আর্ট: মেহেদী ডিজাইন

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20240410_091229~2.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে রবিবার,২১ এপ্রিল ২০২৪

আমার প্রিয় বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছেন সবাই। আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আবারো আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। এবার আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটি মেহেদি ডিজাইন। হাতের ওপর নিজের ইচ্ছে মত ডিজাইন আঁকতে আমার খুবই ভালো লাগে। ঈদ উপলক্ষে অনেকেই হাতে মেহেদি লাগিয়েছে আবার সেই মেহেদী গুলো হাত থেকে মুছে ও গেছে। তাই আজকে আমার মেজ আব্বুর মেয়ে আমাকে বলল আপু আমার হাতের মেহেদী গুলো উঠে গেছে তুমি আবার দিয়ে দাও। মেহেদী হাতে দিয়ে দিতে আমার খুবই ভালো লাগে তাই আর না করলাম না। শুরু করে দিলাম ওর হাতের ওপর মেহেদির ডিজাইন। আর সেই ডিজাইনটি আজকে আপনাদের মাঝে উপস্থাপন করব ‌। কিভাবে আমি ডিজাইন টি সম্পূর্ণ করলাম সেটা ধাপে ধাপে উপস্থাপন করছি।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
মেহেদী
হাত

ধাপ-১

IMG_20240410_084811~2.jpg

IMG_20240410_084947~2.jpg

প্রথমে আমি হাতের উপর তিনটি ফুল এঁকে নিলাম। এখানে তিনটি ফুল অবশ্যই হাতের একটু নিচের দিকে আঁকতে হবে।

ধাপ-২

IMG_20240410_085159~2.jpg

এরপর ফুল তিনটি উপরের দিকে কিছু লতাপাতা এঁকে দিলাম।

ধাপ-৩

IMG_20240410_090027~2.jpg

IMG_20240410_090035~2.jpg

এরপর ফুল তিনটির সাথে বড় করে একটি ফুল এঁকে নিলাম। তারপর অর্ধবৃত্ত আকারের কয়েকটা রাউন্ড দিয়ে দিলাম। এরপর এর মধ্যে ছোট ছোট ফুলের ডিজাইন তৈরি করলাম।

ধাপ-৪

IMG_20240410_090423~2.jpg

এরপর ডিজাইনের ওপরে আরো তিনটি ফুল আঁকলাম প্রথম তিনটি ফুলের মতো করে। এই ফুলগুলো তৈরি সময় প্রথমে আমি গোল করে নিয়েছি তারপর অনেকগুলো ছোট ছোট পাপড়ি এঁকে নিয়েছি চারপাশে।

ধাপ-৫

IMG_20240410_090641~2.jpg

এরপর তিনটি ফুলের উপর আবারো কিছু লতাপাতা এঁকে নিলাম।

ধাপ-৬

IMG_20240410_090720~2.jpg

IMG_20240410_091004~2.jpg

এরপর লতাপাতার সাথে আরো কিছু ভিন্ন ধরনের ডিজাইন এঁকে নিলাম।

ধাপ-৭

IMG_20240410_091225~2.jpg

IMG_20240410_091229~3.jpg

IMG_20240410_091358~2.jpg

যখন হাতের মাঝখানের আঙ্গুলটি সম্পূর্ণ ডিজাইন করা হয়ে গেল তারপরে নখ গুলোতে মেহেদি লাগিয়ে দিলাম। এতে দেখতে একটু বেশি ভালো লাগবে। আর এভাবে আমার আজকে মেহেদির ডিজাইন আর্ট সম্পূর্ণ হলো। আপনাদের কাছে আমার আজকের মেহেদির ডিজাইন আর্ট কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করছি বেশ ভালো লাগবে। আজকে এখানে শেষ করলাম। পরবর্তীতে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবার চেষ্টা করব। সবাই সুস্থ ও ভালো থাকবেন শুভকামনা রইল।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

বেশ অনেক সুন্দর মেহেদি ডিজাইন আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার সুন্দর এই আর্ট দেখে ভালো লেগেছে আমার। হাতে মেহেদি ডিজাইন আর্ট করতে দেখলে আমার অনেক অনেক ভালো লাগে। শুধু ঈদের সময় বলে নয় অন্যান্য সময়তেও এগুলো বেশ সুন্দর দেখায়।

 2 years ago 

ঠিক বলেছেন তবে এখন ঈদের মৌসুম চলছে তাই ঈদ উপলক্ষে সবাই হাতে মেহেদি লাগাচ্ছে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনার করা মেহেদী ডিজাইনটি অসম্ভব সুন্দর হয়েছে। আপনি বেশ চমৎকারভাবে কয়েকটি ধাপের মাধ্যমে মেহেদী ডিজাইনটি এঁকেছেন ও আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনার কাছে আমার তৈরি করা মেহেদি ডিজাইন কে ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনার মেহেদী ডিজাইন আর্ট চমৎকার হয়েছে। আসলে আপু মেহেদী পড়াতে আপনার ভালো লাগে জেনে অনেক ভালো লাগলো। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার কাছে হাতের উপর মেহেদি ডিজাইন আসতে খুবই ভালো লাগে আপু।

 2 years ago 

মেহেদি ডিজাইনগুলো হাতে পড়তে এবং দেখতে বেশ ভালই লাগে। আপনি কিন্তু দারুণ সুন্দরভাবে মেহেদী ডিজাইনটি করতে পেরেছেন আপু। আপনার করা মেহেদী ডিজাইন টি আমার কাছে বেশ ভালই লেগেছে। ধন্যবাদ এমন সুন্দর একটি মেহেদী ডিজাইন আমাদের মাঝে শেয়ার করার জন্য

 2 years ago 

মেহেদি ডিজাইন এর কালার যদি সুন্দর হয় তাহলে হাতের ওপর আঁকা ডিজাইন কি খারাপ হলো ও অনেক বেশি ভালো লাগে।

 2 years ago 

অনেক সুন্দর মেহেদি ডিজাইন আর্ট আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন বিশেষ করে সরাসরি হাতের উপরে ফুটিয়ে তুলেছেন বলে বেশি ভালো লেগেছে। আপনার দক্ষতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

খাতায় আর্ট করা থেকে হাতের ওপর আর্ট করলে ডিজাইনগুলো আরো বেশি ভালো বোঝা যায় ভাইয়া।

 2 years ago 

আপনার মেজ আব্বুর মেয়ের হাতে খুব সুন্দর একটি মেহেদি ডিজাইন করেছেন। মেহেদি ডিজাইন টা অসম্ভব সুন্দর লাগছে দেখতে। আপনি খুব সুন্দর মেহেদী দিতে পারেন। মেহেদি দেওয়ার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। সুন্দর একটি মেহেদি ডিজাইন আমাদেরকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।

 2 years ago 

তোরা ছোট তো আপু তাই প্রায় বলে আপু হাতে মেহেদি দিয়ে দাও আর আমারও ভালো লাগেনা মেহেদি দিয়ে দিতে। তাই চেষ্টা করি ওদের আবদার গুলো পূরণ করতে ধন্যবাদ।

 2 years ago 

আপনার মেজ আব্বুর মেয়ের হাতের উপর অনেক সুন্দর একটি মেহেদী ডিজাইন এর আর্ট করেছেন। আমার কাছে এই ধরনের আর্ট গুলো দেখতে বেশ ভালই লাগে। কিন্তু মেহেদী হাতে দেওয়ার প্রতি তেমন একটা আগ্রহ নেই। যেহেতু ওর হাতটা ছোট এবং চিকন তাই মেহেদি ডিজাইন টা বেশ মানিয়েছে।

 2 years ago 

আপনি কেমন আছেন ছোট বাচ্চা হিসেবে এমন ডিজাইন বেশ ভালোই মানিয়েছে।

 2 years ago 

আজ আপনি অনেক সুন্দর করেই আপনার মেজ আব্বুর মেয়ের হাতে মেহেদি লাগিয়ে দিয়েছেন। মেহেদির ডিজাইন টা অনেক সুন্দর হয়েছে, আর তার হাতেও খুব ভালো মানিয়েছে। কাউকে মেহেদি লাগিয়ে দিতে আমার নিজের কাছেও খুব ভালো লাগে। অনেক সুন্দর করে পুরো ডিজাইন এঁকেছেন দেখেই তো দারুন লাগলো। মেহেদীর ডিজাইন করতে কিন্তু আবার সময়েরও প্রয়োজন হয়। সময় লাগলেও ডিজাইনগুলো করার পর মেহেদি রাঙা হাতটা অনেক ভালো লাগে দেখতে। অনেক সুন্দর করে পুরো মেহেদির ডিজাইন টা তুলে ধরলেন।

 2 years ago 

ডিজাইনটা একটু বেশি ঘন করা হয় তাহলে তো অনেক সময় লাগে। আর আমার যেহেতু ছোট বাচ্চা তাই অল্প সময়েই সহজ ভাবে ডিজাইনটি এঁকেছিলাম আপু।

 2 years ago 

খুবই চমৎকার একটি মেহেদী ডিজাইন করেছেন আপু। আপনার করা মেহেদী ডিজাইনটি আমার কাছে বেশ ভালো লেগেছে।আপনি দারুন ডিজাইন করেছেন আপু।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

মেহেদি ডিজাইন এর প্রশংসা করার জন্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 63903.56
ETH 1726.58
USDT 1.00
SBD 0.42