স্বরচিত কবিতা|| বিরহে আচ্ছন্ন হৃদয়

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।




বন্ধুরা আজ আবারো আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে। প্রতিদিন ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে পোস্ট করতে বেশ ভালই লাগে ।তবে মাঝে মাঝে চেষ্টা করি একটি কবিতা পোস্ট করার জন্য। তবে ইচ্ছে করলেই তো আর কবিতা লেখা যায় না ।ইচ্ছে হলো কবিতা লিখতে বসে গেলাম সেটা কিন্তু সম্ভব হয় না। আবার মাঝে মাঝে কবিতার লাইনগুলো আপনা আপনি চলে আসে ।কবিতা লেখা খুব একটা সহজ কাজ নয়। আমার কাছে মনে হয় বেশ কঠিন কাজ। তবে এই কমিউনিটি তে আসার আগে কোনদিন চিন্তাও করিনি আমি কোনদিন কবিতা লিখব ।আবার আমার কবিতা কেউ পড়বে ।আসলে যার সবই সম্ভব হয়েছে আমাদের সবার প্রিয় @rme দাদার কারণে। আর দাদা এত সুন্দর একটি প্লাটফর্মে আমাদের লেখার সুযোগ না করে দিলে আমরা কোনদিনই নিজেদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে পারতাম না। এই কমিউনিটিতে এসে আমরা মূলত অনেক কিছু শিখতে পেরেছি যা কোনদিনই জানতাম না ।আবার নিজের ভেতরের প্রতিভা গুলো কেউ একটু একটু করে বিকশিত করতে পেরেছি। যার সবই সম্ভব হয়েছে দাদার কারণে।

দেখতে দেখতে অনেকগুলো কবিতা লিখে ফেলেছি ।এটি আমার ছাব্বিশ নাম্বার কবিতা। জানিনা আমার কবিতাগুলো আপনাদের কেমন লাগে ।তবে সব সময় চেষ্টা করি ভালো কিছু উপহার দিতে। প্রতিনিয়তই নতুন নতুন শিখছি আর লিখছি। যাইহোক আর কথা না বাড়িয়ে চলে যাই কবিতার মূল ভাবে।



যখন ভালোবাসার মানুষ দূরে চলে যায় তখন এক একাকীত্ব মানুষকে গ্রাস করে। ভালোবাসার মানুষটি তার পাশে থেকেও যখন তাকে না দেখার ভান করে তখন মনে হয় সে যেন তার থেকে অনেক দূরে চলে গিয়েছে। কখনো ভালো আচরণ, কখনো খারাপ আচরণ তাকে এক দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ফেলে দেয় ।কখনো আপন লাগে, কখনো আবার অনেক দূরের কেউ মনে হয় এরকম করতে করতে একটা সময় সে হাঁপিয়ে ওঠে। যার কারণে মনে হয় যেন তাকে ছেড়ে দূরে কোথাও চলে যাবে। কিন্তু সেই ভালোবাসার মানুষটিকে আবার নতুন করে ফিরে পেতে তারই পাশেই থেকে যায়।


tsaritsyno-2953907_1280.jpg

source

বিরহে আচ্ছন্ন হৃদয়



মাঝে মাঝে তোমায় ভীষণ আপন লাগে
মাঝে মাঝে মনে হয় কোন দিন দেখিনি আমি।
একদম অচেনা অজানা অন্যকেউ।
যার কাছে ভীষণ অপছন্দের আমি,
মনে হয় যেন চির শত্রু আমি তোমার,
এমন আচরণ দেখাও তুমি।
পৃথিবীর সবাই তোমার আপন
শুধু এই আমি বাদে ।
মনের মধ্যে ভীষণ কষ্ট।
তোমার আচরণে আজ আমি ক্লান্ত
আজ নিঃশ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে,
সব কিছু ভীষণ ভারী ভারী লাগছে,
প্রতিটি মুহূর্ত প্রতিটি ক্ষণ
তোমায় ছাড়তে চাইছে এ মন।
অথচ ভালোবেসে করেছিলে আপন
আজ ভালোবাসা গুলো বড্ড মলিন,
শুধু সম্পর্কের বেড়াজালে রয়েছি পাশে।
ভালোবাসা গুলো হারিয়ে গিয়েছে,
সময়ের স্রোতে মিলিয়ে গিয়েছে ,
বেঁচে আছি জীবন্ত লাশের মত।
তবুও আছি তোমারই পাশে,
ফিরে পেতে সেই তোমায়।



আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ভীষণ ভারী লাগছে, এই লাইনের পরবর্তী লাইনগুলো পড়তে বেশ মজা লাগছিল। কবিতা সবসময়ই মনকে ফুরফুরি করে তোলে আজকেও আপনার কবিতাটা পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপু আপনাকে এমন সুন্দর একটি কবিতা পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাইয়া আমার কবিতাটি পড়ে আপনার কাছে ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।ভালো থাকবেন।

 2 years ago 

আসলে অনেক সুন্দর কবিতা লিখেছেন আপু। আপনার কবিতা আবৃত্তি করে আমি মুগ্ধ হয়েছি। কবিতা লেখার ধরন আর প্রত্যেকটা লাইন জাস্ট অসাধারণ। এমন সুন্দর কবিতা গুলো আমার কাছে বেশ ভালো লাগে। আশা করবো আবারো এমন কবিতা নিয়ে উপস্থিত হবেন আপনি।

 2 years ago 

আপু আমার কবিতা পড়ে আপনি মুগ্ধ হয়েছেন জেনে সত্যিই ভীষণ ভালো লাগছে ।এত সুন্দর একটি মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ভালোবাসার মানুষটির চেনা রুপ অচেনা হলে বড্ড কষ্ট দেয় মনে।ইচ্ছে করে ছেড়ে দূরে কোথাও চলে যেতে।কিন্তু ভালোবাসার মায়ায় ছাড়া যায় ও না।তাই আবার নতুন করে তাকে পেতে বড় ইচ্ছে জাগে মনে।আপু কবিতাটি খুবই ভালো লেগেছে। কবিতার লাইনগুলো চমৎকার হয়েছে।ধন্যবাদ আপনাকে চমৎকার এই কবিতাটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু কবিতার লাইন গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

এটা অবশ্য ঠিক বলেছেন আপু ইচ্ছা করলেই কবিতা লিখা যায় না। কবিতা লেখার জন্য মানসিক প্রস্তুতি অনেক বেশি দরকারি। সত্যিই আপু ভালোবাসার মানুষটি যখন দূরে চলে যায় তখন একাকীত্ব এসে আরো বেশি কষ্ট দেয়। আর সব কিছুই এলোমেলো হয়ে যায়। দারুন কবিতা লিখেছেন।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য ।সবসময় ভালো থাকবেন এই শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65065.20
ETH 1886.28
USDT 1.00
SBD 0.39