ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না।steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

১৯ সেপটেম্বর ২০২৩ ইং



আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ ও আমি প্রতিদিনের মতো চলে এসেছি নতুন একটি পোস্ট নিয়ে।


lonely-5122894_1280.jpg
উৎস

যেকোনো কাজ শুরু করার আগে আমাদের ভাবতে হবে, কাজটি শুরু করার পর ভাবলে চলবে না। কারণ তখন আমাদের কিছুই করার থাকেনা। তাই আমরা যে কাজটি শুরু করব সে কাজটির সম্পর্কে প্রয়োজনে অনেক সময় নিয়ে ভাববো, কাজটির সম্পর্কে বুঝবো, চিন্তা করব, তারপরেই ওই কাজটাতে নামবো তবেই কাজটি খুব সুন্দর ভাবে হবে। তবে যদি এসব কিছু চিন্তা বাদ দিয়ে শুধুমাত্র হুটহাট করে কাজটি শুরু করে দিয় তাহলে সে কাজটি সঠিকভাবে সম্পন্ন হবে না।

"প্রচলিত একটি বাক্য আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। "এই বাক্যটির কথা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। কাজটি করার আগে আমারা ভাববো কিন্তু কাজ করার পর যদি ওই কাজটি সম্পর্কে ভাবি তাহলে সেটি শুধুই বোকামি। কারন কাজটি শুরু হয়ে গেলে বা কাজটি শুরু করে দিলে ওই কাজটি সম্পর্কে আর ভেবে কোন কিছু হবে না।

জীবনে প্রত্যেকটি কাজ ভেবেচিন্তে করব। যে কাজটি আজকে করার কথা সে কাজটি দুইদিন পরে করব তারপরে ও ভেবে চিনতে করব। তাহলে পরবর্তীতে আর আফসোস করতে হবে না। আমরা যদি যেকোনো কাজের সম্পর্কে আগে থেকে ভেবে রাখি তাহলে আমরা বুঝতে পারবো কাজটি করাটাকি আমাদের জন্য উচিত হবে কিংবা অনুচিত। তবে না ভাবেই যদি আমরা কাজটি শুরু করে দেই তাহলে আমরা অনেক বেশি আফসোস করব ।

সব সময় মাথায় রাখতে হবে, একটু সময় বেশি হলে ভেবেচিন্তে যে কোন কাজে নামার । পরিকল্পিত কাজ যে কোন সময় সুন্দর হয়। তাই যেকোনো কাজের ক্ষেত্রে, যে কোন কাজ শুরু করার আগে ভেবেচিন্তে একটি পরিকল্পনা তৈরি করে নিব। পরিকল্পনা তৈরি করার পর যদি মনে হয় এই কাজটি করা উচিত তাহলে আমের কাছে অগ্রসর হবে তা না হলে কাজটিতে অগ্রসর হওয়ার কোন প্রয়োজন নেই। আর তখন আমরা অন্য একটি বিকল্প পদ্ধতি তৈরি করব। এভাবেই প্রত্যেকটি কাজ খুব সুন্দর এবং সফলভাবে করা যায়।

আজকে এখানেই বিদায় নিচ্ছি । সকলের জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে। অন্য কোন দিন দেখা হবে আবার। লেখায় যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এতক্ষণ ধরে পাশে থাকার জন্য ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

দারুন একটি পোস্ট আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন ছোটবেলায় একটা ভাব সম্প্রসারণ করেছিলাম, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। আসলেই কোন কাজ করতে গেলে আমাদের অবশ্যই ভেবে চিন্তে কাজ করা উচিত। কোন কাজ আমাদের চোখের সামনে আসলে সেটা ধুপ ধাপ করে নিলেই হয়ে যাবে তা কিন্তু নয়। ভেবেচিন্তে কাজ করলে কাজের মধ্যে সফলতা পাওয়া যায়। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

এই কথাটা ছোটবেলা থেকেই শুনে আসছি ভেবে করিবেন কাজ করে ভাববেন না। এই কথাটার সঙ্গে আমি একমত। তবে বেশি ভাবলে ঐ কাজটা আবার করাই হয় না। কোনো একজন বিখ‍্যাত ব‍্যক্তি বলেছিলেন বেশি না ভেবে কাজ করে দেন। ভালো লিখেছেন আপু।।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সত্যি বলেছেন আপু একটু সময় বেশি লাগলেও আমাদের উচিত ভেবেচিন্তে কাজ করার। যেকোনো কাজ করার পূর্বে আমাদেরকে সেই কাজের সম্পর্কে বিস্তারিত চিন্তাভাবনা করতে হবে। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু আপনি আজকে একটা শিক্ষা মূলক পোস্ট শেয়ার করেছেন। আপনার পোস্টটি সম্পূর্ণ পড়ে খুবই ভালো লাগলো। আপনি ঠিকই বলেছেন আপু কাজ করার আগেই ভাবতে হবে।কারণ কাজ করার পরে ভেবে তার কোনো সমাধান খুঁজে পাওয়া যায় না। পোস্টটি দারুন ছিল। আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

ঠিক বলেছেন আপু, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। সুতরাং কোনো কাজ করার আগেই আমাদেরকে ভাবতে হবে। কাজ করার পর বা শুরু করে ভাবলে কোনো লাভ হয় না। কোনো কাজ পরিকল্পনা ছাড়া হুটহাট করে ফেললে,সেই কাজে ব্যর্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই সবকিছু পরিকল্পনা মোতাবেক ভেবে চিন্তে করতে হবে। তাহলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। যাইহোক এমন গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.079
BTC 63789.74
ETH 1693.74
USDT 1.00
SBD 0.41