চিকেন ভুনা রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

20240210_201457_0000.png

ছবিটি canva দিয়ে তৈরি ৷


হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম ৷ একটি সহজ সুন্দর এবং মজাদার রেসিপি শেয়ার করার জন্য ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷


আজ আমি আপনাদের মাঝে চিকেন ভুনা রেসিপি শেয়ার করবো ৷ যদিও আমি রান্না-বান্নায় খুব একটা দক্ষ নই ৷ তবে কিছু কিছু রেসিপি আমি বেশ ভালো তৈরি করতে পারি ৷ যেগুলো একটু সহজেই তৈরি করা যায় আর কি ! মাঝে মাঝেই আমার বিভিন্ন খাবার খাওয়ার ইচ্ছে হয় ৷ তখন কাউকে বিরক্ত না করে নিজেই তৈরি করে খাওয়ার চেষ্টা করি ৷ আজকেই যেমন চিকেন ভুনা করলাম ৷ চিকেন আমার বাড়িতে কেউ পছন্দ করে না ৷ কেবল দাদা আর আমিই খেয়ে থাকি ৷ সকাল বেলা আমিই ফার্মের মুরগীর মাংস নিয়ে এসেছি ৷ এই মাংস যেহেতু কেউ পছন্দ করে না ৷ কেবল আমিই খাবো , তাই নিজেই নিজে মতো রান্না করার চেষ্টা করলাম ৷ তো চলুন আর কথা না বাড়িয়ে এবার আপনাদের মাঝে শেয়ার করে নেই , কিভাবে আজ আমি খুব সহজেই চিকেন ভুনা করলাম ৷ আশা করি রেসিপি টি আপনাদের সবার ভালো লাগবে ৷


চিকেন ভুনা রেসিপি

প্রয়োজনীয় উপকরণঃ


IMG20221209155857_00.jpgIMG20221209155906_00.jpgIMG20221209155913_00.jpg

মুরগির মাংস৫০০ গ্রাম
লবণস্বাদ মতো
তেলপরিমাণ মতো
পেঁয়াজ কুচি৫/৭ টা
আদা বাটা২ চা চামুচ
রসুন বাটা২ চা চামুচ
হলুদ গুড়াপরিমাণ মতো
মরিচ গুড়াস্বাদ মতো
গরম মসলা৩ চা চামুচ
কাঁচা মরিচ৩ টা
তেজ পাতা৩ টা
পানি রান্নার জন্যপরিমাণ মতো

IMG20221209155929_00.jpgIMG20221209155943_00.jpgIMG20221209160029_00.jpg


প্রস্তুত প্রণালী

ধাপঃ-০১

IMG20221209160154_00.jpgIMG20221209160612_00.jpg

চিকেন ভুনা করার জন্য শুরুতে মাংস সহ অন্য সব উপকরণ (গরম মসলা বাদে) এক সাথে মেখে নিতে হবে ৷

IMG20221209160619_00.jpgIMG20221209160638_00.jpg

এবং তা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিতে হবে ৷



ধাপঃ-০২

IMG20221209160724_00.jpgIMG20221209160927_00.jpg

অন্যদিকে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিতে হবে ৷

IMG20221209161002_00.jpgIMG20221209162205_00.jpg

এবং গরম তেলে সব কিছু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে ৷



ধাপঃ-০৩

IMG20221209162205_00.jpgIMG20221209162604_00.jpg

মাংস ভালো ভাবে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিতে হবে ৷

IMG20221209162509_00.jpgIMG20221209162604_00.jpg

পারিমাণ মতো পানি দিতে হবে , যাতে মাংস ভালো ভাবে সিদ্ধ হয় এবং পানি চুষে গিয়ে ভুনা হয় ৷



ধাপঃ-০৪

IMG20221209162509_00.jpgIMG20221209162624_00.jpg

মাংস ভালো ভালে সিদ্ধ হওয়ার পর গরম মসলা দিয়ে আরো কিছুক্ষণ ঢেকে রাখতে হবে ৷

IMG20221209162624_00.jpgIMG20221209165436_00.jpg

মাংসের পানি ভালো ভাবে কমে গেলেই হয়ে যাবে দুর্দান্ত স্বাদের চিকেন ভুনা ৷



ধাপঃ-০৫

IMG20221209165442_00.jpgIMG20221209165436_00.jpg

চিকেন ভুনা হয়ে গেলে কড়াই থেকে মাংসা তুলে নিজে মতো পরিবেশ করতে হবে ৷

IMG20221209165442_00.jpg

IMG20221209165436_00.jpg



তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ আশা করি আমার এই রেসিপি পোস্ট আপনাদের সবার ভালো লাগবে ৷ অনেক অনেক ধন্যবাদ সবাইকে , সময় নিয়ে আমার এই ব্লগটি ভিজিট করার ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবেন ৷ আজ এখানেই বিদায় নিচ্ছি ৷ আবার দেখা হবে নতুন আরো কোনো ব্লগে ৷ ধন্যবাদ সবাইকে , অসংখ্য ধন্যবাদ ৷ টা টা



পোষ্ট বিবরণঃ-

চিকেন ভুনা রেসিপি
ক্যামেরাঃ realme C11
রেসিপি/ক্যাপচারঃ 𝙽𝚒𝚛𝚘𝚋70
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 10.02.2024



🙏 ধন্যবাদ সবাইকে 🙏




20240114_001456_0001.png


আমার নাম নিরব ৷ জাতীয়তা বাংলাদেশী ৷ মাতৃভাষা বাংলা ৷ বাংলায় কথা বলতে এবং লিখতে আমি অসম্ভব ভালোবাসি ৷ পেশাগত দিক দিয়ে আমি একজন ছাত্র , পড়াশোনা করছি অনার্স প্রথম বর্ষে ৷ পাশাপাশি স্টিমিটে ব্লগিং করছি ২০২১ সালের ডিসেম্বর থেকে ৷ আমি ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও আর্ট , ফটোগ্রাফি এবং লেখালেখি করতে আমার ভীষণ ভালো লাগে ৷ সব সময় শেখার চেষ্টা করি , নতুন কিছু শিখতে এবং জানতে আমার খুবই ভালো লাগে ৷ আমি বন্ধুদের সাথে সময় কাটতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও পরিবারের সাথে থাকতে এবং সময় কাটাতে আমার প্রচুর ভালো লাগে ৷ আমি একজন হিন্দু ধর্মাবলম্বী ৷ আমি আমার ধর্মকে অনেক বেশি ভালোবাসি এবং সম্মান করি ৷ আমি স্টিমিটে জয়েন করি ২০২০ সালের আগস্টের শুরুর দিকে ৷ ধ ন্য বা দ ...


1691561447609.png

20230619_2027351.gif



Sort:  
 2 years ago 

বেশ অনেকদিন পর আপনার রেযিপি দেখতে পেলাম।আসলে বাসার সবাই কোন একটা জিনিস না পছন্দ করলে সেই জিনিসটা রান্না করে খেতে একটু কষ্টই হয়ে যায়। আপনার দাদা আর আপনি মুরগির মাংস পছন্দ করেন। আর বাকিরা করেন না।তাই নিজেই রান্না করে নিলেন।আর চমৎকার হয়েছে রান্না।এভাবেই ধীরে ধীরে রান্না শিখে নিতে পারবেন।তখন যখন ইচ্ছে রান্না করে খেতে পারবেন।ধন্যবাদ ভাইয়া মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু , আপনার এমন সুন্দর মন্তব্যের জন্য ৷

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

আমার প্রিয় একটা খাবার চিকেন ভুনা, চিকেন থাকলে আমার আর অন্য কোন তরকারি প্রয়োজন পড়ে না, আপনি আমার পছন্দের একটা খাবারের রেসিপি উপস্থাপন করেছেন খুব ভালো লাগলো আপনার আজকের এই রেসিপি পোস্ট।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

 2 years ago 

ভাইয়া আপনি খুবই মজাদার রেসিপি শেয়ার করেছেন।তবে আপনার রেসিপির প্রোফাইল এভাবে না দিয়ে শেষ ধাপের ছবি প্রোফাইলে দিলে সবচেয়ে বেশি ভালো হতো। যাই হোক মুরগির মাংস ভুনা খেতে আমিও খুব পছন্দ করি।আজকে আমিও মুরগির মাংস ভুনা করেছি। এই রেসিপি সবার ঘরেই কম বেশি তৈরি করা হয়। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ আপু , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 2 years ago 

নিজে নিজে রান্না পারার এই একটা বেশ ভালো দিক। নিজের কিছু খেতে মন চাইলে অন্যের জন্য অপেক্ষা না করেই, নিজের মতো করে রান্না করে নেয়া যায় এবং মন মতো ফিউশন করেও খাওয়া যায় মন চাইলেই। আপনার বাসায় যেহেতু অন্যরা চিকেন পছন্দ করেন না খুব একটা, তাই নিজেই নিজের জন্য রান্না করে আমাদের সাথেও শেয়ার করলেন। দেখতে কিন্তু সেই হয়েছে! 👌

Posted using SteemPro Mobile

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ দিদি , আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

চিকেন ভুনা রেসিপি দেখেই খেতে ইচ্ছে করছে ভাই বিশেষ করে একদমই পানি শুকিয়ে ফেলেছেন যেটা দেখে খাওয়ার প্রতি আগ্রহ বেশি। মূলত যে কোন রেসিপিতে ঝোল কম রাখলে সেটা বেশি সুস্বাদু হয়।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

 2 years ago 

চিকেন ভুনা রেসিপি খেতে অসাধারণ সুস্বাদু লাগে। আপনি অনেকগুলো উপকরণ দিয়ে চিকেন ভুনা রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই চিকেন ভুনা রেসিপি তৈরিতে বিভিন্ন ধরনের মসলাগুলো প্রস্তুত করে নেওয়াটা আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে। দারুন একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

 2 years ago 

এরকম ভাবে চিকেন ভুনা করলে অনেক ভালো লাগে খেতে। আর আপনি চিকেন ভুনা করেছেন দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে এটা। জিভে জল চলে এসেছে চিকেন ভুনা করার রেসিপি দেখে। নিশ্চয়ই এই চিকেন ভুনা করার রেসিপি টা খুব মজা করে খেয়েছিলেন। রেসিপিটার উপস্থাপনা অনেক সুন্দরভাবে করলেন। ইচ্ছে করছে এখনই এক পিস তুলে নিয়ে খেয়ে ফেলি। আমার পছন্দের একটা রেসিপি শেয়ার করেছেন দেখে ভালো লাগলো।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 2 years ago 

কাউকে বিরক্ত না করে নিজে নিজে রান্না করলে সেটাই উত্তম। আজকে আপনি খুব সুন্দর করে চিকেন ভুনা রেসিপি করেছেন। তবে চিকেন ভুনা আমাদের পরিবারের সবাই খেতে অনেক পছন্দ করে। সত্যি বলতে আপনার রেসিপিটির কালার দেখে বোঝাই যাচ্ছে খেতে অনেক সুস্বাদু আছে। খুব সুন্দর করে রেসিপিটি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন ।তাই ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65602.57
ETH 1924.81
USDT 1.00
SBD 0.38