ভিন্ন ধরনের কালারফুল ম্যান্ডেলা আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে আপনাদের সাথে একটা ম্যান্ডেলা আর্ট শেয়ার করছি। ম্যান্ডেলা আর্ট আমার ভীষণ পছন্দের। তাই প্রায় সময় আপনাদের সাথে এই মেন্ডেলা আর্ট শেয়ার করা হয়। যদিও এগুলো করা অনেকটা সময় এবং ধৈর্যের ব্যাপার তারপরও আমার যেহেতু পছন্দ তাই আমি করি। যত সময় লাগুক না কেন আমার কাছে বেশ ভালো লাগে এগুলো করতে। আর সব সময় চেষ্টা করি ভিন্ন কিছু উপহার দেওয়ার। ভিন্ন কিছু করার চেষ্টা থেকেই আজকে আপনাদের সাথে একটা ভিন্ন ধরনের ম্যান্ডেলা আর্ট শেয়ার করলাম। আশা করছি আপনারা এটা পছন্দ করবেন। তাহলে চলুন শুরু করা যাক।

ড্রয়িং টির সর্বশেষ একটি ফটোগ্রাফি

20240607_111027.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • ড্রয়িং খাতা
  • পেন্সিল কম্পাস
  • পেন্সিল
  • সাইন পেন
  • জেল পেন
  • ফ্লুইড পেন

20240531_210353.jpg

ধাপ - ১

প্রথমে আমি পেন্সিল এবং পেন্সিল কম্পাস দিয়ে বেশ কয়েকটা বৃত্ত অংকন করে নিয়েছি।

20240531_210711.jpg

ধাপ - ২

তারপর বৃত্তগুলোর নিচের অংশে মেঘের মতো করে অংক করে নিলাম।

20240531_210924.jpg

ধাপ - ৩

এরপর মার্কার পেন দিয়ে বর্ডার গুলো অংক করে নিয়েছি।

20240531_211421.jpg

ধাপ - ৪

তারপর মেঘের মতো অংশগুলোকে বিভিন্ন কালারের করে নিলাম।

20240531_211828.jpg20240531_212204.jpg
ধাপ - ৫

তারপর একদম মাঝখানের বৃত্ত টাও হলুদ রং করে নিয়েছি। এবং বাকি বৃত্তগুলো জেল পেন দিয়ে অংকন করে নিলাম। তারপর বৃত্তগুলোর মধ্যে ছোট ডিজাইন করে নিয়েছি। ফ্লুইড পেন দিয়ে কিছু কিছু অংশ অংকন করেছি হাইলাইট করার জন্য।

20240531_213216.jpg20240531_213605.jpg
ধাপ - ৬

এরপর বাকি বৃত্ত গুলোর মধ্যেও ছোট ছোট ডিজাইন করে নিলাম। এভাবেই আজকের ম্যান্ডেলা আর্ট শেষ করি।

20240531_214127.jpg20240531_214627.jpg

20240607_110959.jpg

20240607_111003.jpg

20240607_111032.jpg

এই ছিলো আমার আজকের ড্রয়িং। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি, আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕

THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে ছোটবেলা থেকেই অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  
 2 years ago 

আপনি তো কালারফুল ম্যান্ডেলা আর্ট করেছেন। ম্যান্ডেলা আর্ট দেখতে আমার কাছে খুব ভালো লাগে। আমি নিজেও ম্যান্ডেলা আর্ট করতে খুব পছন্দ করি। তবে ছোট ছোট ফুলের ডিজাইনগুলো করার কারণে ম্যান্ডেলা আর্ট দেখতে বেশ চমৎকার লাগতেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপু আপনার আর্ট গুলো আমার কাছে অনেক ভালো লাগে। আপনি ঠিক বলেছেন এই আর্ট গুলো করতে সময় আর ধৈর্যের প্রয়োজন। আপনার কালর ফুল আর্ট চমৎকার হয়েছে। দেখতে অসাধারণ ছিল। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার আর্ট আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

কবি খুবই সুন্দর একটি মেন্ডেলা চিত্র অংকন করেছেন। এই চিত্রটি দেখতে অনেক ভালো লাগলো। আসলে মেন্ডেলা এই চিত্রটি কালারফুল করার কারণে আরো বেশি সুন্দর লাগছে।

 2 years ago 

আপনাদের ভালো লাগাই আমার কাজের সার্থকতা। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আসলেই একদম পুরোপুরি ভিন্নভাবে ম্যান্ডেল আর্ট অংকন করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন সুন্দর লাগছে আপু। তাছাড়া কালারফুল ভাবে ফুটিয়ে তুলেছেন বলে বেশি ভালো লাগছে। আপনার দক্ষতা শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে আরো উৎসাহিত করে তোলার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

ভিন্ন ধরনের কালারফুল ম্যান্ডেলা আর্ট অসাধারণ হয়েছে। দেখতে পেয়ে মুগ্ধ হলাম। আসলে চিত্রগুলো আমার খুবই ভালো লাগে। তবে কালারফুল চিত্রগুলো আরো বেশি ভালো লাগে। আজকে কালারফুল এই মেন্ডেলাটি আমার মন ছুয়ে গেছে।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

গোল বৃত্তের ভেতর আপনি অনেক সুন্দর করে, ভিন্ন রকমের একটা কালারফুল ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন। যেটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এভাবে যদি আপনি প্রতিনিয়ত এই আর্ট গুলো করেন, তাহলে দেখতে কিন্তু অনেক ভালো লাগবে। আসলে ম্যান্ডেলা আর্টগুলো অঙ্কন করার জন্য ধৈর্য সময় এবং দক্ষতার প্রয়োজন একটু বেশি হয়ে থাকে। আর এগুলোকে কাজে লাগিয়ে যেকোনো কাজ করলেই অনেক সুন্দর হয়। তেমনি আপনার ম্যান্ডেলা আর্ট টিও সুন্দর হয়েছে। আশা করছি প্রতিনিয়ত এইরকম আর্ট শেয়ার করবেন।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

অসম্ভব সুন্দর লাগছে। সাধারণ একটা মেন্ডেলাকে খুব সুন্দর করে আপনি উপস্থাপন করেছেন রং করাতে বেশি সুন্দর লাগছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

কথায় আছে না চেষ্টা করলে সব কিছুই সম্ভব। আপনি প্রতিনিয়ত চেষ্টা করার কারণে এখন অনেক সুন্দর সুন্দর আর্ট করতে পারতেছেন। আজকের এই আর্ট টা অনেক বেশি সুন্দর হয়েছে। আপনি নিশ্চয়ই প্রচুর সময় নিয়ে এবং খুবই নিখুঁতভাবে এই ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন। ম্যান্ডেলা আর্ট অঙ্কন করার জন্য মানুষের ভেতরে ধৈর্য থাকাটা একটু বেশি গুরুত্বপূর্ণ। যার ভেতরে ধৈর্য নেই সে এই কাজ করতে পারবে না। আপনি কালারফুল ভাবে এই আর্টটি সম্পূর্ণ করেছেন, এটা আমার কাছে একটু বেশি ভালো লেগেছে দেখতে।

 2 years ago 

সুন্দরও গঠনমূলক মন্তব্য করে আমাকে আরো উৎসাহিত করে তোলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 2 years ago 

আপু আপনি কালারফুল একটি আর্ট করেছেন। আপনার আর্ট অসাধারণ হয়েছে। এত সুন্দর একটি আর্ট করে সবার মাঝে শেয়ার করেছেন দেখে অনেক ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ আপু দারুন একটি আর্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

আপনাদের ভালো লাগাই আমার কাজের সার্থকতা। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 62777.99
ETH 1796.46
USDT 1.00
SBD 0.38