দুঃসময় যেন পিছু ছাড়ছে না..

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যাল্লো বন্ধুরা

|| ২৯ জুন,২০২৪ || রোজ- শনিবার ||

প্রিয় আমার বাংলা ব্লগবাসী, সবাইকে আমার নমষ্কার /আদাব। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি এবং আমার পরিবারের আসলে বেশ টাফ টাইম যাচ্ছে বেশ কিছুদিন থেকেই। আজ সে বিষয় নিয়েই আপনাদের সাথে শেয়ার করতে একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।


Image source: pixabay.com

আসলেই বিগত কিছুদিন আপনাদের সাথে কোনভাবেই যোগাযোগ এর মাঝে ছিলাম না। বিগত সোমবার এ আমি লাস্ট পোস্ট করি। সেদিন রাতে ঘুমালাম আমি ভালো মানুষ, কিন্ত সকালে ঘুম থেকে উঠি প্রচন্ড মাথা ব্যাথা নিয়ে। সাথে চোখটাও ভীষণ অস্বস্তিতে ফেলেছে! সব কিছুই যেন ঝাপসা লাগছিলো। এমনিতেই আমি চাশমিস মানুষ, চশমা ছাড়া দুই হাত দূরের মানুষের চেহারা স্পষ্ট দেখতে পাই না। সকালে ফ্রেশ হতে গিয়েই টের পাই ডান চোখ এর অনেক খানি অংশ লাল হয়ে আছে, অর্থাৎ রক্ত জমাট বাঁধলে যেমন হয়, তেমন লাল হয়ে আছে সাদা অংশে। পরবর্তীতে আমার হাজবেন্ড কে ডেকে দেখাই যে এই অবস্থা। সেও যথেষ্ট ভয় পেয়ে যায়। অফিস থেকে জলদি চলে এসে নিয়ে যায় বাংলাদেশ আই হসপিটাল এ। ডাক্তার পরীক্ষা নিরিক্ষার পর বলে যে চোখে আঘাত লাগলে এমন হতে পারে। হয়তো ঘুমের মাঝে কোনভাবে আঙুল দিয়ে ভালো ভাবে খোঁচা লেগেছে বা আঘাত লেগেছে তাই এমন হয়েছে। চিন্তার কিছু নেই। তবে সময় লাগবে সম্পূর্ণ ভাবে সেরে উঠতে। আইড্রপ দিতে দিয়েছেন। তবে ৩ দিন পর্যন্ত চোখ যথেষ্ট ঝাপসা লাগছিলো আমার। সাথে মাথা ব্যাথা তো ফ্রী আছেই! আমি আসলে বহু আগের থেকেই মাইগ্রেনের পাপী রোগী! ইদানীং টানা মাথা ব্যাথায় কাহিল লাগে অনেক বেশি। সাথের ঝাপসা দেখার কারণে অসুবিধায় পরেছি আরও বেশি।


এর মাঝেই আমার হাজবেন্ড একদিন অফিস থেকে ফেরার পথে হালকা ভাবে এক্সিডেন্ট করে চশমার গ্লাস ভেঙে ফেলে। যদিও কমের উপর দিয়ে গিয়েছে। শুধু চশমাই ভেঙেছে, মারাত্মক আর কিছু হয় নি। সৃষ্টিকর্তার কাছে অনেক অনেক অনেক শুকরিয়া! এতেও শেষ নয়! আমার একমাত্র দেবর থাকে পরিবারসহ রংপুর শহরে। গতকাল থেকে আমার দেবরও বেশ অসুস্থ। গতরাত সারাটা রাত সে বুকের আর পেটের ব্যাথায় ঘুমাতেও পারে নি ঠিকঠাক! আজ ডাক্তারের চেক আপ এ ধরা পরলো পিত্তথলিতে পাথর হয়েছে যেটা যত দ্রুত সম্ভব, অপারেশন করতে হবে। আমার শ্বাশুড়ি এমনিতেই অতিরিক্ত চিন্তা করেন টাইপের মানুষ! উনি এই খবর পেয়ে গ্রামের থেকে রংপুরে চলে গিয়েছেন। এক দিনেই চেহারার এমন অবস্থা করে ফেলেছেন যে তার উপর দিয়ে যেনো টর্নেডো ঝড় বয়ে গিয়েছে! এখন কাল তো সম্ভব হচ্ছে না, তবে পরশু দিনের মাঝেই দেবরের অপারেশন এর ব্যবস্থা করতে হবে।


এই হচ্ছে সব মিলিয়ে আমার এবং আমার পরিবারের বর্তমান অবস্থা। সব মিলিয়ে একটার পর একটা যেন বিপদ আসছেই! দুঃসময় যেন পিছু ছাড়ছে না কিছুতেই!! আপনারা ও আমার আরেকটি পরিবার। তাই আপনাদের সাথে সবকিছু শেয়ার করা। আপনারা দয়া করে আমার পরিবারের জন্য একটু দোয়া করবেন। আমার দেবরের অপারেশন যেন ঠিকঠাক ভাবে হয়, ভালো হয়। সকলের কাছে দোয়ার দরখাস্ত রইলো।

এতক্ষণ সময় নিয়ে আমার পোষ্টটি পড়ার জন্য আপনাকে
🌼 ধন্যবাদ 🌼

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
@rme as your proxy
witness_vote.png

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20211205_182705.jpg

আমি- তিথী রানী বকসী, স্টিমিট আইডি @tithyrani। জাতীয়তাঃ বাংলাদেশী। পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বিবাহিতা এবং বর্তমানে রাজধানী ঢাকায় বসবাস করছি।২০২৩ সালের জুন মাসের ১৯ তারিখে স্টিমিটে জয়েন করেছি।
ভ্রমণ করা, বাগান করা, গান শোনা, বই পড়া, কবিতাবৃত্তি করা আমার শখ। পাশাপাশি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন কিছু না কিছু শিখতে, ভাবতে। যেখানেই কোন কিছু শেখার সুযোগ পাই, আমি সে সুযোগ লুফে নিতে চাই৷ সর্বদা চেষ্টা থাকে নিজেকে ধাপে ধাপে উন্নত করার।



Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

একদিকে আপনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন অন্যদিকে ভাইয়া এক্সিডেন্ট করেছে শুনে সত্যিই মনটা খারাপ হয়ে গেল। এক্সিডেন্ট হলে অনেক সময় বড় ধরনের ক্ষতি হয়ে যায়। হয়তো অল্প ক্ষতি হয়েছে। তবে ভয় অনেক বেশি ছিল। আপনার সব বিপদ পার হয়ে যাক এই প্রত্যাশাই করি আপু।

 2 years ago 

তাহলে তো দেখছি আপনি দারুন বিপদেই আছেন। দোয়া রইল আপনার জন্য সকল সমস্যাগুলো কাটিয়ে উঠুন দিদি। আর সাবধানে থাকেন। তবে চোখের প্রতি একটু যত্নশীল হওয়া দরকার। আশা করি ডাক্তারের দেওয়া নিয়মগুলো মেনে চলবেন।

 2 years ago 

এখন একটু কমেছে আপু লাল অংশ টা। তবে এখনো রয়েছে ডাক্তার বলেছেন অনেক সময় ১২-১৫ দিনও লাগে সম্পূর্ণ সেরে যেতে। দোয়া করবেন সব মিলিয়ে আমার জন্য।

 2 years ago 

জীবনের অংশ আপু এগুলো। এগুলো নিয়েই আমাদের জীবন। আপনি ও আপনার দেবর তাড়াতাড়ি সুস্থ্য হয়ে উঠুন এবং আপনার পরিবারের টাফ টাইম দ্রুত কেটে যাক এই কামনা করি। আর মা"রা এমনিই হয়, পরিবারের কেউ অসুস্থ্য হয়ে পড়লে বিচলিত হয়ে পড়েন। পৃথিবীর সকল মায়েরা এক্ষেত্রে একই সূত্রে গাথা। আশাকরি, আপনার দেবরের অপারেশন খুব ভালোভাবে সম্পূর্ণ হবে। পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

আসলেই এসব জীবনের ই অংশ আপু। চাইলেও এসবকে এড়িয়ে চলা সম্ভব না। আপনার সুন্দর মতামত টি পড়ে বেশ ভালো লাগলো, মন টা কিছুটা আস্থা পেলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। ভালোবাসা নিবেন। ❤️

 2 years ago 

সব মিলে একের পর এক সমস্যার সম্মুখীন হচ্ছেন, সৃষ্টিকর্তার কাছে দোয়া করি যেন সব বিপদ থেকে তিনি আপনাদের পরিবারকে রক্ষা করে।

 2 years ago 

সব মিলিয়েই বেশ অস্থিরতার মাঝে আছি। দোয়া করবেন ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ 🙏।

 2 years ago 

আপনার সঙ্গে দেখছি আমার অনেক কিছুর মিল আছে। চশমা ছাড়া আমিও দূরের সবকিছু ঝাপসা দেখি। মাইগ্রেনের ব্যথা আপনার মত আমারও হয়। যাইহোক আপু বুঝতে পারছি আপনাদের পরিবারের সবাই মোটামুটি অসুস্থ। অসুস্থতার মাধ্যমে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন। আশা করি সবাই খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন। দোয়া রইলো।

 2 years ago 

দুঃসময় কেটেই যায় আপু, তবে সেই সময়টুকু বেশ অস্থিরতার মাঝে কাটে! অনেক দীর্ঘ মনে হয়। দোয়া করবেন আপু প্লিজ 🙏

 2 years ago 

বিপদ আসলে সব দিক দিয়েই আসে।শুনে খারাপ লাগলো আপনি অসুস্থ।সেই সাথে ভাইয়াও এক্সিডেন্ট করেছেন।দোয়া করি দুজনেই দ্রুত সুস্থ হয়ে উঠুন।ধন্যবাদ আপু পোস্টটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 63806.13
ETH 1769.93
USDT 1.00
SBD 0.39