চিকেন ফ্রাই বানানোর রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।




বন্ধুরা আজ আবারো আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে । আজ আমি মূলত একটি রেসিপি পোস্ট নিয়ে হাজির হয়েছি । আমার আজকের রেসিপিটি হচ্ছে চিকেন ফ্রাই বানানোর রেসিপি। চিকেন ফ্রাই খুবই মজার মুচমুচে একটি মুখোরোচক খাবার । যেটি বিকেলের নাস্তায় খেতে খুবই মজা লাগে । আর কয়েকদিন থেকে টানা বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে এ ধরনের নাস্তা খেতে খুবই ভালো লাগে । যদিও এই চিকেন ফ্রাই তৈরি করেছিলাম বেশ কিছুদিন আগে । তবে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি । তাই ভাবলাম আজ রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করি। আশা করছি আপনাদের ভালো লাগবে । তাহলে আর কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল রেসিপিতে ।

চিকেন ফ্রাই বানানোর রেসিপি


ei_1720780866261-removebg-preview.png



Polish_20240712_161911207.jpg


উপকরণপরিমাণ
মুরগির মাংসপরিমাণ মতো
লাল মরিচ গুড়াহাফ চা চামচ
আদা বাটাহাফ চা চামচ
রসুন বাটাহাফ চা চামচ
গোল মরিচের গুঁড়োহাফ চা চামচ
লবণস্বাদমতো
তেলপরিমাণ মতো
ডিমএকটি
কর্নফ্লাওয়ারপরিমাণমত
সয়া সসএক টেবিল চামচ
ভিনেগারএক টেবিল চামচ
লেবুএক টুকরো

প্রুস্তুতপ্রণালী


IMG20240512125229.jpgIMG_20240712_161648.jpg

প্রথমে মাংসগুলোকে ভালোমতো কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নেই । তারপর মেরিনেট করার জন্য প্রথমে আদা বাটা ও রসুন বাটা দিয়ে দেই।


IMG20240512125323.jpgIMG20240512125356.jpg

তারপর মরিচের গুঁড়ো, লবণ, সয়াসস ও ভিনেগার দিয়ে দেই ।


IMG20240512125443.jpgIMG20240512140914.jpg

তারপর হাত দিয়ে ভালো করে মেখে ঢাকনা দিয়ে ঢেকে এক ঘণ্টা মেরিনেট করে রাখি । অপর একটি পাত্রে একটি ডিম ভেঙে নেই ।ডিমটি প্রথমে ফেটে সামান্য লবন ও গোলমরিচের গুঁড়ো দিয়ে মিশিয়ে নেই।


IMG20240512142028.jpgIMG20240512142111.jpg

আরো একটি পাত্রে কর্নফ্লাওয়ার, লবণ , মরিচের গুঁড়ো ,সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোমতো মিশিয়ে নেই। তারপর মাংস ডিমের মধ্যে ভালোমতো এপাশ-ওপাশ উল্টিয়ে মেখে নেই।


IMG20240512142115.jpgIMG20240512142127.jpg

তারপর ডিমের ভেতর থেকে মাংস তুলে কর্নফ্লাওয়ারের ওই মিশ্রণের মধ্যে ভালোমতো এপাশ ওপাশ উল্টিয়ে কর্নফ্লাওয়ার লাগিয়ে নেই।


IMG20240512142540.jpgIMG20240512142758.jpg

এভাবে সবগুলো কর্নফ্লাওয়ার মাখিয়ে নেই । তারপর একটি কড়াইয়ে তেল দিয়ে দেই ।তেল গরম হলে মাংসগুলো একে একে দিয়ে দেই।


IMG20240512143105.jpgIMG20240512143450.jpg

তারপর মাংসগুলো ভালো মতো এপাশ ওপাশ উল্টিয়ে লাল করে ভেজে নেই ।ভাজা হয়ে গেলে একটি বাটিতে তুলে রাখি।


ei_1720780866261-removebg-preview.png

ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার চিকেন ফ্রাই রেসিপি । আশা করছি আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লেগেছে।


আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা আফরোজ সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 2 years ago 

চিকেন ফ্রাই খেতে আমার খুবই ভালো লাগে।আপনার রেসিপি টি দেখে মনে হচ্ছে খেতে খুবই টেস্টি হয়েছে।ভীষণ মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন আপু।দেখে তো লোভ লেগে গেল।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু খেতে ভীষণ মজার হয়েছিল। লোভ তো লাগবেই। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

অনেক সুন্দর ভাবে আজকে আপনি আমাদের মাঝে চিকেন ফ্রাই তৈরি করে দেখানোর চেষ্টা করেছেন আপু। বেশ ভালো লাগলো আপনার তৈরি করা এ চিকেন ফ্রাই রেসিপি। অসাধারণ ভাবে আপনি এই কাজ সম্পন্ন করেছেন। প্রথম থেকে শেষ পর্যন্ত বেশ দারুন হয়েছে আপনার রেসিপি প্রস্তুত করা।

 2 years ago 

ভাই আপনার কাছে আমার চিকেন ফ্রাই রেসিপি ভালো লেগেছে জেনে বেশ ভাল লাগল। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

চিকেন ফ্রাই আমার তেমন একটা পছন্দের না।আমি সব সময় তেলে ভাজা খাবার এড়িয়ে চলার চেষ্টা করি। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে চিকেন ফ্রাই রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। আপনি বেশ দারুন ভাবে প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন, এটা দেখে বেশ ভালো লাগলো আমার কাছে।

 2 years ago 

ভাই আমাদের সবারই তেলেভাজা খাবার এড়িয়ে চলা উচিত। তার পরেও পারিনা ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

তেলেভাজা খাবার আমার সব সময়ই অনেক পছন্দের। চিকেন ফ্রাই আমি মাঝে মধ্যেই খেয়ে থাকি। তবে নিজে হাতে বানিয়ে কখনো খায়নি দোকান থেকে কিনে খেয়েছি। আজ আপনি খুব সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার রেসিপি অনুযায়ী চিকেন ফ্রাই নিজেই তৈরি করে খেতে পারবো। আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে খেতে অনেক মজাদার হয়েছিলো। ধন্যবাদ আপনাকে সুন্দর চিকেন ফ্রাই রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু এভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

চিকেন ফ্রাই আমার অনেক পছন্দের। কিছুদিন আগে আমি নিজেও আমার রেসিপি চ্যানেলের জন্য এই রেসিপিটি বানিয়েছিলাম।খেতে বেশ সুস্বাদু হয়েছিল। আপনার রেসিপিটা দেখে সেটাই মনে পড়ছে। ঘরোয়া পদ্ধতিতে এভাবে চিকেন ফ্রাই তৈরি করলে অনেক বেশি মজাদার হয়। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আপনিও কিছুদিন আগে এভাবে তৈরি করেছিলেন জেনে বেশ ভালো লাগলো ।আসলে এভাবে তৈরি করলে খেতে বেশ ভালো লাগে ।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনি আজকে খুবই মজাদার চিকেন ফ্রাই রেসিপি তৈরি করেছেন। সত্যি বলতে এধরনের খাবার গুলো খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। বিশেষ করে বিকেলের নাস্তায় এধরনের খাবার খেতে একটু বেশি ভালো লাগে। দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিলো। নিশ্চয় অনেক মজা করে খেয়েছিলেন। ধন্যবাদ এতো মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া বিকেলের নাস্তায় এই খাবার গুলো খেতে খুবই ভালো লাগে ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

চিকেন ফ্রাই আমার খুব পছন্দের। চিকেন ফ্রাই খাওয়ার অনুভূতি বেশ দারুন। আপনার রন্ধন প্রক্রিয়া খুবই দুর্দান্ত হয়েছে । আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন ‌। আসলে এই খাবার গুলো বেশ লোভনীয় এবং মজাদার হয়ে থাকে‌। এত চমৎকার ভাবে চিকেন ফ্রাই তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

ভাই আমার রেসিপিটি আপনার কাছে দুর্দান্ত লেগেছে জেনে সত্যিই ভীষণ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

বৃষ্টির সময় গুলোতে মজার মজার খাবার খেতে সত্যি অনেক ভালো লাগে। আর যদি এরকম চিকেন ফ্রাই হয় তাহলে তো কথাই নেই। মনে হচ্ছে খেতে দারুণ হয়েছিল। আপু আপনার তৈরি করা রেসিপি দেখে অনেক ভালো লাগলো। খুবই লোভনীয় লাগছে দেখতে।

 2 years ago 

হ্যাঁ আপু খেতে বেশ ভালোই হয়েছিল ।বৃষ্টির সময় এই মচমচে চিকেন ফ্রাই সত্যিই অনেক মজার ।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64180.37
ETH 1908.22
USDT 1.00
SBD 0.38