বৃক্ষ মেলা থেকে ঘুরে আসা পর্ব-২

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।




বন্ধুরা আজ আবারো আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে। মূলত কয়েকদিন আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমাদের শহরে বৃক্ষ মেলা হয়েছিল ।সেখানে মূলত আমি আমার বোনের সঙ্গে গিয়েছিলাম কিছু গাছ কেনার জন্য এবং বৃক্ষ মেলায় ঘুরে আসার জন্য ।বেশ কিছু সময় সেখানে ঘুরে ঘুরে গাছগুলো দেখেছিলাম।তাছাড়া কিছু ফুলের গাছ কিনেছিলাম। আজ আমি বৃক্ষ মেলার কিছু চমৎকার ফুলের ফটোগ্রাফি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে।

বৃক্ষ মেলা থেকে ঘুরে আসা পর্ব-২


IMG_20240805_233655.jpg

মূলত প্রথমে আপনারা যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সাদা ধবধবে কনকচাঁপা ফুলের ফটোগ্রাফি। এই ফুলটি দেখতে কিন্তু ভীষণ চমৎকার। প্রতিটি স্টলেই দেখলাম এই ফুলটি রয়েছে এবং গায়ে নামও লেখা রয়েছে ।এই ফুলের গাছটি আমার কাছে বেশ ভালো লাগে। তবে এই গাছটি বেশ লম্বা হয় যার কারণে আমি কিনলাম না ।আমার গাছ ছাদে লাগাতে হবে তাই টবে কেমন হবে এই চিন্তা করে এই গাছটি কেনা হয়ে ওঠেনি ।তবে ফুলটি কিন্তু খুবই সুন্দর দেখতে।


IMG20240628175556.jpg

IMG20240628175558.jpg

এটি হচ্ছে বৃক্ষ মেলার পদ্ম ফুলের ফটোগ্রাফি ।এরকম অল্প জায়গার মধ্যে পদ্মফুল লাগালে সত্যি দেখতে ভীষণ ভালো লাগে। এগুলো এর আগে আমি মোবাইলে বিভিন্ন পেজ থেকে দেখেছিলাম ।সামনা সামনি এই প্রথম এরকম ড্রামে পদ্মফুল লাগানো দেখলাম। দেখতে কিন্তু খুবই চমৎকার লাগছিল ।ফুলের কালার টিও ভীষণ সুন্দর । যে কেউ দেখেই মুগ্ধ হয়ে যাবে।


IMG20240628175612.jpg

IMG20240628175615.jpg

এটি হচ্ছে লাল টকটকে চেরি ফুলের গাছ। এই ফুলের গাছগুলো ইদানিং আমার কাছে বেশ ভালই লাগে ।আমার বাগানে এই গাছ লাগানোর একটা ইচ্ছা রয়েছে। যদিও সেদিন কেনা হয়ে ওঠেনি ।তবে বৃক্ষ মেলায় গেলে দেখা যায় যে অন্যান্য নার্সারি গুলোতে যেমন গাছের দাম, এখানেও সেরকমই দাম বা তার থেকে একটু বেশিই হয়ে থাকে।


IMG20240628180049.jpg

এটি হচ্ছে লাল টকটকে রঙ্গন ফুলের গাছ। রঙ্গন ফুল দেখতে কিন্তু ভীষণ চমৎকার। আমার কাছে বেশ ভালো লাগে ।আর লাল টক টকে রঙ্গন ফুল দেখতে অন্যরকম সুন্দর ।প্রতিটি স্টলে এই রঙ্গন ফুলের গাছগুলো ছিল যা দেখে মুগ্ধ হয়েছি।


IMG20240628180056.jpg

এটি বেলি ফুলের গাছ ।বেলি ফুল আমার কাছে ভীষণ ভালো লাগে ।আমার বাগানে দুটি বেলি ফুলের গাছ রয়েছে। তাই আর এবার বৃক্ষ মেলা থেকে বেলি ফুলের গাছ কেনা হয়ে ওঠেনি ।তবে বেলি ফুল আমাকে যেমন মুগ্ধ করে, ফুলটি দেখতেও তেমনি ভীষণ ভালো লাগে। এই বৃষ্টির দিনে বেলি ফুল অনেক বেশি পরিমাণে ফোটে।


IMG20240628180100.jpg

এটি হচ্ছে সাদা চেরি ফুলের গাছ। চেরি ফুল লাল এবং সাদা এ দুটোই আমার কাছে দেখতে ভীষণ ভালো লাগে। এছাড়াও বেগুনি কালারের রয়েছে ।সবগুলো কালারই কিন্তু দেখতে খুবই চমৎকার।


IMG20240628175257.jpg

আর এই ফুলের নামটি আমার মনে পড়ছে না। তবে ফুল গুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে ।আশা করছি আপনাদের কাছেও আমার আজকের বৃক্ষ মেলার ফুলের ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে।


আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা আফরোজ সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

বৃক্ষ মেলায় দারুন কিছু মুহূর্ত কাটিয়েছেন আপু। বিভিন্ন ধরনের গাছের ফটোগ্রাফি দেখে খুব ভালো লাগলো। বিশেষ করে চেরি ফুলের ফটোগ্রাফি গুলো অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। আর বেগুনি রংয়ের ছোট পদ্ম ফুলের ফটোগ্রাফি টাও দেখে মুগ্ধ হলাম। ধন্যবাদ আপু বৃক্ষ মেলায় কাটানো মুহূর্তগুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

চেরি ফুলের ফটোগ্রাফি আপনার কাছে বেশি ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

বৃক্ষ মেলায় ঘুরাঘুরি করে তো বেশ ভালই ফটোগ্রাফি করেছেন দেখছি আপু। চেরি ফুল গুলো দেখে অবাক হয়ে গেলাম। এত সুন্দর ফুল যেগুলো ইচ্ছে করছে এখনই নিয়ে এসে নিজের বাগানে লাগিয়ে ফেলি। তার মাঝে তো দেখলাম আমার খুবই প্রিয় বেলি ফুলের গাছের ছবিও আছে আপনার কাছে। সর্বপরি সবগুলো ছবি ভালো লাগলো আপু।

 2 years ago 

আপু চেরি ফুলের ফটোগ্রাফি দেখে অবাক হয়েছেন জেনে ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

বৃক্ষ মেলায় ঘুরাঘুরি করার আপনার প্রথম পর্ব টা পড়েছি আপু। আজকে আপনি দ্বিতীয় পর্বটা এত সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করলেন দেখে আরো ভালো লাগলো। বৃক্ষ মেলায় গিয়ে দেখছি দারুন মুহূর্ত অতিবাহিত করেছেন। অনেক সুন্দর সুন্দর গাছের ফটোগ্রাফি করেছেন আপনি। যেগুলো দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। কিছু ফুলের গাছ আপনি কিনেছেন শুনে খুব ভালো লাগলো। খুব সুন্দর একটা মুহূর্ত শেয়ার করলেন আজকেও। তৃতীয় পর্বটা পড়ার অপেক্ষায় থাকলাম।

 2 years ago 

হ্যাঁ আপু বৃক্ষ মেলায় ঘুরে বেড়াতে বেশ ভালই লাগে।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63907.98
ETH 1844.47
USDT 1.00
SBD 0.38