আমের টক রান্নার রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।




বন্ধুরা আজ আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে। আজ আমি মূলত একটি রেসিপি পোষ্ট নিয়ে হাজির হয়েছি।আমার আজকের রেসিপি টি হচ্ছে আমের টক রান্নার রেসিপি।আমের টক খেতে মনে হয় সবাই পছন্দ করে। ডাল ভাতের সঙ্গে তো খেতে আমার কাছে বেশ ভালো লাগে।আবার এমনি খেতেও বেশ ভালো লাগে।যদিও আমার বাসায় মেয়ে এবং মেয়ের বাবা কেউ এই আমের টক পছন্দ করে না। যার কারণে আমার খুব একটা রান্না করা হয়ে ওঠে না ।কেননা রান্না করলে আমার একা একাই খেতে হয়। আর কোন জিনিস একা খেয়ে খুব একটা মজা পাওয়া যায় না। তবে আমার শাশুড়ি আবার এটি পছন্দ করে ।তাই আমরা দুজন মিলে খেয়েছিলাম। এখন যে পরিমাণ গরম পড়েছে তাদের টক জাতীয় জিনিস খেতে বেশ ভালোই লাগে ।ডাল ভাতের সঙ্গে একটু টক থাকলে খাবারটা আরো বেশি জমে যায় ।যাই হোক আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি আমের টক রান্নার রেসিপি।

আমের টক রান্নার রেসিপি


ei_1717435107779-removebg-preview (1).png



Polish_20240603_221439561.jpg


  • কাঁচা আম
  • চিনি
  • লবণ
  • কাঁচা মরিচ
  • পাঁচ ফোড়ন
  • তেল
  • হলুদ গুঁড়া
  • লাল মরিচ গুঁড়া

প্রুস্তুতপ্রণালী


IMG20240515132904.jpgIMG20240515132926.jpg

প্রথমে একটি কড়াইয়ে আগে থেকে খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে রাখা আমগুলো দিয়ে দেই ও সামান্য লবণ দিয়ে দেই।


IMG20240515132952.jpgIMG20240515133639.jpg

তারপর হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া ও কাঁচামরিচ দিয়ে দেই।


IMG20240515133747.jpgIMG20240515200751.jpg

তারপর সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমগুলো সিদ্ধ করে নেই।


IMG20240515200723~2.jpgIMG20240515201016~2.jpg

তারপর আমগুলো সিদ্ধ হয়ে এলে সামান্য চিনি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করি ।তারপর অন্য একটি কড়াইয়ে তেল দিয়ে দেই। তেল গরম হলে পাঁচফোড়ন দিয়ে দেই।


IMG20240515201048~2.jpgIMG20240515201220~2.jpg

তারপর রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে নেই।


IMG20240515201255~2.jpgIMG20240515201456~2.jpg

রসুন কুচি ভালো করে ভাজা হয়ে গেলে আমগুলো ঢেলে দিয়ে ভালোমতো নেড়ে চেড়ে অল্প সময় রান্না করি। ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার আমের টক রান্না।


IMG20240515201849~2.jpg

এখন একটি বাটিতে বেড়ে পরিবেশন করি। আশা করছি আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লেগেছে।


আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 2 years ago 

আমের টক বা চাটনি দিয়ে গরম গরম ভাত খেতে খুবই ভালো লাগে। আমার তো খুবই পছন্দের খাবার। আপনার তৈরি আমের টকের রেসিপি দেখে ভালো লাগলো আপু। অসংখ্য ধন্যবাদ মজাদার আমের টক রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আমার টক আপনার পছন্দের রেসিপি জেনে বেশ ভালো লাগলো ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

সত্যি ই আপু এই গরমে টক খেতে ভীষণ ভালো লাগে। আমিতো আম ডাল ভীষণ পছন্দ করি।তাইতো কাঁচা আম কেটে কেটে সংরক্ষণ করে রাখি।যদিও বাসার সবাই একদমই পছন্দ করে না আম ডাল।আপনি তো আমের টক রান্না করলেন।এভাবে কখনও আমের টক রান্না করা হয়নি আমার।আপনি আর আপনার শ্বাশুড়ি দুজন মিলে খেয়েছেন।আসলে কোন জিনিস রান্না করলে সবাই মিলে না খেতে পারলে ভালো লাগে না ধন্যবাদ আপু কষ্ট করে রেসিপিটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু এভাবে কখনো যেহেতু খাননি অবশ্যই একবার খেয়ে দেখবেন ।বেশ ভালো লাগবে। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

আমের টক খেতে বেশ মজাদার হয়।আসলে পরিবারের সবাই যে খাবারটি পছন্দ করে না সে খাবারটি রান্না খুব কম হয়।আপনি চমৎকার লোভনীয় করে আমের টক করেছেন।আমের টক দিয়ে ভাত খেলে গরমে যেমন ভালো লাগে তেমনি খাওয়ার রুচি বেড়ে যায়।অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি রেসিপি আমাদের সঙ্গে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু ঠিকই বলেছেন পরিবারের সবাই যে খাবারটি পছন্দ করেনা সেই খাবারটি রান্না খুব কমই করা হয় ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

এই জিনিসটা খেতে যে আমার কতটা ভালো লাগে তা আপনাকে বলে বোঝাতে পারবো না। বিশেষ করে ডাল দিয়ে যদি আম রান্না করা যায় তাহলে খুবই ভালো লাগে। আপনার শেয়ার করা এই রেসিপিটা দেখেই আমার লোভ লেগে গেল।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া ডাল দিয়ে আম রান্না করলেও খেতে খুবই চমৎকার হয় ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনার শাশুড়ি এবং আপনি দুজনে মিলে এই মজার খাবারটি খেয়েছেন জেনে খুশি হলাম আপু। আমের টক কখনো খাওয়া হয়নি। তবে আপনার রেসিপি দেখে আমিও শেখার চেষ্টা করলাম। ইউনিক একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

ভাইয়া যেহেতু কখনো খাননি অবশ্যই একবার খেয়ে দেখবেন। ভালো লাগবে ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

আমের টক রান্নার রেসিপিটি অসম্ভব সুন্দর হয়েছে। আপনি বেশ চমৎকারভাবে ধাপে ধাপে রেসিপিটি আমাদের মাঝে তুলে ধরেছেন। রেসিপিটি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হবে।

 2 years ago 

আমার আমের টকের রেসিপিটি আপনার কাছে অসম্ভব সুন্দর লেগেছে জেনে বেশ ভালো লাগলো ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনার মত আমার কাছেও আমের টক ডাল এবং ভাতের সাথে খেতে দারুন টেস্টি লাগে। যেটা মাঝে মাঝে খেয়ে থাকি । আপনি দেখছি খুব সুন্দর করে আমের টক রেসিপি তৈরি করেছেন দেখেই খেতে ইচ্ছে করছে । কিছুক্ষণ পর খাওয়া-দাওয়া করব ভালো লাগলো আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ভাইয়া আপনার কাছে আমের টক ভালো লাগে জেনে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

এই কাঁচা আম দিয়ে যা তৈরি করা যায় খেতে ভালো লাগে।চাটনি, টক,আমসত্ত্ব সবই যেন প্রিয় খাবার সবার।ভালো লাগলো আপনার রেসিপি পোস্টটি আপু।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু আপনি ঠিকই বলেছেন কাঁচা আম দিয়ে যা তৈরি করা যায় তাই খেতে মজা লাগে। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

খুবই সুস্বাদু আমের টক রেসিপি তৈরি করেছেন। আসলে আমের টক খেতে আমি খুবই পছন্দ করি। আপনার রেসিপির পরিবেশন দেখে তৈরি করার ইচ্ছা জাগলো। আমি কিছুদিনের মধ্যেই ভাবতেছিলাম আমি টক রেসিপি তৈরি করব।

 2 years ago 

হ্যাঁ ভাই আপনিও এই রেসিপিটি তৈরি করে ফেলুন ভালো লাগবে ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63162.59
ETH 1821.63
USDT 1.00
SBD 0.38