আচারের সমাচার।

in আমার বাংলা ব্লগ3 years ago

১০ নভেম্বর ২০২৩ ইং



আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ ও আমি প্রতিদিনের মতো চলে এসেছি নতুন একটি পোস্ট নিয়ে।


IMG_20231110_145908.jpg

শুভ দুপুর,

শীতের দুপুরে উষ্ণ রোদে বসে সবথেকে মজার কাজটি হচ্ছে আচার খাওয়া। যেটা আমি এই মুহূর্তে করছি। সবে মাত্র দুপুরের খাওয়া সেরে উঠলাম আর এর মধ্যে খুব আচার খেতে ইচ্ছা করলো তাই ফ্রিজ থেকে নামিয়ে এক বাটি আচার নিয়ে বসেছি। রোদ পোহাচ্ছি আর আচার খাচ্ছি। আমার বিছানায় দুপুরের দিকে খুব সুন্দর একটা রোদ আসে। যেটা শীতকালে খুবই ভালো লাগে।

IMG_20231110_145912.jpg

নিঃসন্দেহে আমাদের মেয়েদের কাছে আচার জিনিসটা অনেকটা বেশি ভালো লাগার। আমিও এর ব্যতিক্রম নয়। আমার ও আচার খুব খুব বেশি প্রিয়। আমার ফ্যামিলির প্রত্যেকেই জানে যে আমি আচার কতটা বেশি পছন্দ করি। তাই আমাদের কোন রিলেটিভ বাসায় আসলে সবাই আমার জন্য আচার নিয়ে আসে। বিশেষ করে গ্রাম থেকে কেউ আসলে এক বৈয়ম আচার তো অবশ্যই আমার জন্য নিয়ে আসবেই।

স্কুল থাকতেই আচারের ভ্যান গাড়িওয়ালা গুলোর থেকে কত কত যে আচার খেয়েছি তার কোন হিসাব নেই । ১০ টাকা ৫ টাকা দিয়ে টিফিন না খেয়ে আচার খেতাম। ওই আচারগুলো অস্বাস্থ্যকর জেনেও খেতাম কারণ তখন ওই আচার গুলো খেতে অনেক অনেক বেশি মজা লাগতো। অনেক পুরানো কালো কালো ওই আচার গুলো দেখেই যেন লোভ লেগে যেত। যাইহোক ওই আচারগুলো তো এখন আর খাওয়া হয়না। তবে আচারের প্রতি ভালোলাগা এখনো কিন্তু কমেনি। আমার আম্মু বেশ মজা করে আচার বানায়। প্রত্যেক বছর বিভিন্ন সিজনে বিভিন্ন টক জাতীয় ফলের আচার বানিয়ে রাখে শুধুমাত্র আমার জন্য। আর আমি আমার ফ্রী সময়ে সেগুলো বসে বসে খেয়ে সাভার করি।

IMG_20231110_145941.jpg

আজকে এখানেই বিদায় নিচ্ছি । সকলের জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে। অন্য কোন দিন দেখা হবে আবার। লেখায় যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এতক্ষণ ধরে পাশে থাকার জন্য ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

আপনি ঠিকই বলেছেন আপু শীতের সময় রোদে বসে আচার খাওয়ার অনুভূতিটা অন্যরকম। যদিও শীতের সময় রোদে বসে আমার কাছে ঝালমুড়ি খেতে খুবই ভালো লাগে। তবে প্রত্যেকেরই তো আর একটা জিনিস ভালো লাগবে না। ভিন্ন ভিন্ন ধরনের অনুভূতি কাজ করবে এটাই স্বাভাবিক। আপনার পোস্টটি দারুন ছিল ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 62954.95
ETH 1711.43
USDT 1.00
SBD 0.40