বিসিক উদ্যোক্তা মেলায় একদিন পর্ব- ২

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।




বন্ধুরা আজ আবারো আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে ।আজ আমি মূলত বেশ কিছুদিন আগে বিসিক উদ্যোক্তা মেলায় গিয়েছিলাম সেই মেলাটির আরো একটি পর্ব নিয়ে হাজির হয়েছি। আসলে এ ধরনের মেলায় এর আগে তেমন একটা চাওয়ার সুযোগ হয়ে ওঠেনি। এই মেলায় মূলত কৃষি পণ্য ও কৃষির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন জিনিসপত্র বেশি লক্ষ্য করলাম ।এখানে অন্যান্য মেলায় যেসব জিনিসপত্র দেখা যায় সে ধরনের জিনিসপত্র খুব কমই দেখলাম।এটি মূলত নিত্য প্রয়োজনীয় কৃষি সংশ্লিষ্ট জিনিসপত্র বেশি দেখতে পেলাম। যদিও আমরা গিয়েছিলাম বেশ রাতে যার কারণে মেলায় লোকজনের সংখ্যা একেবারেই কম ছিল ।যাই হোক চলুন আপনাদের কেউ মেলার কিছু অংশ দেখিয়ে নিয়ে আসি।

বিসিক উদ্যোক্তা মেলায় একদিন পর্ব- ২


IMG_20240702_165758.jpg

IMG_20240702_165745.jpg

এই মেলায় বেশিরভাগ যে স্টল গুলো দেখলাম সেখানে বেশিরভাগই দেখলাম হাতে তৈরি জিনিসপত্র নিয়ে বিভিন্ন স্টল গুলো দেওয়া হয়েছে। অনেকগুলো স্টলে মহিলারা বসেছে ।মূলত তারা বাড়িতে বিভিন্ন জিনিসপত্র তৈরি করেছে সেগুলো মেলায় নিয়ে এসেছে ।এটি অন্যান্য মেলা থেকে কিছুটা ব্যতিক্রমধর্মী মেলা এবং বেশ প্রয়োজনীয় দেখলাম। অনেকে আবার কিছু জিনিসপত্র ক্রয় করছে। আমার যদিও তেমন খুব একটা জিনিস কেনা হয়ে ওঠেনি ।শুধুমাত্র মেয়ের জন্য সামান্য কিছু কেনা হয়েছিল।


IMG_20240702_165726.jpg

এই স্টল টি মূলত অন্যান্য মেলার স্টলের মত যেখানে বিভিন্ন কাঁচের জিনিসপত্র বা অন্যান্য জিনিসপত্র ছিল ।যেগুলো মূলত বাড়িতে তৈরি নয় ।এটি মূলত ব্যতিক্রম ধর্মী স্টল দেখলাম ।মেলার মধ্যে এটা ছাড়া সবই দেখলাম বাড়িতে তৈরি বা কৃষি যন্ত্রাংশ জিনিসপত্র নিয়েই স্টল ছিল। যাই হোক এই দোকানটি দেখে বেশ ভালই লাগলো। কেননা মেলায় এ ধরনের দোকান থেকে বেশ কিছু জিনিসপত্র কেনা যায়।


IMG_20240702_165712.jpg

IMG_20240702_165659.jpg

IMG_20240702_165646.jpg

IMG_20240702_165632.jpg

আমরা ঘুরে ঘুরে বেশ কিছু দোকান দেখতে লাগলাম ।কেননা এর আগে আমার মনে হয় না এরকম মেলায় এসেছি বা এ ধরনের জিনিস দেখার সুযোগ হয়েছে ।এখানে দেখলাম বিভিন্ন ধরনের যন্ত্রাংশ রয়েছে ।যেখানে পাট মারাই যন্ত্র রয়েছে , যার সাহায্যে পাট খুব সহজেই মাড়াই করা যায়। বিষয়টা দেখে আমার কাছে বেশ ভালো লাগলো ।এ ছাড়া বিভিন্ন পদের শস্য মাড়াই যন্ত্র দেখতে পেলাম। এই যন্ত্র গুলো ব্যবহার করলে কৃষকের শ্রম অনেকটা লাঘব হবে আমার মনে হয়। তবে এগুলো যথেষ্ট ব্যয়বহুল হওয়ার কথা।


IMG_20240702_165616.jpg

IMG_20240702_165543.jpg

এখানে আরো কিছু যন্ত্র দেখলাম যেগুলো শক্তি চালিত শস্য মারাই যন্ত্র। এগুলো যদিও গ্রামাঞ্চলে এখনো আমি ব্যবহার করতে দেখিনি ।কেননা আমার নানুবাড়ি গ্রামে সেখানে শস্য কৃষকদের দিয়েই মাড়াই করা হয় সাধারণত দেখেছি। এখনো এই যন্ত্রাংশের ব্যবহার সেখানে লক্ষ্য করিনি। তবে আমার মনে হয় এই জিনিসগুলো ব্যবহার করলে শ্রম এবং খরচ অনেকাংশে কমে আসবে।


IMG_20240702_165523.jpg

এই স্টল টিতেও বিভিন্ন যন্ত্রাংশের ছোট ছোট পার্স দেখতে পেলাম। যেগুলো বেশ কাজের ।এগুলো আলাদা ভাবে বিক্রি হচ্ছে ।আসলে এটি মূলত কৃষি যন্ত্রাংশ ভিত্তিক মেলাই বলা চলে ।যাই হোক ঘুরে ঘুরে স্টল গুলো দেখে নতুন নতুন অভিজ্ঞতা হলো ।বেশ ভালো লাগলো। আশা করছি আপনাদের ও ভালো লেগেছে।


আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা আফরোজ সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @wahidasuma,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 2 years ago 

বিসিক উদ্যোক্তা মেলা বেশ অভিনব। অনেক ধরনের দোকান মেলাটিকে অভিনবত্ব দিয়েছে। আপনার মেলায় কাটানো সময়টুকু যে বেশ ভালো গেছে তা বোঝা যাচ্ছে। নতুন উদ্যোগ গ্রহণকারীদের ক্ষেত্রে এই সব মেলার অবদান প্রচুর। মেলাটির বৈচিত্র চোখে পড়ার মতন।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া মেলা টি ঘুরে বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

বিসিক উদ্যোক্তা মেলায় গিয়ে অনেক ভালো সময় অতিবাহিত করেছিলেন। এটার প্রথম পর্বটা আমার পড়া হয়েছিল। আজকে দ্বিতীয় পর্ব পড়ে সত্যি অনেক বেশি ভালো লাগলো। এই পর্বের মাধ্যমে মেলাটার আরো কিছু সুন্দর্য উপভোগ করতে পারলাম। মেলায় ঘুরাঘুরি করতে আমার নিজের কাছেও খুব ভালো লাগে। আপনি এই মেলায় ঘুরাঘুরি করে নতুন অভিজ্ঞতা অর্জন করেছেন। এটা অনেক ভালো লেগেছে শুনে। অসংখ্য ধন্যবাদ আপু মুহূর্তটা সুন্দর করে শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া এই মেলায় বেশ নতুন নতুন কিছু জিনিস দেখতে পেয়েছিলাম ।যা দেখে বেশ ভালো লাগলো ।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

ফরিদপুর বিসিক মেলা হয়ে থাকে তবে আমার যাওয়া হয়নি কখনো।কুঠির শিল্প মেলায় গিয়েছি কয়েকবার।বেশ নতুন নতুন জিনিসপত্র দেখতে পেলাম।আপনি খুব সুন্দর করে সাজিয়ে ফটোগ্রাফি এবং লেখা উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আমিও এই মেলায় এর আগে কখনো যাইনি । এ বারই প্রথম। বেশ আনকমন লাগলো।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

এ ধরনের মেলায় তো জীবনেও কখনো যাওয়া হয়নি। এ মেলায় কি পাওয়া যায় তাও জানিনা । তবে আপনার ছবিগুলো দেখে মনে হচ্ছে তেমন ভালো কিছু পাওয়া যায় না । তবে আপনি গিয়েছেন শুনে ভালই লাগলো । কারণ সব ধরনের মেলায় যাওয়ার অভিজ্ঞতা রাখা উচিত ।

 2 years ago 

আপু এই মেলাগুলোতে আসলে আমাদের কেনার মত তেমন কিছুই নেই ।তবে নতুন কিছু যন্ত্রাংশ দেখতে পারলাম এবং চিনতে পারলাম ভালো লাগলো ।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64085.58
ETH 1844.13
USDT 1.00
SBD 0.38