ম্যান্ডেলা আর্টঃ বিভিন্ন রঙের জরিপেন দিয়ে বৃত্তের ভিতরে ম্যান্ডেল আর্ট।

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম

🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001

আজ ১০ ফেব্রুয়ারি ২০২৪ ইং:।

রোজ শনিবার

বাংলায় ২৭ পৌষ ১৪৩০ খ্রিষ্টাব্দ।

আরবি ২৯ রজব ১৪৪৫ হি:।

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে একটি ম্যান্ডেলা আঁট পোস্ট নিয়ে হাজির হলাম। চিত্র অংকন করতে বেশ ভালোই লাগে। তবে মেন্ডেলা আর্ট করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যদিও ম্যান্ডেলা আর্ট করতে অনেক ধৈর্য সময় প্রয়োজন।তারপরও কেন জানি এই ম্যান্ডেলা আর্ট তৈরি করতে আমার অনেক বেশিই ভালো লাগে। তাছাড়া এই বিষয়ে আমি খুবই দুর্বল আগেও বলেছি। আশা করি আমার আঁকা ম্যান্ডেলা আপনাদের অনেক ভালো লাগবে।

ফাইনাল লুক

IMG_20240203_170232.jpg

IMG_20240209_152055.jpg

প্রয়োজনীয় উপকরণ
রঙিন কাগজ
কালার পেন
কাটা কম্পাস
চাঁদা
স্কেল


প্রথম ধাপ

IMG_20240209_160107.jpg

প্রথমে একটি রঙিন উপর বৃত্ত এঁকে নিয়েছি। এবার বৃত্তের মাঝখানে আরও ছোট করে দুইটা বৃত্ত এঁকে নিয়েছি।

দ্বিতীয় ধাপ

IMG_20240201_123124.jpg

এবার ছোট বৃত্তের থেকে বড় বৃত্ত বরাবর দাগ কেটে নিয়েছি।

তৃতীয় ধাপ

IMG_20240201_123844.jpg

এবার আবার বড় বৃত্তের ভেতর পাশাপাশি করে দুইটা বৃত্ত এঁকে নিয়েছি। এরপর সেই বৃত্তের ভিতরে আরো বেশ কিছু দাগ কেটে নিয়েছে। ছবিতে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন ঠিক এভাবে দাগ কেটে নিতে হবে।

চতুর্থ ধাপ

IMG_20240201_124754.jpg

এরপর কালো জরি পেন দিয়ে ছোট বৃত্তের ভিতর ফুল একে নিয়েছি।

পঞ্চম ধাপ

IMG_20240201_125558.jpg

এরপর লাল জরি পেন ব্যাবহার করে আবারো তৃতীয় বৃত্তের ভিতরে বড় করে ফুলের পাপড়ি একে নিয়েছে। যেমনটা আপনারা ছবিতে দেখতে পারছেন।

ষষ্ঠ ধাপ

IMG_20240210_093220.jpg

এরপর ওপরে যে বৃত্তটি আছে সেই বৃত্তের ভিতর সবুজ জরি পেন দিয়ে ফুলের মতো করে এঁকে নিয়েছি।
এরপর মনের মতো করে সব বৃত্তের ভেতর আর্ট করে নিয়েছি।

সপ্তম ধাপ

IMG_20240201_131720.jpg

এরপর প্রতিটা ধাপে এক এক রকম কালারের কলম ব্যবহার করে সুন্দর সুন্দর ফুলের ডিজাইন তৈরি করে নিয়েছি। আপনি যত সুন্দর করে ফুলের ডিজাইন তৈরি করতে পারবেন ম্যান্ডেলা আর্ট দেখতে কত সুন্দর লাগবে।

অষ্টম ধাপ

IMG_20240210_093244.jpg

আমি এই ম্যান্ডেলা আর্ট আগে থেকে কোন চিন্তা ভাবনা করে আঁকি না। যখন যেটা মনের ভিতরেও দেখায় আমি সেভাবে ম্যান্ডেলার ডিজাইন তৈরি করে থাকি।

নবম ধাপ

IMG_20240210_093306.jpg

ম্যান্ডেলা আর্ট করার ক্ষেত্রে সব সময় খেয়াল রাখতে হবে যেন ডিজাইন গুলা সুন্দর হয়।

দশম ধাপ

IMG_20240201_140110.jpg

এবং ধাপের পর ধাপগুলো সুন্দরভাবে মিলিয়ে ডিজাইন তৈরি করতে পারলে ম্যান্ডেলা দেখতে খুবই সুন্দর লাগে। যেহেতু আমি শুধু একটি জরি কলম দিয়ে এই ম্যান্ডেলা আর্ট তৈরি করছি না। বিভিন্ন রকমের রঙিন কলম দিয়ে এই ম্যান্ডেলা আর্ট তৈরি করছি ।

পোস্টের ধরনআর্ট পোস্ট
চিত্র শিল্পীমোঃ আশিকুর রহমান
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা
আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ আশিকুর রহমান। আমি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগির গোফা গ্রামে বাস করি। সবুজ শ্যামলে ঘেরা আমাদের গ্রামটি দেখতে খুবই সুন্দর। আমি একজন সরকারি চাকরিজীবি। আমি চাটমোহর ফায়ার ষ্টেশনে কর্মরত আছি। বাইক নিয়ে ঘুরতে, খাওয়া দাওয়া আর ঘুমাতে বেশি পছন্দ করি।আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমি আমার পরিবারে মা, বাবা, ভাই, স্ত্রী ও ছেলে নিয়ে বসবাস করি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য। সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিনদের। যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করছে। আবারও ধন্যবাদ যানাচ্ছি আমার বাংলা ব্লগের সকল কর্মরত সদস্যদের। লেখার ভেতর ভুল ত্রুটি হতে পরে। সেক্ষেত্রে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি । দোয়া করি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।

Logo.png

Banner_New.png

20230619_1852241.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

একদম ঠিক বলছেন ভাইয়া ম্যান্ডেলা আর্ট করতে অনেক বেশি ধৈর্য্য লাগে। এই আর্ট ধৈর্য্য ছাড়া আর্ট করা অসম্ভব।আপনি অনেক সুন্দর করে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন।অনেক ধন্যবাদ ভাইয়া এমন আরও চাই।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামত প্রকাশ করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনি অনেক সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট আমাদের সঙ্গে শেয়ার করেছেন। ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। বৃত্তের মধ্যে বিভিন্ন রকমের কালার পেন দিয়ে এই ম্যান্ডেলা আর্টটি করায় দেখতে আরো বেশি চমৎকার লাগছে। ধন্যবাদ এত সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর করে আমার পোস্টে প্রসংশা মুখরিত মতামত শেয়ার করার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করছি।

 2 years ago 

বিভিন্ন রঙের জরিপেন দিয়ে বৃত্তের ভিতরে ম্যান্ডেল আর্ট করেছেন। একটি দেখতে ভীষণ সুন্দর লাগছে। বিভিন্ন রঙের কালার পেন দিয়ে আর্ট টি করার কারণে আরো বেশি সুন্দর লাগছে। ম্যান্ডেলা আর্ট গুলো করতে অনেক ধৈর্য ও সময়ের প্রয়োজন হয়। দেখে বোঝা যাচ্ছে আপনি খুব সময় নিয়ে আর্টটি সম্পূর্ণ করেছেন। সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনার প্রশংসা মূলক মন্তব্য শেয়ার করার জন্য।

 2 years ago 

বিভিন্ন রঙের জরিপেন দিয়ে দেখছি অনেক সুন্দর ম্যান্ডেলার ডিজাইন করেছেন আপনি। বৃত্তের মধ্যে এরকম সুন্দর ম্যান্ডেলা আর্ট করলে, সেগুলো দেখতে কিন্তু বেশি সুন্দর লাগে। কালারফুল এই ম্যান্ডেলা আর্ট আমার কাছে অসম্ভব দারুন লেগেছে। জরিপেন হওয়ার কারণে কিন্তু একটু বেশি দারুন লাগছিল এটাকে। আর সুন্দরভাবে ফুটে উঠেছে পুরোটা। ধন্যবাদ আপনার এই সুন্দর আর্ট সবার মাঝে তুলে ধরার জন্য।

 2 years ago 

বৃত্তের মধ্যে এরকম সুন্দর ম্যান্ডেলা আর্ট করলে, সেগুলো দেখতে কিন্তু বেশি সুন্দর লাগে।

জ্বি ভাই ঠিক বলেছেন। ধন্যবাদ ভাই আপনার মূল্যবান অভিমত ব্যাক্ত করার জন্য।

 2 years ago 

আপনি ভিন্ন রকমের একটা ম্যান্ডেলা আর্ট অঙ্কন করলেন দেখে ভালো লাগলো। সুন্দর সুন্দর ম্যান্ডেলা আর্ট গুলো দেখলে আমি মুগ্ধ হয়ে যাই অনেক বেশি। পুরো আর্ট নিখুঁত ভাবে করেছেন আপনি। ভিন্ন ভিন্ন কালারের জেল পেন হওয়ায় সুন্দর লাগতেছে খুবই। আপনি যদি এভাবে কাজগুলো করার জন্য চেষ্টা করে যান, তাহলে পরবর্তীতে অনেক সুন্দর আর্ট করতে পারবেন।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনার উৎসাহিত মূলক মতামত আমাদের আমার পোস্টে শেয়ার করার জন্য।

 2 years ago 

রঙিন কাগজের উপর বৃত্ত এঁকে কালার পেন্সিল দিয়ে খুব চমৎকার একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করলেন।এ ধরনের আর্ট করতে ধৈর্য ও সময়ের প্রয়োজন হয়।আপনি সময় নিয়ে খুব সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। খুবই দারুন হয়েছে। ধন্যবাদ আপনাকে ম্যান্ডেলা আর্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মতামত শেয়ার করে পাশে থাকার জন্য।

 2 years ago 

জরি পেন দিয়ে আর্ট করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনি যেহেতু ম্যান্ডেলা আর্ট করেছেন সেখানে কালার করলেন। এত সুন্দর আর্ট খুবই ভালো লেগেছে দেখতে। কারণ কালারফুল আর্ট গুলো খুব সুন্দরভাবে ফুটে উঠে। যদি হয় জরিপেন তাহলে আর কোন কথাই নেই। দূর থেকে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে আপনার আজকের শেয়ার করা আর্ট।

 2 years ago 

ধন্যবাদ আপু এত সুন্দর করে আমার পোস্টে গঠন মূলক মন্তব্য প্রকাশ করার জন্য।

 2 years ago 

বিভিন্ন রঙের জরিপেন দিয়ে বৃত্তের ভিতরে ম্যান্ডেল আর্টটি অসম্ভব সুন্দর হয়েছে। আপনি বেশ চমৎকার ভাবে কয়েকটি ধাপের মাধ্যমে ম্যান্ডেলা আর্টটি আমাদের মাঝে তুলে ধরেছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মূল্যবান অভিমত ব্যাক্ত করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 66156.91
ETH 1933.06
USDT 1.00
SBD 0.38