হাতের তালুতে একটি সিম্পল মেহেদি ডিজাইন

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে অনেকদিন পর আমি আপনাদের সাথে একটি মেহেদি ডিজাইন শেয়ার করছি। আসলে পোস্টে ভিন্নতা আনার জন্য একেক সময় একেক ধরনের পোস্ট শেয়ার করার চেষ্টা করি। এই মেহেদি ডিজাইন টা এবার ঈদের সময় আমার ছোট বোনের হাতে দিয়ে দিয়েছিলাম। আশা করছি আপনাদের সবার কাছে এই ডিজাইন টি ভালো লাগবে। যদিও আমি খুব একটা ভালো করে দিতে পারি না। তবে চেষ্টা করি। এর আগেও কয়েকটি মেহেদি ডিজাইন শেয়ার করেছিলাম। তাহলে চলুন শুরু করা যাক আজকের ডিজাইন টি। আর এই ডিজাইন টা করা হয়েছে কাবেরী মেহেদি দিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

মেহেদি ডিজাইন এর সর্বশেষ ফটোগ্রাফী

1000032258.jpg

ধাপ-১

প্রথমে আমি হাতের তালুর নিচের দিকে তিনটি গোলাপ ফুল অঙ্কন করে নিলাম। শেষ ধাপের পাপড়ি গুলো একটু মোটা করে অঙ্কন করেছি।

1000032247.jpg

ধাপ-২

এরপর গোলাপ ফুলের উপরে ছোট ছোট বেশ কয়েকটা ফুল অঙ্কন করে নিয়েছি।

1000032249.jpg

ধাপ-৩

এরপর ফুলগুলোর উপরে একটি বড় অর্ধবৃত্ত অঙ্কন করে এর ভিতরে ডিজাইন করে নিয়েছি।

1000032250.jpg

ধাপ-৪

বড় অর্ধ বৃত্তটির চারপাশে আরো ছোট ছোট ফুল অঙ্কন করে নিয়েছি।

1000032251.jpg

ধাপ-৫

এরপর আরো কিছু ডিজাইন করে আস্তে আস্তে মেহেদি ডিজাইন টা আঙ্গুলের দিকে উঠিয়ে আনলাম। এরপর আঙ্গুলে কিছুটা ডিজাইন করে দিয়েছি।

1000032253.jpg

ধাপ-৬

এরপর অন্য আরেকটি পাশে ডিজাইন করতে করতে আঙ্গুল পর্যন্ত উঠিয়ে আনলাম। এরপর সেই আঙ্গুল গুলোতেও ডিজাইন করে নিয়েছি।

1000032254.jpg

ধাপ-৭

সবশেষে বাকি আঙ্গুলগুলোতে ও ডিজাইন করে নিলাম। ‌ এভাবেই আজকের মেহেদি ডিজাইন টা শেষ করলাম।

1000032256.jpg

1000032257.jpg

1000032260.jpg

এই ছিল আমার আজকের পোস্ট। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। কেমন হয়েছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ধরনের ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে ছোটবেলা থেকেই অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  
 2 years ago 

আসলেই পোষ্টের ভিন্নতা আনার জন্য ভিন্ন ভিন্ন রকম কাজ করা লাগে।যাই হোক আমার কাছে মেহেদির সিম্পল ডিজাইন দেখতে খুব ভালো লাগে। আপু আপনি খুব সুন্দর করে মেহেদি ডিজাইনের প্রতিটি ধাপ দেখিয়েছেন। ধন্যবাদ

 2 years ago 

সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

হাতের তালুতে চমৎকার সুন্দর একটি মেহেদীর ডিজাইন করেছেন আপু।চমৎকার সুন্দর হয়েছে আপনার হাতে লাগানো মেহেদীর ডিজাইনটি।ধাপে ধাপে মেহেদী ডিজাইন পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনি খুব সুন্দর একটি মেহেদি ডিজাইন করেছেন। মেহেদি ডিজাইনটি অনেক সুন্দর হয়েছে। মেহেদি দিতে আমিও অনেক ভালোবাসি। ধন্যবাদ আপনাকে সুন্দর মেহেদী ডিজাইন টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ছোট বোনের হাতে এত সুন্দর করে মেহেদির ডিজাইন করেছেন দেখে খুবই ভালো লাগলো। ঈদের সময় হাতে মেহেদি পড়তে সবাই পছন্দ করে। আর আপনিও অনেক দক্ষতার সাথে ডিজাইন করেছেন আপু। চমৎকার হয়েছে দেখতে।

 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ঈদের দিনে ছোট বোনের হাতে খুব সুন্দর করে মেহেদী দিয়ে দিয়েছেন। আপনার মেহেদির ডিজাইন টি আমার কাছে খুব ভালো লেগেছে। আপনি তো দেখছি খুব সুন্দর করে হাতে মেহেদি পড়াতে পারেন। মেহেদি ডিজাইনটি ধাপে ধাপে শেয়ার করেছেন। আসলেই আমরা মেয়েরা ঈদের সময় মেহেদী পড়তেই হবে। মনে হয় মেহেদী ছাড়া ঈদ সম্পূর্ণ হয় না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি মেহেদি ডিজাইন আমাদের সাথে শেয়ার করে নেয়ার জন্য।

 2 years ago 

আমার মেহেদি ডিজাইন টা আপনার কাছে ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম ।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 years ago 

হাতের তালু তে মেহেদী ডিজাইন করলে, সেই ডিজাইন টি অনেক টা ফুটে ওঠে।আর হাতের তালুতে মেহেদির রং একটু গাঢ় হয়। আপনি দেখছি আপনার হাতের তালুতে একটি সিম্পল মেহেদি ডিজাইন করেছেন। আপনার আর্ট করা মেহেদী ডিজাইন টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনার আর্ট করা মেহেদী ডিজাইন টি সিম্পল হলেও অনেক সুন্দর।

 2 years ago 

ঠিকই বলেছেন, হাতের তালুতে মেহেদি ডিজাইন করলে ডিজাইনটা অনেক সুন্দর ফুটে ওঠে এবং মেহেদীর রঙ গাঢ় হয়। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনি প্রায়ই ছোট বোনের হাতে মেহেদি দিয়ে মেহেদি ডিজাইনের আর্ট শেয়ার করেন।এই ঈদে ও আপনি বোনের হাতে চমৎকার একটি মেহেদি ডিজাইন আর্ট করে দিলেন।আপনার শেয়ার করা ডিজাইন টি খুব সুন্দর হয়েছে।আপনি ধাপে ধাপে তুলে ধরার জন্য আর্টটি সহজ হলো।আশাকরি কারো মেহেদি ডিজাইন দরকার হলে আপনার করা ডিজাইনটি করে নিতে পারবে।ধন্যবাদ জানাই আপনাকে সুন্দর একটি মেহেদি ডিজাইন আর্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 
 2 years ago (edited)

ধাপে ধাপে ডিজাইনের বর্ণনা এবং সুন্দর ছবিগুলো আপনার শিল্পীত দক্ষতা ও সৃজনশীলতাকে তুলে ধরেছে। আপনার কাজের প্রতি আপনার ভালোবাসা ও নিষ্ঠা স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে। অসাধারণ কাজের জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

বেশ সুন্দর মেহেদির ডিজাইন করেছেন আপু। আপনার মেহেদির ডিজাইন খুবই দুর্দান্ত হয়েছে। হাতে মেহেদি দিতে আমারও খুব ভালো লাগে। হাতে লাগানো মেহেদির ডিজাইন ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। বেশ দুর্দান্ত হয়েছে মেহেদি ডিজাইন। এতো চমৎকার মেহেদির ডিজাইন আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.082
BTC 64185.80
ETH 1735.97
USDT 1.00
SBD 0.43