আর্ট : একটি রোমান্টিক দৃশ্য পেইন্টিং।

in আমার বাংলা ব্লগ2 years ago

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

IMG-20240519-WA0236.jpg

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি রোমান্টিক দৃশ্য পেইন্টিং । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা সকলের আজকে আর্ট ভালো লাগবে।

আজ আমি খুবই চমৎকার একটি রোমান্টিক পেইন্টিং করেছি। এ ধরনের পেইন্টিং গুলো দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। আসলে আমি যখন পেইন্টিং করতে বসেছি, তখন ভাবতেছি কি পেইন্টিং করবো। ভাবতে ভাবতেই আমার অনেকটা সময় নষ্ট হয়ে গেল। হঠাৎ করে আমার আর সোনিয়ার একসাথে উঠানোর একটা ছবি দেখলাম। তখন আইডিয়া আসলো রোমান্টিক কিছু পেইন্টিং করি। আর তখনই এই পেইন্টিংটি করে ফেললাম। এটা করার পর আমার অনেক বেশি ভালো লেগেছে। মাঝে মাঝে পেইন্টিং করতে পারলে অনেক বেশি ভালো লাগে। আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে।

IMG-20240519-WA0238.jpg

উপকরণ

আঁকার খাতা
জল রং
রং করার ব্রাশ
স্কেল

IMG_20231226_150613.jpg

ধাপ 1️⃣

  • প্রথমে আমি গোলাপী কালার দিয়ে উপরের অংশে লাগিয়ে দিলাম।

IMG_20240517_183358.jpg

ধাপ 2️⃣

  • এরপর একদম উপরের অংশে নীল রং লাগিয়ে দিলাম।

IMG_20240517_183431.jpg

ধাপ 3️⃣

  • এরপর ঘাসের মতো করে কালো রং দিয়ে এঁকে দিলাম। এরপর একটি টেবিল আঁকতে শুরু করলাম।

IMG_20240517_183457.jpg

ধাপ 4️⃣

  • টেবিল আঁকার পর, পাশে একটি ল্যাম্প এঁকে দিলাম। ল্যাম্প আঁকার পর দেখতে খুব সুন্দর দেখাচ্ছে।

IMG_20240517_183536.jpg

ধাপ 5️⃣

  • এরপর পাশে একটি গাছ এঁকে দিলাম।

IMG_20240517_183559.jpg

ধাপ 6️⃣

  • গাছের মধ্যে অনেকগুলো পাতা এঁকে দিলাম।

IMG_20240517_183618.jpg

ধাপ 7️⃣

  • দুজনকে এঁকে দিলাম। রোমান্টিক মুহূর্ত এঁকে দিলাম। দেখতে খুব সুন্দর দেখাচ্ছে।

IMG_20240517_183632.jpg

ফাইনাল আউটপুট

IMG-20240519-WA0237.jpg

IMG-20240519-WA0236.jpg

IMG-20240519-WA0238.jpg

আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীআর্ট
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 2 years ago 

রোমান্টিক দৃশ্য পেইন্টিং অসম্ভব সুন্দর লাগছে দেখতে । এমন পরিবেশে কাপল থাকলে অনেক বেশি উপভোগ করবে সময়টা। আপনি তেমন একটি চিত্র আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনি আপনার অংকন পদ্ধতি দারুন ভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

আমি চেষ্টা করেছি সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভাবির সাথে উঠানো ফটোগ্রাফি দেখে সুন্দর একটি পেন্টিং তৈরি করেছেন ভাইয়া। দেখে তো আমি আশ্চর্য হয়ে গেলাম। আর পেইন্টিংটি আমার ভীষণ ভালো লেগেছে কেননা পেইন্টিংটি হচ্ছে রোমান্টিক দৃশ্যের। যা দেখে মনের মাঝে রোমান্টিক রোমান্টিক ভাব চলে এসেছে 🥰, কিন্তু কি করার বউ তো আর নাই তাই রোমান্টিক ভাবেরও কোন বেল নাই হি হি। অসম্ভব সুন্দর রোমান্টিক দৃশ্যের পেন্টিং টি আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

তাহলে তাড়াতাড়ি বউ আনার ব্যবস্থা করেন ভাই। আর কতদিন একা থাকবেন? বউ আনেন আর আমাকে দাওয়াত করেন

 2 years ago 

খুব সুন্দর একটি রোমান্টিক দৃশ্য পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার এই অসাধারন পেইন্টিং দেখে আমি কিন্তু বেশ মুগ্ধ হয়ে গেছি। আপনি আপনার এই সুন্দর পেইন্টিংটি আমাদের মাঝে শেয়ার করে আবারও প্রমান করে দিলেন যে, আপনি একজন দক্ষ্য আর্টিস্ট। রোমান্টিক দৃশ্যটির প্রতিটি অংশই খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। এক কথায় জাস্ট মুগ্ধ হয়ে গেছি।

 2 years ago 

রোমান্টিক মানুষের রোমান্টিক আর্ট😀😀😀। অনেক ধন্যবাদ আপু আপনাকে

 2 years ago 

অনেকদিন হলো কোনো কিছু পেইন্টিং করা হয় না।মূলত সবদিকে একটু একটু করে করতে হয় তো, তাই সময়ই পাইনা।আপনি খুব সুন্দর একটা দৃশ্য পেইন্ট করেছেন ভাইয়া দেখে খুব ভালো লাগলো।

 2 years ago 

আপনার পেইন্টিং গুলো তো প্রকাশনাল, আর আমার গুলো হচ্ছে আন প্রকাশনাল 😀😀😀। অনেক ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য

 2 years ago 

আসলে ভাবনার জগতটা সুন্দর হলে যে কোন অংকন অনেক সুন্দর হয়। যেটা আপনি প্রতিনিয়ত আমাদের মাঝে নিজের দক্ষতার প্রমাণ দিয়ে চলেছেন। আজকে রোমান্টিক দৃশ্যের পেইন্টিং খুব সুন্দরভাবে করেছেন। এই ধরনের কাজগুলোকে সবসময় প্রশংসা করি। অনেক ভালো লাগে আপনার অংকন গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাদের মন্তব্য গুলো আমাকে অনেক উৎসাহিত করে তাই জন্য আর চেষ্টা করে ভালো ভালো কাজ উপহার দেওয়ার জন্য। অনেক বেশি ভালো লাগলো আপনার চমৎকার মন্তব্যটি দেখে

 2 years ago 

বাহ আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে একটি রোমান্টিক দৃশ্য পেইন্টিং তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি পেইন্টিং দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে এই ধরনের দৃশ্যের পেইন্টিং গুলো দেখতে প্রত্যেকের কাছে বেশ ভালো লাগে। ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে প্রত্যেকটি স্টেপ তৈরি করে আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে খুব সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। আপনার সুন্দর মন্তব্যটি আমাকে অনেক বেশি উৎসাহিত করেছে।

 2 years ago 

খুব সুন্দর একটি রোমান্টিক দৃশ্য পেইন্টিং শেয়ার করেছেন।
আমার কাছে খুবই ভালো লাগলো।
বিশেষ করে কালার কম্বিনেশন টা দারুন ভাবে ফুটেছে।
চিত্রের থিম টা অসাধারন ছিলো।
ধন্যবাদ।

 2 years ago 

আমি চেষ্টা করেছি কালার কম্বিনেশন দারুন ভাবে ফুটিয়ে তোলার জন্য। অনেক ধন্যবাদ ভাই আপনাকে

 2 years ago 

ভাইয়া আপনারা তো রোমান্টিক ঝুটি সেটা আমি জানি। কিন্তু এমন সুন্দর করে আপনি আপনার আর্টের মাধমে রোমান্টিক ঝুটির পেইটিং শেয়ার করেছেন যে দেখেই বুঝা যা যাচ্ছে যে একটা আপনি আর একটা আমাদের সোনিয়া আপু। যাক বেচেঁ থাকেন এমন ভাবে অনেক বছর।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য। এবং আশীর্বাদ করার জন্য

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.101
BTC 64834.03
ETH 1922.09
USDT 1.00
SBD 0.39