"রঙিন নকশা আর্ট"
নমস্কার
রঙিন নকশা আর্ট:
প্রত্যেকটি আর্টের আলাদা আলাদা বিষয়বস্তু থাকে।তাই যেকোনো আর্ট করতে আমার বরাবরই খুব ভালো লাগে।আজ একটি আর্ট নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে।অনেকটা সময় নিয়ে এই রঙিন নকশাটি অঙ্কন করলাম।এই আর্টটি আমি ম্যান্ডেলা টাইপের করার চেষ্টা করেছি।আর এ ধরনের ডিজাইন ফুটিয়ে তুলতে আমার বেশ ভালো লাগে।তাছাড়া এগুলো নকশী কাঁথায় সুতা দিয়ে ডিজাইন করলে আরো সুন্দর দেখতে লাগে।আজ এই নকশা আর্টটি করেছি,যেটা দেখতে অনেক আকর্ষণীয় লাগছিলো।আশা করি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে অঙ্কনটি।তো চলুন শুরু করা যাক---
উপকরণসমূহ:
2.কালো বলপেন
3.রঙিন জেল পেন
4.রঙিন মাইক্রোটিভ পেন
5.কাঁটা কম্পাস
6.পেন্সিল ও
7.রবার
অঙ্কনের পদ্ধতিসমূহ:
ধাপঃ 1
প্রথমে পেন্সিল ও কাঁটা কম্পাস দিয়ে দুটি বৃত্ত একে নিলাম।এখন নীল রঙের মাইক্রোটিভ পেন দিয়ে ফুল একে নিলাম বৃত্তের উপর।
ধাপঃ 2
এরপর নীল রঙের পেন দিয়ে ছোট ফুলের ডিজাইন অঙ্কন করে নিয়ে তার মধ্যে লাল রঙের ডিজাইন একে নিলাম।
ধাপঃ 3
এবারে ফুলের মাঝে সবুজ রঙের পাতা একে নিলাম।
ধাপঃ 4
এরপর আমার হাতের একটি ছবি তুলে নিলাম ফোনের মাধ্যমে।
ধাপঃ 5
এবারে ফুলের মাঝে দুই তিনটি করে সবুজ রঙের পাতা একে নিলাম।পাতার মধ্যে কালো রঙের বলপেন দিয়ে শিরা একে নিলাম।
ধাপঃ 6
এখন কালো রঙের বলপেন দিয়ে বৃত্তের মধ্যে ছোট বৃত্তে ফুল ও কুঁড়ির ডিজাইন একে নেব লাগোয়া করে।তারপর রবারের সাহায্যে পেন্সিল দাগগুলো মুছে নিলাম।
ধাপঃ 7
এরপর হলুদ রঙের কুঁড়ি এবং লাল ও গোলাপি রঙের ফুল একে নিলাম জেল পেনের সাহায্যে।
ধাপঃ 8
এবারে নীল রঙের পাতা একে নিলাম ফুলের মাঝে।তারপর বৃত্তের বিন্দুতে একটি প্রজাপতি একে নিলাম ডানা মেলানো ডিজাইনে।
শেষ ধাপঃ
সবশেষে কালো রঙের বলপেন দিয়ে অঙ্কনের নীচে আমার নাম লিখে নিলাম।
ছবি উপস্থাপন:
তো আমার অঙ্কন করা হয়ে গেল "রঙিন নকশা আর্ট"।এটি দেখতে খুবই আকর্ষণীয় লাগছিলো।
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | আর্ট |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান |
| আমার পরিচয় |
|---|
খুব সুন্দর একটি রঙিন নকশা আট করেছেন আপনি। আপনার এই আর্ট এর ক্ষেত্রে প্রথমে রুল ও কম্পাস দিয়ে দুটি বৃত্ত একে নিয়ে পরে প্রথম বৃত্তে ছয়টা ফুল এঁকে নেওয়াটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর্টের এর প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে ব্যাখ্যা করেছেন আপনি ধন্যবাদ সুন্দর একটি রঙিন নকশা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
প্রথম স্টেপটি আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম, ধন্যবাদ আপু।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Thanks.
আরিব্বাস৷ দারুণ এঁকেছো তো বোন। অসাধারণ আর্ট৷ শুধু পেন আর কম্পাস দিয়ে এতো সুন্দর ফুলের নকশা বানিয়েছ, দেখে খুব ভালো লাগলো৷ তোমার সুন্দর সুন্দর আঁকার পরিচয় আগেও পেয়েছি৷ এগিয়ে যাও৷ আর আমাদের সুন্দর সুন্দর ছবি উপহার দিও৷ অসাধারণ পোস্ট৷ এমন ভাবে খালি সময় আজকাল কজন মানুষ কাটায়৷ সৃজনশীল টাইম৷
অবশ্যই চেষ্টা করবো দাদা,আরো সুন্দর আর্ট উপহার দেওয়ার জন্য।উৎসাহ পেলাম আপনার সুন্দর মন্তব্য পড়ে, ধন্যবাদ আপনাকে।
বেশি দারুণ নকশা আর্ট করেছেন আপনি। অনেক অনেক ভালো লাগলো আপনার এ নকশা আর্ট করতে দেখে। আমি আর্ট খুবই পছন্দ করে থাকি। হবে আর্ট করার সময় হয়ে ওঠেনা। আপনাদের গুলো দেখে বেশ মুগ্ধ হয়ে আমি। ঠিক তেমনি ছিল আজকের সুন্দর এই আর্ট।
আপনাকে মুগ্ধতা দিতে পেরে আমারও ভালো লাগলো ভাইয়া,ধন্যবাদ আপনাকে।
খুব চমৎকার একটি রঙিন নকশার চিত্র আপনি আজ আমাদের মাঝে উপস্থাপন করেছেন। খুব সুন্দর হয়ে দিদি আপনার করা রঙিন চিত্র টা।ধন্যবাদ প্রতিটি ধাপ সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করার জন্য।
আপনার সাবলীল মতামতের জন্য ধন্যবাদ ভাইয়া।
কি চমৎকার সুন্দর হয়েছে দিদি আপনার রঙিন নকশা আর্ট টি।রঙ্গিন নকশা আর্ট পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করেছেন।ঠিক বলেছেন আপনি নকশিকাঁথার সুতা দিয়ে করলে খুব ভালো লাগে দেখতে।খুব খারাপ লাগলো দিদি বন্যার দূর্যোগের কারণে আপনার সমস্যার কথা জেনে।সুস্থ ও ভালো থাকুন এই কামনা করছি।ধন্যবাদ পোস্ট টি ভাগ করে নেয়ার জন্য।
অসংখ্য ধন্যবাদ দিদি,আপনার শুভকামনার জন্য।
রঙিন নকশা আর্ট খুবই সুন্দর হয়েছে। আপু আপনি অনেক দক্ষতার সাথে রঙিন নকশা আর্ট করেছেন। ফুল, লতা পাতা সব কিছু মিলিয়ে নকশাটি দারুন লাগছে দেখতে। আসলে ব্যস্ততার সময় গুলোতে একটুখানি সময় বের করা যেমন মুশকিল তেমনি ভালো লাগার কাজগুলো করতেও ভালো লাগে।
ঠিক বলেছেন আপু,ব্যস্ততার মধ্যে দিয়ে সময় বের করা কঠিন।ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ আপু এই ডিজাইনগুলো নকশি কাঁথায় সুতা দিয়ে সেলাই করলে অনেক সুন্দর লাগে দেখতে। আপনার আর্ট করা এই সুন্দর ডিজাইন টা চমৎকার হয়েছে দেখতে। ধন্যবাদ আপু সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
অনেকদিন পর আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো, ধন্যবাদ আপু।
আজ আপনি অনেক সুন্দর করে একটা রঙিন নকশা আর্ট অঙ্কন করেছেন, যেটা দেখতে অনেক ভালো লেগেছে আমার কাছে। কালারফুল ভাবে এরকম নকশাগুলো অঙ্কন করা হলে অনেক আকর্ষণীয় লাগে। অনেক বেশি সুন্দর ভাবে আপনি এই কাজটা সম্পূর্ণ করেছেন। নিশ্চয়ই এই নকশাটা আপনি অনেক নিখুঁত ভাবে অঙ্কন করেছেন। নিখুঁত ভাবে এবং সময় নিয়ে যদি এই আর্ট গুলো অঙ্কন করা হয় তাহলে অনেক আকর্ষণীয় লাগে। আমার কাছে অনেক ভালো লেগেছে দিদি আপনার আজকের এই আর্ট।
চেষ্টা করেছি,সময় নিয়ে নিখুঁতভাবে অঙ্কন করার।আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।
বেশ সুন্দর একটি আর্ট করেছেন আপু।আপনার করা আর্ট টি দেখতে খুবই সুন্দর হয়েছে।খুবই নিখুঁত ভাবে আর্ট টি উপস্থাপন করেছেন।যা দেখে বেশ ভালো লাগলো।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আপনাদের কাছে ভালো লাগলেই আমার আর্ট করা সার্থক, ধন্যবাদ আপু।