টক ঝাল মিষ্টি কাঁচা আমের আমসত্ত্ব রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে আবারো আপনাদের সাথে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে রেসিপি পোস্ট আপনাদের সাথে শেয়ার করার। আজকে আপনাদের সাথে বেশ লোভনীয় একটা রেসিপি শেয়ার করছি। ‌ আজকে আপনাদের সাথে টক ঝাল মিষ্টি কাঁচা আমের আমসত্ত্ব রেসিপি শেয়ার করছি। আমাদের বাসায় আগে বেশিরভাগ সময় পাকা আম দিয়েই আমসত্ত্ব তৈরি করা হতো। তবে এবার আম্মুকে বললাম কাঁচা আম দিয়ে আগে একটা তৈরি করে তারপর পাকা আম দিয়ে আরো একটা তৈরি করব। আমি আগে কখনো আমসত্ত্ব তৈরি করিনি। এবার প্রথম তৈরি করলাম নিজের হাতে। খেতে সত্যিই অনেক ভালো লেগেছে। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে।

রেসিপিটির সর্বশেষ ফটোগ্রাফি

1000031785.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • কাঁচা আম
  • শুকনো মরিচ
  • চিনি
  • সরিষার তেল
  • বিট লবণ

1000031632.jpg

ধাপ - ১
  • প্রথমে আমি কাঁচা আম পাতলা স্লাইস করে কেটে নিয়েছি।

1000031633.jpg

ধাপ - ২
  • এরপর একটি কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে কয়েকটা শুকনো মরিচ ভালোভাবে ভেজে নিলাম।

1000031637.jpg

ধাপ - ৩
  • এরপর পাতলা স্লাইস করে কাটা আম গুলো একটি পাতিলে নিয়ে নিলাম। এরপর আমি একদম অল্প কিছুটা পানি দিয়ে দিয়েছি। খুব বেশি পরিমাণ পানি ব্যবহার করা যাবে না।

1000031634.jpg

ধাপ - ৪
  • এরপর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ বিট লবণ এবং পরিমাণ মতো চিনি। যেহেতু কাঁচা আম অনেক টক হবে তাই চিনির পরিমাণটা বেশি দিতে হবে।
1000031635.jpg1000031636.jpg
ধাপ - ৫
  • স্লাইস করে কাটা আম গুলো গলে যাওয়া পর্যন্ত সেগুলোকে সামান্য আঁচ এ রান্না করতে হবে। ‌ গলে যাওয়ার পর চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব।

1000031638.jpg

ধাপ - ৬
  • এরপর একটি স্টিলের ঝাজরিতে রান্না করা আমগুলো থেকে আঁশ আলাদা করে নিয়েছি। আমের আঁশগুলো থেকে গেলে আমসত্ত্ব খেতে ভালো লাগবে না।
1000031639.jpg1000031640.jpg
ধাপ - ৭
  • এরপর আমি একটি স্টিলের ডিশ নিয়ে নিলাম। এবং সেখানে একদম সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম যেন নিচে লেগে না যায়। পুরো ডিশে সরিষার তেল মেখে নিয়েছি।

1000031641.jpg

ধাপ - ৮
  • এরপর ছেকে রাখা আমগুলো ডিশে ঢেলে নিয়েছি।

1000031642.jpg

ধাপ - ৯
  • এরপর শুকনো মরিচ গুলো ভেঙে অর্থাৎ চিলি ফ্লেক্স আমসত্ত্বের উপর দিয়ে দিলাম।

1000031643.jpg

ধাপ - ১০
  • এরপর প্রায় দুই থেকে তিন দিন রোদে শুকিয়ে নিলাম আমসত্ত্বটা।
1000031645.jpg1000031646.jpg
ধাপ - ১১
  • রোদে শুকিয়ে নিলে সারা বছর অনেক ভালো থাকে আমসত্ত্ব আর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে যায়।

1000031727.jpg

পরিবেশন

এভাবে আমসত্ত্ব তৈরি করে নিলাম এবং সবশেষে একটু ডিজাইন করে কেটে পরিবেশন করে নিলাম।

1000031786.jpg

1000031787.jpg

1000031788.jpg

1000031789.jpg

এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের কাছে আমার আজকে রেসিপিটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে ছোটবেলা থেকেই অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  
 2 years ago 

টক ঝাল মিষ্টি আমসত্ত্ব কিংবা আমের আচার খেতে দারুন লাগে। নিজে কখনো আমের আচার কিংবা আমসত্ত্ব বানানো হয়নি। তবে আপনার তৈরি করা রেসিপি দেখে বুঝতে পারছি এই কাজগুলো করা অনেক সময়ের ব্যাপার। অনেক ভালো লেগেছে আপনার রেসিপি।

 2 years ago 

আপনাদের ভাল লাগাই আমার এই কাজে সার্থকতা। সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

টক ঝাল মিষ্টি কাঁচা আমের আমসত্ত্ব রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপি পরিবেশন অসাধারণ হয়েছে। ধাপে ধাপে শেয়ার কারার জন্য অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে আরো উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ ।

 2 years ago 
 2 years ago 

আমি সাধারনত আমসত্ত্ব খাই না। কারণ এগুলো কিভাবে তৈরি করে সেটা জানিনা। কিন্তু আজকে আপনার পোস্টের মধ্যে দেখলাম আমসত্বটা খুব সুন্দর ভাবেই তৈরি করেছেন। এমন আমসত্ত্ব হলে খেতে মানা করবো না। অনলাইনে বিক্রি করলে অর্ডার দিতে পারি,হে হে হে। দারুন রেসিপি হয়েছে ধন্যবাদ।

 2 years ago 

অনলাইনে অর্ডার দেওয়া লাগবে না। আপনি আসলে আপনাকে এমনি আমসত্ত্ব খাওয়াবো। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আমসত্ত্ব দেখেই তো খেতে ইচ্ছে করছে আপু।কয়েকদিন আগে আমিও আমসত্ত্ব করার জন্য রোদে দিয়েছি। এখনো শুকায়নি আমসত্ত্ব। আপনার তৈরি করা আমসত্ত্ব দেখে জিভে জল চলে এসেছে। অনেক সুন্দর করে রেসিপি তৈরি করার প্রসেস তুলে ধরেছেন আপু।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

অনেক সুন্দর আমের রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার চমৎকার এই আমের রেসিপি দেখে খুবই ভালো লেগেছে আমার। এক কথায় অসাধারণ ছিল আপনার আজকের এই রেসিপি তৈরি করা।

 2 years ago 

আমার রেসিপিটি আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম । সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

সত্যি বলতে কাঁচা আমের আম সত্ব আমার অনেক বেশি প্রিয়। আমি ছোট বেলা থেকেই টক খেতে একটু পছন্দ করি। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে টক ঝাল মিষ্টি কাঁচা আমের আমসত্ত্ব রেসিপি তৈরি করেছেন। আপনার টক ঝাল মিষ্টি কাঁচা আমের আমসত্ত্ব রেসিপি দেখে আমার জিহ্বায় জল চলে এসেছে আপু। আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে টক ঝাল মিষ্টি কাঁচা আমের আমসত্ত্ব রেসিপি টি সম্পন্ন করেছেন।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ । আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

এভাবে লোভ লাগিয়ে দিয়ে একা একা খাওয়া কি ঠিক😒😒

রেসিপি দেখেই তো জিভ সামলানো মুশকিল। টক জাতিয় জিনিসের প্রতি লোভটা আমাদের বেশি।দারুন হয়েছে আপনার করা রেসিপি টা। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার তৈরি আমের স্বত্ব লোভনীয় রেসিপি দেখে খুবই ভালো লেগেছে। বেশ দারুণভাবে আপনি এই রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এটা তৈরি করাটা বেশ ভালো লেগেছে আমার। খুবই সুন্দরভাবে আপনি তৈরির কাজ সম্পন্ন করেছেন। আশা করি খেতে খুবই ভালো লেগেছে সকলের।

 2 years ago 

আমার তৈরি করা রেসিপিটি আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 63769.82
ETH 1868.77
USDT 1.00
SBD 0.38