এক স্লাইস পিজ্জার আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে আমি আপনাদের সাথে আমার করা একটি আর্ট শেয়ার করতে যাচ্ছি। আপনাদের সাথে ভিন্ন রকমের একটা কালারফুল আর্ট শেয়ার করব। এটি হচ্ছে এক স্লাইস পিজ্জার আর্ট। মাঝে মাঝে একটু ভিন্ন ধরনের আর্ট গুলো শেয়ার করতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি একেক সপ্তাহে এক এক ধরনের আর্ট শেয়ার করার। কখনো কখনো এরকম কালারফুল আর্ট, কখনো ম্যান্ডেলা আর্ট আবার মাঝে মাঝে পেইন্টিং কিংবা মধুবনী আর্ট গুলো শেয়ার করি। এবার অনেকদিন পর এরকম কালারফুল আর্ট শেয়ার করলাম। আমি যেহেতু ম্যান্ডেলা আর্ট পছন্দ করি তাই এই আর্টের মাঝেও কিছুটা ম্যান্ডেলা ডিজাইন রাখার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে এটি ভালো লাগবে।

ড্রয়িং টির সর্বশেষ একটি ফটোগ্রাফি

20240429_152647.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • ড্রয়িং খাতা
  • পেন্সিল
  • রং পেন্সিল
  • জেল পেন
ধাপ - ১
  • প্রথমে আমি পেন্সিল দিয়ে এক স্লাইস পিজ্জা অংকন করে নিলাম।

20240429_150817.jpg

ধাপ - ২
  • এরপর আমি পিজ্জার স্লাইস টির উপরে অন্যান্য জিনিস গুলো অংকন করে নিয়েছি।

20240429_151016.jpg

ধাপ - ৩
  • তারপর আমি সম্পূর্ণ পিজ্জার স্লাইস টি কালো রঙের রং পেন্সিল দিয়ে ভোল্ড করে অঙ্কন করে নিয়েছি। যেন রং করার পর দেখতে সুন্দর লাগে।
20240429_151230.jpg20240429_151249.jpg
ধাপ - ৪
  • এরপর আমি কাঠ রং পেন্সিল দিয়ে স্লাইস টির উপরের বিভিন্ন জিনিসগুলো রং করে নিয়েছি। এবং পরে পিজ্জার বর্ডার সাইড গুলো হালকা হলুদ রং করে নিলাম।

20240429_151509.jpg

ধাপ - ৫
  • এরপর পিজ্জার স্লাইস টির মাঝখানের অংশটুকুর মধ্যে গাঢ় হলুদ রং করে দিয়েছি।

20240429_151709.jpg

ধাপ - ৬
  • এরপর পিজ্জার স্লাইস টির পেছন দিকে অর্ধবৃত্তের মত অংকন করে সেখানে বেশ কিছু ম্যান্ডেলা ডিজাইন করে নিলাম। ম্যান্ডেলা ডিজাইন করার কারণে আর্ট টা আরো সুন্দরভাবে ফুটে উঠেছিল।

20240429_152400.jpg

এভাবেই আজকের আর্ট টি শেষ করলাম

20240429_152426.jpg

20240429_152515.jpg

20240429_152522.jpg

20240429_152528.jpg

এই ছিলো আমার আজকের ড্রয়িং। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি, আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕

THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

ধন্যবাদান্তে
@isratmim


✅আমার সংক্ষিপ্ত পরিচয়✅


✅আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে ছোটবেলা থেকেই অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। ✅
Sort:  
 2 years ago 

এরকম কালারফুল চিত্রগুলো দেখতে সত্যি অনেক ভালো লাগে।।
আপনার প্রস্তুত করার চিত্রটি দারুণ হয়েছে বিশেষ করে কালার কম্বিনেশনের জন্য দেখতে বেশি সুন্দর লাগছে।
সেই সাথে থিমটা দারুন আইডিয়া করেছিলেন।
ধাপগুলো সুন্দর উপস্থাপনা করেছেন।
শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

অনেক সুন্দর ভাবে এক স্লাইস পিজ্জার আর্ট তৈরি করেছেন আপু। পিজ্জা দেখে তো ইচ্ছে করছে এক্ষুনি খাই। অনেক সুন্দর ভাবে কালারের মাধ্যমে আপনি তুলে ধরেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

প্রতি সপ্তাহে আপনার ভিন্ন ভিন্ন ধরনের আর্ট গুলো দেখে মুগ্ধ হচ্ছি। ভিন্নতা সবারই অনেক ভালো লাগে যেমনটা আপনি আর্ট করতে পছন্দ করেন। তেমনি আপনার করা আর্ট আমার কাছে অনেক ভালো লাগে। আজকে সিলাইস পিৎজার আর্ট খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন । এই ধরনের কাজকে সবসময় প্রশংসা করি। আমাদের সাথে দক্ষতামূলক কাজ তুলে ধরার জন্য ধন্যবাদ।

 2 years ago 

সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে কাজে আরো উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

এক স্লাইস পিজ্জার আর্ট সাধারণ। এই চিত্র অংকন দেখতে পেয়ে খুবি ভালো লেগেছে আমার।আসলে আপনার চিত্র অংকন দক্ষতা অসাধারণ। আপনি খুবই সুন্দর ভাবে এই চিত্র অংকন ফুটিয়ে তুলেছেন, দেখতে ভালো লাগছে।

 2 years ago 

আপনাদের ভালো লাগাই আমার এই কাজের সার্থকতা ।সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

এক স্লাইজ পিৎজার আর্ট টি আপনি দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন। উপকরণ গুলো এবং একের পর এক ধাপগুলো আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আমার অনেক ভালো লাগছে আপনার আর্ট টি। ধন্যবাদ আপনাকে আপনার এত সুন্দর দক্ষতা আমাদের মাঝে তুলে ধরার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 2 years ago 

পিজ্জার স্লাইস টি দেখতে বেশ চমৎকার লাগছিল আপনি রং পেন্সিল দিয়ে এটি আর্ট করার মাধ্যমে একেবারে বাস্তবিক দৃশ্য আমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছেন। যেটা দেখে সত্যি খুব খুশি হলাম। ‌ এটি বাস্তবে দেখতে যেমন সুস্বাদু মনে হয় আপনার পেইন্টিংটা দেখেও একই বিষয় মনে আসতেছে খুব সুন্দর বিষয়।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

সপ্তাহে ভিন্ন ভিন্ন আর্ট পোস্ট করতে যেমন ভালো লাগে ঠিক তেমনি দেখতেও ভালো লাগে।আপনি আজ খুব সুন্দর একটি এক স্লাইস পিজ্জার আর্ট শেয়ার করেছেন। আর্টটি খুব সুন্দর হয়েছে।এক স্লাইস পিজ্জার পাশে ম্যান্ডেলা আর্টটি করাতে আরো বেশী ভালো লাগলো।

 2 years ago 

আপনাদের ভালো লাগাই আমার কাজের সার্থকতা।সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 
 2 years ago 

আপনার আর্ট গুলো আমার সব সময় ভালো লাগে আপু। খুব সুন্দর করে আর্ট গুলো করেন আপনি আমাদের উদ্দেশ্যে শেয়ার করেন ভীষণ ভালো লাগে। আর মধুবনী আর্ট গুলো আপনি খুব সুন্দরভাবে করতে পারেন আপু। আজকে আর্ট খুব ভালো লেগেছে দেখে এক স্লাইস পিজ্জার আর্ট করে কালার করে শেয়ার করলেন। দেখে মুগ্ধ হয়ে গেছি অনেক ধন্যবাদ।

 2 years ago 

আমার আর্ট গুলো আপনার ভালো লাগে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65011.48
ETH 1955.53
USDT 1.00
SBD 0.37