// ফুল গাছের পেইন্টিং //

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্টটি শুরু করছি।

IMG20240905105735-01.jpeg

আজকে আপনাদের সঙ্গে সুন্দর একটি পেইন্টিং নিয়ে হাজির হয়েছি।বেশ অনেকদিন পর এই ধরনের পেইন্টিং করলাম।সাইন পেন দিয়ে এই ধরনের পেইন্টিংগুলো করতে আমার খুবই ভালো লাগে।

তবে এই ধরনের পেইন্টিং গুলো করতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন হয়। কিন্তু, ধৈর্য সহকারে পেইন্টিংটি কমপ্লিট করলে দেখতে খুবই সুন্দর দেখায়। আজকে আমি সাইন পেন দিয়ে সুন্দর একটি ফুল গাছের পেইন্টিং করেছি। ফুল গাছে রয়েছে ফুটন্ত কিছু ফুল। আশা করি আপনাদের কাছে এই আর্টটি ভালো লাগবে। মাত্র দুইটি সাইন পেন দিয়ে সুন্দর এই পেইন্টিংটি কমপ্লিট করেছি। আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি আজকে এই আর্টটি করলাম।

ফুল গাছের পেইন্টিং
IMG20240905105616-01.jpegIMG20240905105640-01.jpeg
প্রয়োজনীয় উপকরণ

১.কাগজ
২.সাইন পেন

IMG20240905104442.jpg

✍️ধাপ-১:✍️

প্রথমে আমি সাদা কাগজের উপর কমলা রঙের সাইন পেন দিয়ে ফুল অংকন করবো। এখানে আমি সাত পাপড়ি বিশিষ্ট একটি ফুল অঙ্কন করেছি।

IMG20240905104526.jpgIMG20240905104621.jpg
✍️ধাপ-২:✍️

চিত্রে দেখানো উপায়ে একইভাবে আমি আরো তিনটি ফুল অঙ্কন করবো।এখানে মোট চারটি ফুল অঙ্কন করেছি।

IMG20240905104741.jpgIMG20240905104821.jpg
✍️ধাপ-৩:✍️

এরপর কালো রঙের সাইন পেন দিয়ে ফুলের ডাল অঙ্কন করবো। ফুলটিকে আরো সুন্দর দেখানোর জন্য ফুলের মাঝে কালো রঙের সার্কেল অঙ্কন করে নিব।

IMG20240905104942.jpg

✍️ধাপ-৪:✍️

এখন আবারো কালো রংয়ের সাইন পেন দিয়ে ফুল গাছের পাতা অঙ্কন করবো।এই ধরনের পাতাগুলো অঙ্কন করলে ফুলগাছ দেখতে অনেক সুন্দর লাগবে।

IMG20240905105038.jpgIMG20240905105247.jpg
✍️ধাপ-৫:✍️

একইভাবে সম্পূর্ণ ফুল গাছে অনেকগুলো পাতা অঙ্কন করে নিব।
ফুল গাছটি অংকন করা শেষ হলো।ফুল গাছের এই আর্টটি দেখতে বেশ ভালোই লাগছিল।

IMG20240905105610.jpg

✍️ধাপ-৬:✍️

এখন নিচে আমার সিগনেচার করে নিব।

IMG20240905105554.jpg

✍️ফাইনাল আউটপুট:✍️

IMG20240905105703-01.jpeg

এভাবেই অংকন করে ফেললাম সুন্দর একটি ফুল গাছের পেইন্টিং । আশা করি আমার অংকন করা আর্টটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের সুন্দর মন্তব্য দিয়ে সব সময়ের মতো পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে হাজির হবো নতুন কোনো পোস্ট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

পোস্ট তৈরির বিবরণ:
ডিভাইসOPPO A15s
শ্রেণীআর্ট পোস্ট
ফটোগ্রাফার@jerin-tasnim
লোকেশনকুষ্টিয়া,বাংলাদেশ
আমার পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ
আল্লাহ হাফেজ
আমার পরিচয়

IMG20220620182527-01.jpeg

আমি জেরিন তাসনিম। আমার স্টিমিট আইডির নাম @jerin-tasnim. আমি একজন বাংলাদেশের নাগরিক। বাংলা আমার মাতৃভাষা। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স প্রথম বর্ষে সমাজবিজ্ঞান সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছি।আমার প্রিয় শখ হচ্ছে আর্ট করা।আর্ট করতে আমার খুবই ভালো লাগে।এছাড়া ফটোগ্রাফি করা, সেলাই করা, রান্না করা ও কাগজ দিয়ে সুন্দর সুন্দর ডাই তৈরি করতেও আমার অনেক ভালো লাগে।এই কমিউনিটিতে কাজ করার মাধ্যমে আপনাদের সঙ্গে সবকিছু ধীরে ধীরে শেয়ার করতে পারবো। এবং আপনাদের থেকেও অনেক কিছু শিখতে পারবো। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবথেকে সুন্দর বিষয় হচ্ছে এখানে আমাদের মাতৃভাষা বাংলায় পোস্ট করতে পারি। এছাড়াও এই কমিউনিটিতে আমরা নিজেদের বিভিন্ন সৃজনশীলতা প্রকাশ করতে পারি।আশা করি এখানে আপনাদের সঙ্গে আমার সময় খুব ভালো কাটবে।
Sort:  
 2 years ago 

ফুল এবং ফুল গাছের পেইন্টিং দেখতে খুবই ভালো লাগে। আর আপনিও অনেক দক্ষতার সাথে পেইন্টিং করেছেন আপু। পেইন্টিং এর ধাপগুলো সুন্দর করে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

যেকোনো ধরনের পেইন্টিং করতে গেলে সময় এবং ধৈর্য্যের থেকে আমার কাছে মনে হয় প্রিপারেশন নিয়ে বসাটাই অনেক কষ্টের। যাই হোক আপনার আজকের ফুলের আর্টটি খুব সুন্দর হয়েছে। সিম্পলের মধ্যে অনেক ভালো লাগছে দেখতে। কালার কম্বিনেশনের কারনে আরও বেশি ফুটে উঠেছে।

 2 years ago 

খুব সুন্দর একটি ফুলের পেইন্টিং করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। আপনার চমৎকার এই ফুলের পেইন্টিং দেখে মুগ্ধ হলাম। এক কথায় অসাধারণভাবে আপনি কাজও করা শুরু করেছেন এবং সমস্ত করেছেন। আর এরই মধ্যে আপনার হাতের দক্ষতার মাধ্যমে ফুলের আর্ট করেছেন। বেশ ভালো লাগলো আপনার এত সুন্দর ফুলের আর্ট করতে দেখে।

 2 years ago 

আপনি খুবই সুন্দর একটি পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করছেন। এই ধরনের পেইন্টিং গুলো করতে খুবই সময় ও ধৈর্য লাগে। যাইহোক আপনার পেইন্টিং টি আমার কাছে ভীষণ ভালো লেগেছে।আপনি ধাপে ধাপে পুরো পোস্ট টি শেয়ার করছেন। ধন্যবাদ আপু পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 years ago 

গাছসহ অনেক সুন্দর কিছু ফুলের আর্ট করছেন আপু। কালো পাতার মাঝে কমলা রঙের ফুলগুলো দেখতে দারুন লাগছে। আর্ট তৈরির প্রতিটি ধাপ অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে ফুল গাছের পেইন্টিং তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি পেইন্টিং দেখতে আমার কাছে সত্যি বেশ অসাধারণ লেগেছে। আপনি পেইন্টিং তৈরি করার পরে কালারিং পেন ব্যবহার করেছেন এই কারণে আরো বেশি ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য

 2 years ago 

ফুল গাছের খুব সুন্দর একটা আর্ট করেছেন আপু। ফুল গাছটা বেশ দারুন লাগছে দেখতে। বিশেষ করে ফুলের কালার তো অনেক বেশি সুন্দর ভাবে ফুটে উঠেছে। চমৎকারভাবে পুরো আর্ট উপস্থাপন করেছেন আমাদের মাঝে। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি ফুলের আর্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

শুধুমাত্র কাগজ ও সাইন পেন দিয়ে যে ফুলের ছবি আঁকলেন তা অনবদ্য। রং এর কম্বিনেশনও ভীষন ভালো লাগছে। কিছু সামান্য জিনিস দিয়ে এমন সুন্দর ছবি আমাদের মধ্যে শেয়ার করায় আপনার উৎকৃষ্ট শিল্পসত্তার পরিচয় প্রকাশ পেল। আরো ভালো ভালো ছবি দেখার অপেক্ষায় রইলাম।

 2 years ago 

যে কোন কাজ সময় নিয়ে করলে বেশ সুন্দর হয়। আপনার আজকের ফুলের আর্টটিও সিম্পলের মধ্যে বেশ সুন্দর লাগছে। সেই সাথে কালার কম্বিনেশনও বেশ সুন্দর হয়েছে। তাই আর্টটি দেখতে বেশি সুন্দর লাগছে।ধন্যবাদ আর্টটি অংকনের প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপনের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 66505.19
ETH 1941.23
USDT 1.00
SBD 0.38