ডাক্তার দেখিয়ে ফেরার পথে হালকা কিছু খাওয়া

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।




বন্ধুরা আজ আবারো আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে। আজ আমি মূলত ডঃ এর কাছ থেকে ফেরার পথে খাওয়া দাওয়ার কিছু মুহূর্ত নিয়ে হাজির হয়েছি ।মূলত আমার হাজবেন্ড হজ্জে যাবার পূর্বে তার কিছু সমস্যা ছিল। যার কারণে ডাক্তার দেখাতে গিয়েছিল। ডাক্তারকে দেখিয়ে বেশ কিছু টেস্ট দিয়েছিল ।আমরা মূলত সেই টেস্টের রিপোর্ট দেখাতে গিয়েছিলাম ।রিপোর্ট দেখানোর আগে বেশ ভয় লাগছিল সমস্যা গুরুতর কিনা। তারপর যখন ডঃ রিপোর্ট দেখে বললেন ভয়ের তেমন কিছুই নেই। তারপর দুজনই মোটামুটি একটু চিন্তা মুক্ত হলাম। তারপর বাসায় ফেরার পথে হঠাৎ আমার হাজবেন্ড বলল চলো বাইরে থেকে কিছু খেয়ে যাই । যদিও আমার খুব একটা ইচ্ছে ছিল না। কেননা মেয়ে সঙ্গে ছিল না ।মেয়েকে ছাড়া কোন কিছু খেতে ভালো লাগে না ।তারপরে হাজবেন্ডের বলাতে আমরা ছোট্ট একটি রেস্টুরেন্টে ঢুকলাম হালকা কিছু খাবার জন্য। সে অনুভূতিই এখন আপনাদের সঙ্গে শেয়ার করব ।আশা করছি আপনাদের ভালো লাগবে।

ডাক্তার দেখিয়ে ফেরার পথে হালকা কিছু খাওয়া


IMG20240514211506.jpg

IMG20240514211531.jpg

মূলত আমরা যেদিন খেতে গিয়েছিলাম তখন বেশ কয়েকদিন থেকে আমার এসিডিটির প্রবলেম টা অনেক বেশি ছিল। যার কারণে আমি খেতে রাজি ছিলাম না। কেননা বাইরের ভাজাপোড়া খেলে এই এসিডিটির প্রবলেম আরো বেশি হবে। তবে আমার হাজবেন্ড বলছিল ভাজা পোড়া বাদ দিয়ে অন্য কিছু খাবে। যাইহোক আমরা সেখানে গেলাম ।সেখানে যাবার পর আমরা আমাদের জন্য চিকেন নাচোচ অর্ডার করলাম। আর আমার হাজবেন্ড তার জন্য মিন্ট লেমোনেড ও আমার জন্য চকলেট মিল্কশেক অর্ডার করলো।


IMG20240514211525.jpg

IMG20240514212340.jpg

IMG20240514212317.jpg

তারপর আমরা বসে গল্প করছিলাম ।বেশ কিছুক্ষণ পর আমাদের খাবার পরিবেশন করল। তবে এদের চিকেন নাচোচ খেতে খুবই খারাপ লেগেছে আমার কাছে ।এত বাজে চিকেন নাচোচ এর আগে আমি কখনো খাইনি ।আমি এই রেস্টুরেন্ট থেকে এর আগে লাচ্ছি এবং চা খেয়েছিলাম ।দুটোই খেতে ভীষণ মজার ছিল ।কিন্তু এটা খারাপ হবে সেটা চিন্তাই করিনি ।তারপরেও কিছু করার নেই একবার অর্ডার করে ধারনা পেলাম। পরবর্তীতে এই খাবারটা আর এখান থেকে অর্ডার করা যাবে না।


IMG20240514212023.jpg

IMG20240514212020.jpg

তারপর আমার হাজবেন্ডের মিন্ট লেমোনেড পরিবেশন করলো ।আমি একটু টেস্ট করে দেখেছিলাম ।এটা ঠিক ছিল ।আসলে প্রচন্ড গরমের সময় এই খাবারগুলো খেতে বেশ ভালই লাগে। যদিও আমার কাছে এটি কেন যেন খুব একটা ভালো লাগে না ।আমি সবসময় এটি এভয়েড করার চেষ্টা করি। এটি আবার আমার হাজবেন্ডের ভীষণ পছন্দের ।বাইরে কোথাও গেলে সে এটি খাবেই। আর আমাকে প্রথমে একবার টেস্ট করে দেখতে বলবে । যদিও এটি খাবার সময় আমার কাছে ভালই লাগে। কিন্তু খাওয়া শেষ হলে তখন কেমন যেন ভালো লাগে না ,যার কারণে আমি এটি খাই না।


IMG20240514212757.jpg

IMG20240514212754.jpg

তারপর আমার চকলেট মিল্কশেক চলে এলো ।এটি খেতে কিন্তু বেশ চমৎকার ছিল। আসলে সব জিনিসের স্বাদ সবসময় একরকম হয় না। চিকেন নাচোচ বাদে বাকিগুলো বেশ ভালোই ছিল। দোকানটা নতুন ওপেন করেছে ।মোটামুটি বেশ ভালোই চলছে দেখলাম ।আর আমরাও হুট করে সেদিন রাতে কিছু খেয়ে নিলাম। আর দুজনে বেশ চমৎকার একটি মুহূর্ত অতিবাহিত করেছিলাম ।আসলে মাঝে মাঝে নিজেদেরকেউ একটু সময় দেওয়া উচিত ।তাতে শরীর মন দুটোই ভালো থাকে।


আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা আফরোজ সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @wahidasuma,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 2 years ago 

ভাইয়াকে নিয়ে ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে কোনো জটিলতা না থাকায় অনেকটা নিশ্চিন্ত হয়ে দুজন মিলে রেস্টুরেন্টে বসে হালকা খাবার খেয়েছিলেন। তবে খাবারের রিভিউ শুনে আমারও বেশ খারাপ লাগলো। আসলে মাঝে মধ্যে এমনটা হয় আপু অনেক সময় কিছু কিছু খাবার বাজে হয়। যাক অন্যান্য খাবার ভালো ছিল জেনে ভালো লাগলো। আশা করছি দুজনে অনেক ভালো মুহূর্ত কাটিয়ে ছিলেন। শুভকামনা রইল আপনাদের জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু সবগুলো খাবার ভালো না হলেও দু-একটা বেশ ভালই ছিল এবং বেশ ভালো একটা সময় অতিবাহিত করেছিলাম। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

ভাইয়া হজ্জে যাওয়ার আগে কিছু টেস্ট করিয়েছেন। সেই রিপোর্ট আনতে গিয়ে ভয়ে ভয়ে ছিলেন।কিন্তু ডাক্তার রিপোর্ট ভালো বলাতে ভাইয়া কিছু খাওয়ার অফার করলে আপনি খাওয়ার জন্য যেতে চাইছিলেন না।কারন মেয়েকে তো নিয়ে আসা হয়নি।মায়েরা আসলে এমনই।যাই হোক এরপর রেস্টুরেন্টে গিয়ে নাচোস অর্ডার দিলেও এর টেস্ট ভালো ছিল না বললেন।আসলে একটি রেস্টুরেন্টে সব খাবারই ভালো হয়না।এরপরে আর এই রেস্টুরেন্টে কিছু খেতে যাবেন না।অনুভূতি গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু।

 2 years ago 

আসলে আপু এই রেস্টুরেন্টে আগের বার যখন গিয়েছিলাম তখন যে খাবারগুলো অর্ডার করেছিলাম সেই খাবারগুলো বেশ ভালোই ছিল। যার কারণে দ্বিতীয়বার যাওয়া ।অবশ্য সব খাবার এক রকম নাও হতে পারে। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

ভাইয়ার ডাক্তারি রিপোর্টগুলো আনার সময় ভাইয়ার বলাতে আপনারা দুজন রেস্টুরেন্টে গিয়েছিলেন জন্য খুব ভালো লেগেছিল। চিকেন নাচোচ ভালো না লাগলেও, অন্যগুলো আপনাদের কাছে ভালো লেগেছে শুনে ভালো লেগেছে। চকলেট মিল্কশেক দেখেই বোঝা দিয়েছে এটা কতটা সুস্বাদু ছিল। আমার তো দেখেই ইচ্ছে করছিল আমার কাছে এনে একা এখনই খেয়ে ফেলি। যাই হোক ভাইয়ার রিপোর্ট ভালো এসেছে আর সেই সাথে পরে খাওয়া-দাওয়া টা ও ভালোভাবে করেছেন। সব মিলিয়ে ভালো মুহূর্ত কাটিয়েছেন বুঝতে পারতেছি।

 2 years ago 

হ্যাঁ আপু চকলেট মিল্ক শেক খেতে কিন্তু বেশ চমৎকার ছিল ।আর এই গরমের ভেতর খেতে আরো বেশি ভালো লাগে ।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

ভাইয়া হজে যাওয়ার জন্য ডক্টরের কাছে গিয়েছিলেন আর রিপোর্ট ভালো এসেছে শুনে ভালো লাগলো। রিপোর্ট দেওয়ার আগ মুহূর্তে সত্যিই অনেক টেনশন হয়। চকলেট মিল্কশেক দেখে খুবই লোভনীয় লাগছে আপু। তবে এটা ঠিক বাচ্চাদের ছাড়া বাহিরে কোথাও খেতে গেলে ভালোই লাগে না।

 2 years ago 

হ্যাঁ আপু আমি সাধারণত আমার মেয়েকে রেখে কোথাও খেতে যাই না। প্রথম ওকে ছাড়া খেয়েছি যার জন্য বেশ খারাপ লেগেছিল ।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপু এই এসিডিটির প্রবলেম সবার ঘরে ঘরে আছে। প্রথম থেকে তো বুঝে না বাইরের ভাজাপোড়া খেতে খেতে এসিডিটি তৈরী করে বুঝতে পারে। যায়হোক যেহেতো আপনারও এই প্রবলেম ভাজাপোড়া বেঁচে খাওয়ার চেষ্টা করবেন। আপনার না করা সত্বেও ভাইয়া কিন্তুু আপনাকে দারুন কিছু খাওয়ালো। আর যেহেতো রেস্টুরেন্টাও নতুন হয়েছে, খাবারের মান ভালোই হবে। ধন্যবাদ।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া এসিডিটির প্রবলেম হলে ভাজাপোড়া খেলে আরো বেড়ে যায়। কিন্তু ভাজাপোড়া না খেয়ে পারাও যায় না ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64222.97
ETH 1872.99
USDT 1.00
SBD 0.38