সরিষা ফুল

in আমার বাংলা ব্লগ3 years ago

Brown Rustic Polaroid Love Photo Collage_20240107_150241_0000.png


ছবিটি canva দিয়ে তৈরি ৷

হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম , প্রকৃতির মাঝে আমার কাটানো সুন্দর কিছু মুহূর্ত এবং প্রকৃতির অপরুপ সৌন্দর্যের কিছু আলোকচিত্র শেয়ার করার জন্য ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷


আসলে প্রকৃতি অনেক সুন্দর , যদি তা সুন্দর চোখে দেখা যায় এবং সুন্দর হৃদয়ে অনুভব করা যায় ৷ আমি একজন প্রকৃতি প্রেমী মানুষ ৷ প্রকৃতি আমাকে খুব করে টানে ৷ তাই সুযোগ পেলেই বেড়িয়ে পড়ি প্রকৃতি টানে।প্রকৃতি এমন একটা জিনিস, যা প্রত্যেকটা মানুষের মনকে নতুনত্ব দেয়, একটা নতুন ভালো লাগা সৃষ্টি করে। প্রকৃতির সান্নিধ্যে পেতে প্রকৃতির সঙ্গে সময় কাটাতে হয় ৷ প্রকৃতি সব সময় সুন্দর ৷ একজন প্রকৃতি প্রেমির কাছে প্রকৃতির সৌন্দর্য্য সবখানেই ৷ প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতির অপরূপ সৌন্দর্য সব কিছুতেই অনুভব করা যায় ৷ আমাদের সবার প্রকৃতি প্রেমী হওয়া উচিত ৷ প্রকৃতি আমাদের অনেক কিছু শেখায় , আর নিজের সৌন্দর্যে আমাদের মুগ্ধ করে ৷ আজ আমি আমার গ্রামের তেমনই এক প্রকৃতির সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷


IMG20240106155755_00.jpg

IMG20240106155535_00.jpg


সর্ষে ফুল/সরিষা ফুল হয়তো সবাই চিনে থাকবেন ৷ আর এই ফুলের মনোমুগ্ধকর সৌন্দর্য্যের ব্যাপারেও আমরা সবাই জানি কম বেশি ৷ হলুদ রঙের সরিষা ফুল দেখতে অসম্ভব সুন্দর ৷ যখন মাঠভর্তি সরিষা ফুলের ক্ষেত দেখা যায় , তখন সেটার সৌন্দর্য ভাষা প্রকাশ করা যায় না ৷ সরিষা ফুলের সৌন্দর্যে বিমোহিত হয়ে আছে এখন গ্রামবাংলার মাঠ জুরে ৷ গ্রামের মাঠের পর মাঠ সর্ষে ফুলের সৌন্দর্যে ভরে গেছে ৷ গ্রামের প্রকৃতি এখন সেজেছে হলুদ আর সবুজের এক অন্যরকম সাজে ৷ চোখ দিয়ে তাকালেই সামনে ভাসবে সর্ষে ফুলের চোখ জুড়ানো সৌন্দর্য ৷ আজ আমি আমার গ্রামের সেই সৌন্দর্য্যই আপনাদের মাঝে শেয়ার করবো ৷


IMG20240106165511_00.jpg

IMG20240106165118_00.jpg


আজকের দিনটা আমার কাছে একটু অন্যরকম ছিলো ৷ শিশির ভেজা সকালে ঘুম থেকে উঠেই প্রকৃতির কুয়াশাছন্ন পরিশের উপভোগ করি ৷ এরপর ফ্রেশ হয়ে সকালের খাবার খেয়ে টুকটাক আড্ডা দিয়ে চলে যাই ভোট দিতে ৷ এবারোই প্রথম ভোট দিলাম ৷ তাই এই বিষয়টা আমার কাছে একটু অন্যরকম ছিলো ৷ যাই হোক, এরপর দুপুরে স্নান আর খাওয়া দাওয়া , বিকেল হলেই চলে যাই গ্রামের মাঠে ৷ যেখানে প্রকৃতির এক অপরুপ সৌন্দর্য (সরিষা ফুলের ক্ষেত) ছিলো ৷ সেখানে গিয়ে উপভোগ করি সর্ষে ফুলের সৌন্দর্য ৷


IMG20240106155703_00.jpg

IMG20221215162507_00.jpg


আসলে এবার আমাদের এদিকে সরিষা অনেক কম চাষ করা হয়েছে ৷ গত অনান্য বছরে মাঠের পর মাঠ সরিষা ক্ষেত দেখা গেলেও এবার তেমন একটা নেই ৷ হঠাৎ কয়েক জায়গায় সরিষা ক্ষেত দেখা যায় ৷ সরিষার বদল অনেকেই অন্য ফসল লাগিয়েছে , কেওবা আবার কিছুই লাগায় নি ৷ যাই হোক, আমি আজ যে সরিষা ক্ষেতে সময় কাটিয়েছি , সেটা আমার বাড়ি থেকে খানিকটা দূরে ৷ বেশ ভালো একটা জায়গায় জুড়ে সরিষা লাগানো হয়েছে ৷ আমি অনেক দিন ধরেই ভাবতেছি সেখানে যাবো ৷ কিন্তু ব্যস্ততার জন্য যাওয়া হয় না ৷ আমাদের বাড়ি থেকে এই সরিষা ক্ষেত টা বেশ ভালোই দেখা যায় ৷ আজ সময় পেলাম তাই চলে গেলাম পড়ন্ত বিকেলে এই সরিষা ক্ষেতে ৷


IMG20240106155637_00.jpg

IMG20240106165203_00.jpg

IMG20221215162813_00.jpg


দুপুরের পর পরই আমি এই সরিষা ক্ষেতে ঘুরতে যাই ৷ আমার সাথে অবশ্য আমার কয়েকটা ভাই ভাতিজা ছিলো ৷ সবাই মিলে হাটতে হাটতে এই সরিষা ক্ষেতে আসি একটু নিরিবিলি সময় কাটাতে ৷ আসলে মাঝে মাঝে একটু ঘোরাঘুরি , প্রকৃতির মাঝে কিছুটা নিরিবিলি সময় কাটানো অনেকটা ভালো লাগার ৷ আমি সব সময় চেষ্টা করি প্রকৃতির মাঝে সময় কাটানোর ৷ তবে বর্তমান জীবন যাত্রা এমন হয়ে গেছে যে সময় সুযোগ কিছুই মেলে না ৷ যাই হোক , প্রকৃতির মাঝে সময় কাটানো মানেই মন মাইন্ড সব ফ্রেশ ৷ আস্তে আস্তে আমার ভালোলাগা শুরু হয় ৷ আমি উপভোগ করি হালকা ঠান্ডা বাতাসের মাঝে প্রকৃতির এই সৌন্দর্য ৷


IMG20221215162535_00.jpg

IMG20240106165430_00.jpg

IMG20240106165355_00.jpg


বেশ অনেকটা সময় আমরা এই সরিষা ক্ষেতে কাটাই ৷ সূর্য যখন পশ্চিম দিকের আকাশে অস্ত যাচ্ছে তখন আমরা বাড়ি ফিরি ৷ এর মাঝে সময়টা আমাদের ভীষণ ভালো কাটে ৷ আমি অবশ্য সুন্দর মুহূর্ত কাটানোর পাশাপাশি কিছু সুন্দর ফটোগ্রাফি করে নেই ৷ যেগুলো এখন এখনে শেয়ার করেছি ৷ যাই হোক , সব মিলিয়ে আজকের দিনটা আমার অসম্ভব ভালো কাটলো ৷ বিশেষ করে বিকেল বেলা সবাই মিলে সরিষা ক্ষেতে কাটানো সময়টা অসম্ভব সুন্দর ছিলো ৷ প্রকৃতির এমন মনোরম পরিবেশে সময় কাটানোটা আসলেই ভীষণ ভালো লাগার ৷ প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করেছি ৷ আশা করি আপনাদের ও সবার ভালো লাগবে , আমার কাটানো সুন্দর মুহূর্ত এবং ফটোগ্রাফি গুলো ৷


IMG20240106165421_00.jpg

IMG20240107135110_00.jpg

IMG20240107134902_00.jpg

তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবেন ৷ আশা করি আমার কাটানো সুন্দর মুহূর্ত এবং আমার তোলা ছবি গুলো আপনাদের সবার ভালো লাগবে ৷ অনেক অনেক ধন্যবাদ সবাইকে , সময় নিয়ে পোস্টটি দেখার জন্য ৷



সর্ষে ফুলের সৌন্দর্য
ক্যামেরাঃ realme C11
ক্যাপচারঃ nirob70
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 07 January 2024


ধন্যবাদ সবাইকে



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


20230619_2027351.gif


Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

আপনি দেখছি দারুন সরিষা ফুলের ফটোগ্রাফি করেছেন। যা দেখে মুগ্ধ হলাম। বর্তমানে সরিষা ফুলের ছবি তুলতে ভীষণ ভালো লাগে। ট্রেন্ড হয়ে গেছে বলতে গেলে। আপনার জন্য শুভেচ্ছা রইলো

Posted using SteemPro Mobile

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে জানানোর জন্য ৷

 3 years ago 

এখন ভাই সময়টাই এরকম। সকাল ঘুম থেকে উঠলে দেখতে পাওয়া যায় একদিকে কুয়াশা আরেক দিকে শিরশির ভিজে থাকে সকল গাছপালা পাতা ও ফুল। তবে সরিষা ফুলের দৃশ্য কিন্তু ফটোগ্রাফি করতে বেশ ভালো লাগে এই মুহূর্তে। যাই হোক আপনার পোস্ট আমার অনেক ভালো লাগলো খুব সুন্দর ভাবে সাজিয়েছেন সুন্দর হয়ে ফুলের ফটোগ্রাফি দিয়ে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে , আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

 3 years ago 

শীতের মৌসুমে সরিষা হলো অন্যতম একটি অর্থকারী ফসল। আর সরিষার ফুল ফসলের মাঠের সৌন্দর্য বৃদ্ধি করে অনেক গুণ। আপনার তোলা সরিষা ফুলের চমৎকার চমৎকার ফটোগ্রাফি গুলো দেখে এবং আপনার লেখাগুলো পড়ে আমি মুগ্ধ হয়ে গেলাম। সত্যিই অনেক সুন্দর একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

 3 years ago 

প্রকৃতির দারুন এক সৌন্দর্য এই সরিষা ক্ষেতের ফুল গুলোর মধ্যে দেখা যায়। এই শীতের মৌসুমেই এই সৌন্দর্যটা দেখা যায় আর কি। আমিও একজন প্রকৃতি প্রেমী মানুষ ভাই আপনার মত ৷ কিছুদিন আগে আমিও এরকম সরিষা ক্ষেতে গিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেছিলাম। যাইহোক, আপনার শেয়ার করা এই ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো ভাই। হলুদের সমারোহ দেখার সুযোগ হলো এমন সরিষা ক্ষেতের ফটোগ্রাফি দেখে। ধন্যবাদ এত সুন্দর ভাবে গুছিয়ে পোস্টটি করার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ দাদা আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 3 years ago 

গ্রামের দিকে তো এখন সব থেকে বেশি দেখা যাচ্ছে সরিষার ক্ষেত আর সরিষার ক্ষেত। সরিষার ক্ষেত দেখলেই একেবারে মনটা ভালো হয়ে যায়। আর সরিষার ক্ষেতে গেলেও খুব ভালো লাগে এবং ভালো সময় অতিবাহিত করা যায়। আজ যদি সরিষার ফুলের এরকম সুন্দর ফটোগ্রাফি করা হয়, তাহলে তো দেখতে আরো বেশি ভালো লাগে। খুবই সুন্দর লাগছে সরিষার ফুলের সৌন্দর্য ফটোগ্রাফির মাধ্যমে দেখতে পেয়ে। সরিষার ফুলের সবগুলো সৌন্দর্য ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 65045.78
ETH 1919.76
USDT 1.00
SBD 0.39