"ছিলাম আছি থাকবো''- নাটকের রিভিউ

in আমার বাংলা ব্লগ3 years ago

Screenshot_2023-12-12-23-48-11-63.jpg


ছবি স্ক্রিনশর্ট: ইউটিউব


হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালোই আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম , প্রতিদিনের মতোই নতুন কিছু শেয়ার করার চেষ্টা করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷


সকাল থেকেই বেশ ঠান্ডা আর কুয়াশাছন্ন ওয়েদার ৷ আসলে শীতকাল আমার ভীষণ ভালো লাগে ৷ তবে অতিরিক্ত ঠান্ডা আর এমন লাগাতার কুয়াশাছন্ন ওয়েদার আমার মোটেও তেমন ভালো লাগেনা ৷ শীত পড়বে ঠান্ডা করবে সব ঠিক আছে ৷ দুপুর বেলা অনন্ত একটু সূর্য মামার দেখা মিললে বেশ ভালো লাগে ৷ যাই হোক , বেশ ঠান্ডা পড়েছে ৷ তেমন কোনো কাজও নেই ৷ তাই ভাবলাম একটা নাটক দেখি আর রিভিউ করে ফেলি ৷ এজন্য ইউটিউবে গেলাম আর সার্চ করলাম নতুন নাটক ৷ ওমনি চলে আসলো শুরুতেই তৌসিক মাহাবুব এর ছিলাম আছি থাকবো এই নাটকটি ৷ প্লে করলাম আর দেখতে থাকলাম...বাকিটা রিভিউ এ



নাটকের গুরুত্বপূর্ণ তথ্য


নাটকের নামছিলাম আছি থাকবো
পরিচালকইমরাউল রাফাত
অভিনয়েতৌসিফ মাহাবুব ও তাসনুবা তিশা ৷
দেশবাংলাদেশে
ভাষাবাংলা
ডুরেশন৪৩ মিনিট


কাহিনী সংক্ষেপে

Screenshot_2023-12-13-00-17-52-64_f2cb81fb7cf38af7978f186f2a61634a.jpg


গল্পের শুরুটা হয় তৌসিফ মাহাবুব কে দিয়ে ৷ শুনতেই একটু ফাইট দেখা যায় ৷ তৌসিফ আর কিছু ছেলের মাঝে মারামারি হয় ৷ মারামারি কারণটা হলো তার বান্ধবী তিশাকে এই ছেলে গুলো আজেবাজে কথা বলেছে ৷ এজন্য ক্ষেপে গেছে তৌসিফ , আর বান্ধবীর অপমানের জবাব দিতে একাই চলে গেছে ওই ছেলে গুলোর সাথে মারামারি করতে ৷ মারামারি'র আর কিছু দেখা যায়নি ৷ তবে একটু পর তিশার সাথে দেখা যায় তৌসিফ কে ৷ তিশা ব্যান্ডেস করে দিচ্ছে তার আঘাত পাওয়া জায়গায় গুলোতে ৷ আর বন্ধুর এমন কান্ড শুনে হাঁসা-হাসি করছে তিশা ৷


Screenshot_2023-12-13-00-18-33-65_f2cb81fb7cf38af7978f186f2a61634a.jpg


তিশা আর তৌসিফ অনেক ভালো বন্ধু ৷ শুধু ভালো বন্ধু বললে ভুল হয়ে যাবে ৷ অনেক বেশি ভালো বন্ধু তারা ৷ তাদের এই বন্ধুত্বের বয়স চার বছর ৷ সব সময় তারা এক সাথে থাকে ৷ মনে মনে তৌসিফ তিশাকে ভালোবাসলেও কিছু বলতে পারে না ৷ তিশাকে কেউ কিছু বললে বা লাভ লেটার দিলে রেগে যায় তৌসিক ৷ এভাবেই যাচ্ছে তাদের বেশ ভালোই ৷ তৌসিক তিশাকে ভালোবাসে বলতে গিয়েও বলতে পারে না ৷


Screenshot_2023-12-13-00-18-40-32_f2cb81fb7cf38af7978f186f2a61634a.jpg

একদিন তিশাকে শাড়িতে দেখে আরো পাগল হয়ে যায় তৌসিফ ৷ সে বার বার মনের কথা বলার চেষ্টা করে কিন্তু বলতে পারে না ৷ সব সময় তিশার পিছনে ঘোরাঘুরি করে ভালোবাসার কথা বলার জন্য কিন্তু বলার সাহস পায় না ৷ ভালো বন্ধু হয়ে ভালো বন্ধুর মতোই যাচ্ছে তাদের দিন গুলো ৷ সব সময় আড্ডা গল্প আর ঘোরাঘুরি'র মাঝেই কেটে যাচ্ছে তাদের দু'জনার দিন গুলো ৷


Screenshot_2023-12-13-00-19-39-51_f2cb81fb7cf38af7978f186f2a61634a.jpg


একদিন তৌসিফ ঠিক করে ফেলে যে সে আজকেই তার ভালোবাসার কথা বলবে তিশাকে ৷ যেভাবেই হোক তাকে আজ তার মনের কথা বলবে ৷ এই ভেবে সে ফুরফুরে মন নিয়ে চলে যায় তিশার কাছে ৷ তিশার সাথে তার দেখা হয় , তৌসিফ তার মনের কথা বলতে যাবে হঠাৎ তিশা তার বয়ফ্রেন্ড এর সাথে তাকে পরিচয় করিয়ে দেয় ৷ তিশার নতুন প্রেম হয়েছে , তৌসিফকে সাথে তার বয়ফ্রেন্ডের পরিচয় করিয়ে দিলো ৷ তৌসিফ হঠাৎ এমন কিছু দেখবে সে কখনোই এমন আশা করেনি ৷ সে মানতে পারেনা এসব কিন্তু কিছু বলতেও পারে না ৷ চুপ থেকে কেটে ফেলে সময়টা ৷


Screenshot_2023-12-13-00-19-57-58_f2cb81fb7cf38af7978f186f2a61634a.jpg


প্রিয় মানুষটা অন্য কারো মানতে পারে না তৌসিফ ৷ সে তার থেকে দূরে থাকার জন্য দেশের বাইরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় ৷ তিশার থেকে বিদায় নেয় তৌসিফ মাহাবুব ৷ যদিও তিশা তাকে হারাতে চায় না , বার বার থেকে যাওয়ার জন্য বলছে ৷ কারণ তার মতো বন্ধু আর নেই তিশার ৷ কিন্তু তৌসিফ চলে যায় ৷ অনেক বছর পর দেশে ফিরে তৌসিফ ৷


Screenshot_2023-12-13-00-20-18-38_f2cb81fb7cf38af7978f186f2a61634a.jpg

Screenshot_2023-12-13-00-20-25-19_f2cb81fb7cf38af7978f186f2a61634a.jpg


দেশে এসে বন্ধুর বিয়ের অনুষ্ঠানে যায় তৌসিফ ৷ সেখানে আবার দেখা হয় তিশার সাথে বহুদিন পর ৷ দু'জনার কথা হয় , তিশা আগের মতোই তার সাথে মিশতে শুরু করে ৷ কিন্তু তৌসিফ বদলে গেছে , কথা মেপে মেপে বলে আগের মতো নেই ৷ অনেক দিন পর দেখা হয় কথা হয় তাদের ৷ তিশা বার বার চাচ্ছে আগের বন্ধুত্বটা ৷ কিন্তু তৌসিফ কেমন জানি বদলে গেছে ৷


Screenshot_2023-12-13-00-20-52-94_f2cb81fb7cf38af7978f186f2a61634a.jpg

Screenshot_2023-12-13-00-21-12-01_f2cb81fb7cf38af7978f186f2a61634a.jpg


আগের মতোই শুরু হয় তাদের দেখা আড্ডা ৷ কিন্তু গল্পটা আগের মতো হয় না ৷ তৌসিফ বদলে গেছে অনেকটা , আগের মতো কথা বলে না চুপচাপ কথা কম বলে ৷ এটা তিশা মানতে পারে না ৷ তিশা বার বার চেষ্টা করে যাচ্ছে সেই আগের বন্ধুত্বটা ফিরে পাবার ৷ এভাবেই যাচ্ছে তাদের দিন গুলো ৷ একটা সময় পর তৌসিফ আর চুপ থাকতে পারে না ৷ তাঁদের বন্ধুত্বটা আরো জমতে শুরু করে ৷ আবার কিছু ভালো মুহূর্ত কাটাতে থাকে তারা ৷ হাসি খুশি গল্প আর আড্ডার মাঝে কেটে যাচ্ছে তাদের দিন গুলো ৷ এবার তিশা সিদ্ধান্ত নেয় মনের কথা বলার , তাকে সে ভালোবাসে ৷ একই ভাবে তৌসিফ কে মনের কথা বলতে যাবে তিশা , সেই মুহূর্তে আরো একজন চলে আসে ৷ তৌসিফ এর নতুন গার্লফ্রেন্ড ৷ এবার তিশা অবাক হয়ে যায় ৷ আর কষ্ট পেতে শুরু করে ৷ মানুষটা জীবনে অন্য কেউ এসেছে ৷


Screenshot_2023-12-13-00-22-14-10_f2cb81fb7cf38af7978f186f2a61634a.jpg

Screenshot_2023-12-13-00-22-47-70_f2cb81fb7cf38af7978f186f2a61634a.jpg

এরপর তৌসিফ এর নতুন গার্লফ্রেন্ড তাদের বন্ধুত্বের কথা জানতে পারে ৷ এবং সে বুঝতে পারে দু'জন দুজনকে তারা অনেক ভালো বাসে ৷ তাই সে তৌসিফ কে বোঝানোর চেষ্টা করে ৷এবং তিশার কাছে তাকে ফিরে যেতে বলে ৷ তৌসিফ ও বুঝতে পারে এবং আবার তিশার কাছে চলে যায় ৷ তিশার সাথে তার দেখা হয় এবং সব ভুল বুঝাবুঝি শেষ হয় ৷ আর নতুন করে তাদের আবারও মিল হয় ৷ আর এখানেই গল্পটা শেষ হয় ৷

Screenshot_2023-12-13-00-22-56-89_f2cb81fb7cf38af7978f186f2a61634a.jpg



রেটিং:-০৭


আমার মতামত

ছিলাম আছি থাকবো নাটকের গল্পটা আমার বেশ ভালোই লেগেছে ৷ তবে খুব একটা না , চাইলে আরো একটু ভালো করতে পরতো তাও ভালোই হয়েছে মোটামুটি ৷ অনেক সুন্দর অভিনয় করেছে তৌসিফ মাহাবুব ও তাসনুবা তিশা ৷ এই গল্পের মাধ্যমে দেখানো হয়েছে দু'জনার সেরা বন্ধুত্ব , একটু ভুল বুঝাবুঝি এরপর আরো নতুন করে সম্পর্ক তৈরি ৷ যাই হোক , এই নাটকের গল্পটা মোটামুটি ভালো ছিলো ৷ নাটকটি দেখলে আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷ তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ ধন্যবাদ সবাইকে সময় নিয়ে পোস্টটি দেখার জন্য ৷



নাটকের লিংক



ধন্যবাদ সবাইকে


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

ছিলাম আছি থাকব নাটকের নামটি শুনে তো বেশ ভালো লাগলো। নাটকটি আমি আজও দেখিনি এটাই আমার প্রথম দেখা। আপনার রিভিউ পড়ে বেশ ভালো লাগলো ভাইয়া। সময় পেলে অবশ্যই দেখার চেষ্টা করবো নাটকটি। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাইয়া আপনি খুব সুন্দর একটি নাটক রিভিউ দিয়েছেন। তৌসিফ এর নাটক দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনার এই রিভিউ পড়ে খুব ভালো লেগেছে। যদিও এখনো এই নাটক দেখা হয়নি তবে সময় পেলে অবশ্যই দেখবো। বর্তমানে নাটকগুলো দেখতে খুবই ভালো লাগে। ধন্যবাদ সুন্দর একটি নাটক রিভিউ দেওয়ার জন্য।

 3 years ago 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ আপু আপনার এমন সুন্দর মন্তব্যের জন্য ৷

Posted using SteemPro Mobile

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

ছিলাম আছি থাকব নাটকটার রিভিউ আমার কাছে খুব ভালো লেগেছে। গতকালকে ইউটিউবে ঢোকার পরে এ নাটকটা একেবারে আমার সামনে এসেছিল, তবে নাটকটা আমার দেখা হয়নি। তবে নাটকটার নাম দেখে ভেবেছিলাম নাটকটা দেখার চেষ্টা করব। কিন্তু ব্যস্ততার কারণে আর শেষ পর্যন্ত দেখতে পারলাম না। তাই ভেবেছিলাম পরে দেখব। আজকে আপনি নাটকটার রিভিউ শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগলো। সম্পূর্ণ কাহিনী রিভিউর মাধ্যমেই জানতে পেরেছি।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

Posted using SteemPro Mobile

 3 years ago 

নাটকের রিভিউ পোস্ট পড়তে আমি অনেক বেশি পছন্দ করি। নাটকের রিভিউ গুলো যত পড়ি ততই ভালো লাগে। আজকে আপনি তৌসিফ এবং তাসনুবা তিশার অনেক সুন্দর একটা নাটকের রিভিউ করেছেন। তৌসিফ মাহাবুবের নাটক গুলো আমার খুব ভালো লাগে। আর তাইতো আমি রিভিউ টা বেশ ভালোই উপভোগ করার চেষ্টা করেছি। সম্পূর্ণ নাটকের রিভিউ অসম্ভব দারুন হয়েছে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64338.03
ETH 1859.64
USDT 1.00
SBD 0.38