আর্ট: গোধূলি বেলার পেইন্টিং।
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে রবিবার ,২৮ জুলাই ২০২৪
আপনারা সবাই কেমন আছেন। আশা করছি সবাই সুস্থ ও ভালো আছেন। আমি ও ভালো আছি। আজকে আবার আপনাদের মাঝে আমি নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। প্রতি সপ্তাহে আমি একটি করে আর্ট পোস্ট আপনাদের সাথে শেয়ার করি। তাই সেই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকে আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করব। আজকে আমি তৈরি করেছি গোধূলি বেলার একটি পেইন্টিং। এটি হচ্ছে নদীর ধারে কিছু ঘাস ও একটি গাছকে কেন্দ্র করে সূর্য ডুবে যাচ্ছে সেই মুহূর্তটা। গাছের সামনের দিকে নদী তার সাথে উঁচু-নিচু কয়টা পাহাড়। পাহাড়ের ওপাশে সূর্য ডুবে যাচ্ছে। নদীর পানিতে আকাশের ছবি ভেসে উঠছে। সব মিলিয়ে তৈরি করার পর এই আর্ট টি দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগছিল। এই ধরনের আর্ট গুলো করতে অনেক সময় লাগে। তবে আজকে আমার একদম বেশি সময় লাগেনি কারণ এর আগে থেকে আমি এই আর্ট টি মনে মনে ভেবে রেখেছিলাম। যাইহোক কিভাবে আমি আর্ট সম্পূর্ণ করলাম সেটা এখন শুরু করছি। আশা করছি আপনারা প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে বুঝতে পারবেন।
প্রয়োজনীয় উপকরণ
| ক্রমিক নম্বর | নাম |
|---|---|
| ১ | পোস্টার রং |
| ২ | আর্ট তৈরি করা খাতা |
| ৩ | তুলি |
ধাপ-১
প্রথমে আমি খাতার ওপরে লাল রঙের পোস্টার রং নিয়ে অর্ধেক অংশ লাল রং করে নিলাম।
ধাপ-২
এরপর নিচের দিকে হালকা হলুদ রং করলাম। তারপরে ছোট বড় তিনটি পাহাড় এঁকে দিলাম। এরপর পাহাড়ের নিচের অংশে যেহেতু পানি হবে তাই আকাশের রং এর মতো করে নিচের অংশে রং করে নিলাম। বলা যায় পানির মধ্যে আকাশের দৃশ্য দেখা যাচ্ছে। নিচের দিকে আমি কিছুটা জায়গা সাদা অংশ রেখে দিলাম।
ধাপ-৩
সাদা অংশে আমি কালো রং দিয়ে অনেকগুলো ঘাস এবং প্রথমে একটি গাছের শিকড় একে নিলাম ।তারপর গাছটার পাতাগুলো এঁকে দিলাম।
ধাপ-৪
এখানে আমি গোধূলি বিকেল বেলার পেইন্টিং করেছে তাই সূর্যটা সাদা দিলাম। সূর্যের লাল রঙে চার দিকটা লাল রঙের মতো আলোকিত। আস্তে আস্তে সূর্য ডুবে যাবে।
ধাপ-৫
এরপর আমি ওপরের দিকে সিগনেচার করে শেষ করলাম আজকের আর্ট। আপনাদের কাছে আমার আজকের আর্ট কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আশা করছি আপনাদের কাছে বেশ ভালোই লাগবে। আজ এখানে শেষ করছি ।পরবর্তীতে আবার আপনাদের মাঝে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবার চেষ্টা করব। সবাই সুস্থ ও ভালো থাকবেন শুভকামনা রইল।
আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।
VOTE @bangla.witness as witness
OR
গোধূলি বেলার পেইন্টিং খুবই সুন্দর হয়েছে। দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর একটি পেইন্টিং আপনি আমাদের মাঝে শেয়ার করলেন। দেখে আমার ভালো লাগলো।
ধন্যবাদ ভাইয়া আপনাকে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আরে বাহ্ আপনি তো এখন অনেক সুন্দর সুন্দর পেইন্টিং করতে পারেন দেখছি। এরকম পেইন্টিং গুলো করার জন্য আপনি প্রতিনিয়তই চেষ্টা করেন, যার কারণে এখন এত সুন্দর পেইনটিং করতে পারছেন। আপনার আজকের করা এই পেইন্টিংটা অসম্ভব সুন্দর হয়েছে। কালারটা এত সুন্দর ভাবে ফুটে উঠেছে যে, দেখে তো মুগ্ধ হয়ে এক নজরে তাকিয়ে ছিলাম। পুরো পেইন্টিং টা একেবারে মনোমুগ্ধকর হয়েছে।
প্রতি সপ্তাহে একটি করে পেইন্টিং করার চেষ্টা করি আর সেখান থেকে হয়তো বা আস্তে আস্তে সুন্দর কিছু তৈরি করতে পেরেছি ভাইয়া।
যাক মনে মনে ভেবে রেখেছিলেন বলেই এত অপূর্ব একটি আর্ট আমাদের মাঝে উপহার দিতে পেরেছেন।আসলে কোন কিছু তৈরি করার আগে সে বিষয়টা নিয়ে যদি মনের মধ্যে গেঁথে নেয়া যায় তাহলে তা অবশ্যই সাকসেস হবে।আজ আপনার গোধূলি বেলার পেইন্টিংটি অসাধারণ হয়েছে। আপু এ ধরনের প্রকৃতির পেইন্টিং আমার অনেক ভালো লাগে।
আমার কাছে ভীষণ ভালো লাগে আপু তাই চেষ্টা করি এই ধরনের পেইন্টিং গুলো বেশি করার জন্য ধন্যবাদ।
অনেক সুন্দর ভাবে গোধূলি বেলা অংকন করে আমাদের মাঝে শেয়ার করেছেন। বেশ ভালো লাগলো এত সুন্দর আর্ট দেখে। এক কথায় বলতে গেলে অসাধারণ হয়েছে কিন্তু। আশা করব এভাবেই চমৎকার চমৎকার আর্ট করে আমাদের মাঝে শেয়ার করবেন
অবশ্যই পরবর্তীতে এর থেকেও সুন্দর কিছু আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব।
রং তুলির সাহায্যে গোধূলি বেলার খুব সুন্দর একটি দৃশ্য পেইন্টিং করেছেন আপু।গোধূলি লগ্নের এরকম লালচে আকাশ দেখতে আমার ভীষণ ভালো লাগে।আর আপনি সেই সৌন্দর্য আজকে রং তুলির মাধ্যমে ফুটে তুলেছেন,যা দেখে অনেক ভালো লাগছে।নিখুঁত হাতে গোধূলি বেলার এত সুন্দর একটি পেইন্টিং করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।
ভাইয়া আমি রং তুলিতে তো তেমন একটা ফোটাতে পারিনি তবে বাস্তবে এই দৃশ্যটা অসাধারণ লাগে।
এ ধরনের প্রাকৃতিক দৃশ্যের আর্ট গুলো খুব ভালো লাগে দেখতে। যদিও করতে একটু সাবধানে করতে হয় সময় নিয়ে। আপনি গোধূলি বেলার খুব সুন্দর একটি পেইন্টিং করলেন। চারপাশের দৃশ্যগুলো আপনি খুব সুন্দর ভাবে পেইন্টিং করার চেষ্টা করলেন। খুব সুন্দর দেখাচ্ছে আপু। ধাপ গুলো আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করলেন অনেক ধন্যবাদ।
আপনার কাছে দেখতে ভালো লাগছে জানতে পেরে ভীষণ ভালো লাগছে আপু ধন্যবাদ ।
আর্ট সম্পর্কে আগেই ভেবে রাখলে আর্ট করতে সময় কম লাগে। আপনার আজকের গোধূলি বেলার পেইন্টিংটা খুবই সুন্দর হয়েছে আপু। খুব ভালো লাগলো আপনার আজকের পেইন্টিং দেখে। কালার কম্বিনেশন টা বেশ সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি পেইন্টিং শেয়ার করার জন্য।
একদম ঠিক বলেছেন আপু আগে থেকে ভেবে রাখলে সব জিনিসে সফলতা পাওয়া যায় ধন্যবাদ আপু।
গোধূলি বেলায় পেইন্টিং দেখে বেশ ভালো লাগলো।আপনি বেশ সময় নিয়ে পেইন্টিং করেছেন বুঝতে পারলাম।কালার কম্বিনেশন এর সাথে বেশ ফুটে উঠেছে পেইন্টিং টি।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
আপু আর্ট করার সময় যদি আমরা কালার টা ভেবে সুন্দরভাবে উপস্থাপন করি তাহলেই ভালো লাগে ধন্যবাদ আপু।
আপু আপনার অংকন চিত্রটি দেখে খুবই ভালো লেগেছে। গোধূলি বেলার সৌন্দর্য অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছেন। পেইন্টিং এর প্রতিটি ধাপ উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
ধন্যবাদ ভাইয়া আপনার মতামত জানানোর জন্য।