স্পোর্টস : উয়েফা সুপার কাপ ( রিয়াল মাদ্রিদ ^ আটালান্টা )//by ripon40
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক
- উয়েফা সুপার কাপ (রিয়াল মাদ্রিদ ^আটালান্টা )
- ১৫, আগস্ট ,২০২৪
- বৃহস্পতিবার
আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে ফুটবল ম্যাচ দেখার অভিজ্ঞতা শেয়ার করব। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
ছবিঃ SONY থেকে স্ক্রিনশট এর মাধ্যমে নেওয়া হয়েছে।
ম্যাচের পরিসংখ্যান:
| রিয়াল মাদ্রিদ | আটালান্টা |
|---|---|
| মোট শট-১৩ | মোট শট-০৭। |
| টার্গেটের শট-০৬ | টার্গেটের শট-০২। |
| দৈর্ঘ্য | ৯০ মিনিট । |
| বল পজিশন -৫২% | বল পজিশন -৪৮% |
| পাস করে -৫৫০ | পাস করে -৫০৭ |
| পাস নির্ভুলতা-৮৭% | পাস নির্ভুলতা-৮৫% |
| ফাউল-১২ | ফাউল-১৯ |
|---|---|
| হলুদ কার্ড- ০২ | হলুদ কার্ড - ০২ |
| রেড কার্ড- ০০ | রেড কার্ড-০০ |
| অফসাইডস-০০ | অফসাইডস-০১ |
| কোণ-০৫ | কোণ- ০২ |
| সময়কাল রাত ১.০০ টায় | ১৫.০৮.২০২৪ইং |
| ফলাফল : | রিয়াল মাদ্রিদ-০২ এসি মিলান -০০ |
ম্যাচের সারসংক্ষেপ
আমার কাছে খেলাধুলা খুবই ভালো লাগে ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আলাদাভাবে নেশাটা রয়েই গেছে। এখনো সময় পেলে ছোট ভাই ব্রাদারের সাথে এলাকায় খেলাধুলার মেতে ওঠা। যেটা অনেক বড় একটি নেশা খেলাধুলা শরীরের পক্ষে যেমন ভালো তেমনি মানসিক সকল ধরনের অবসাদ দূর করে দেয়। ছোট্টবেলার সেই দিনগুলোর কথা মনে পড়লে এখনো ফিরে যেতে মন চায়। আসলে সেই স্বাধীন মুহূর্ত চাইলে যখন তখন খেলাধুলা নিয়ে মেতে উঠতাম এখন আর পারি নাহ। মাঝে মাঝে ছোট্ট বাচ্চাদের খেলাধুলা গুলো দেখে সেই দিনগুলোর কথা স্মরণ করি আর খেলাধুলা এখন নিয়মিত না করা হলেও রাত জেগে খেলা দেখার অভ্যাসটা এখনো রয়েই গেছে।
দীর্ঘদিন ক্লাব ফুটবল বিরতি শেষে আবার খেলা শুরু হতে চলেছে। এই সময় ক্লাবের ফুটবল খেলা বিরতি থাকে দলের খেলা শুরু হয়ে যায়। কোপা আমেরিকা ইউরো কাপ আরো অন্যান্য উপমহাদেশীয় খেলা হয়ে থাকে। যে খেলা গুলো আমরা সবাই উপভোগ করেছি বিশেষ করে ইউরো কাপ এবং কোপা আমেরিকা এই দুটো আসর দর্শকের কাছে সবচেয়ে আকর্ষণীয় হয়ে থাকে। এবার ইউরো কাপ সবচেয়ে বেশি উপভোগ করেছি কারণ ইউরোপ প্রতিটা দল খুবই শক্তিশালী কেউ কাউকে ছাড় দিতে রাজি নয় সেজন্য খেলা দেখে অনেক মজা হয়। কোপা আমেরিকা অনেকগুলো ভালো দল রয়েছে কিন্তু ইউরোর দল থেকে তুলনামূলকভাবে কোন শক্তিশালী।
ফুটবল এমন একটি খেলা বিশ্বের মধ্যে সবচেয়ে জনপ্রিয় খেলা যে খেলাটি দেখার জন্য সকল মানুষ মুখিয়ে থাকে। আমিও অনেক বড় ফুটবল ভক্ত রাত জেগে ফুটবল খেলা দেখার অভ্যাস এখনো রয়েছে বর্তমানে ইউরো কোপা বড় দলের সবগুলো খেলায় দেখা হয়েছে। এবারের ইউরো কাপে কয়েকটি দল সবচেয়ে বেশি ভালো ফুটবল খেলেছে ।স্পেন জার্মানি ফ্রান্স ইংল্যান্ড তাদের মধ্যে বেটার ফুটবল খেলেছে। স্পেন ফুটবলের যে ছন্দ তাদের মধ্যে খুঁজে পেয়েছি এবার কোপা আমেরিকার খেলা তেমন একটি ভালো লাগেনি। ছন্দময় খেলা উপভোগ করতে পারিনি ।যাইহোক, দুই মহাদেশের খেলার ভিন্নতা রয়েছে সেজন্যই এইরকম। ফাইনাল ম্যাচে ভালই মুহূর্ত পার করেছিলাম কারণ দুটো ফাইনাল একসাথে হয়েছিল আর রাতে ইউরো কাপের ফাইনাল সকালে কোপা আমেরিকার ফাইনাল পুরা রাত খেলা দেখার মাধ্যমে কেটেছে।
এবারের মৌসুমী প্রতিটা ক্লাব দল গোছানোর কাজে ব্যস্ত রয়েছে। এর মধ্যে তারা অনেকগুলো ফ্রেন্ডলি ম্যাচ খেলে ফেলেছে। যে ম্যাচগুলোর মধ্যে অনেকগুলো ম্যাচ দেখা হয়েছে বিশেষ করে বড় বড় দলগুলোর খেলা গুলো সবচেয়ে বেশি দেখা হয়ে থাকে । গতকাল রিয়াল মাদ্রিদ এবং আটলান্টার মধ্যে উয়েফা সুপার কাপ এর ফাইনাল অনুষ্ঠিত হয়ে গেল। যে ম্যাচটি দেখার জন্য অপেক্ষায় ছিলাম সবচেয়ে বড় অপেক্ষার কারণ হলো রিয়াল মাদ্রিদের সিরাত তারকাগুলো একসঙ্গে এই ম্যাচে দেখতে পাবো। এমনিতেই রিয়াল মাদ্রিদ সকল ক্লাবের রাজা তার শিরোপা জয়ের রেকর্ড যেটা সবার উপরে। গতকাল আরেকটি শিরোপা জেতার অপেক্ষা শেষ হয়ে গেল চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন ইউরোলীগের চ্যাম্পিয়ন তাদের মধ্যে এই ম্যাচ অনুষ্ঠিত হয় চারটা দল এই ধরনের শিরোপা সমানভাবে জিতেছে তার মধ্যে রিয়াল মাদ্রিদ রয়েছে।
এই শিরোপা রিয়াল মাদ্রিদ জিততে পারলে সবার উপরে উঠে যাবে সেটাই হয়েছে। গতকাল খেলা শুরু হওয়ার আগে দুই দলের কোচ যখন বিবৃতি দিয়েছিল তাদের কথাগুলো অনেক ভালো লেগেছিল। বিশেষ করে আটলান্টার কোচ তিনি বলেছিলেন আমরা এমন একটি দলের সাথে খেলতে যাচ্ছি যাদেরকে ফাইনালে হারানো খুবই কঠিন । ফাইনাল ম্যাচে হারার রেকর্ড নেই বললেই চলে। আমি রিয়াল মাদ্রিদের অনেক ভক্ত বড় ম্যাচ হলেই খেলা দেখি যেটা প্রতিনিয়ত আপনাদের সাথে প্রতি সপ্তাহে শেয়ার করে থাকি। নতুন মৌসুমে নতুন শিরোপা জয়ের আনন্দটা দলের জন্য অনেক বড় একটি অনুপ্রেরণা সেই প্রাপ্তিটা একজন দর্শক হিসেবে আমিও খুশি। খেলার শুরুতে দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলা শুরু করে রিয়াল মাদ্রিদ প্রথমার্ধে তেমন কোন ভালো আক্রমণ করতে পারিনি অন্যদিকে আটলান্টা অনেকগুলো সুযোগ পেয়েছিল গোল করার। এভাবেই প্রথমারদের খেলা শেষ হয়ে যায়।
রিয়াল মাদ্রিদের আক্রমণ ভাগে রয়েছে ভিনিসিয়াস, এমবাপ্পে এবং রদ্রিগো। তাদের সামনে যে কোন দলের রক্ষণভাগ হিমশিম খেয়ে যাবে সেটাই স্বাভাবিক। মিড ফিল্ডার রয়েছে ভালর্বাদে জুট বেলিংহাম তারা অনেক সুন্দর সুন্দর বল তৈরি করেছিল দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলা শুরু করে রিয়াল মাদ্রিদ। তাদের এই আক্রমণ বেশিক্ষণ টিকিয়ে রাখতে পারেনি প্রতিপক্ষ ডিফেন্ডার। খেলার ৫৯ মিনিটে ভিনিশিয়াসের অ্যাসিস্টে দারুন একটি গোল করে ভালর্বাদে। সেখানে রিয়াল মাদ্রিদ এগিয়ে যায়, আটলান্টা গোল পরিশোধ করার জন্য মরিয়া হয়ে ওঠে কিন্তু কিছুই করার থাকে না।
আবারো রিয়াল মাদ্রিদ দারুন একটি আক্রমণে যায় ।সেখানে জুট বেলিংহামের পাসে দারুন একটি গোল করে এমবাপে রিয়াল মাদ্রিদের হয়ে প্রথম ম্যাচে প্রথম গোল প্রথম শিরোপা যেটা তার জন্য অনেক স্মরণীয় হয়ে থাকবে। ২-০ গোলের রিয়াল মাদ্রিদ এগিয়ে যাওয়ার পর আটলান্টা বুঝতে পারে ম্যাচটি তাদের অনুকূলের বাইরে চলে গিয়েছে। নির্দিষ্ট টাইম শেষে খেলা শেষ হয়ে গেল যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে। প্রিয় দল রিয়াল মাদ্রিদ আবারও শিরোপা জিতল। মৌসুমের প্রথম দিকে যেটা অনেক বড় একটি আত্মবিশ্বাস এবং অনুপ্রেরণা দিবে দলের। সামনের মৌসুমটি ভালো খেলার উদ্দীপনা তৈরি করবে। ষষ্ঠ উয়েফা সুপার কাপ জিতল রিয়াল মাদ্রিদ। তাদের আনন্দময় মুহূর্তগুলো দেখে খুবই ভালো লেগেছে ম্যাচটি ভালই উপভোগ করেছি। অসাধারণ ফুটবল খেলেছে তারা আশা করি আপনাদের কাছে খেলাধুলার রিভিউ পড়তে ভালো লাগবে।
ম্যাচের সংক্ষিপ্ত ভিডিওর লিংক সমূহ
আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভাই আপনি আজকে আমাদের মাঝে রিয়াল মাদ্রিদ ও আটালান্টা একটি খেলার রিভিউ করে শেয়ার করেছেন। আসলে রিয়াল মাদ্রিদ আমার দেখা এই প্রজন্মের সেরা টিম। বেশ কয়েক বছর ধরে তারা বেশ দুর্দান্ত খেলা উপহার দিয়ে আসছে। আসলে এই খেলা গুলো বাংলাদেশ সময় অনেক রাতে হয় তাই দেখা হয় না তবে হাইলাইটস দেখা হয়। অবশেষে রিয়াল মাদ্রিদ 2-0 গোলে জয়লাভ করেছিল। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
অসাধারণ একটি খেলা আজকে আপনি আমাদের মাঝে রিভিউ করে দেখিয়েছেন। একদম পরিপূর্ণভাবে আপনি তুলে ধরেছেন খেলার ফলাফল আর বিস্তারিত বিষয়গুলো। আপনার এই রিভিউ এর মধ্য দিয়ে বেশ ধারণা পেলাম এই খেলাটা সম্পর্কে।
This post was featured in today's Steemit Daily Sports Report (Link below)
Steemit Daily Sports Report: Ed Sheeran Acquires Minority Stake in Premier League Club Ipswich Town; What We Learned from Eagles' win over Patriots on Thursday