রঙিন কাগজ কেটে সিম্পল একটি নকশা তৈরি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।




বন্ধুরা আজ আবারো আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে । আজ আমি মূলত রঙিন কাগজ কেটে একটি নকশা তৈরি করেছি। একটা সময় ছিল এই নকশাগুলো তৈরি করতাম। কিন্তু দীর্ঘদিন হয় এগুলো তৈরি করা হয় না ।আজ অনেকদিন পর হঠাৎ করে মনে হল একটি কাগজের নকশা তৈরি করি। আজ তৈরি করতে যেয়ে কেমন যেন এলোমেলো লাগছিল ।বেশ কঠিন মনে হচ্ছিল ।অনেকদিন করা হয় না যার কারণেই এমন হচ্ছিল। কিন্তু আগে যখন এই নকশাগুলো তৈরি করতাম তখন খুবই সহজে এবং ঝটপট তৈরি করে ফেলতাম। খুব অল্প সময়ের মধ্যেই কমপ্লিট হয়ে যেত। অনেক আগের দিনে এই নকশাগুলো বিভিন্ন অনুষ্ঠানে ঘর সাজানোর কাজে ব্যবহৃত হতো। কিন্তু এখন এই নকশা গুলোর ব্যবহার নেই বললেই চলে। তবে এই নকশা গুলোর ক্ষেত্রে ভাজ এর থেকে কাটাটা আমার কাছে বেশি জটিল মনে হয়। কেননা কাটা একটু ভুল হলেই পুরো নকশাটি নষ্ট হয়ে যায় ।আবার নতুন করে করতে হয়। এরকম আমার অনেকবার হয়েছে। যাইহোক আমার আজকের নকশাটি যেরকম তৈরি করতে চেয়েছিলাম মন মত সেরকম হয়নি ।তার পরেও কষ্ট করে সময় নিয়ে বানিয়েছি দেখে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে।

রঙিন কাগজ কেটে সিম্পল একটি নকশা তৈরি


ei_1720024059635-removebg-preview.png



  • রঙিন কাগজ
  • কলম
  • কাঁচি

প্রুস্তুতপ্রণালী


IMG_20240704_235050.jpgIMG_20240704_235112.jpg

প্রথমে লাল কালারের একটি কাগজ নেই। তারপর কাগজটি কেটে নেই ও কোনাকুনি একটি ভাঁজ দেই।


IMG20240703215950.jpgIMG20240703220043.jpg

তারপর কাগজটির মাঝখান থেকে আরো একটি ভাঁজ দেই।


IMG20240703220127.jpgIMG20240703220417.jpg

তারপর কাগজটির মাঝখান থেকে আরো একটি ভাঁজ দিয়ে নেই।


IMG20240703220443.jpgIMG20240703220814.jpg

তারপর কাগজটির মাঝখানে আরো একটি ভাঁজ দেই ও ডিজাইন করে এঁকে নেই।


IMG20240703220817.jpgIMG20240703222414.jpg

তারপর ডিজাইন বরাবর কাচি দিয়ে কেটে নেই ও একটু একটু করে খুলে নেই।


IMG20240703222424.jpgIMG_20240704_235217.jpg

তারপর এভাবে ধীরে ধীরে পুরোটা খুলে নেই ।ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার কাগজের নকশা।


ei_1720024059635-removebg-preview.png

নকশাটি দেখতে সিম্পল হলেও বেশ ভালো লাগছে তৈরি করার পর । আশা করছি আপনাদের ও ভালো লেগেছে।


আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা আফরোজ সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 2 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি আজ খুব চমৎকার একটি নকশা বানিয়েছেন। অনেক সুন্দর লাগছে আপনার বানানো নকশা টা।ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাইয়া আমার রঙিন কাগজের নকশা টি আপনার কাছে চমৎকার লেগেছে জেনে ভালো লাগলো ।অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

রঙিন কাগজ কেটে সিম্পল একটি নকশা তৈরি করেছেন দেখতে অনেক সুন্দর লাগছে আপু। কিভাবে কাগজ কেটে নকশা তৈরি করতে হয় সেটা পর্যায়ক্রমে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ভাইয়া আমার কাগজের নকশাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

রঙিন কাগজের দারুন একটি নকশা তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার এই সুন্দর নকশা তৈরি করা দেখে খুবই ভালো লেগেছে আমার। এক কথায় বলতে গেলে অসাধারণ হয়েছে আপনার এই কাগজের নকশা।

 2 years ago 

ভাইয়া আমার কাগজের নকশাটি আপনার কাছে অসাধারণ লেগেছে জেনে সত্যিই ভীষণ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

নকশাটি দেখতে সিম্পল হলেও বেশ ভালো লাগছে তৈরি করার পর।

যাহা বলিয়াছেন সত্য বলিয়াছেন।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

একদমই ঠিক বলেছেন আপু আগের দিনে যে কোন অনুষ্ঠানে ঘর সাজানোর কাজে ব্যাবহার হতো এরকম রঙ্গিন কাগজের ফুল। আপনি আজ চমৎকার সুন্দর একটি রঙ্গিন কাগজের ফুল বানিয়েছেন। খুব সুন্দর হয়েছে আপনার বানানো ফুলটি।ধাপে ধাপে ফুল তৈরি পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হ্যাঁ আপু একটা সময় গ্রামের বিয়ের অনুষ্ঠান এই কাগজের নকশা ছাড়া যেন হতোই না। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ কেটে সিম্পল একটি নকশা তৈরি খুবই সুন্দর হয়েছে দেখতে পেয়ে মুগ্ধ হলাম। অসাধারণ ভাবে আপনি এই নকশাটি তৈরি করেছেন, দেখে আমার ভাল লেগেছে।

 2 years ago 

ভাইয়া আমার তৈরি করা কাগজের নকশাটি দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে সত্যিই ভীষণ ভালো লাগলো ।অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু বানানো দেখলেই আমার অনেক ভালো লাগে। আজ যেমন আপনার সিম্পলের মধ্যে রঙিন কাগজের এই নকশাটি অনেক সুন্দর লাগছে। আপনার বানানো নকশাটি দেখে ইচ্ছে হচ্ছে এরকম অনেকগুলো রঙিন কাগজের নকশা বানিয়ে যদি ঘর সাজিয়ে রাখতে পারতাম। তাহলে দেখতে অনেক ভালো লাগতো।

 2 years ago 

হ্যাঁ আপু এই নকশাগুলো দিয়ে ঘর সাজিয়ে রাখলে দেখতে ভীষণ ভালো লাগবে ।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

খুব সুন্দর এবং সিম্পল একটি নকশা তৈরি করেছেন আপু। এই ধরনের কাগজের নকশা গুলো বেশ ভালো লাগে দেখতে। রঙিন কাগজ দিয়ে তৈরি করার কারণে অনেক বেশি সুন্দর লাগছে। ধন্যবাদ আপু এত সুন্দর কাগজের নকশা তৈরি করে শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু এই নকশাগুলো রঙিন কাগজ দিয়ে তৈরি করলে আমার কাছেও দেখতে বেশ ভালো লাগে ।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.092
BTC 63508.06
ETH 1785.34
USDT 1.00
SBD 0.39