেইন্টিং । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা সকলের আজকে নদীর পাড়ের পেইন্টিং ভালো লাগবে।
এই ধরনের পেইন্টিং গুলো করতে আমি অনেক বেশি পছন্দ করি। আমার কাছে পেইন্টিং করতে এত ভালো লাগে যে, আমি মাঝেমধ্যেই পেইন্টিং করার চেষ্টা করি। এখন আগের মত খুব একটা পেইন্টিং করা হয় না। আসলে বেশিরভাগ সময় এখন আমি ম্যান্ডেলা আর্ট করে থাকি। কিন্তু তবুও আমি মাঝে মাঝে চেষ্টা করি পেইন্টিং করার জন্য। সুন্দর করে এই ধরনের পেইন্টিং গুলো করলে নিজের কাছে আলাদা রকম আনন্দ লাগে। তাই আমি সময় নিয়ে পেইন্টিং করার জন্য বসে থাকি। আজকে আমি জল রং দিয়ে নদীর পাড়ের অপরূপ সৌন্দর্যময় প্রাকৃতিক দৃশ্যের একটা পেইন্টিং করেছি। যেটা কিনা করার পর আমার কাছেই খুব ভালো লেগেছিল। চেষ্টা করেছি নদীর পাড়ের সৌন্দর্যকে পেইন্টিং এর মাধ্যমে ফুটিয়ে তোলার জন্য। নদীর পাড়ে কিন্তু বসে থাকতে অনেক বেশি ভালোই লাগে। বিশেষ করে এরকম চেয়ারগুলোতে বসে থাকতে একটু বেশি ভালো লাগে। আমি চেষ্টা করেছি পেইন্টিংটা করার পদ্ধতি সবার মাঝে উপস্থাপন করার জন্য। যেন যে কেউ চাইলে এটা নিজেই অঙ্কন করে নিতে পারি। চলুন তাহলে দেখে নেওয়া যাক পেইন্টিংটা করার পদ্ধতি।
উপকরণ
আঁকার খাতা
জল রং
রং করার ব্রাশ
মার্কিং টেপ
ধাপ 1️⃣
প্রথমে আমি এটার চারপাশে মাস্কিন টেপ লাগিয়ে নিলাম। এরপর মাঝখান বরাবর হলুদ রং করে নিলাম অনেক সুন্দর করে।
ধাপ 2️⃣
এরপর তার উপরে কমলা কালার করে, একেবারে উপরের অংশে হালকা নীল কালার করে নিলাম।
ধাপ 3️⃣
এরপর নিচের অংশে হালকা সবুজ কালার করে নীল কালার করে নিলাম।
ধাপ 4️⃣
তারপর অনেক সুন্দর করে পানির ঢেউ এঁকে নিয়ে, একেবারে নিচের কিছু অংশে কালো কালার করে নিয়ে একটা চেয়ার আঁকতে লাগলাম।
ধাপ 5️⃣
এভাবে অনেক সুন্দর একটা চেয়ার আঁকার পর তার পাশেই একটা বড় ছাতা এঁকে নিলাম।
ধাপ 6️⃣
এরপর একপাশে ছোট ছোট ঘাস এঁকে নিয়ে অনেক বড় করে একটা নারিকেল গাছ এঁকে নিলাম।
ধাপ 7️⃣
তারপর ছোট বড় করে আকাশে অনেক সুন্দর করে কয়েকটা পাখি এঁকে দিলাম। এভাবেই এই পেইন্টিংটা সম্পূর্ণ করি। আশা করছি আপনাদের পছন্দ হবে।
ফাইনাল আউটপুট
আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।
পোস্ট বিবরণ
| শ্রেণী | আর্ট |
|---|---|
| ক্যামেরা | Samsung S23 Ultra |
| পোস্ট তৈরি | narocky71 |
| লোকেশন | বাংলাদেশ |
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
নদী পাড়ের পেইন্টিংটি দেখে মুগ্ধ হয়ে গেলাম। এ ধরনের পেইন্টিং দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। গাছ পাখি নদী বসে থাকার জায়গা সব মিলিয়ে বেশ ভালো লাগলো। সুন্দর একটি পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ ভাই আপনার মন্তব্যটি আমাকে অনেক বেশি উৎসাহিত করেছে। অনেক ভালো লাগে আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো
https://x.com/NARocky4/status/1795253720332345693?t=W1PZzIi4ou65PY8Tlt0uhA&s=19
নদীর পাড়ের পেইন্টিং করলেন ভাইয়া চমৎকার হয়েছে।আপনি রঙের ছোঁয়ায় খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন নদীর পাড়ের সৌন্দর্য। আমার কাছে ভালো লেগেছে। আপনার পেইন্টিং এর কালার কম্বিনেশন ও দারুন ছিল।পাখি গুলো এঁকে নেওয়াতে আরো বেশী ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া আপনাকে চমৎকার এই পেইন্টিংটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমি চেষ্টা করেছি চমৎকারভাবে এটি আর্ট করার জন্য। এ ধরনের আর্ট গুলো করতে আমার অনেক বেশি ভালো লাগে। ধন্যবাদ আপু
নদীর পার হলো খুবই মনোরোম একটা পরিবেশ এখানে বসলে বিকেলের ঠান্ডা হাওয়া মন কে শিতল করে দেয়।আপনার আকা নদীর পারের পেইন্টিং টা খুব সুন্দর হয়েছে। প্রতিটি ধাপ সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন।
পেইন্টিং আপনার সুন্দর লেগেছে জেনে অনেক বেশি ভালো লাগলো আশিক ভাই। মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
পেইন্টিং আপনার সুন্দর লেগেছে জেনে অনেক বেশি ভালো লাগলো আশিক ভাই। মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
বাহ নদীর পাড়ের পেইন্টিং অসাধারণ ভাবে তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে এই ধরনের পোস্ট তৈরি করতে হলে অনেক অভিজ্ঞতা এবং দক্ষতার প্রয়োজন হয়। নদীর পাড়ে যদি এইরকম আবহাওয়া চেয়ারে বসে থাকা যায় সত্যি বেশ ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর ভাবে একটি পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
নদী আমার খুব পছন্দের ভাই। আপনার সুন্দর মন্তব্যটি আমাকে অনেক বেশি উৎসাহিত করেছে।
আমি চেষ্টা করেছি সুন্দরভাবে এটি করার জন্য। আপনার সুন্দর মন্তব্যটি আমাকে অনেক বেশি উৎসাহিত করেছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে,
পেইন্টিং তৈরি করতে আমার নিজের কাছে ও ভীষণ ভালো লাগে। বর্তমান সময়ে কাজের অনেক চাপের কারণে ঠিক রকম করতে পারছি না। তবে আপনি আজকে নদীর পাড়ের পেইন্টিং খুবই দারুণ এঁকেছেন। এটি তৈরি করার প্রতিটা ধাপ আপনি খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।
এ ধরনের আর্টগুলো আমার অনেক বেশি ভালো লাগে যার কারণে প্রতিনিয়ত করার চেষ্টা করি। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার পাশে থাকার জন্য।
ভাই আপনি মাঝেমধ্যেই পেইন্টিং করেন জেনে ভালো লাগলো। নদীর পাড়ের অপরূপ সৌন্দর্য এত সুন্দর করে তুলে ধরেছেন দেখে ভালো লেগেছে। এই ধরনের দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লাগে। অসাধারণ হয়েছে আপনার পেইন্টিং।
হ্যাঁ ভাই মাঝে মাঝে চেষ্টা করি করার জন্য। আমার খুবই ভালো লাগে। আপনাকে অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য।
নদীর পাড়ে অপরূপ সুন্দরময় দৃশ্যের পেইন্টিং করেছেন। এই নদীর পারে পেইন্টিং দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। এত সুন্দরভাবে আপনি দৃশ্যটি ফুটিয়ে তুলেছেন, দেখে মুগ্ধ হলাম।
আমার মন্তব্যগুলো বরাবরই আমার অনেক ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
নদীর পাড়ের পেইন্টিং দেখে অনেক ভালো লাগলো। নদীর পাড়ে দৃশ্য আপনি ফুটিয়ে তুলেছেন এই পেইন্টিং এর মাধ্যমে। গাছের দৃশ্যটি আরো আমার বেশি ভালো লেগেছে।
পেইন্টিং নিজের অনেক ভালো লেগেছে ভাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।