স্বরচিত একগুচ্ছ অনুকবিতা

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।




বন্ধুরা আজ আমি আপনাদের সামনে আবারও একগুচ্ছ অনুকবিতা নিয়ে হাজির হয়েছি । আসলে আমার বাংলা ব্লগে আসার আগে আমি জানতামই না যে অনু কবিতা বলে কিছু হয় । আমার বাংলা ব্লগে এসেই প্রথম জানতে পেরেছি ছোট ছোট কবিতা গুলোকে অনুকবিতা বলে । মূলত এই অনুকবিতা আমি প্রথম দাদার পোস্টে দেখেছিলাম । ছোট ছোট কবিতার মধ্যে মনের সম্পূর্ণ ভাব প্রকাশিত হয় যেটি পড়তে সত্যি ভীষণ ভালো লাগে । আর @rme দাদা চমৎকারভাবে অনুকবিতা লিখেন যা পড়ে আমি অনুকবিতা লেখার প্রতি আগ্রহী হয়েছি এবং চেষ্টা করেছি । জানিনা কেমন হয়েছে । তবে ইদানিং অনু কবিতাগুলো লিখতে আমার কাছে বেশ ভালই লাগে। আজকে আমার লেখা তের তম অনু কবিতা আপনাদের সঙ্গে শেয়ার করছি । আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যেহেতু নতুন নতুন লিখছি সেহেতু ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর মন্তব্য করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে।

প্রথম অনু কবিতাটিতে আমি বোঝাতে চেয়েছি যখন আমাদের মন খারাপ থাকে তখন সবকিছুতেই মন খারাপের দৃশ্য ভেসে ওঠে। তেমনি মনে হয় যেন আকাশের ও মন ভালো নেই ।আর নিজের মনের দুঃখগুলোকে বৃষ্টির ঝরে যাওয়া ফোটার সঙ্গে দূর করে দিতে ভীষণ মন চায়। দ্বিতীয় অনু কবিতাটিতে বোঝানো হয়েছে যখন মনের মধ্যে প্রিয় মানুষের স্বপ্নগুলো থাকে। তখন প্রতিটি ক্ষণ প্রতিটি মুহূর্তে তাকেই মনে আসে। সবকিছুতেই যেন তারই প্রতিচ্ছবি চোখে ভাসে। আর তৃতীয় কবিতাটিতে বোঝানো হয়েছে প্রেমিক মনে এই বর্ষাকালে চমৎকার অনুভূতি কাজ করে ।চারিদিকে যেমন কদম ফুলের ঘ্রানে মুহুর্মুহু হয়ে ওঠে। তেমনি প্রেমিকের মনেও ভালোবাসায় পরিপূর্ণ হয়ে ওঠে।


ai-generated-8577700_1280.png

source

একগুচ্ছ অনু কবিতা


(১)

জানালার ওপাশে নিস্তব্ধ আকাশ
দেখে মনে হচ্ছে
আজ আকাশের মন ভালো নেই ।
আমার মনের আকাশেও নিকষ কালো
অন্ধকার মেঘ জমেছে ।
অঝোর ধারায় বৃষ্টি নামবে
সেই বৃষ্টিতে ভিজবো দুজনে একসাথে।
ফেলে আসা সমস্ত দুঃখ ভুলে।
বৃষ্টির ফোঁটায় ধুয়ে মুছে যাবে
জীবনের সমস্ত বেদনা।
ফিরে পাব নতুন দিনের ঠিকানা ।

(২)

সকাল সন্ধ্যা সাঁজে
আমার তোমায় মনে পড়ে।
বুকের মাঝে লুকিয়ে রাখা স্বপ্নগুলো
ঢেউয়ের মত আছড়ে পড়ে ।
প্রতিটি ঢেউয়ের মাঝে
আমি তোমায় খুঁজি ফিরি বারেবারে।
অজানা আতঙ্কে জেগে উঠি বার বার ।।

(৩)

আজ এই বাদল ও দিনে
কদম ফুলের ঘ্রাণে
চারিদিকে মাতোয়ারা ।
একগুচ্ছ কদম ফুল হাতে নিয়ে
বলতে চাই তোমায়
ভালোবাসি ভালোবাসি ।।


আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা আফরোজ সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 2 years ago 

হ্যাঁ দাদা প্রতিনিয়ত দারুণ কবিতা উপহার দেয় আর যে কোন ইউজার যদি নিয়মিত তার কবিতাগুলো পড়তে শুরু করে তাহলে আমার মনে হয় সেও চেষ্টা করলে কবিতা লিখতে পারবে। আপনিও দারুণ লিখেছেন আপু সত্যি প্রশংসনীয় আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

ভাইয়া আপনার কাছে ভালো লেগেছে জেনে ভীষণ ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @wahidasuma,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 2 years ago 

ভালোবাসার এক অন্যরকম অনুভূতি ফুটিয়ে তুলেছেন এই কবিতার মাঝে। ছোট ছোট কবিতা গুলোর মধ্যে বেশ ভালোবাসার ঠাঁই দিয়েছেন। আর এখন তো কদম ফুলের সময় আমার যে মনে ছিল না। খুবই ভালো লাগলো আপু আপনার লেখা এই কবিতাগুলো।

 2 years ago 

হ্যাঁ আপু এখন কদম ফুলের সিজন শেষের দিকে।কবিতা গুলি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলে যখন আমাদের মন খারাপ থাকে, তখন আমাদের চারপাশের সবকিছু একদম এলোমেলো মনে হয়।আর যখন আকাশের মন খারাপ হয়ে যায়, তখন আকাশ তার চোখের পানি কান্না করে বৃষ্টির মাধ্যমে বর্ষণ করে। আপনার লেখা কবিতা গুলো বর্ষাকালের বৃষ্টি মৌসুম কে কেন্দ্র করে লিখেছেন। আপনার লেখা প্রতিটি অনুকবিতা আমার কাছে অনেক বেশি ভালো লাগলো।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া বর্ষাকাল কে কেন্দ্র করেই মূলত কবিতাগুলো লেখার চেষ্টা করেছি ।আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু দাদার এত সুন্দর সুন্দর অনু কবিতা দেখে অনু কবিতা লেখার প্রতি আগ্রহ বেড়ে যায়। যদিও আমার কখনো অনু কবিতা লেখা হয়নি। যাইহোক আপনার আজকের অনু কবিতাগুলো খুব সুন্দর হয়েছে। ঠিকই বলেছেন মন খারাপ থাকলে সবকিছুতেই বিরক্ত লাগে। ভালো লাগলো আপনার অনু কবিতাগুলো পড়ে।

 2 years ago 

আপনার কাছে আমার অনু কবিতা গুলি ভাল।লেগেছে জেনে অনেক খুশি হলাম।ভালো থাকবেন শুভকামনা রইলো।

 2 years ago 

দাদার কবিতা পড়ে আমি ও কবিতা লেখার প্রতি অনুপ্রানিত হয়েছি।চেষ্টা করলে আসলে সবই সম্ভব হয়।আপু আপনার অনুকবিতা গুলো আবৃত্তি করে আমার ভীষণ ভালো লেগেছে। কবিতার লাইনগুলো তে ভালোবাসার মানুষটিকে নিয়ে ভাবনারা ভীড় করে মনের আনাচে-কানাচে।সুন্দর কিছু অনুভূতি কবিতার মাঝে ফুটে উঠেছে।ধন্যবাদ আপু সুন্দর এই অনুকবিতা গুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

দাদার কবিতা পড়ে আপনিও কবিতা লেখার প্রতি অনুপ্রাণিত হয়েছেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

বাহ আপু মনের অনুভূতি দিয়ে খুব সুন্দর অনু কবিতা লিখেছেন তিনটি। আপনার অনু কবিতাগুলো পড়ে বেশ ভালো লাগলো। অনু কবিতাগুলো ছোট হলেও এই কবিতাগুলো মাদুর্য অসাধারণ। এবং মনের অনুভূতি দিয়ে খুব সুন্দর অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। আর এই ধরনের অনু কবিতাগুলো বারবার পড়তে মন চায়।

 2 years ago 

হ্যাঁ আপু অনু কবিতা ছোট হলেও এর অর্থ খুবই গুরুত্বপূর্ন। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

সত্যি আপু নিজের মন খারাপের সাথে যখন আকাশের মন খারাপের তুলনা করি তখন ভালোই লাগে। আর নিজের মন খারাপের সময়গুলোতে অন্য রকমের অনুভূতি কাজ করে। আপু আপনার লেখা কবিতা গুলো পড়ে অনেক ভালো লেগেছে। আপনি কিন্তু দারুণ কবিতা লিখেন।

 2 years ago 

আপু আমি চেষ্টা করি একটু একটু লেখার জন্য ।আপনার কাছে ভালো লেগেছে জেনে সত্যিই ভীষণ ভালো লাগলো ।অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64219.95
ETH 1861.34
USDT 1.00
SBD 0.39