কয়েকটি ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। গত সপ্তাহে আপনাদের সাথে রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছিলাম তাই এবার ভিন্ন কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করছি। এই ফটোগ্রাফি গুলো আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে ক্যাপচার করেছি। যদিও আমি ফটোগ্রাফি তেমন ভালো করতে পারিনা। তবে তাও ফটোগ্রাফি করার চেষ্টা করি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ফটোগ্রাফি গুলো ভালো লাগবে। তাহলে চলুন ফটোগ্রাফি গুলো দেখে নেয়া যাক।
প্রথম
প্রথম আপনাদের সাথে যেই ফুলের ফটোগ্রাফি টা শেয়ার করছি এটি হচ্ছে ক্যালেন্ডুলা ফুল। এই ফুল গুলো দেখতে সত্যিই অনেক বেশি সুন্দর। আমার তো ফুলের কালার টা দেখেই অনেক বেশি ভালো লেগেছে। আর ফুলের পাপড়ি গুলো সত্যিই অনেক বেশি সুন্দর ছিলো। এই ফুলের গাছগুলো খুব বেশি বড় হয় না। মাটির সাথেই থাকে। তবে মোটামুটি অনেক ফুল ধরে। আর প্রত্যেকটা ফুল দেখতে অসম্ভব সুন্দর লাগে।

1000013121.jpg

দ্বিতীয়
এটি হচ্ছে গাজানিয়া ফুলের ফটোগ্রাফি। এই ফটোগ্রাফি টি বারান্দার গাছ থেকে করা। ফুলটির কালার বেশ সুন্দর। আর দেখতেও অনেক বেশি সুন্দর। বিশেষ করে পাঁপড়ি গুলো দেখে মুগ্ধ হওয়ার মতো। বারান্দার গাছ গুলো তে এরকম ফুল ফুটতে দেখলে ভালোই লাগে। বেশ কিছুদিন আগে এই ফটোগ্রাফিটি করেছিলাম। ফুলের গাছ গুলো খুব বেশি বড় হয় না। আর ছোট গাছ গুলো তে এরকম ফুল ফুটতে দেখতে বেশ ভালো লাগে।

1000013123.jpg

তৃতীয়
এটিও এক ধরনের ক্যালেন্ডুলা ফুল। তবে আগের ফুল টা থেকে একটু ভিন্ন ধরনের। ফুলগুলোর কালার একই তবে পাপড়ি গুলো একটু ভিন্ন ধরনের। আর এই পাপড়ি গুলো দেখতে ভীষণ সুন্দর লাগে। আশা করছি এই ফটোগ্রাফি টাও আপনাদের কাছে ভালো লেগেছে।

1000013126.jpg

চতুর্থ
এটি হচ্ছে জবা ফুলের ফটোগ্রাফি। গাছটা খুব একটা বড় নয়। তাই মাঝে মধ্যে একটা দুটো ফুল ফোটে খুব বেশি ফুল ফোটে না। গোলাপি রঙের এই ফুল গুলো দারুন লাগে দেখতে। এই ফটোগ্রাফি টাও আমাদের ছাদ বাগান থেকে ক্যাপচার করেছি। বর্তমানে অনেক ধরনের জবা ফুল দেখা যায়। আমার কাছে লাল এবং সাদা রঙের জবা ফুল সবচেয়ে বেশি ভালো লাগে।

1000013055.jpg

পঞ্চম
সন্ধ্যা মালতি ফুলগুলো দেখতে বেশ ভালো লাগে। এর ঘ্রাণ টাও খুব সুন্দর। আগে ছাদে শুধুমাত্র গোলাপি রঙের সন্ধ্যা মালতী ফুলের গাছ ছিল। কয়েকদিন আগে এই হলুদ রঙের ফুলের গাছ লাগানো হয়েছে। গতকাল গিয়ে দেখলাম মাত্র দুটি ফুল ফুটেছে গাছটাতে। গোলাপি রঙের থেকেও হলুদ রঙের সন্ধ্যা মালতি ফুল টা দেখতে আমার কাছে বেশি ভালো লাগে।

1000013138.jpg

ষষ্ঠ
এটি হচ্ছে কাঠ গোলাপ ফুলের ফটোগ্রাফি। আমার কাছে এই ফুলগুলো সবচেয়ে বেশি ভালো লাগে। কাঠ গোলাপ ফুল বিভিন্ন ধরনের হয়। তবে আমার কাছে এই হলুদ এবং সাদা রঙের কাঠগোলাপাই সবচেয়ে বেশি ভালো লাগে। আমাদের ছাদে বেশ কয়েক টা ফুল ধরেছে। গোলাপি রঙের কাঠ গোলাপ ও অনেক ধরেছে এবার। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।

1000013139.jpg

সপ্তম
এটি হচ্ছে গোলাপি রঙের কাঠ গোলাপ ফুলের ফটোগ্রাফি। একগুচ্ছে অনেকগুলো ফুল ধরেছে। এই দৃশ্যগুলো দেখতে সত্যিই দারুন লাগে। তবে এই ফুলগুলো অনেক উপরে থাকার কারণে ফটোগ্রাফি করতে কিছুটা কষ্ট হয়েছিল।

1000013067.jpg

ডিভাইস নেম:- Samsung Galaxy A03s

এই ছিল আমার আজকের পোস্ট। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। ফটোগ্রাফি গুলো কেমন হয়েছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ধরনের ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

ধন্যবাদান্ত
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু ছোটবেলা থেকে বাবার ব্যবসার কারণে অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  
 2 years ago 

বেশ কিছু ফুলের ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার সুন্দর সুন্দর এই ফুলগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেকদিন পর সন্ধ্যা মনি ফুলের ফটোগ্রাফি দেখতে পারলাম। সন্ধ্যামণি ফুলটা আমার খুবই প্রিয় ছিল আর ছোটবেলায় আমাদের বাড়িতে এই ফুলটা ছিল। সময়ের বিবর্তনে তেমন বেশি একটা চোখে বাদে না।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 
 2 years ago 

অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। ফুলের ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লাগে ক্যাপচার করতে। কাঠ গোলাপের ফটো টা অসম্ভব রকম সুন্দর হয়েছে।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে আমাকে আরো উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপু আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। কে বলেছে আপনি ফটোগ্রাফি করতে পারেন না। আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করে থাকেন। কাঠ গোলাপ ফুল গুলো দেখে অনেক ভালো লেগেছে। প্রতিটি ফটোগ্রাফির পাশাপাশি সুন্দর বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

কাঠ গোলাপের ফটোগ্রাফি গুলো দুর্দান্ত হয়েছে। আপু আপনি এত সুন্দর করে ফটোগ্রাফি করেছেন দেখে ভালো লাগলো। দারুন সব ফটোগ্রাফি গুলো আমাদের সবার মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আপনাদের ভালো লাগাই আমার এই কাজে সার্থকতা। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনার প্রতিটি ফুলের ফটোগ্রাফি চমৎকার ছিল ।আমার কাছে ভীষণ ভালো লেগেছে ।শেষের কাঠ গোলাপ ফুলটি অসম্ভব সুন্দর দেখাচ্ছে। দারুন সব ফুলের ফটোগ্রাফি শেয়ার করলেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

বাহ আপনি তো অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।আপনার তোলা ফটোগ্রাফি গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আজকের ফটোগ্রাফি গুলো জাস্ট অসাধারণ হয়েছে। ছবিগুলো দেখে মন চাইতেছে আরও দেখে থাকি। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি সব সময়ই সুন্দর ফটোগ্রাফি করেন। ক্যালেন্ডুলা ফুল দেখতে অনেক সুন্দর লাগতেছে। কাঠগোলাপ আমার পছন্দের ফুল। আপনার পোস্ট এর মাধ্যমে আমার পছন্দের ফুল গুলো দেখতে পেয়ে খুশি হলাম। সুন্দর বর্ননা সহকারে পোস্ট উপহার দিয়েছেন ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

সুন্দরও গঠনমূলক মন্তব্য করে আমাকে আরো উৎসাহিত করে তোলার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আপনি আজ আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর কয়েকটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন।ভীষণ ভালো লেগেছে আপনার ফটোগ্রাফি গুলো দেখে। সব থেকে বেশি ভালো ছিল গোলাপি রঙের কাঠ গোলাপ ফুলের ফটোগ্রাফিটা ধন্যবাদ।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63907.98
ETH 1844.47
USDT 1.00
SBD 0.38