আর্ট: ফুল ও লতাপাতার ডিজাইন

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20240801_101837~2.jpg

IMG_20240801_101843~2.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে বৃহস্পতিবার,১ আগস্ট ২০২৪

আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন। আশা করছি সবাই সুস্থ আছেন। তবে আমার শরীরটা আজকে তেমন একটা ভালো নেই। সকাল থেকেই কেমন যেন একটা লাগছে। সারাদিনই প্রায় শুয়ে আছি। তবে এর মাঝে আপনাদের সাথে কথা বলতে পেরে বেশ ভালো লাগছে। তাই আজকে বসে বসে যা ইচ্ছে হল তাই এঁকে আপনাদের মাঝে একটি আর্ট পোস্ট উপস্থাপন করছি। শুয়ে শুয়ে ভাবছিলাম একটি ওয়ালমেট তৈরি করি আমার বাংলা ব্লগ লিখে। তারপরে আবার ভাবলাম আর্ট করলে বেশি ভালো হয়। তাই একটি বৃত্তের মধ্যে কিছু লতাপাতা দিয়ে আমার বাংলা ব্লগ লিখে সুন্দর একটি আর্ট তৈরি করলাম। তবে আমার কাছে মনে হল এভাবে কোন কাপড়ের ওপর সুতা দিয়ে আর্ট করলে ভীষণ ভালো লাগবে। যাইহোক আমি কিভাবে আর্ট সম্পন্ন করলাম সেটা এখন শুরু করছি। আশা করছি আপনারা প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে বুঝতে পারবেন এবং আপনাদের কাছে ভালো লাগবে।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
পোস্টার রং
আর্ট তৈরি করা খাতা
পেন্সিল ,কলম
তুলি

IMG_20240801_093538~2.jpg

ধাপ-১

প্রথমে আমি খাতার উপর একটি বড় করে বৃত্ত এঁকে নিলাম। তারপর বৃত্তের একপাশে অনেকগুলো ফুল এঁকে নিলাম।

IMG_20240801_093745~2.jpg

IMG_20240801_094022~2.jpg

ধাপ-২

ফুলের সাথে আমি অনেকগুলো লতা পাতা এঁকে নিলাম। তারপরে হালকা করে আকাশী রং করে নিলাম পুরো খাতার পেজটি।

IMG_20240801_094359~2.jpg

IMG_20240801_095731~2.jpg

ধাপ-৩

এরপর আমি ফুল গুলো হলুদ রং ও পাতা গুলো সবুজ রং করে নিলাম। তারপর উপরের দিকে বড় করে একটি সবুজ রঙের ফুল এঁকে নিলাম।

IMG_20240801_095959~2.jpg

IMG_20240801_100605~2.jpg

ধাপ-৪

এরপর নিচের দিকে লাল রং ও সবুজ রং দিয়ে আরো অনেকগুলো ফুল তৈরি করে নিলাম।

IMG_20240801_101522~2.jpg

ধাপ-৫

তারপর বৃত্তের মধ্যে হলুদ রং দিয়ে সুন্দর করে আমার বাংলা ব্লগ লিখে দিলাম।

IMG_20240801_101706~2.jpg

ধাপ-৬

IMG_20240801_101837~2.jpg

IMG_20240801_105621~2.jpg

IMG_20240801_101835~2.jpg

এরপর একদম নিচে আমি সিগনেচার করে সম্পন্ন করলাম আজকের আর্ট। আর্ট তৈরি করার পর দেখতে বেশ ভালোই লাগছিল। তবে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করছি বেশ ভালো লাগবে।সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে আবারো আপনাদের মাঝে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

আজকে আপনি সুন্দর একটি আর্ট করেছেন আপু। চারপাশে লতা পাতা এবং ফুল আর্ট করার কারণে দেখতে অসাধারণ লাগতেছে। এবং আর্ট এর মাঝখানে আমাদের প্রিয় কমিটির নাম লিখার কারণে দেখতে আরো অসাধারণ লাগতেছে। আপনার চিন্তাভাবনা অসাধারণ তাই চমৎকার আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

ভেবেছিলাম কমিউনিটির নাম অন্যভাবে লিখব কিন্তু এভাবে ইচ্ছে করলো তাই লিখেছি ধন্যবাদ আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

পোস্টার রং ব্যবহার করে অনেক সুন্দর একটা চিত্র অঙ্কন করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। পোস্টার রঙে তৈরি করা এই ফুল লতা পাতা দেখতে আমার কাছে খুবই ভালো লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর চিত্র অংকন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মতামত প্রকাশ করার জন্য।

 2 years ago 

বেশ ভালো লাগলো আপনার সুন্দর এই লতা পাতার আর্ট দেখে। অনেক সুন্দর হয়েছে আপনার আর্ট করা। দারুন ভাবে কাজ সম্পন্ন করেছেন আপনি। এত সুন্দর আর্ট করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

চেষ্টা করেছি তবে সফলতা পেলাম আপনার কমেন্ট পড়ে।

 2 years ago 

চারপাশে ফুল এবং লতাপাতার ডিজাইন করেছেন আর মাঝখানে সুন্দর করে আমার বাংলা ব্লগ লিখেছেন দেখে খুবই ভালো লাগলো আপু। আপনার আর্টের দক্ষতা প্রশংসনীয়। ধাপে ধাপে আর্টের পদ্ধতি তুলে ধরার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

উৎসাহ মূলক মতামত প্রকাশ করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনার যেমন চিন্তাভাবনা তেমন একটা আর্ট করে নিলেন। যদিও ওয়ালমেট তৈরি করতে চেয়েছিলেন। কিন্তু সুন্দর একটি আর্ট উপহার দিলেন আপনি। আমার বাংলা ব্লগ লিখে সুন্দর লতা পাতার ফুলের আর্ট বেশ সুন্দর হয়েছে দেখতে। এ ধরনের আর্ট গুলো করার পরে খুবই সুন্দর দেখায়। আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করলেন আমাদের সাথে।

 2 years ago 

ঠিক বলেছেন আপু এই আর্ট গুলো করার পর দেখতে বেশ ভালোই লাগে। সত্যি বলতে গেলে কিছুই ভালো লাগছে না তাই আর্ট করতে বসে পড়লাম আর করতে করতে এটা উপস্থাপন করলাম।

 2 years ago 

বেশ ভালো লাগলো আপনার এই ফুল ও লতা পাতার আর্ট দেখে। বেশ চমৎকার আর্ট করছেন আপনি। অসাধারণ হয়েছে আপনার আর্ট করা। অনেক অনেক ভালো লাগলো দেখে।

 2 years ago 

আমার আজকের আর্ট আপনার ভালো লেগেছে জেনে সত্যি খুশি হলাম ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনার ফুল ও লতাপাতার ডিজাইন গুলো দেখে ভালোই লাগছে। কালার ভালোই করেছেন। তবে আরেকটু সময় দিলে আরো সুন্দর হতো। আশা করি ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর ফুল ও লতা পাতার ডিজাইন দেখতে পাবো। ধন্যবাদ।

 2 years ago 

চেষ্টা করব ভাইয়া এর থেকেও আরো সুন্দর কিছু আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

বাহ আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকার ভাবে ফুল ও লতাপাতার ডিজাইন এর মাধ্যমে আর্ট তৈরি করে শেয়ার করেছেন। আপনি এই পোস্টটি তৈরি করতে পোস্টার রং ব্যবহার করেছেন এই কারণে দেখতে সবথেকে বেশি ভালো লেগেছে। এত সুন্দর ভাবে পোস্ট তৈরির প্রত্যেকটি স্টেপ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ।

 2 years ago 

ফুল লতাপাতার খুব সুন্দর একটা ডিজাইন করেছেন আপু। ফুল এবং লতা পাতার মাঝখানে আমার বাংলা ব্লগ লেখাটা দেখে খুবই ভালো লাগলো। তবে অন্য কোন কালার দিয়ে লিখলে আরো খুব সুন্দর ভাবে ফুটে উঠতো। বেশ দারুন ছিল আপনার আজকের আর্ট। ধন্যবাদ আপু।

 2 years ago 

বুঝতেই পারছিলাম না কোন কালার টা দেব তাই হলুদ রংয়ের কালার টাই দিয়ে দিয়েছি আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62638.51
ETH 1784.84
USDT 1.00
SBD 0.38