আর্ট পোস্ট : // মেহেদি ডিজাইন আর্ট//

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্টটি শুরু করছি।

IMG20240412195500-01.jpeg

আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি সুন্দর একটি আর্ট।আজকের আর্টের বিষয়বস্তু হচ্ছে মেহেদি ডিজাইন। আমি মাঝে মাঝে আপনাদের সঙ্গে মেহেদি ডিজাইন শেয়ার করি। আশা করি আমার শেয়ার করা মেহেদি ডিজাইনগুলো আপনাদের ভালো লাগে। আজকে যে মেহেদি ডিজাইনটি নিয়ে এসেছি এটি আমি ঈদের দিন হাতে নিয়েছিলাম। খাতায় অংকন করার থেকে হাতে নিলে ডিজাইনটি দেখতে আরো বেশি ভালো লাগবে।কারণ,আমি যখন ডিজাইনটি হাতে নিয়েছিলাম তখন দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। এই ধরনের ডিজাইনগুলো অঙ্কন করা তেমন কঠিন নয়। তবে অঙ্কন করতে বেশ সময় ও ধৈর্য প্রয়োজন। আমি কিছু ফুল ও পাতা অঙ্কনের মাধ্যমে এই নকশাটি অঙ্কন করেছি।মেহেদি ডিজাইনটি দেখতে আমার কাছে বেশ সুন্দর লাগছিল।আশা করি আপনাদের কাছেও ডিজাইনটি ভালো লাগবে। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক কিভাবে অঙ্কন করলাম আজকে এই মেহেদি ডিজাইন।

মেহেদি ডিজাইন আর্ট

IMG20240412195514.jpg

IMG20240412195438.jpg

IMG20240412195428.jpg

IMG20240412195419.jpg

প্রয়োজনীয় উপকরণ

১.সাদা কাগজ
২.জেল কলম

IMG20240412193632.jpg

✍️ধাপ-১:✍️

প্রথমে সাদা কাগজের উপর জেল কলম দিয়ে চিত্রের মতো করে একটি চতুর্ভুজ এঁকে নিব। এরপর চতুর্ভুজের চারিপাশে অনেকগুলো পাঁপড়ি এঁকে নিব।এবং চতুর্ভুজের এক পাশে সুন্দর করে তিনটি ফুল এঁকে নিব।

IMG20240412193745.jpgIMG20240412194009.jpg
✍️ধাপ-২:✍️

এখন চিত্রের মতো করে ফুলের চারপাশে অনেকগুলো পাতা এঁকে নিব।এখানে ছোট ও বড় সাইজের অনেকগুলো পাতা এঁকে নিয়েছি। এই পাতাগুলো অঙ্কন করলে মেহেদি ডিজাইনটি দেখতে অনেক সুন্দর লাগে।

IMG20240412194226.jpg

✍️ধাপ-৩:✍️

এরপর বিপরীত পাশে ফুল ও পাতা অংকনের মাধ্যমে সুন্দর ডিজাইন অংকন করে নিব।এবং উপরের দিকে আরও তিনটি ছোট ছোট ফুল এঁকে নিব।

IMG20240412194509.jpgIMG20240412194636.jpg
✍️ধাপ-৪:✍️

এখন চিত্রের মতো করে আরো কিছু ফুল ও নকশা অঙ্কনের মাধ্যমে ডিজাইনটি সম্পূর্ণ কমপ্লিট করবো।

IMG20240412194853.jpg

✍️ধাপ-৫:✍️

ডিজাইনটা সম্পূর্ণ কমপ্লিট করার পরে আরো সুন্দর দেখানোর জন্য চারপাশে ক্রমানুসারে ছোট ছোট বিন্দু এঁকে নিব।

IMG20240412195240.jpg

✍️ধাপ-৬:✍️

এভাবেই সম্পূর্ণ মেহেদি ডিজাইন আর্ট করা শেষ হলো।এখন নিচের দিকে আমার সিগনেচার করে নিব।

IMG20240412195315.jpg

✍️ফাইনাল আউটপুট:✍️

IMG20240412195335.jpg

IMG20240412195347.jpg

IMG20240412195351.jpg

IMG20240412195358.jpg

আশা করি আমার অংকন করা আজকের এই মেহেদি ডিজাইনটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের সুন্দর মন্তব্য দিয়ে সব সময়ের মতো পাশে থাকবেন। আপনারা চাইলে এই ডিজাইনটি হাতে নিয়ে দেখতে পারেন, অনেক সুন্দর লাগবে আশা করি। আজকের মতো এখানেই শেষ করছি।আগামীতে হাজির হবো নতুন কোনো পোস্ট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

পোস্ট তৈরির বিবরণ:
ডিভাইসOPPO A15s
শ্রেণীআর্ট পোস্ট
ফটোগ্রাফার@jerin-tasnim
লোকেশনকুষ্টিয়া,বাংলাদেশ
আমার পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ
আল্লাহ হাফেজ
আমার পরিচয়

IMG20220620182527-01.jpeg

আমি জেরিন তাসনিম। আমার স্টিমিট আইডির নাম @jerin-tasnim. আমি একজন বাংলাদেশের নাগরিক। বাংলা আমার মাতৃভাষা। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স প্রথম বর্ষে সমাজবিজ্ঞান সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছি।আমার প্রিয় শখ হচ্ছে আর্ট করা।আর্ট করতে আমার খুবই ভালো লাগে।এছাড়া ফটোগ্রাফি করা, সেলাই করা, রান্না করা ও কাগজ দিয়ে সুন্দর সুন্দর ডাই তৈরি করতেও আমার অনেক ভালো লাগে।এই কমিউনিটিতে কাজ করার মাধ্যমে আপনাদের সঙ্গে সবকিছু ধীরে ধীরে শেয়ার করতে পারবো। এবং আপনাদের থেকেও অনেক কিছু শিখতে পারবো। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবথেকে সুন্দর বিষয় হচ্ছে এখানে আমাদের মাতৃভাষা বাংলায় পোস্ট করতে পারি। এছাড়াও এই কমিউনিটিতে আমরা নিজেদের বিভিন্ন সৃজনশীলতা প্রকাশ করতে পারি।আশা করি এখানে আপনাদের সঙ্গে আমার সময় খুব ভালো কাটবে।
Sort:  
 2 years ago 

প্রথমে এই মেহেদী ডিজাইন টা দেখে সবকিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল কী কঠিন এই আর্ট টা। তবে আপনার প্রশংসা করতেই হয়। সুন্দর ভাবে ধাপে ধাপে মেহেদী ডিজাইন টা শেয়ার করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে মেহেদী ডিজাইন আর্ট টা শেয়ার করে নেওয়ার জন্য। আপনার জন্য শুভেচ্ছা।।

Posted using SteemPro Mobile

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

খুব সু্ন্দর একটি মেহেদীর ডিজাইন আর্ট করলেন।।আপনার আর্ট দেখে অনেক ভালো লাহলো। এই ডিজাইন হাতে পড়লে অনেক সু্ন্দর দেখাবে। ধন্যবাদ প্রতিটি ধাপ খুব সু্ন্দর ভাবে উপস্হাপন করলেন।

 2 years ago 

মেহেদি ডিজাইনের আর্ট গুলো বরাবরি দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনি আজকে খুবই চমৎকার মেহেদী ডিজাইনের আর্ট তৈরি করেছেন। এই মেহেদী ডিজাইন আর্ট তৈরি প্রতিটা ধাপ খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

অসাধারণ সুন্দর একটি মেহেদী ডিজাইন আর্ট অংকন করে আমাদের মাঝে তুলে ধরেছেন দেখতে খুবই সুন্দর লাগছে আপু। তাছাড়া এমন চমৎকার মেহেদি ডিজাইন কিভাবে অঙ্কন করতে হয় সেটা ধাপে ধাপে তুলে ধরেছেন আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

অনেক সুন্দর একটি মেহেদী ডিজাইন আর্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। বেশি দক্ষতা সম্পন্ন ছিল আপনার তৈরি করা এই আট। চমৎকারভাবে উপস্থাপন করেছেন দেখে মুগ্ধ হয়েছি আমি। আশা করব এভাবে আরও অনেক সুন্দর সুন্দর মেহেদি ডিজাইন আর্ট করে দেখাবেন।

 2 years ago 

এই মেহেন্দির আর্টটা আপনি ঈদের দিন হাতে দিয়েছিলেন ।আসলে মেহেন্দির আর্ট অনেক চমৎকার হয়েছে আপু ।এমন ধরনের মেহেন্দি ডিজাইন হাতে পড়লে আসলে অনেক চমৎকার লাগবে। ধন্যবাদ আপু আপনার জন্য শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনি আজকে খুবই সুন্দর একটি মেহেদী ডিজাইন আর্ট করেছেন ।এই ধরনের কাজে মেয়েরাই বেশি দক্ষ হয়। যেটা আমাদের কমিউনিটিতে কয়েকজন আপু আছে তারা ধারাবাহিকভাবে করার চেষ্টা করছে। আপনার ডিজাইন অনেক সুন্দর ছিল। নিখুঁতভাবে সেই সৌন্দর্য ফুটিয়ে তুললেন । আমার কাছে অনেক ভালো লেগেছে। সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

মেহেদি ডিজাইন টা অনেক সুন্দর হয়েছে আপু। ছোট ছোট ডিজাইনগুলো আমার কাছে ভালই লাগে। ‌ আর এরকম সিম্পল ডিজাইনগুলো আমি বেশ পছন্দ করি। আপনার এই মেহেদি ডিজাইন টা আমার কাছে আসলে অনেক ভালো লেগেছে। খুব সুন্দর ভাবে আপনি সবগুলো ধাপ উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনার অংকন করা এই মেহেদির ডিজাইনটা আসলেই অনেক বেশি সুন্দর হয়েছে, আর দেখতেও খুব সুন্দর লাগতেছে। আপনি ঈদের সময় এই মেহেদির ডিজাইন টা হাতে লাগিয়েছিলেন শুনে খুব ভালো লেগেছে। এই ডিজাইন টা কিন্তু অনেক সুন্দর। হাতে লাগানোর পর নিশ্চয়ই অনেক বেশি সুন্দর লাগছিল। আপনি পুরোটা খাতায় অংকন করে অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। নিখুঁত ডিজাইনের মাধ্যমে এটা অংকন করেছেন দেখতে জাস্ট অসাধারণ লাগতেছে। আপনি অনেক সুন্দর মেহেদী লাগাতে পারেন মনে হয়। তাই তো এত সুন্দর করে খাতায় অংকন করলেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64529.31
ETH 1873.71
USDT 1.00
SBD 0.38