আমার তোলা কিছু ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

Brown and white minimalist happy Family photo collage _20240208_181520_0000.png

ছবিটি canva দিয়ে তৈরি ৷


হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম , আমার তোলা কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷


কিছু দিন আগে আমি একটি ফুলের নার্সারিতে ঘুরতে যাই , সেখান থেকেই আমি এই ফুলের ফটোগ্রাফি গুলো করি ৷ আসলে ফটোগ্রাফি করতে আমার অসম্ভব ভালো লাগে , বিশেষ করে ফুলের ফটোগ্রাফি করতে আমি একটু বেশিই পছন্দ করি ৷ এজন্য ফুলের ফটোগ্রাফি করতে আমি মাঝে মাঝেই নার্সারীতে ঘুরতে যাই ৷ ফুলের নার্সারিতে অসংখ্য ফুলের দেখা মেলে ৷ কিছু ফুলের নামই আমি মনে রাখতে পারি না ৷ সেই ফুল গুলোর সৌন্দর্যও মনোমুগ্ধকর ৷ তো চলুন আজ আমার তোলা কিছু ফুলের এলোমেলো ফটোগ্রাফি দেখে নেই , আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷


IMG20240128170743_00.jpg

IMG20240128170754_00.jpg

শুরুতেই যে ফুল দু'টোর ফটোগ্রাফি দেখতে পাচ্ছেন , এই ফুলের নাম গ্লেবিওনিস করোনারিয়া ৷ যেটা আমি গুগল সার্চ করে জানতে পারি ৷ ফুলটি দেখতে কিন্তু খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর ৷ আমার কাছে ভীষণ ভালো লেগেছে এই ফুলের সৌন্দর্য ৷ নার্সারিতে এমন নাম না জানা আরো অনেক ফুল ই দেখলাম ৷ যে গুলোর প্রত্যেকটি অসম্ভব সুন্দর ৷ যাই হোক , এই ফুলের ফটোগ্রাফি আপনাদের কেমন লেগেছে ৷ আশা করি সবাই মন্তব্য করে জানাবেন ৷



IMG20240128165717_00.jpg

IMG20240128165711_00.jpg


এই ফুলের নাম ডালিয়া ফুল ৷ ডালিয়া ফুলের অনেক প্রকার জাত আছে ৷ তার মধ্যে এটি একটি ৷ সাদা রঙের এই ডালিয়া ফুল দেখতে খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর ৷ আমার কাছে ভীষণ ভালো লেগেছে এই সাদা ডালিয়া ফুলের সৌন্দর্য ৷ আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে ডালিয়া ফুলের ফটোগ্রাফি ৷



IMG20240128165636_00.jpg

IMG20240128165636_00.jpg


এই ফুলের নাম চন্দ্রমল্লিকা ফুল ৷ চন্দ্রমল্লিকা ফুলের কয়েক প্রকার জাত রয়েছে ৷ তার মধ্যে এটি একটি ৷ এই ফুলের সৌন্দর্য মুগ্ধ করার মতো ৷ আমার কাছে ভীষণ ভালো লাগে চন্দ্রমল্লিকা ফুল ৷ নার্সারিতে আরো কয়েক জাতের চন্দ্রমল্লিকা ফুল দেখলাম ৷ প্রত্যকটা ফুল ই অসম্ভব সুন্দর এবং মনোমুগ্ধকর ৷ আশা করি আমার তোলা এই চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি আপনাদের সবার ভালো লাগবে ৷



IMG20240128171517_00.jpg

IMG20240128171454_00.jpg


এই ফুলটির নাম গাদা ফুল ৷ দেখতে খুবই সুন্দর এই ফুলটি ৷ আমার কাছে বেশ ভালো লাগে এই ফুলের সৌন্দর্য ৷ নার্সারিতে অনেক প্রকাশ গাদা ফুল দেখলাম ভিন্ন ভিন্ন রঙের ৷ তবে এই রঙের গাদা ফুল গুলো একটু বেশিই ছিলো ৷ নার্সারির এক সাইটে গাদা ফুলের অনেক চারা গুলো রাখা হয়েছে ৷ প্রত্যেকটা চারায় ফুল ফুলেছে , সেখান থেকেই আমি এই ফুলের ফটোগ্রাফি করি ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷



IMG20240128171937_00.jpg

IMG20240128171929_00.jpg


এই ফুলটির নাম গোলাপ ফুল ৷ আমাদের সবার পরিচিতি এবং পছন্দের একটি ফুল , গোলাপ ফুল ৷ গোলাপ ফুলের সৌন্দর্য এবং ঘ্রাণ বিমোহিত করার মতো ৷ আমার অনেক ভালো লাগে এই ফুলের সৌন্দর্য ৷ নার্সারিতে সদ্য লাগানো ছোট ছোট চারা গুলোয় ফুল ফুটতে শুরু করেছে ৷ সেখান থেকেই আমি এই ফুলের ফটোগ্রাফি করি ৷ অনেক ভালো লাগছে ছোট গাছে রঙিন বড় একটি গোলাপ ফুল ফুটে আছে দেখে ৷ আশা করি আপনাদের ও সবার ভালো লাগবে গোলাপ ফুলের ফটোগ্রাফি ৷


তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ আশা করি আমার তোলা ফটোগ্রাফি গুলো আপনাদের সবার ভালো লাগবে ৷ অনেক অনেক ধন্যবাদ সবাইকে সময় নিয়ে পোস্টটি দেখার জন্য ৷ ধন্যবাদ..



পোষ্ট বিবরণঃ-

ছবিঃ ভিন্ন ভিন্ন ফুলের এলোমেলো ফটোগ্রাফি
ক্যামেরাঃ realme C11
ক্যাপচারঃ 𝙽𝚒𝚛𝚘𝚋70
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 08/02/2024



🙏 ধন্যবাদ সবাইকে 🙏




20240114_001456_0001.png


আমার নাম নিরব ৷ জাতীয়তা বাংলাদেশী ৷ মাতৃভাষা বাংলা ৷ বাংলায় কথা বলতে এবং লিখতে আমি অসম্ভব ভালোবাসি ৷ পেশাগত দিক দিয়ে আমি একজন ছাত্র , পড়াশোনা করছি অনার্স প্রথম বর্ষে ৷ পাশাপাশি স্টিমিটে ব্লগিং করছি ২০২১ সালের ডিসেম্বর থেকে ৷ আমি ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও আর্ট , ফটোগ্রাফি এবং লেখালেখি করতে আমার ভীষণ ভালো লাগে ৷ সব সময় শেখার চেষ্টা করি , নতুন কিছু শিখতে এবং জানতে আমার খুবই ভালো লাগে ৷ আমি বন্ধুদের সাথে সময় কাটতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও পরিবারের সাথে থাকতে এবং সময় কাটাতে আমার প্রচুর ভালো লাগে ৷ আমি একজন হিন্দু ধর্মাবলম্বী ৷ আমি আমার ধর্মকে অনেক বেশি ভালোবাসি এবং সম্মান করি ৷ আমি স্টিমিটে জয়েন করি ২০২০ সালের আগস্টের শুরুর দিকে ৷ ধ ন্য বা দ ...


1691561447609.png

20230619_2027351.gif



Sort:  
 2 years ago 

খুবই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। আসলে নার্সারিতে এত সুন্দর সুন্দর ফুলে ফটোগ্রাফি দেখতে পেয়ে সত্যিই অবাক হয়ে গেলাম। বিশেষ করে ডালিয়া চন্দ্র মালিকা ফুলগুলো অসাধারণ হয়েছে, এই ফুলগুলো দেখে খুবই ভালো লাগলো আমার।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

দারুন কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি ধারণ করতে পারে তা দেখে খুবই ভালো লাগলো। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্যে থেকে আমার কাছে ডালিয়া ফুলের ফটোগ্রাফি এবং গোলাপ ফুলের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

 2 years ago 

অনেকগুলো চমৎকার ফুলের ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে অনেক অনেক খুশি হলাম ভাইজান। আমিও মাঝেমধ্যে চেষ্টা করে থাকি এভাবে ফুলের ফটোগ্রাফি করতে। কারণ ফুলের ফটোগ্রাফি যেন অন্যরকম ভালোলাগা। বেশ অনেকগুলো সুন্দর সুন্দর ফুল দেখতে পারলাম আপনার ব্লগে তাই অনেক খুশি হয়েছি।

 2 years ago 

আমার তোলা ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম , অসংখ্য ধন্যবাদ আপনাকে ৷

 2 years ago 

বেশ কিছু চমৎকার ফটোগ্রাফি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রতিটা ফটোগ্রাফি দেখার মতো ছিলো। আসলে ফটোগ্রাফি করতে আমিও ভীষণ পছন্দ করি। আপনার আজকের ফটোগ্রাফি গুলো দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। বিশেষ করে গ্লেবিওনিস করোনারিয়া ফুলের সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। তবে এই ফুল আমি আগে কখনো দেখিনি। তাছাড়া ডালিয়া এবং চন্দ্রমল্লিকা ফুল অসাধারণ ছিলো। ধন্যবাদ এতো সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনার তোলা সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি দেখলাম, যেগুলো আমার অনেক পছন্দের ছিল। আমার কাছে সবগুলো ফুলের ফটোগ্রাফি ভালো লেগেছে। গ্লেবিওনিস করোনারিয়া, ডালিয়া, চন্দ্রমল্লিকা, গাঁদা এবং গোলাপ ফুলের ফটোগ্রাফি করেছেন যেগুলো এক কথায় অসম্ভব সুন্দর ছিল। গোলাপ এবং ডালিয়া ফুলের ফটোগ্রাফি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে দেখতে। ফুলগুলোর সৌন্দর্য মনোমুগ্ধকর ভাবে ফুটে উঠেছে।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

Posted using SteemPro Mobile

 2 years ago 

অনেক অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। এই ফুলের ফটোগ্রাফি গুলি সত্যিই অসাধারণ দেখতে। অনেক অসাধারণ ফুলের ফটোগ্রাফি আমাদের মধ্যে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

Posted using SteemPro Mobile

 2 years ago 

এটা জেনে খুবই ভালো লাগলো যে নার্সারি ঘুরতে গিয়ে দারুণ কিছু ফটোগ্রাফি করেছেন এবং সেই ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে চমৎকারভাবে তুলে ধরেছেন। ফুলের ফটোগ্রাফি করতে পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে আপনার এই ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ, বিশেষ করে আমার কাছে চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফিটি অনেক বেশি আকর্ষণীয় লেগেছে, শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার তোলা ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ৷ ধন্যবাদ আপনাকেও

Posted using SteemPro Mobile

 2 years ago 

এইটা একটা ভালো কাজ করেন আপু ফুলের ফটোগ্রাফি করার জন্য নার্সারিতে চলে যান। ওখানে তো অনেক ধরনের ফুল থাকে। আপনার ফুলের ফটোগ্রাফি গুলো সত্যিই অনেক সুন্দর হয়েছে। আমি তো অনেকগুলো ফুলের নামই জানতাম না আপনার পোস্ট পড়ে জানতে পারলাম। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62633.64
ETH 1783.73
USDT 1.00
SBD 0.38