জীবনটা অনেক সুন্দর যদি তা উপভোগ করা যায়।steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

২৮ সেপ্টেম্বর ২০২৩ ইং



আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ ও আমি প্রতিদিনের মতো চলে এসেছি নতুন একটি পোস্ট নিয়ে।


young-woman-2194038_1280.jpg
উৎস

"জীবনটা অনেক সুন্দর যদি তা উপভোগ করা যায়" এমন কথায় কয়জনে বিশ্বাসী? যদি আমার কথা বলা হয় তাহলে আমি বলব, হ্যাঁ এটা ঠিক যে জীবনটা সুন্দর উপভোগ করতে পারলে। তবে জীবনের এই উপভোগটা করতে গিয়ে আমরা যদি ধর্ম-কর্ম থেকে দূরে সরে আসে তাহলে সেটা তো আর হবে না।

"জীবনটা অনেক সুন্দর যদি উপভোগ করা যায়" এমন কথার আমি সম্পূর্ণ একমত নয়, আবার দ্বিমত পোষণ করছি না। আমার মতে, যেখানে যতটুকু উপভোগ করা প্রয়োজন সেখানে ততটুকু উপভোগ করায় উচিত। জীবনটাকে খুব বেশি উপভোগ করতে গিয়ে আমরা জীবনের সঠিক মানে থেকে যেন দূরে সরে না আসি সে জিনিসটাও আমাদের মাথায় রাখতে হবে।

কখনোই কোন কিছু মাত্রা অতিরিক্ত ভালো নয়। যেখানে যতটুক প্রয়োজন সেখানেই ঠিক ততটুকু করাই ভালো। আমরা জীবনটাকে সুন্দর করতে গিয়ে, উপভোগ করতে গিয়ে আমরা যদি ধর্ম থেকে দূরে সরে আসি এবং সমাজের বিশৃঙ্খলা, অশ্লীলতা সৃষ্টি করি তাহলে সেই সৌন্দর জীবনের কোন প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না।

জীবনটাকে যত সুন্দর এবং সাধারণভাবে উপভোগ করা যায় ততই জীবনটা আনন্দের হয় । আমার কাছে ব্যক্তিগতভাবে খুব সাধারণ জীবন যাপনই ভালো লাগে। কারণ খুব বেশি অর্থ, সম্পদ, খ্যাতি, নাম, ডাক এসব কিছু অনেক সময় জীবনের প্রকৃত সুখ থেকে বঞ্চিত করে।

আর ধর্ম থেকে দূরে সরে আসা কখনোই উচিত নয়। কারণ পৃথিবীর কোন ধর্মে আমাদেরকে অন্যায় খারাপ অশ্লীলতা এসব কিছু শিক্ষা দেয় না। পৃথিবীর প্রত্যেকটা ধর্ম মানুষকে সুশীল এবং সুন্দর জীবন যাপনের দিকনির্দেশনা দিয়ে থাকে। ধর্মের অনুসারে যদি আমরা চলি তাহলে কখনো আমাদের অন্যায় কাজে লিপ্ত হতে পারি না।

আজকে এখানেই বিদায় নিচ্ছি । সকলের জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে। অন্য কোন দিন দেখা হবে আবার। লেখায় যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এতক্ষণ ধরে পাশে থাকার জন্য ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

আপনার কথাগুলোর সাথে আমি একমত। জীবনকে উপভোগ করতে পারলে সেটা সুন্দর আমিও মানি, তবে অবশ্যই তার ভেতর কিছুটা সীমাবদ্ধতা থাকতে হবে। জীবন উপভোগের নামে বিশৃঙ্খলতা এবং অশ্লীলতা করা যাবেনা।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলেই আমাদের সবার জীবনটা অনেক সুন্দর। আর আমাদের এই জীবন আমরা যদি সুন্দরভাবে উপভোগ করি তাহলে আমাদের জীবনটা অনেক বেশি সুন্দর। আর আপনি অনেক সুন্দর করে এই বিষয়টা তুলে ধরে আজকের পোস্টটা লিখেছেন দেখে ভালো লাগলো। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর ভাবে লিখেছেন। সব মিলিয়ে জাস্ট অসাধারণ ছিল পুরোটা।

 3 years ago 

আপনি ঠিকই বলেছেন জীবন সবারই সুন্দর। কিন্তু এই জীবন উপভোগ করতে না পারলে এ জীবনের কোন সার্থকতাই আসে না‌ আর জীবনকে উপভোগ করার মাধ্যমে আনন্দ এবং মনের মধ্যে ভালো লাগা কাজ করে। তাই জীবনকে উপভোগ করতে হবে। আর তারই মধ্যে সুন্দরতার প্রকাশ ঘটবে। ধন্যবাদ শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

 3 years ago 

আপনি যে বিষয়টা নিয়ে আজকে এই পোস্টারটা লিখেছেন এটা কিন্তু একেবারে সত্য কথা বলেছেন। আপনার কথাটার সাথে আমি কিন্তু পুরোপুরিভাবে একমত আপু। আসলে আমরা যদি আমাদের জীবনটাকে সুন্দর করে উপভোগ করার চেষ্টা করি তাহলে অবশ্যই আমাদের জীবনটা অনেক সুন্দর। পুরোটা বেশ ভালোই উপভোগ করে পড়লাম।

 3 years ago 

বাহ্ অপু আপনি বেশ সুন্দর একটি টপিকস নিয়ে আলোচনা করেছেন আজকে। আসলে আপনি ঠিক বলেছেন জীবন অনেক সুন্দর যদি আমরা সেই জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারি। আমার কাছে মনে হয় আমাদের চাওয়া পাওয়াকে কমিয়ে আনলে আমাদের জীবন আরো বেশি সুন্দর হয়ে উঠবে। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার পোস্টটি পড়ে খুব ভালো লাগলো। আপনি ঠিকই বলেছেন জীবনটা অনেক সুন্দর যদি তা নিজের মতোন করে উপভোগ করা যায়। জীবনে সকল বিষয় গুলো স্বাভাবিক ভাবে গ্রহন করতে পারলে জীবন সুন্দরময় হয়ে ওঠে আর না হলে জীবন বিভীষিকাময় হয়ে যায়। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

খুবই সুন্দর একটা বিষয়ে আজকে আপনি পোস্ট লিখেছেন আপু। আমাদের সকলেরই আমাদের জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করার স্বাধীনতা রয়েছে কিন্তু সেটা আমাদের সঠিকভাবে করতে হবে। এমনটা কখনোই করা ঠিক হবে না যে জীবনকে উপভোগ করতে যেয়ে আমরা অশ্লীলতাই যুক্ত হয়ে যাই।

 3 years ago 

আপু আপনি কিন্তু একদমই ঠিক কথা বলেছেন। জীবনটা অনেক সুন্দর যদি তা উপভোগ করা যায়। আমরা অনেক সময় একটু বেশি করতে গিয়ে জীবনের চমৎকার মহূর্ত গুলো উপভোগ করতে পারিনা। তবে আমাদের উচিত সব কিছু নিয়ম মত করে জীবন কে জীবনের গতিতে এগিয়ে নিয়ে যাওয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 60458.12
ETH 1588.29
USDT 1.00
SBD 0.42