নতুন পেয়ে পুরাতন ভুলে যাওয়া ।steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

১৩ সেপ্টেম্বর ২০২৩ ইং



আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ ও আমি প্রতিদিনের মতো চলে এসেছি নতুন একটি পোস্ট নিয়ে।


camera-1130731_1280.jpg
উৎস

নতুন যে কোন জিনিসের প্রতি আকর্ষণটা আমাদের প্রত্যেকেরই সব সময় বেশি। সেই ছোটবেলায় ও এমনটা হতো, যখন নতুন কোন খেলা পেতাম তখন পুরনো খেলনার কোন মূল্যই থাকত না। অযত্নে , অনাদরে ফেলে রাখতাম পুরনো সেই খেলনাটিকে । নতুন নিয়ে সবসময় পড়ে থাকতাম। এরপর যখন আরও একটি খেলনা পেতাম তখনো ঠিক একইভাবে ওই আগের খেলনাটি বাদ দিয়ে নতুন খেলনা নিয়ে খেলা হত।

কোন একটি নতুন ড্রেস কিনলেও দেখা যায় পুরনো ড্রেসগুলো আর ভালো লাগেনা নতুন টাই সব জায়গায় পড়ে যাওয়া হতো। আপনারা প্রত্যেকেরই নিশ্চয়ই এই নতুন পেয়ে পুরনো ভুলে যাওয়ার অভ্যাসটি রয়েছে। তবে আমার মধ্যে এর প্রবণতাটা একটু বেশি। নতুন কিছু ফেলে পুরাতন কিছুকে আমার একদমই ভালো লাগেনা।

তবে সব ক্ষেত্রে নতুন পেয়ে পুরাতন ভুলে যাওয়ার এই বিষয়টি একদমই ভালো নই। বিশেষ করে কোন সম্পর্ক কিংবা নিজের অবস্থান গঠনের ক্ষেত্রে পুরাতন ভুলে যাওয়া মোটেও ভালো ব্যাপার নয়। কেননা নিজের অতীত কিংবা পুরনো সুন্দর সম্পর্ক গুলো অনেক সুন্দর হয় । জীবনে যতই নতুন কিছু আসুক না কেন এই দুইটি জিনিস পুরনোই ভালো। কারণ একটি সম্পর্ক যতই পুরনো হয় ততই কিন্তু গভীর হয়। তাই সব ক্ষেত্রে পুরনো কে ভুলে যাওয়া উচিত নয়।

আজকে এখানেই বিদায় নিচ্ছি । সকলের জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে। অন্য কোন দিন দেখা হবে আবার। লেখায় যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এতক্ষণ ধরে পাশে থাকার জন্য ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

পুরনোকে ছেড়ে নতুন টাকে ধরে রাখাই হলো মানুষের সহজাত প্রবৃত্তি। যেকোনো জিনিস আপনি নতুন কিছু পেলে তার প্রতি আপনার আকর্ষণটা বেড়ে যাবে। তখন পুরনো জিনিসটা আপনার ভালো লাগবে না। হোক বাসে নতুন কোন খেলনা জামা কিংবা নতুন কোন সম্পর্ক। তবে অনেক সময় আমাদের ব্যবহারে জিনিস গুলোর সাথে আমাদের সম্পর্ককে মিশে ফেলি। সম্পর্ক যতই পুরনো হোক সেটা সম্পর্ক। আর এটা কি কখনো অবহেলা করা উচিত নয়।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমি মনে করি জামা কাপড়ের ক্ষেত্রে পূরণ গেলে নতুনের আগমন এটা স্বাভাবিক। এতে করে নতুন পেয়ে সবাই খুশিও হয়, আর এটা মানুষের দৈনন্দিন জীবনে প্রয়োজনও বটে। তবে সম্পর্কের ক্ষেত্রে এটি সম্পূর্ণ ব্যতিক্রম। সম্পর্কে গভীরতা সৃষ্টির এক অন্যতম মাধ্যম পুরনো সম্পর্ক। সে ক্ষেত্রে যদি নতুন কে পেয়ে পুরাতন সম্পর্ক নষ্ট করে দেয়।বা পুরাতন সম্পর্ক ভুলে যায় তার মত বোকা এবং তার মতো অভাগী কেউ নেই। ধন্যবাদ সুন্দর একটি বিষয়বস্তু নিয়ে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

আসলে এই বিষয়টা একেবারে সত্যি বেশিরভাগ মানুষ নতুন পেলে পুরাতন কে ভুলে যায়। তবে এই জিনিসটা আমার ভেতর খুবই কম রয়েছে। আসলে বেশিরভাগ মানুষের রয়েছে যারা নতুন একজন মানুষ ফেলে পুরাতন মানুষ থেকে ভুলে যায়। এই বিষয়টা বেশিরভাগ সময় দেখা যায় বন্ধুত্বের ক্ষেত্রে। যাইহোক আপনি অনেক সুন্দর করে আমাদের মাঝে একটা পোস্ট লিখেছেন দেখে ভালো লাগলো।

 3 years ago 

সত্যি বলেছেন আপু সম্পর্ক যতো বেশি পুরাতন হয় ততো বেশি গভীর হয়। আসলে আমরা মানুষ হিসেবে প্রতিটা ব্যক্তি নতুন কে পেয়ে পুরাতন কে ভুলে যায় কিন্তু এরকমটা করা আমাদের মোটেও উচিত নয়। সুন্দর একটি শিক্ষনীয় পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

ঠিক বলেছেন আপু, নতুন কিছু পেলে পুরাতনকে একদমই ভুলে যায় মানুষজন। জামা কাপড় বা কোনো জিনিসের ক্ষেত্রে এটা হওয়াটা স্বাভাবিক। কিন্তু সম্পর্কের ক্ষেত্রে এটা মোটেই ঠিক নয়। কারণ বেশিরভাগ ক্ষেত্রে পুরাতন সম্পর্কের চেয়ে নতুন সম্পর্ক আরো বেশি গভীর হয়ে থাকে। তবে গভীর হোক আর না হোক, নতুন কাউকে পেয়ে পুরাতন মানুষকে ভুলে যাওয়া মোটেই উচিত নয়। কারণ পুরাতন মানুষ কখনো না কখনো কোনো উপকার করেছে। তাই পুরাতনকে ভুলে গেলে অকৃতজ্ঞতার পরিচয় দেওয়া হয়। যাইহোক এতো সুন্দর একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.090
BTC 62568.13
ETH 1763.39
USDT 1.00
SBD 0.39