আলু এবং টমেটো দিয়ে ইলিশ মাছের ঝোল রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে আপনাদের সাথে একটি রেসিপি নিয়ে হাজির হলাম। একটি ভিন্ন ধরনের রেসিপি শেয়ার করব আজ। আজকে আপনাদের সাথে আলু এবং টমেটো দিয়ে ইলিশ মাছ রান্নার রেসিপি শেয়ার করব। রেসিপিটা বেশ কয়েকদিন আগে তৈরি করা হয়েছিল। তবে আমার শেয়ার করতে একটু দেরি হয়ে গেল। ইলিশ মাছ কমবেশি সবাই খুব পছন্দ করে খেতে। আমার কাছেও ভীষণ ভালো লাগে তবে বেশি কাটা হওয়ার কারণে একটু কম খাওয়া হয়। ইলিশ মাছ এভাবে আলু এবং টমেটো দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে খেতে। বিশেষ করে এর ঝোলটা বেশ সুস্বাদু হয়। আর এই ইলিশ মাছগুলোর সাথে ডিম ও ছিল। ডিম গুলোও খুবই ভালো লেগেছে খেতে। আশা করছি আপনাদের কাছে আজকের এই রেসিপিটা ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

রেসিপিটির সর্বশেষ ফটোগ্রাফি

IMG-20240706-WA0011.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • ডিমসহ ইলিশ মাছ
  • আলু
  • টমেটো
  • ধনিয়া পাতা
  • পেঁয়াজ
  • কাঁচা মরিচ
  • রসুন বাটা
  • হলুদ গুঁড়ো
  • মরিচ গুঁড়ো
  • লবণ

IMG-20240706-WA0022.jpg

ধাপ - ১

প্রথমে আমি ইলিশ মাছের টুকরো গুলো পরিষ্কার করে ধুয়ে একটা প্লেটে নিয়ে নিলাম। এখানে প্রত্যেকটা টুকরোর মধ্যেই ডিম ছিল। এরপর এই টুকরোগুলো তে আমি সামান্য পরিমাণ লবণ, হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর একসাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন কিছুক্ষণ রেখে দিলাম।

IMG-20240706-WA0021.jpgIMG-20240706-WA0020.jpg
ধাপ - ২

এরপর একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে মেখে রাখা মাছের টুকরোগুলো ভেজে নিলাম। হালকাভাবে ভেজে নিয়েছি কারণ পরে আবার এগুলো রান্না করবো।

IMG-20240706-WA0019.jpg

ধাপ - ৩

মাছের টুকরো গুলো নামানোর পর আরও কিছুটা তেল দিয়ে সেখানে পেঁয়াজ কুচি এবং কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম। এরপর একে একে রসুন বাটা, হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। পরিমান মত লবণও দিয়ে দিয়েছি।

IMG-20240706-WA0018.jpgIMG-20240706-WA0017.jpg
ধাপ - ৪

তারপর টমেটোর স্লাইস দিয়ে দিলাম সেখানে। এরপর ভালোভাবে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম।

IMG-20240706-WA0005.jpgIMG-20240706-WA0006.jpg
ধাপ - ৫

এরপর সেখানে কেটে রাখা আলুর স্লাইস দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণমতো পানি। পানি দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিলাম।

IMG-20240706-WA0015.jpgIMG-20240706-WA0014.jpg
ধাপ - ৬

কিছুক্ষণ পরেই ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। এবং ঢাকনা দিয়ে থেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিলাম।

IMG-20240706-WA0013.jpgIMG-20240706-WA0007.jpg
ধাপ - ৭

শেষে ঝোল কিছুটা শুকিয়ে এলে ধনিয়া পাতা কুচি দিয়ে চুলা থেকে নামিয়ে ফেললাম। এরপর প্লেটে পরিবেশন করে নিলাম।

IMG-20240706-WA0012.jpg

পরিবেশন

IMG-20240706-WA0010.jpg

IMG-20240706-WA0009.jpg

IMG-20240706-WA0008.jpg

এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের কাছে আমার আজকে রেসিপিটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  
 2 years ago 

আপু অনেকদিন পর আমার পছন্দের একটা রেসিপি দেখলাম। আসলে ইলিশ মাছ তো আমার এমনিতে অনেক অনেক পছন্দের তারপরে টমেটো ও আলু ব্যবহারটা অসাধারণ। দেখে মনে হচ্ছে, এখনই রান্না করে খাই আসলে এমন মজার রেসিপি দেখলেই মন চায় তখনই সে রেসিপিটা রান্না করি। আপনার রেসিপি তৈরি করার প্রতিটা ধাপ আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এমন মজার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনাদের ভালো লাগাই আমার এই কাজের সার্থকতা ।সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 
 2 years ago 

যে কোন মাছের মধ্যে টমেটো মিশ্রণ করলে অনেক বেশি মজাদার হয়। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে আলু এবং টমেটো দিয়ে ইলিশ মাছের ঝোল রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন, এটা দেখে বেশ ভালো লাগলো আমার কাছে।

 2 years ago 

আমার রেসিপিটি আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম । সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আলু এবং টমেটো দিয়ে ইলিশ মাছের ঝোল রেসিপিটি দেখতে অনেক লোভনীয় হয়েছে। ইলিশ মাছ তো এমনিতেই মাছের রাজা সবারই খেতে ভালো লাগে। তার মধ্যে আবার টমেটো,আলু কম্বিনেশনটা দারুন। উপকরণ এবং ধাপগুলো খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ইলিশ মাছ দেখেই খেতে ইচ্ছে করছে।বেশ কয়েকদিন যাবত ভাবছি ইলিশ মাছ খাবো।যাই হোক আপনি টমেটো দিয়ে ইলিশের দারুণ একটি রেসিপি তৈরি করেছেন।প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আমারও মাঝেমধ্যে এরকম হয়। রেসিপি তৈরি করে রাখি কিন্তু শেয়ার করতে ভুলে যাই। যাই হোক আপনার আজকের ইলিশ মাছের রেসিপিটি কিন্তু খুবই লোভনীয় লাগছে দেখতে। ঠিকই বলেছেন ইলিশ মাছ পছন্দ করে না এমন লোক পাওয়া যাবে না। যেভাবেই ইলিশ মাছ রান্না করা হোক না কেন খেতে খুবই সুস্বাদু হয়। যেভাবে ধনিয়া পাতা দিয়ে রেখেছেন দেখেই বোঝা যাচ্ছে খেতে কতটা মজাদার হয়েছিল।

 2 years ago 

ঠিকই বলেছেন রেসিপিটি খেতে খুবই মজা হয়েছে। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনার রেসিপি দেখে সত্যি লোভ লেগে গেল। আসলে আপু ইলিশ মাছের ডিম হলে আমার কাছে অনেক ভালো লাগে। তবে আমি কখনো ইলিশ মাছের মধ্যে ধনের পাতা দেয় না।আপনি ধনের পাতা দিয়েছেন নিশ্চয় অনেক মজা হয়েছিল।ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধনেপাতা দিয়ে কোন রেসিপি তৈরি করলে খেতে আমার কাছে বেশ ভালো লাগে। আর এই রেসিপিটি খেতে খুবই মজা হয়েছে। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ডিম সহ ইলিশ মাছগুলো খেতে বেশি ভালো লাগে। ইলিশ মাছ যে কোন সবজি দিয়ে রান্না করলেই খেতে অনেক ভালো লাগে। আপু আপনার শেয়ার করা রেসিপির কালার অসাধারণ হয়েছে। আর খুবই লোভনীয় লাগছে।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপু ইলিশ মাছের রেসিপি দেখে তো জিভে জল এসে গেল। আজকে আপনি অনেক সুন্দর করে আলু এবং টমেটো দিয়ে ইলিশ মাছের ঝোল রেসিপি করেছেন। তবে ইলিশ মাছের মধ্যে যত বেশি কাটা খেতে ততোই মজা। যদিও ইলিশ মাছের দাম অনেক ছড়া বাজারে এই কারণে খেতে চাইলেও অনেকে খেতে পারে না। তবে আপনার রেসিপিটি কালার দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। খুব মজার রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। মজার রেসিপিটি দেরিতে হলে ও আমাদের মাঝে শেয়ার করছেন তাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ঠিকই বলেছেন আপনি। ইলিশ মাছের দাম বেশি হওয়ার কারণে অনেকে চাইলেও খেতে পারে না। আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64488.03
ETH 1865.18
USDT 1.00
SBD 0.38