কাগজের তৈরি ফুলের নকশা

in আমার বাংলা ব্লগ3 years ago

20231011_231248_0000.png

ছবিটি canva দিয়ে তৈরি ৷

হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো'ই আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম , আমার তৈরি একটি ডাই পোস্ট শেয়ার করার জন্য ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷

আজ আমি শেয়ার করবো ছোট এবং সহজ একটি কাগজ কাটিং ৷ কিভাবে সহজেই কাগজ কেটে ফুলের নকশা তৈরি করতে হবে তার ওই ছোট একটি ডাই পোস্ট নিয়ে আজকের আয়োজন ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷ আসলে এসব নকশা যদিও এখন তেমন ব্যবহার হয় না ৷ তবে আগের দিনে এমন নকশা কাটিং প্রায় দেখা যেতো ৷ এমন নকশা গুলো আসলেই দেখতে খুবই সুন্দর এবং আর্কষনীয় লাগে তবে সময়ের ব্যবধানে এর ব্যবহার নেই বল্লেই চলে ৷ যাই হোক , আজ আমি সহজ একটি কাগজ কাটিং শেয়ার করবো ৷ আপনি চাইলে সহজেই এটি করতে পারবেন , আমার কাটিং প্রক্রিয়া অনুসরণ করে ৷ তো চলুন শুরু করি ৷


প্রয়োজনীয় উপকরণঃ

এমন নকশা তৈরির জন্য অল্প কিছু উপকরনের প্রয়োজন হবে ৷

১৷ রঙিন কাগজ
২৷ কাঁচি এবং
৩৷ আর্ট কলম ৷


কাটিং প্রক্রিয়াঃ

আমি সাধারণ কাগজ ব্যবহার করে এই নকশাটি তৈরি করেছি ৷

IMG20231011221722_00.jpg

প্রথম ধাপে কাগজটি ১৬সে.মি x ১৬সে.মি সাইজে কেটে নিতে হবে ৷

IMG20231011221800_00.jpg

এরপর কাগজের বিপরীত কোন এক করে একটি ভাজ করে নিতে হবে ৷

IMG20231011222122_00.jpg

কাগজের অন্য কোন দু'টি বিপরীত পাশের মাঝামাঝি ভাজ করে নিতে হবে ৷

IMG20231011222134_00.jpg

একই ভাবে কাগজের অন্য এই কোনটাও ভাজ করে নিতে হবে ৷

IMG20231011222218_00.jpg

এরপর মাঝামাঝি একটি ভাজ করে নিতে হবে ৷

IMG20231011222443_00.jpg

উপরের অংশটা কেটে ফেলে দিতে হবে ৷

IMG20231011222936_00.jpg

এরপর ডিজাইন এঁকে নিতে হবে ৷

IMG20231011223505_00.jpg

ডিজাইন অনুযায়ী কাগজ কাটিং করতে হবে ৷

IMG20231011223538_00.jpg

এরপর ভাজ গুলো ধীরে ধীরে খুলে নিতে হবে ৷

IMG20231011223558_00.jpg

IMG20231011223620_00.jpg

কাগজের ভাঁজ খুললেই এমন সুন্দর একটি নকশা দেখা পাওয়া যাবে ৷

IMG20231011223740_00.jpg


রঙিন কাগজের তৈরি ফুলের নকশা / নং ১০
ক্যামেরাঃ realme C11
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || 𝙽𝚒𝚛𝚘𝚋 || 1 1/10/2023


তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবেন ৷ আশা করি আমার এই পোস্টটি আপনাদের সবার ভালো লাগবে ৷ অনেক অনেক ধন্যবাদ সবাইকে , সময় নিয়ে পোস্টটি দেখার জন্য ৷

ধন্যবাদ সবাইকে



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে খুবই সুন্দর ডিজাইন করেছে। দেখতে পেয়ে খুবই ভালো লাগলো । এত সুন্দর একটি ডিজাইন আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 3 years ago 

চমৎকার কাগজের তৈরি ফুলের নকশা বানিয়ে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইজান। খুবই ভালো লাগলো আপনার সুন্দর এই প্রতিভা সম্পন্ন একটি কাগজের নকশা। আসলে এ জাতীয় নকশাগুলো আমি অনেক পছন্দ করে থাকি কারণ এগুলো ছোট থেকে দেখে আসছি এবং এর প্রতি যেন অন্যরকম ভালোলাগা ও আকর্ষণ রয়েছে আমার। সুন্দর এই কাগজের নকশা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ

 3 years ago 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 3 years ago 

কাগজ দিয়ে যে এত সুন্দর ফুলের নকশা তৈরি করা যায় দেখতাম ভাইয়া কিন্তু আপনার মাধ্যমে আজকে আমি দেখতে পেলাম। কত সুন্দর করে আপনি পরিবেশন করেছেন এবং অনেক ভালো লাগলো ভাইয়া। নিজের দক্ষতার বহিপ্রকাশ ঘটিয়েছেন। প্রতিটি ধাপ সুন্দর করে প্রস্তাবনা করেছেন এবং ভালো কিছু আপনার কাছ থেকে আশা করি।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 3 years ago 

সাদা কাগজ কেটে খুব সুন্দর একটি নকশা তৈরি করেছেন। এ ধরনের নকশাগুলো তৈরি করা সহজ হলেও দেখতে খুব ভালো লাগে। কিন্তু এই নকশাগুলো কাটতে একটু কষ্টকর। কারণ কাগজ ভাঁজ করার পর অনেক মোটা হয়ে যায়। কাঁচি ঠিকমত বসতে চায় না। যাই হোক আপনার কাগজ কাটা নিখুঁত হয়েছে জন্য দেখতে ভালো লাগছে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু আপনার এমন সুন্দর মন্তব্যের জন্য ৷

 3 years ago 

কাগজ দিয়ে তৈরি যেকোনো ধরনের ডাই দেখতে ভালো লাগে আমার। আপনার নকশা ডাইটি জাস্ট অসাধারণ হয়েছে।ডাই তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা চমৎকার ছিল।ধাপগুলো দেখে যে কেউ সহজেই ডাইটি তৈরি করে নিতে পারবেন।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ আপু আপনার এমন সুন্দর মন্তব্যের জন্য ৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59856.77
ETH 1554.43
USDT 1.00
SBD 0.42