কয়েকটি ফুড ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

অনেকদিন পর আজকের পোস্ট লিখছি। গত কয়েকদিন ধরে আমাদের দেশের পরিস্থিতি নিয়ে আমরা সবাই কমবেশি জানি। ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করার পরেও অনেক চেষ্টা করেছিলাম পোস্ট লিখতে তবে নেটের স্পিড অনেক কম ছিল। কোনভাবেই পোস্ট লিখতে পারিনি। গতকাল দেখলাম সরকার থেকে নির্দেশ দেওয়া হয়েছে ইন্টারনেটের স্পিড বাড়ানোর জন্য। সকালে ঘুম থেকে উঠে দেখলাম নেট এখন অনেকটাই ঠিক আছে। যদিও আমাদের দেশের পরিস্থিতি এখন স্বাভাবিক হয়নি পুরোপুরি। ইন্টারনেট ছাড়া কয়েকটা দিন সবারই খারাপ কেটেছে। প্রথম দিকে কারফিউ চলাকালীন সময়ে আমাদের বাসা থেকে কিছুক্ষণ পরপর ‌গুলির সাউন্ড শোনা যেত। টিয়ার শেল গ্যাস মাঝে মাঝে বাসা পর্যন্ত আসতো। যাইহোক, আজকে ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি। ফটোগ্রাফি গুলো বিভিন্ন সময় ক্যাপচার করেছি। আজকে আপনাদের সাথে কিছু ফটোগ্রাফি শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন ফটোগ্রাফি গুলো দেখে আসি।
প্রথম

মাংসের পুর দিয়ে ভরা ডিমের চপ

এইবার রমজানে যখন কনটেস্ট হয়েছিল তখন এই রেসিপিটা তৈরি করেছিলাম। প্রায় চারটার মত রেসিপি তৈরি করেছিলাম কনটেস্টের জন্য। তবে এই রেসিপি ‌‌টা সবচেয়ে বেশি ভালো লেগেছে খেতে। ইফতারে ডিমের চপ কমবেশি সবার খাওয়া হয় তবে এটা একটু ভিন্নভাবে করেছিলাম। ভিতরে মাংসের পুর দেওয়া হয়েছিল। রেসিপিটা দেখতেও খুব লোভনীয় লাগছে। তখন আমি ডেকোরেশন করার আগে বেশ কয়েকটা ফটোগ্রাফি করে নিয়েছি পরে ফুড ফটোগ্রাফি হিসেবে দেওয়ার জন্য।

1000027648.jpg

দ্বিতীয়

চটপটি

চটপটি আমার ভীষণ পছন্দের। কয়েকদিন আগেই বাসায় চটপটি তৈরি করেছিলাম। কারফিউর মধ্যে সবাই বাসায় ছিল তাই একদিন ‌আম্মুকে বললাম বাসায় চটপটি তৈরি করতে কারণ বাইরে যাওয়া কোনভাবেই সম্ভব না। আর এমনিতেও এই খাবারের জিনিসগুলো আমরা বেশিরভাগ সময় বাসায় তৈরি করি। সেদিন চটপটি টা বেশ ভালোই লেগেছে খেতে।

1000038484.jpg

তৃতীয়

চানা চাট

এই রেসিপিটাও রমজানের কনটেস্ট উপলক্ষে তৈরি করেছিলাম। এই খাবারটাও বেশ মজা হয়েছিল আর দেখতেও খুব লোভনীয় লাগছে। এই রেসিপিটা মূলত সিদ্ধ ছোলা বুট দিয়ে তৈরি করা। সিদ্ধ বুট বিভিন্ন ধরনের সালাদ দিয়ে মেখে নিয়েছিলাম। উপরে টক দই, চানাচুর এবং চিলি ফ্লেক্স দিয়ে সাজিয়েছিলাম। টক দই এবং চানাচুর দেওয়ার কারণে অনেক লোভনীয় লাগছিল দেখতে। তাই এই রেসিপিটাও ফটোগ্রাফি করে রেখেছিলাম।

1000027681.jpg

চতুর্থ

চিংড়ির মালাইকারি

চিংড়ির মালাইকারি আমার বেশ পছন্দের একটা রেসিপি। এই রেসিপিটাও প্রায় সময় আমাদের বাসায় তৈরি করা হয়। চিংড়ি মাছের যেকোনো রেসিপি আমার ভীষণ পছন্দ আর যদি এরকম বড় সাইজের চিংড়ি ‌ মাছ দিয়ে মালাইকারি করা হয় তাহলে আরও বেশি ভালো লাগে খেতে। এছাড়াও মালাইকারীর যে ঝোল টুকু থাকে এই ঝোলটা আমার অনেক বেশি ভালো লাগে। এই ফটোগ্রাফি টা অনেক আগেই করেছিলাম।

1000020768.jpg

পঞ্চম

বেগুন ভর্তা

ভর্তা আমরা কম বেশি সবাই পছন্দ করি খেতে। আর বেগুন ভর্তা বেশ মজার। বেগুন পোড়া দিয়ে এভাবে ভর্তা করলে আরো বেশি সুস্বাদু হয়। এই রেসিপিটাও মাঝেমধ্যেই করা হয় বাসায়। একদিন ভর্তা করার পর কিছুটা ডেকোরেশন করে ফটোগ্রাফি করে রেখেছিলাম। এ ফটোগ্রাফি টা এখন শেয়ার করেছি।

1000018040.jpg

ষষ্ঠ

চানাচুর মাখা

মাঝেমধ্যে সন্ধ্যার নাস্তায় এরকম চানাচুর মাখা খেতে ভালোই লাগে। বিশেষ করে ঝাল চানাচুর গুলো বিভিন্ন ধরনের সালাদ দিয়ে মাখলে বেশ মজা হয়‌। এই রেসিপিটা অবশ্য আমাদের বাসায় তেমন একটা করা হয় না। মাঝেমধ্যে এটা তৈরি করা হয়। তবে খেতে কিন্তু দারুন লাগে। আর দেখতেও খুব লোভনীয় লাগে।

1000017991.jpg

ডিভাইস নেম:- Samsung Galaxy A03s

এই ছিল আমার আজকের পোস্ট। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। ফটোগ্রাফি গুলো কেমন হয়েছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ধরনের ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

ধন্যবাদান্ত
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু ছোটবেলা থেকে বাবার ব্যবসার কারণে ছোটবেলা থেকেই অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  
 2 years ago 

নেট ছাড়া প্রতিটা দিন আসলেই আমাদের সবার অনেক খারাপ গেছে।তবে এখন নেট আসলেও অনেক স্লো কাজ করছে। যাইহোক আপনি বেশ দারুন দারুন কিছু খাবারের রেসিপি আপনি আমাদের মাঝি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা রেসিপি গুলো দেখে খুবই লোভ লাগছে।কোনটা রেখে কোনটা বাদ দিব ঠিক বুঝতে পারছি না কারণ প্রতিটি খাবারই আমার অনেক পছন্দের।আপনি প্রতিটা ফটোর বর্ণনা করেছেন অনেক সুন্দর করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করার মাধ্যমে আমাকে আরো উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আপনাকে স্বাগতম জানাচ্ছি আপু। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনার কথা শুনে মনে হচ্ছে বাসায় থেকেও আপনারা নিরাপদ ছিলেন না আপু। এত কাছাকাছি যেহেতু টিয়ারশেল নিক্ষেপ করা হচ্ছিল তাই অনেক বিপদের মধ্যেই ছিলেন। সকাল সকাল লোভনীয় সব খাবারের ফটোগ্রাফি দেখে খুবই ভালো লেগেছে আপু। ধন্যবাদ আপনাকে চমৎকার একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিকই বলেছেন আপনি। বাসায় থেকে ও নিরাপদ মনে হয়নি। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আজ আপনি বেশ দারুন দারুন কিছু লোভনীয় খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করা খাবারের ফটোগ্রাফি গুলো দেখে অনেক লোভ লাগছে।আপনার শেয়ার করা প্রতিটি খাবারই আমার অনেক প্রিয় তবে বিশেষ করে চিংড়ি মাছের মালাইকারিটি আমার সবচেয়ে বেশি প্রিয় একটি খাবার।আপনি প্রতিটি খাবারের বর্ণনা খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

অনেক অনেক শুকরিয়া আপু।

 2 years ago 

ইন্টারনেট ছাড়া প্রত্যেকটা দিন আসলেই সবার অনেক খারাপ গিয়েছে। এখন কিছুটা ঠিক হয়েছে ইন্টারনেট। তবে এখনো অনেক বেশি স্লো ভাবেই কাজ করছে আমাদের এদিকে। তবে যাই হোক এরকম ভাবে হলেও কাজ করতে তো পারছি কিছুটা। আপনি আজকে অনেক মজার মজার খাবারের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার খাবারের ফটোগ্রাফি গুলো দেখে তো আমার অনেক বেশি লোভ লেগে গিয়েছে। প্রত্যেকটা খাবার অনেক বেশি লোভনীয় ছিল। আপনি তো এই সময় এগুলো দেখিয়ে অনেক লোভ লাগিয়ে দিয়েছেন আপু।

 2 years ago 

এটা ঠিক ইন্টারনেট ছাড়া দিন গুলো খুব খারাপ লেগেছে। সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 
 2 years ago 

অনেক দিন পর নেট পেলেন আপু।সবাই ভালো আছেন এটা ই অনেক পাওয়া।আজ আপনি চমৎকার কিছু খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছেন। প্রতিটি খাবারের ফটোগ্রাফি বেশ লোভনীয় লেগেছে।প্রতিযোগিতার জন্য করা ফুড ফটোগ্রাফি গুলো চমৎকার করেছিলেন।এছাড়া ও বাকি ফটোগ্রাফি গুলো ও দারুন হয়েছে।সুন্দর বর্ননায় আরো বেশী ভালো লাগলো।ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাদের ভালো লাগাই আমার কাজের সার্থকতা। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 years ago 

যাক অবশেষে ভালো লাগলো ইন্টারনেটে স্পিড কিছুটা হলেও ভালো হলো তাহলে। ইন্টারনেট স্পিড স্লো হলে তো কাজ করতে পারা যায় না। আমার এখানেও এমন কিছুক্ষণ স্পিড থাকে আবার কিছুক্ষণ স্পিড কমে যায় এই অবস্থা। বেশ সুস্বাদু এবং লোভনীয় কিছু খাবারের ফটোগ্রাফি শেয়ার করলেন। প্রতিটি খাবারের ফটোগ্রাফি দেখে অনেক ভালো লেগেছে।

 2 years ago 

আমাদের এখানেও একই রকম অবস্থা কাজ করতে অনেক কষ্ট হচ্ছে। যাইহোক আমার খাবারের ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

এতগুলো খাবারের ফটোগ্রাফি আপনার এখানে শেয়ার করা উচিত হয়নি৷ এগুলো দেখে তো এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করছে৷ যেভাবে আপনি ফটোগ্রাফি গুলো এখানে শেয়ার করেছেন তা দেখে এখানে নিয়ে নিতে ইচ্ছে করছে এবং সবগুলো খাবারই একেবারে সুস্বাদু হয়েছে বলে মনে হয়৷

 2 years ago 

প্রত্যেকটা রেসিপিই অনেক সুস্বাদু লাগছে। প্রথমেই দেখলাম মাংসের পুর দিয়ে ভরা ডিমের চপ সেটা জাষ্ট ওয়াও হয়েছে। তারপরে চানা চাট রেসিপিটা আনকমন মনে হয়েছে। সিদ্ধ ছোলা বোট এভাবে খেলে দারুন লাগে। সব মিলিয়ে অসাধারন হয়েছে। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64125.65
ETH 1860.94
USDT 1.00
SBD 0.39