ভিডিওগ্রাফি || বাবরি ফুল বা তোড়া চন্দ্রমল্লিকা ফুলের অপরূপ সৌন্দর্য্য

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG20240229144310_00.jpg


হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম , আজকে আমি আপনাদের মাঝে আমার করা একটি ভিডিওগ্রাফি শেয়ার করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷


আসলে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে আমার দুটোই বেশ ভালো লাগে ৷ সময় পেলে আমি সুন্দর মুহূর্ত গুলো ক্যামেরা বন্দি করে রাখার চেষ্টা করি ৷ শখের বসে ভালো লাগা থেকেই এগুলো করা হয় সাধারণত ৷ গতকাল দুপুরে বাড়ির আশেপাশে একটু হাটাহাটি করতেছি , এমন সময় বাড়ির পাশে সবজি বাগানে চোখ যায় আমার ৷ বাড়ির পাশে সামান্য উচু জমিতে বিভিন্ন ধরনের সবজি লাগিয়েছি আমরা নিজেদের চাহিদা মেটানোর জন্য ৷ সব সবজি ই প্রায় শেষ হয়েছে ৷ তবে তার মাঝেও কিছু কিছু সবজি ছিলো , যেগুলো বীজ রাখার জন্য রাখা হয়েছে ৷ এর মাঝে বাবরি শাকও ছিলো ৷ বাবরি শাক হয়তো সবাই চিনে থাকবেন ৷ শীতকালে এই সবজি বেশ ভালো পাওয়া যায় ৷ আর খেতেও বেশ ভালো লাগে আমার ৷ এই সবজির অন্য আরো কোনো নাম থাকতে পারে , তবে আমার জানা নেই ৷ আমি বাবরি শাক বলেই চিনি এই সবজিকে ৷ তবে আমি গুগল সার্চ করে জানতে পারি এই ফুলের নাম তোড়া চন্দ্রমল্লিকা যা আমরা গ্রামে সাধারণত বাবরি শাকের ফুল বলেই চিনি ৷ তো আমাদের সবজি বাগানে সামান্য বাবরি শাক ছিলো , যে গুলো ফুল ফুটেছে ৷ আর ফুল গুলোও দেখতে অসম্ভব সুন্দর লাগছে ৷ ভীষণ ভালো লাগে আমার বাবরি ফুলের অপরূপ সৌন্দর্য দেখে , ভাবলাম বাবরি ফুলের এই অপরূপ সৌন্দর্যটা আপনাদের সাথে ভাগ করে নেই ৷ আপনাদেরও সবার ভালো লাগবে , এজন্য গতকাল কিছু ভিডিও ক্যাপচার করেছিলাম ৷ যেগুলো আজ এডিট করে আপনাদের মাঝে তুলে ধরলাম ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে বাবরি ফুলের ভিডিওগ্রাফি

তো চলুন এবার ভিডিওগ্রাফির মাধ্যমে বাবরি বা তোড়া চন্দ্রমল্লিকা ফুলের সৌন্দর্য উপভোগ করি ৷


বাবরি ফুল বা তোড়া চন্দ্রমল্লিকা ফুলের অপরূপ সৌন্দর্য ভিডিওগ্রাফি'র মাধ্যমে...


তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবে ৷ আশা করি বাবরি ফুলের ভিডিওগ্রাফি আপনাদের সবার ভালো লাগবে ৷ অনেক অনেক ধন্যবাদ সবাইকে , সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য ৷ আজ এখানেই বিদায় , আবার কথা হবে দেখা হবে অন্য কোনো ব্লগে ৷ ধন্যবাদ সবাইকে এতোক্ষন পাশে থাকার জন্য ৷



পোষ্ট বিবরণঃ-

ভিডিওগ্রাফিঃ বাবরি ফুল বা তোড়া চন্দ্রমল্লিকা ফুলের অপরুপ সৌন্দর্য
ক্যামেরাঃ realme C11
ক্যাপচারঃ 𝙽𝚒𝚛𝚘𝚋70
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 30/02/2024



🙏 ধন্যবাদ সবাইকে 🙏




20240114_001456_0001.png


আমার নাম নিরব ৷ জাতীয়তা বাংলাদেশী ৷ মাতৃভাষা বাংলা ৷ বাংলায় কথা বলতে এবং লিখতে আমি অসম্ভব ভালোবাসি ৷ পেশাগত দিক দিয়ে আমি একজন ছাত্র , পড়াশোনা করছি অনার্স প্রথম বর্ষে ৷ পাশাপাশি স্টিমিটে ব্লগিং করছি ২০২১ সালের ডিসেম্বর থেকে ৷ আমি ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও আর্ট , ফটোগ্রাফি এবং লেখালেখি করতে আমার ভীষণ ভালো লাগে ৷ সব সময় শেখার চেষ্টা করি , নতুন কিছু শিখতে এবং জানতে আমার খুবই ভালো লাগে ৷ আমি বন্ধুদের সাথে সময় কাটতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও পরিবারের সাথে থাকতে এবং সময় কাটাতে আমার প্রচুর ভালো লাগে ৷ আমি একজন হিন্দু ধর্মাবলম্বী ৷ আমি আমার ধর্মকে অনেক বেশি ভালোবাসি এবং সম্মান করি ৷ আমি স্টিমিটে জয়েন করি ২০২০ সালের আগস্টের শুরুর দিকে ৷ ধ ন্য বা দ ...


1691561447609.png

20230619_2027351.gif



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ওয়াও দারুন একটি ভিডিও করেছিস ৷ বাবুরি সবজির ফুল দেখতে সত্যি অসাধারণ লাগে ৷ এছাড়াও বাবুরি তরকারি খেতেও ভালো লাগে ৷ যা হোক হাটাহাটি করার মুহূর্তে বাবুরি ফুলের দারুন একটা ভিডিও ক্যাপচার করেছিস ৷ ভিডিও টা অনেক সুন্দর ছিল ৷ অসংখ্য ধন্যবাদ বন্ধু

 2 years ago 

তোকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের মাধ্যম আমাকে উৎসাহিত করার জন্য ৷

Posted using SteemPro Mobile

 2 years ago 

বাবরি ফুল গুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে। আর আপনার ভিডিওগ্রাফির কথা কি বলবো নতুন করে। আপনার ভিডিও এবং ইডিট আমার কাছে ভীষণ ভালো লাগে। সব মিলিয়ে আপনার ভিডিও দেখে মুগ্ধ হয়ে গেলাম। অনেক ধন্যবাদ আপনাকে ভাই।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

Posted using SteemPro Mobile

 2 years ago 

চন্দ্রমল্লিকা ফুলকে বাবরি ফুল বলে এই প্রথম শুনলাম। এছাড়া এর পাতা শাক হিসেবে খাওয়া যায় তাও জানা ছিল না। তবে যাই বলেন আপনার ভিডিওগ্রাফি খুব সুন্দর হয়েছে। তোড়া চন্দ্রমল্লিকা ফুল দেখতে বেশ চমৎকার দেখাচ্ছে। এই ফুল দেখতে যেমন সুন্দর তেমনি এর কালারও খুব সুন্দর। ধন্যবাদ এত সুন্দর ভিডিওগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

Posted using SteemPro Mobile

 2 years ago 

বাবরি ফুল নামটি আমি আপনার কাছ থেকে এই প্রথম শুনতে পেলাম৷ আগে কখনোই এই ফুলটির নাম আমি শুনিনি৷ তবে যেভাবে আপনি এই ফুলের ভিডিওগ্রাফি এখানে শেয়ার করেছেন তা দেখে একেবারেই মুগ্ধ হয়ে গেলাম৷ এর মাধ্যমে আপনার ভিডিওগ্রাফির দক্ষতা যেভাবে ফুটে উঠেছে তা আর কি বলবো৷ একেবারে নিখুঁতভাবে আপনি এই ফুলের ভিডিওগ্রাফি এখানে ফুটিয়ে তুলেছেন৷ অসংখ্য ধন্যবাদ৷

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

Posted using SteemPro Mobile

 2 years ago 

শুনে খুব খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

উঁচু জায়গাতে বিভিন্ন ধরনের সবজি চাষ করেছেন। তাছাড়া বাবরিফুল যেটা অনেকদিন পর দেখলাম চন্দ্রমল্লিকা ফুল খুব সুন্দর করে ফটোগ্রাফি করেছেন। তার পাশাপাশি এত সুন্দর ভিডিওগ্রাফি করে অনেক সুন্দর মিউজিক লাগিয়ে আমাদের সাথে শেয়ার করলেন অনেক ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64428.11
ETH 1880.16
USDT 1.00
SBD 0.37