মজাদার পাকোড়া তৈরির রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।




বন্ধুরা আজ আবারো আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে। আজ আমি একটি মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি ।আর সেটি হচ্ছে পাকোড়া রেসিপি। মূলত বৃষ্টির দিনে বিকেল বেলার নাস্তায় এ ধরনের পাকোড়া হলে বেশ জমে যায়। গরম গরম পাকোড়া খেতে বৃষ্টির দিনে সবারই ভীষণ ভালো লাগে। তাইতো কয়েকদিন আগে এই রেসিপিটি আমি তৈরি করেছিলাম। আলু দিয়ে এই পাকড়া টি খেতে খুবই সুস্বাদু। বৃষ্টির দিনে আমরা বেশ মজা করে খেয়েছিলাম ।আশা করছি আপনাদের কাছেও রেসিপিটি ভালো লাগবে ।তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে।

মজাদার পাকোড়া তৈরির রেসিপি


ei_1727458496926-removebg-preview.png



Polish_20240927_233601103.jpg

উপকরণপরিমাণ
আলুদুইটি
পেঁয়াজ কুচিপরিমাণ মতো
হলুদ গুঁড়াহাফ চা চামচ
লাল মরিচ গুঁড়াহাফ চা চামচ
লবণস্বাদ মত
বিট লবণহাফ চা চামচ
গরম মশলা গুঁড়াহাফ চা চামচ
চাট মসলাএক চা চামচ
পাঁচ ফোড়ন গুঁড়াহাফ চা চামচ
বেসনতিন টেবিল চামচ

প্রুস্তুতপ্রণালী


IMG20240915175738.jpgIMG20240915180425.jpg

প্রথমে আলু গুলো কেটে নেই।তারপর পেঁয়াজ কুচি দিয়ে দেই।


IMG20240915180441.jpgIMG20240915180521.jpg

তারপর সবগুলো গুঁড়ো মসলা ও লবণ দিয়ে দেই।


IMG20240915180610.jpgIMG20240915180636.jpg

তারপর ভালো মতো মসলাগুলো মেখে নেই ও বেসন দিয়ে দেই।


IMG20240915180719.jpgIMG20240915181043.jpg

তারপর সামান্য পানি দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মেখে নেই।


IMG20240915181047.jpgIMG20240915181127.jpg

তারপর কড়াইয়ে তেল দিয়ে দেই। তেল গরম হলে পাকোড়া গুলো ভালোমতো এপাশ ওপাশ উল্টিয়ে ভেজে নেই।


IMG20240915182306.jpg

IMG20240915183415.jpg

তারপর ভালোমতো ভাজা হয়ে গেলে কড়াই থেকে উঠিয়ে পরিবেশন করি ।আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে।



আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা আফরোজ সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 2 years ago 

এ জাতীয় তেল ঝামেলা রেসিপিগুলো মাঝেমধ্যে খেতে বেশ ভালো লাগে। আপনারা যেহেতু রান্না করেন তাই যেকোনো মুহূর্তে এগুলো তৈরি করতে পারেন কিন্তু আমাদের তো সম্ভব হয় না। তাই মাঝেমধ্যে বাজার থেকে কিনে খেতে হয়। বেশি দারুন হয়েছে আপু।

 2 years ago 

ভাইয়া আপনাদের সম্ভব হবে না কেন? এটি তৈরি করা খুবই সহজ ।আপনি নিজেও তৈরি করতে পারবেন আর না পারলে ভাবি তো আছেই। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

মজাদার পাকোড়া তৈরির রেসিপি খুবই সুস্বাদু মজাদার মনে হচ্ছে। আপনি খুবই সুন্দর ভাবে এই রেসিপি তৈরি করলেন। রেসিপি পরিবেশনটা আমার কাছে অনেক ভালো লেগেছে। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

রেসিপির পরিবেশন আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

বৃষ্টির দিনে ভাজাপোড়া জাতীয় খাবার অনেক বেশি ভালো লাগে। আপনি আলু দিয়ে চমৎকার পাকোড়া রেসিপি তৈরি করেছেন দেখতে অনেক লোভনীয় লাগছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া বৃষ্টির দিনে এই জাতীয় খাবার খেতে ভীষণ ভালো লাগে ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই চমৎকারভাবে মজাদার পাকোড়া তৈরির রেসিপি তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি রেসিপি দেখে মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হবে আপু। এমনিতে যে কোন তেলেভাজা জিনিস খেতে আমি বেশ পছন্দ করি। সস দিয়ে খেতে সত্যি বেশ দারুন লাগবে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া এটি খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আর সস দিয়ে খেতে এটি ভীষণ ভালো লাগে ।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু বৃষ্টির দিনে ভাজাপোড়া খেতে বেশি ভালো লাগে। আর এরকম আলুর পাকোড়া হলে তো কথাই নেই। এভাবে আলুর পাকোড়া তৈরি করা হয়নি। রেসিপিটি ইউনিক লেগেছে আমার কাছে। খেতে যে মজাদার হয়েছিল বোঝাই যাচ্ছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু এভাবে একবার করে দেখবেন। খুবই অল্প সময়ে তৈরি করা যায় আবার খেতেও ভালো লাগে। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপু আপনার শেয়ার করার রেসিপি দেখে লোভ সামলাতে পারছি না। তাছাড়া পাকুড়া রেসিপি গুলো খেতে আমার কাছে খুবই ভালো লাগে । সত্যিই এত মজাদার মজাদার রেসিপি দেখে লোভ সামলানো বড় দায় হয়ে পড়ে। রেসিপিটি মনে হচ্ছে খেতে অনেক স্বাদ হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া এটি খেতে খুবই সুস্বাদু হয়েছিল ।বিকেলের নাস্তায় দারুন লাগে ।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

আসলে এই চপটি কিন্তু একটু আলাদা ধরনের হয়েছে। কেননা সচরাচর আমরা আলুর চপ খেয়ে থাকি কিন্তু এইভাবে আলু কেটে চপ তৈরি করা একটা নতুনত্ব আজ আপনি আমাদের মাঝে ফুটিয়ে তুললেন। প্রতিটা ধাপ আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করলেন।

 2 years ago 

ভাইয়া এটি চপ নয়, এটি হচ্ছে পাকোড়া। পেঁয়াজু জাতীয়। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

এত মজাদার পাকোড়া তৈরি করেছেন দেখেই তো জিভে জল চলে আসলো। পাকোড়া খেতে পছন্দ করে না এরকম মানুষ অনেক কম আছে। বিভিন্ন রকম পাকোড়া খেতে আমি অনেক পছন্দ করি। এই পাকোড়া কখনো খাওয়া হয়নি। তাই ভাবছি একদিন এটা তৈরি করবো। আশা করছি খেতে ভালো লাগবে।

 2 years ago 

আপু একদিন বাসায় তৈরি করে দেখবেন। খুবই অল্প সময়ে তৈরি করা যায় খেতেও দারুন। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64607.46
ETH 1878.41
USDT 1.00
SBD 0.38