পোস্টার রং দিয়ে একটি রাতের দৃশ্যের পেইন্টিং

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে আপনাদের সাথে আমি একটি পোস্টার রঙের পেইন্টিং শেয়ার করছি। পোস্টার রঙের পেইন্টিং আমি এর আগে কখনো করিনি। আজকে প্রথম করলাম এরকম পেইন্টিং। যদিও অতটা ভালোভাবে করতে পারিনি তবে যেহেতু প্রথমবারের মতো করেছি তাই শেয়ার করছি। চেষ্টা করতে করতে আরো অনেকটা ভালোভাবে এগুলো আর্ট করতে পারবো আশা করি। আমি বেশিরভাগ সময় ম্যান্ডেলা আর্ট কিংবা অন্যান্য পেন্সিল আর্ট জেল আর এগুলো শেয়ার করি। পেইন্টিং এ একদমই নতুন। কালার কম্বিনেশন টা এডজাস্ট করতে কিছুটা সমস্যা হয়েছে। চেষ্টা করেছি আমি সুন্দরভাবে এটা করার। তবে আমি জানিনা কতটা ভালোভাবে করতে পেরেছি। আপনাদের কাছে খুব একটা খারাপ লাগবে না।

পেইন্টিং টির সর্বশেষ একটি ফটোগ্রাফি

IMG-20240522-WA0023.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • সাদা কাগজ
  • পেন্সিল
  • পোস্টার রঙ
  • তুলি
ধাপ - ১
  • প্রথমে আমি একটি মোটা সাদা কাগজ নিয়ে নিলাম। তারপর সেটার চারপাশ একটু গোল করে কেটে নিয়েছি। তারপর কাগজের উপরের দিকে গোল একটি ছোট বৃত্ত অঙ্কন করে নিয়েছি পেন্সিল দিয়ে।

IMG-20240522-WA0025.jpg

ধাপ - ২
  • এরপর আমি গোল বৃত্তটির চারপাশে হালকা নীল রং করে নিলাম। এখানে আমি নীল এবং সাদা রং একসাথে মিক্স করে তারপর রং করেছি। মূলত মাঝখানের বৃত্তটা সাদা রেখেছি আকাশের চাঁদ বোঝানোর জন্য।

IMG-20240522-WA0012.jpg

ধাপ - ৩
  • এরপর বাকি সাদা অংশ গুলোতে গাঢ় নীল রং করে দিলাম। তুলি ব্যবহার করে রংগুলো ভালোভাবে মিক্স করে নিয়েছি।

IMG-20240522-WA0010.jpg

ধাপ - ৪
  • এরপর কালো রং দিয়ে নিচের অংশে বর্ডারের মত অংকন করে নিয়েছি।

IMG-20240522-WA0011.jpg

ধাপ - ৫
  • এরপর সাদা রং ব্যবহার করে বর্ডার গুলোর মধ্যে কিছুটা রং করে দিয়েছি যেন বোঝা যায় চাঁদের আলো এসে পড়েছে। এরপর চাঁদটা রং করে নিলাম। সেই সাথে সাদা রং ব্যবহার করে আকাশে তারার মত অংকন করে নিলাম।

IMG-20240522-WA0014.jpg

ধাপ - ৬
  • তারপর আবারও কালো রং ব্যবহার করে একপাশে গাছের ডালপালা অংকন করে নিয়েছি।

IMG-20240522-WA0013.jpg

ধাপ - ৭
  • এরপর গাছের ডাল পালায় লাল রঙের ফুল এবং সবুজ রংয়ের কয়েকটি পাতা দিয়ে দিলাম।

IMG-20240522-WA0016.jpg

এভাবেই আজকের পেইন্টিংটি শেষ করলাম।

IMG-20240522-WA0024.jpg

IMG-20240522-WA0020.jpg

IMG-20240522-WA0022.jpg

এই ছিলো আমার আজকের ড্রয়িং। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি, আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕

THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

ধন্যবাদান্তে
@isratmim


✅আমার সংক্ষিপ্ত পরিচয়✅


✅আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। ✅
Sort:  
 2 years ago 

আপু সত্যি আপনি অসাধারণ আর্ট করেন। আপনার আজকে শেয়ার করা আর্ট দেখে মুগ্ধ হলাম। সত্যিই অসাধারণ লাগছে। আপনি আজকে আমাদের মাঝে পোস্টার রং দিয়ে রাতের দৃশ্য বেশ মনোমুগ্ধ কর একটি চিত্র অঙ্কন করেছেন। চাঁদনী রাতটা দেখতে অসাধারণ সুন্দর লাগছে ‌ । ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর ও গঠন মূলক মন্তব্য করে আমাকে কাজে আরো উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 
 2 years ago 

পোস্টার রং দিয়ে রাতের দৃশ্যের পেইন্টিংটি দেখে মুগ্ধ হয়ে গেলাম আপু।আপনি খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন রাতের সৌন্দর্য রঙের ছোঁয়ায়। এ ধরনের প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য গুলো মুগ্ধ করে। ধন্যবাদ আপু সুন্দর একটি পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনার তৈরি করা আর্ট এর গাছের ফুলগুলো দেখে মনে হচ্ছে কৃষ্ণচূড়া ফুল। রাতের সুন্দর একটি দৃশ্যের পেইন্টিং করেছেন আপু। পেইন্টিং এর প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। দেখে খুবই ভালো লাগলো ধন্যবাদ।

 2 years ago 

আমার আর্ট আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago (edited)

রাত আমার এমনিতে অনেক ভালো লাগে আপু। তারমধ্যে রাতের দৃশ্যর পেইন্টিং যেকোনো কিছু দেখলে আমি মুগ্ধ হয়ে যাই। ঠিক একই ভাবে আজ আপনার পেইন্টিংটি দেখেও আমি মুগ্ধ হয়ে গেছি। আপু পোস্টার রং দিয়ে খুবই সুন্দর করে একটি পেইন্টিং আমাদের মধ্যে শেয়ার করলেন। আর তার কালার কম্বিনেশনিটও সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে আরো উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

পোস্টার রং দিয়ে দারুন একটি চিত্র অংকন করেছেন আপু।ভালো লাগছে দেখতে চিত্রটি।আপনি অনেকটা সময় নিয়ে আর্ট টি করেছেন।আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাদের ভাল লাগাই আমার কাজে সার্থকতা সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

অনেক সুন্দর দেখাচ্ছে আপু রাতের দৃশ্য পেইন্টিং করলেন আপনি পোস্টার রং দিয়ে। আমার বেশ ভালো লাগে পোস্টার রং দিয়ে যেকোনো পেইন্টিং করতে। বিশেষ করে আপনার শেয়ার করা পেইন্টিং দেখে মুগ্ধ হয়ে গেছি। এত সুন্দর করে আপনি কালার কম্বিনেশন গুলো করলেন। অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 2 years ago (edited)

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

অনেক সুন্দর রাতের দৃশ্য আঁট করেছেন আপু। দেখে খুবই ভালো লেগেছে এত সুন্দর একটা আর্ট। বিভিন্ন কালারের রং ব্যবহার করার মধ্য দিয়ে আপনি এই চিত্রটা আকার কাজ সম্পন্ন করেছেন। সব মিলে বলতে পারি বেশ দারুণ হয়েছে।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

পোস্টার রং দিয়ে রাতের দৃশ্য পেইন্টিং করেছেন দেখতে অসাধারণ সুন্দর লাগছে আপু বিশেষ করে গাছের ডালের আড়ালে চাঁদের সৌন্দর্যটা আমার কাছে বেশি ভালো লেগেছে। আপনার আর্ট করার দক্ষতা আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমার আর্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে আমিও খুবই খুশি হলাম। মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.081
BTC 65679.96
ETH 1781.17
USDT 1.00
SBD 0.42