রথ মেলায় কাটানো কিছু মুহূর্ত || পর্ব - ১

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।

20240713_102725.jpg

আজকে আপনাদের সাথে রথ মেলায় কাটানো কিছু মুহূর্ত শেয়ার করছি। গত মাসে অর্থাৎ জুলাই এর ৭ তারিখে এই রথ মেলা শুরু হয়েছিল। প্রত্যেক বছর বেশ বড় করে আয়োজন করে আমাদের গাজীপুরের রাজবাড়ী মাঠের পাশেই এই মেলার আয়োজন করা হয়। বেশ বড় মেলা হয়। আর একমাস ব্যাপি এই মেলা থাকে। তবে এই বছর মেলা আয়োজন করা হয় মাত্র এক সপ্তাহের জন্য। আর অন্যান্য বারের মত এবার খুব বেশি বড় করা হয় না। সেই ছোট বেলা থেকে এই মেলায় যেতাম। তাই এবারও গেলাম। আমরা জানতাম এক মাস থাকবে তাই প্রথম দিকে যাই নি। পরে যখন জানতে পারলাম এক সপ্তাহ তখন আর দেরি করলাম না। মেলা শেষ হওয়ার দুইদিন আগে গিয়েছিলাম আমরা। আমি, আমার এক ফ্রেন্ড, আমার ছোট বোন ও আমার কাজিন আমরা চার জন মিলে গিয়েছিলাম।

20240713_102801.jpg

20240713_103014.jpg

আমরা তিন জন সকালে নাস্তা করে বের হয়ে পরি। অর্ধেক রাস্তায় গিয়ে আমার ফ্রেন্ড এর জন্য কিছুক্ষণ ওয়েট করি। ওর বাসা একটু দূরে। এরপর আমরা এক হয়ে বাকি রাস্তায় গেলাম। মেলায় ঢুকতে দেখলাম মানুষের ভিড় কম। ভিড় বিকেলে বেশি হয়। আর আমরা সকালে গিয়েছিলাম। অনেক টা অংশ জুড়ে এই মেলা অনুষ্ঠিত হয়। এবারও তাই। তবে দোকান কিছুটা কম। তবে সব ধরনের দোকান ছিল সেখানে। আমরা প্রথমেই দেখলাম ঘর সাজানোর বিভিন্ন জিনিস। প্রথমেই একটা মিরর দেখলাম আমরা। তবে দাম অনেকটাই বেশি। নরমালি এই জিনিস গুলো দোকান থেকে নিলে দাম অনেকটাই কম। তবে মেলায় একটু বেশি দাম ছিল। তবে মিরর টা বেশ সুন্দর ছিলো।

20240713_103019.jpg

20240713_103026.jpg

20240713_103235.jpg

এরপর আমরা আরো অনেক দোকান ঘুরে ঘুরে দেখলাম। দোকানের বেশি অংশ জুড়ে কসমেটিকস এর দোকান ছিল। এই জিনিস গুলো বাজারেও পাওয়া যায়। এখনকার মেলা গুলো এরকমই। বাজারের দোকান গুলোই তাদের জিনিস নিয়ে মেলায় বসে। তবে তারপরও কিছু কিছু জিনিস থাকে যেগুলো সাধারণত কম পাওয়া যায়। আরো কয়েকটা পর্ব শেয়ার করবো এই রথ মেলার।

20240713_103427.jpg

20240713_103515.jpg

এই ছিলো আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕

Location

THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে ছোটবেলা থেকেই অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 2 years ago 

রথ মেলায় গিয়েছেন জেনে খুবই ভালো লাগলো আপু।চারজন মিলে বেশ ঘুরাঘুরি করে বিভিন্ন জিনিস পত্র দেখেছেন ও মিরর আপনার কাছে ভালো লেগেছে।এটা সত্যি মেলায় দোকানের তুলনায় দাম একটু বেশি থাকে।সকলে মিলে বেশ সুন্দর কিছু মুহূর্ত উপভোগ করেছেন ।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

রথ মেলায় ঘুরাঘুরি করেছেন জেনে ভালো লাগলো।সবাই মিলে মেলায় ঘুরতে ভালো লাগে।তবে এটা ঠিক মেলায় জিনিসপত্রের দাম অনেক বেশি। সেজন্য খুব একটা কেনাকাটা করেনা মানুষ বেশিরভাগ ঘুরতেই যায়।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

এ বছর বাংলাদেশের প্রায় সব জায়গায় রথ মেলা অনুষ্ঠিত হয়েছিল।আর মেলাটি অন্য সব মেলার মতোই অনুষ্ঠিত হয়। আপনি দেখছি এবছর গাজীপুরের রাজবাড়ী মাঠের পাশে একটি রথ মেলায় ঘুরতে গিয়েছিলেন।আর পোস্ট টি পড়ে জানতে পারলাম, এই রথ মেলা টি এবছর বেশ জোড়ালো ভাবে অনুষ্ঠিত হয়েছিল। খুবই সুন্দর একটি অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল অবিরাম।

 2 years ago 

রথ মেলায় ঘুরাঘুরি করতে গেছেন জেনে ভালো লাগলো। আপনারা চারজন মিলে আনন্দ করে ঘুরাঘুরি করলেন এবং বিভিন্ন জিনিসপত্র দেখেছেন। আপনারা সকলে মিলে বেশ সুন্দর একটি মুহূর্ত উপভোগ করেছেন। খুব সুন্দর একটি অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64196.35
ETH 1800.98
USDT 1.00
SBD 0.38