খোট - নাটকের রিভিউ

in আমার বাংলা ব্লগ3 years ago

Screenshot_2023-05-07-10-37-10-03.jpg

ছবি স্ক্রিনশর্ট: ইউটিউব


হ্যালো বন্ধুরা আমার , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালোই আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম খোট নাটকের রিভিউ নিয়ে ৷ গতকাল আমি এই নাটকটি দেখছি , আমার কাছে বেশ ভালোই লেগেছে ৷ তাই আজ এর রিভিউ শেয়ার করতে চলে আসলাম ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷

নাটকের গুরুত্বপূর্ণ তথ্য


নাটকের নামখোট
পরিচালকমেহেদি হাসান হৃদয়
অভিনয়েমুশফিক আর ফারহান ও কেয়া পায়েল ৷
দেশবাংলাদেশে
ভাষাবাংলা
ডুরেশন৪৮ মিনিট


কাহিনী সংক্ষেপে

Screenshot_2023-05-07-16-22-24-48.jpg

নাটকের শুরুতে দেখানো হয় , ফারহান ও তার চার বন্ধু পুলিশের কাছে গ্রেফতার হয়েছে ৷ আর ফারহান এখন পুলিশকে তাদের গ্রেফতার হওয়ার গল্পটা শোনাচ্ছে ৷ তো আমরাও এখন জানবো গ্রেফতার হওয়ার গল্পটা..

ফারহান ও তার চার বন্ধু মিলে তারা মানুষের সাথে প্রতারণা করে ৷ তারা নিজেদের জিনের বাদশা বলে অন্যের কাছে অর্থ টাকা হাতিয়ে নেয় ৷ মধ্যে রাতে মানুষকে ফোন দিয়ে নিজেকে জিনের বাদশা দাবি করে এবং অন্যের কাছে টাকা কড়ি হাতিযে নেয় ৷

Screenshot_2023-05-07-16-22-44-75.jpg

Screenshot_2023-05-07-16-23-44-20.jpg

Screenshot_2023-05-07-16-25-14-76.jpg

মানুষও তাদের প্রতারণার জালে ধরা দেয় ৷ নিজেকে এবং পরিবারকে সুস্থ রাখার জন্য তাদের দাবি করা অর্থ তাদের বলা জায়গায় রেখে আসে ৷ এবং পরে সেই অর্থ টাকা ফারহান ও তার বন্ধুরা মিলে নিয়ে আসে ৷ নিজেদের জিনের বাদশা দাবি করে এভাবেই অনেক মানুষের সাথে তারা প্রতারণা করে ৷

অন্যের সাথে প্রতারণা করতো ঠিক আছে , কিন্তু কখন যে তারা ফারহারের বাবার সাথেও সেই প্রতারণা করার জন্য ফোন করছে তারা নিজেও বুঝতে পারেনি ৷

Screenshot_2023-05-07-16-26-00-22.jpg

পরের দিন সকাল বেলা ফারহান দেখে তার বাবা বাড়ির পাশে বাগান থেকে মাটি তুলতেছে ৷ ফারহান তার বাবাকে কোনো এখানে মাটি তুলতেছে জিগ্যাসা করতেই তারা বাবা বলে জিনের বাদশা এখানে টাকা রেখে গেছে ৷ সেই টাকা পাবার জন্য সে এখানে মাটি তুলতেছে ৷ ফারহান তো বুঝতে পেরে যায় গোটা কাহিনী ৷ সে জন্য সে তারা বাবাকে বলে এসব কিছুই নাহ , সব মিথ্যা ৷ ছেলের মুখে এমন কথা শুনেই তার বাবা রেগে যায় ৷ ফারহান আর কিছু না বলে চলে যায় তার বন্ধুদের কাছে ৷

Screenshot_2023-05-07-16-26-31-83.jpg

Screenshot_2023-05-07-16-26-57-56.jpg

এদিকে তার চার বন্ধু নদীর পারে টাকা ভাগাভাগি করতে ব্যস্ত ৷ ফারহান তো রেগে আছে , তার বাবাকে কে ফোন করেছে আর কে এসব বলেছে সেজন্যই ৷ তাই সে এসেই সবাইকে লাথি মারতে শুরু করে ৷ আর বলতে থাকে , আমিই তোদের এসব শিখাই আর তোরা আমার বাবার সাথেই প্রতারণা করসো ৷ কে আমার বাবাকে ফোন দিছোস ক ? সবাই তো চুপ , একজন বলে উঠে , বস আমি ফোন দিছি , বুঝতে পারি নাই , সেটা আঙ্কেল ছিলো ৷ ফারহাব তখন বললো তারাতারি ফোন দিয়া ক যে এসব ভুল ছিলো ৷ তার বন্ধুও তারাতারি ফোন দিয়া কইলো জিনের বাদশা রাগ করেছে ৷ টাকা নিবো না আর..!

Screenshot_2023-05-07-16-28-02-55.jpg

Screenshot_2023-05-07-16-28-17-39.jpg

Screenshot_2023-05-07-16-28-28-19.jpg

ফারহান আর তার বন্ধুরা নিজেদের জিনের বাদশা দাবি করে অনেকের কাছেই টাকা অর্থ নিয়েছে ৷ অনেকেই এখন তাদের এই প্রতারণার শিখার ৷ সবাই এসে এখন থানায় মামলা করছে ৷ অনেক বড় লাইন মানুষের , সবাই প্রতারণার শিখার হয়েছে ৷ পুলিশ প্রতারক কে ধরতে না পেরে ,পুলিশ এবং সাংবাদিক এ বিষয়ে সতর্ক থাকার জন্য নিউজ প্রচার করতে শুরু করে ৷ এতে ফারহানের এই কাজ বন্ধ হয়ে যায় ৷

Screenshot_2023-05-07-16-28-40-87.jpg

Screenshot_2023-05-07-16-28-44-73.jpg

এরপর ফারহান নতুন প্রতারণার জাল বিছাতে শুরু করে ৷ প্রকাশ থেকে মানুষকে ফোন দিয়ে বিভিন্ন ভাবে প্রতারণা শুরু করে ৷ মানুষকে বিভিন্ন লোভ দেখিয়ে তাদের ফোন থেকে ওটিপি কোড নিয়ে তাদের প্রকাশ অ্যাকাউন্ট হ্যাক করে তাদের টাকা হাতিয়ে নেয় ৷

অনেকের কাছেই এমন প্রতারণা শুরু করে এবার ফারহান চক্রের সবাই ৷ তাদের থেকে সাংবাদিকের মা , পুলিশ এবং চেয়ারম্যান ও বাদ যায়নি ৷ ভুলভাল বুঝিয়ে তাদের প্রকাশ অ্যাকাউন্ট হ্যাক করে টাকা হাতিয়ে নেয় ফারহান ও তার চক্র ৷

Screenshot_2023-05-07-16-28-52-90.jpg

Screenshot_2023-05-07-16-29-12-72.jpg

Screenshot_2023-05-07-16-29-31-03.jpg

এবার চেয়ারম্যান সাংবাদিক ও পুলিশের বুদ্ধিতে প্রতারক চক্রের সবাইকে আটক করার চেষ্টা করে ৷ কিন্তু এবারেও তাদের আটক করতে পারে নাহ ৷ তার আগেই তারা পালিয়ে যায় ৷ ফারহান ও তার বন্ধুরা এবার প্রতারণার নতুন পথ তৈরি করে ৷

এবার মেয়ের কন্ঠে কথা বলে সবার সাথে প্রতারণা শুরু করে ফারহান ও তার বন্ধুরা ৷ মেয়ের কন্ঠে কথা বলে চেয়ারম্যানের সাথেও বড় প্রতারণা করেন ফারহান ও তার বন্ধু ৷ চেয়ারম্যানের কল রেকর্ড করে চেয়ারম্যানকে বার বার ব্ল্যাকমেল করতে থাকে ৷ তার থেকে সেই কল রেকর্ডের মাধ্যমে বার বার টাকা নেয় ৷ এদিকে চেয়ারম্যান কিছু করতেও পারে না , মানসম্মনের কথা চিন্তা করে বার বার টাকা পাঠিয়ে দেয় প্রতারকের কাছে ৷

Screenshot_2023-05-07-16-31-49-97.jpg

Screenshot_2023-05-07-16-32-07-87.jpg

চেয়ারম্যান শেষমেশ আর থাকতে না পেরে সাংবাদিক পায়েলের কাছে সব শেয়ার করে ৷ এবং সাংবাদিক পায়েল সে বিষয়টি পুলিশের সাথে শেয়ার করে ৷ এবং সেই কল রেকর্ড এবং একটি ভিডিও থেকে প্রতারকে চিন্তিত করে এবং তাকে ধরার চেষ্টা করে ৷

সেই প্রতারকে ধরেও ফেলে ৷ ফারহানের বন্ধু ছিলো সেই ব্যক্তি ৷ তাদের একজনকে ধরাতে তাদের সবাইকে পুলিশ ধরে ফেলে ৷ এটাই ছিলো তাদের গ্রেফতার হওয়ার গল্প ৷

Screenshot_2023-05-07-16-32-16-71.jpg

Screenshot_2023-05-07-16-32-33-15.jpg

পুলিশ সব ঘটনা র মূল প্রতারকে ধরে ফেলে এবং সব কাহিনী জেনে যায় ৷ এবার সেই প্রতারক চক্রের সবাই কে আদালতে নেওয়ার জন্য নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু মাঝ পথে এসে সবাই পালিয়ে যায় ৷ পরের দিন সকালে আবারও সেই নদীর ধারে সবাই কে দেখা যায় ৷ ফারহানের ফোনে কল আসে ভিডিও ডিলিট করার জন্য , ফারহান টাকা চেয়ে ফোন কেটে দেয় ৷ এখানেই গল্পটা শেষ হয় ৷ গল্পে কাহিনী এবং শেষের দৃশ্যে দেখে আমার মনে হয়েছে এই গল্পের আরো কোনো পাট আসতে পারে ৷

Screenshot_2023-05-07-16-32-51-01.jpg

Screenshot_2023-05-07-16-33-00-47.jpg

রেটিং-০৯


আমার মতামত

খোট নাটকটি আমার কাছে বেশ ভালোই লেগেছে ৷ নাটকের গল্প এবং সবার অভিনয় ছিলো দারুণ ৷ আমার বেশ ভালো লেগেছে , আশা করি আপনাদেরও সবার ভালো লাগবে ৷ এই নাটকের গল্পটা মূলত ফোন কলের মাধ্যমে মানুষের সাথে কিভাবে প্রতারণা করা হয় সেই দৃশ্যে গুলো দারুণ ভাবে তুলে ধরা হয়েছে ৷ এই নাটকটি দেখলে আমরা বুঝতে পারবো জিনের বাদশা , বিকাশ হ্যাকার ও মেয়ের কন্ঠে কথা বলে মানুষকে কিভাবে প্রতারণার শিখার করা হয় ৷ এ বিষয় গুলো জানতে পারবো এবং সতর্ক হতে পারবো ৷ নাটকটি বেশ মজার এবং শিক্ষনীয় একটি নাকট ৷

নাটকের লিংক



তো বন্ধুরা আজ এখানেই ৷ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ অনেক অনেক ধন্যবাদ সবাইকে সময় নিয়ে পোস্টটি দেখার জন্য ৷

ধন্যবাদ সবাইকে

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আজ অনেকগুলো নাটকের রিভিউ দেখলাম। সবগুলো নাটকই আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি যে নাটকটি শেয়ার করেছেন আমাদের মাঝে এটি অনেক ভালো লাগলো কাহিনীটি শুনে এই নাটকটি ও আমি একসময় দেখে নেব।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে আপু আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য ৷

 3 years ago 

বন্ধু অনেক দিন হলো নাটক দেখি না ৷ আর নাটক আমার অনেক প্রিয় ৷ সময় পেলেই চেষ্টা করি দেখার ৷ যা হোক তোর নাটকের রিভিউ পড়লাম ফারহানের নাটক খুব একটা দেখি না ৷ তবে খোট নাটকের রিভিউ দেখে ভালো লাগলো ৷ একদিন সময় করে দেখবো ৷ অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছিস ৷

 3 years ago 

তোকেও অসংখ্য ধন্যবাদ তোর সুন্দর মতামত মন্তব্য করার জন্য ৷

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

খোট নাটকটি কি নিয়ে লেখা হয়েছে এটা আসলে বোঝার উপায় নেই নাটকের নাম দেখে।অনেকটাই অদ্ভুত নাম নাটকের। নাটকটির রিভিউ পড়ে অনেক ভালো লেগেছে, সময় করে নাটকটি দেখে নেব।আপনার উপস্থাপনা চমৎকার ছিল।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু , পোস্টটি পড়ে আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য ৷

 3 years ago 

পায়েল এই ছেলেটার সাথে দেখছি অনেক নাটক করেছে। আর নাটকগুলো মনে হচ্ছে অনেক পপুলার হয়েছে। এই কমিউনিটিতে অনেকেই দেখলাম এই জুটির কয়েকটি নাটকের রিভিউ দিয়েছে। রিভিউ গুলো পড়ার পরে নাটকটি দেখার ইচ্ছা জাগে আর সময়ই করে উঠতে পারি না।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে আপু আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 3 years ago 

ফারহানের নাটকগুলো আমি অনেক আগ থেকে দেখে আসতেছি। তার নাটক দেখতে আমি ভীষণ পছন্দ করি। বিশেষ করে তার অভিনয় খুবই সুন্দর হয়। আসলে এরকম নাটকগুলোর মধ্যে অনেক কিছুই তুলে ধরা হয়। ফারহানের এই নাটকটা আমার এখনো দেখা হয়নি তাই ভাবছি সময় পেলে দেখে নেব।

 3 years ago 

হ্যা ভাইয়া সময় পেলে দেখার চেষ্টা করিয়েন আশা করি নাটকটি আপনার ভালো লাগবে ৷ ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করার ৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 66288.21
ETH 1934.08
USDT 1.00
SBD 0.38