বিসিক উদ্যোক্তা মেলায় একদিন পর্ব - ১

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।




বন্ধুরা আজ আবারো আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে। আজ আমি মূলত একদিন বিসিক উদ্যোক্তা মেলায় যাবার অনুভূতি নিয়ে হাজির হয়েছি ।বেশ কিছুদিন আগে আমাদের শহরে এই মেলাটি হয়েছিল ।যদিও এই মেলা সম্পর্কে আমি তেমন কিছুই জানতাম না ।একদিন রাতের বেলায় রেস্টুরেন্টে খেতে যাচ্ছিলাম। রাস্তার ধারে শহরের মেইন জায়গায় দেখলাম এই মেলার আয়োজন করা হয়েছে ।তখন আমরা সিদ্ধান্ত নিলাম রেস্টুরেন্ট থেকে ফেরার পথে আমরা এই মেলাটি ঘুরে যাব ।সে সিদ্ধান্ত মোতাবেক আমরা রেস্টুরেন্টে প্রথমে খাওয়া-দাওয়া করলাম ।তারপর সেখান থেকে বাসায় ফিরতে যাবার সময় মূলত মেলাটি ঘুরে এসেছিলাম। সেই মেলা ভ্রমণের কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব ।আশা করছি আপনাদের ভালো লাগবে।

বিসিক উদ্যোক্তা মেলায় একদিন পর্ব - ১


IMG_20240625_233144.jpg

IMG_20240625_233315.jpg

মেলায় যাবার পর দেখলাম সেখানে বেশ কিছু স্টলের যেমন আয়োজন রয়েছে তেমনি বেশ বড় একটি মঞ্চ তৈরি করেছে ।যেখানে হয়তো অনুষ্ঠান হয়েছে। যদিও আমার তেমন একটা ধারণা নেই ।কেননা আমরা যখন গিয়েছি তখন অনেক রাত হয়ে গিয়েছিল। স্টেজে কোন লোকই ছিল না ।মেলায়ও খুব কম লোক ছিল ।কেননা সবাই ঘুরে ফিরে হয়তো বাড়িতে চলে গিয়েছে, যার কারণে মেলাটা বেশ ফাঁকা ছিল।


IMG_20240625_233503.jpg

IMG_20240625_233444.jpg

এই মেলায় বেশ কিছু স্টলে দেখলাম মেয়েরা বসেছিল। এখানে মূলত হস্তশিল্প জাতীয় জিনিসপত্রই বেশি দেখতে পেলাম ।নিজ হাতে তৈরি জিনিসপত্র নিয়েই অনেকে দেখলাম স্টল দিয়েছে। হাতের তৈরি জিনিস গুলো দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছিল। যদিও এই মেলা থেকে খুব একটা জিনিসপত্র কেনার মত পেলাম না। তার পরেও যেহেতু মেয়ে সঙ্গে ছিল, কেনার মত কিছু না পেলেও বাচ্চারা কিন্তু ঠিকই খুঁজে তাদের কেনার মত কিছু জিনিস বের করে। যার কারণেই একেবারে শূন্য হাতে ফিরে যাওয়া সম্ভব হয় না। স্টলটিতে দেখতে পেলাম পুঁথি দিয়ে খুব সুন্দর খরগোশ তৈরি করেছে, দেখতে ভীষণ ভালো লাগছিল।


IMG_20240625_233421.jpg

এই স্টলটিতে দেখতে পেলাম সরিষার তেল বিক্রি করছিল ।হয়তো নিজেরা তৈরি করেছিল। নিজ হাতে তৈরি করা নিজেদের সরিষা থেকে হয়তো তেল ভাঙ্গিয়ে ছিল। যার কারণে এখানে বিক্রি করছিল। মূলত নিজেদের তৈরি জিনিসপত্রই এই মেলায় বেশি ছিল।


IMG_20240625_233255.jpg

এই স্টলটিতে অবশ্য নিজেদের তৈরি জিনিসপত্র নয় বরং বাইরের কিছু জিনিসপত্র দেখতে পেলাম। যেমন সানগ্লাস ও বাচ্চাদের কিছু খেলনা ছিল যা দেখে বাচ্চারা আকৃষ্ট হয় কেনার জন্য। এখান থেকে মেয়ের জন্য কিছু জিনিস কেনা হয়েছিল ।তবে খুব একটা ভালো মানের জিনিসপত্র এখানে ছিল না। কেননা এটি খুবই সাধারণ মানের একটি মেলা ছিল ।যদিও এ ধরনের মেলায় আমি খুব একটা যাই না ।যেহেতু মেলার পাশ দিয়ে যাচ্ছিলাম তাই মেলায় ঢুকে পড়েছিলাম।


IMG_20240625_233235.jpg

এই স্টলটিতে কিছু কাপড় দেখতে পেলাম। এছাড়াও মেয়েদের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র এই দোকানটিতে দেখতে পেলাম। যদিও আমার কোন কিছুই পছন্দ হয়নি, তাই কিছুই কেনা হয়নি। এভাবে ঘুরে ঘুরে আমরা সবগুলো স্টল দেখতে থাকলাম, যদিও পরিমাণে খুব কম স্টল ছিল।


IMG_20240625_233217.jpg

যেহেতু আমাদের যেতে অনেক রাত হয়ে গিয়েছিল তাই স্টল গুলো বন্ধ হবার সময় হয়ে এসেছিল এবং লোকজনও একেবারে কম ছিল। যাইহোক আমরাও খুব একটা সময় ওখানে থাকতে পারিনি। এই মেলার আরো কিছু ফটোগ্রাফি আপনাদেরকে পরের পর্বে শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে।


আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @wahidasuma,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 2 years ago 

বিসিক শিল্প মেলা যেটি জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয়েছে আপনার জেলায় সেটিতে ঘুরে এসে দারুণ অভিজ্ঞতা লাভ করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। উদ্যোগটি নিঃসন্দেহে সময়োপযোগী হয়েছে আর এতে করে অনেকেই উপকৃত হবে।

একটি আক্ষেপের বিষয় বলতে হয় এই প্রসঙ্গে, অনেক ক্ষেত্রেই হস্তশিল্প বা হ্যান্ডিক্র্যাফটকে তেমন ভালো মার্কেটিং করা সম্ভব হয় না। মেলা এক্ষেত্রে কাজে দেবে৷ গ্রামীণ নারীরা যারা নিজেদের শ্রম, ধৈর্য্য ও মেধার সমন্বয়ে সুনিপুণ কারিগরি বিদ্যার প্রয়োগ ঘটান, তাদের অল্প হলেও খানিকটা বেশি যদি উপকার হয়, তাহলে এ মেলা সার্থক হয়ে উঠবে।

আশা রাখি বাংলাদেশের সব জেলায় এটির উদ্যোগ নেয়া হবে, শিল্প যেমন প্রসার হবে, মেলায় বিনোদন মিটবে, পাশাপাশি ক্রেতারা কেনাকাটাও করতে পারবে আর শিল্পের পৃষ্ঠপোষকতার ব্যাপারটিও টিকে থাকবে।

 2 years ago 

এই মেলা সম্বন্ধে যদিও আমার তেমন কোন ধারণা নেই ।তবে আপনার মন্তব্যটি পড়ে সত্যিই ভীষণ ভালো লাগলো ।অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

বিসিক উদ্যোক্তা মেলায় গিয়ে দেখছি খুব ভালো সময় অতিবাহিত করেছিলেন। এই মেলাতে আপনার কাটানো মুহূর্তটা দেখে অনেক বেশি ভালো লেগেছে। এরকমভাবে মেলায় ঘুরাঘুরি করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তবে মেলার ফটোগ্রাফি দেখে তো মনে হচ্ছে মেলায় খুব একটা মানুষ ছিল না। কিন্তু অনেক রকমের দোকানপাট বসেছে দেখছি। আপনি মেলায় ঘুরাঘুরি করার প্রথম পর্বটা অনেক সুন্দর করে শেয়ার করলেন, খুব ভালোভাবে পুরোটা উপভোগ করলাম। মেলার অন্য সৌন্দর্য গুলো পরবর্তী পর্বে দেখার জন্য অপেক্ষায় থাকলাম।

 2 years ago 

আপু অনেক রাত হয়ে গিয়েছিল আমরা যখন মেলায় গিয়েছি। যার কারণেই লোকজন কমে গিয়েছিল ।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

আমাদের এদিকে মেলা হলে তো আমি না গিয়ে থাকতেই পারি না। কারণ মেলায় ঘুরতে যেতে আমি অনেক বেশি পছন্দ করি। মেলায় গেলে খুব ভালো সময় কাটানো যায়। অনেক সুন্দর একটা মেলা বসেছে দেখছি। আর আপনি এই বিসিক উদ্যোক্তা মেলায় ভালো সময় কাটিয়েছেন, এটা তো আপনার সম্পূর্ণ পোস্ট পড়েই বুঝতে পারলাম। এত সুন্দর করে পুরো মুহূর্তটা পোষ্টের মধ্যে তুলে ধরেছেন দেখে আরো ভালো লাগলো। এই মেলায় ঘুরাঘুরি করার পরবর্তী পর্ব দেখার অপেক্ষায় থাকলাম।

 2 years ago 

ভাইয়া মেলায় যেহেতু বেশ রাত করে গিয়েছিলাম ,তাই খুবই অল্প সময় থেকেছিলাম এবং বেশ ভালই লেগেছিল। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64382.26
ETH 1883.01
USDT 1.00
SBD 0.37