কয়েকটি ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে আমি আপনাদের সাথে কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। আমি প্রতি সপ্তাহে চেষ্টা করে একটি করে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার। এবার ভিন্ন কিছু ফটোগ্রাফি শেয়ার করছি। এই ফটোগ্রাফি গুলো আমি আমার ছোট বোনের স্কুল থেকে করেছিলাম। ফটোগ্রাফি গুলো ক্যাপচার করেছিলাম আরো অনেক আগেই। বছরের প্রথম দিকে। তবে শেয়ার করা হয়নি। তাই ভাবলাম আজকে শেয়ার করি। যদিও আমি ফটোগ্রাফি তেমন ভালো করতে পারিনা। তবে তাও ফটোগ্রাফি করার চেষ্টা করি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ফটোগ্রাফি গুলো ভালো লাগবে। তাহলে চলুন ফটোগ্রাফি গুলো দেখে নেয়া যাক।
প্রথম
প্রথম আপনাদের সাথে যেই ফুলের ফটোগ্রাফি টা শেয়ার করছি এটি হচ্ছে ক্যালেন্ডুলা ফুল। এই ফুল গুলো দেখতে সত্যিই অনেক বেশি সুন্দর। আমার তো ফুলের কালার টা দেখেই অনেক বেশি ভালো লেগেছে। আর ফুলের পাপড়ি গুলো সত্যিই অনেক বেশি সুন্দর ছিলো। এই ফুলের গাছগুলো খুব বেশি বড় হয় না। মাটির সাথেই থাকে। তবে মোটামুটি অনেক ফুল ধরে। আর প্রত্যেকটা ফুল দেখতে অসম্ভব সুন্দর লাগে।

IMG-20240529-WA0132.jpg

দ্বিতীয়
এটি হচ্ছে গাঁদা ফুলের ফটোগ্রাফি। গাঁদা ফুল এখন বিভিন্ন ধরনের দেখা যায়। যেহেতু আমি ফটোগ্রাফি গুলো জানুয়ারির দিকে করেছিলাম তখন শীতকাল থাকায় বিভিন্ন ধরনের গাঁদা ফুলের গাছ ছিল। হলুদ রঙের এই গাঁদা ফুল গুলো অনেক বেশি সুন্দর লাগছিল দেখতে। পাপড়ি গুলোর মাঝখানে আবার লাল রং ছিল। দুটো রঙের কম্বিনেশন খুব সুন্দর ফুটে উঠেছে।

IMG-20240529-WA0125.jpg

তৃতীয়
এটিও এক ধরনের গাঁদা ফুল। তবে ভিন্ন ধরনের। এই ফুলগুলোও দেখতে বেশ দারুন। সবুজ পাতার মধ্যে লাল ফুল গুলো অসাধারণ ভাবে ফুটে রয়েছিলো। আমার কাছে বেশ ভালো লাগছিল তাই ফটোগ্রাফিটা করে নিয়েছি। আশা করছি ফটোগ্রাফি টা আপনাদের কাছেও বেশ ভালো লেগেছে।

IMG-20240529-WA0124.jpg

চতুর্থ
এটিও এক ধরনের ক্যালেন্ডুলা ফুল। তবে আগেরগুলো থেকে একটু ভিন্ন ধরনের। আগের গুলো থেকে কালার টা একটু ভিন্ন। তবে এই কালারটাও ভীষণ সুন্দর আর পাঁপড়ি গুলোও খুব সুন্দর। আর পাঁপড়ি গুলোও আগের ফটোগ্রাফির ফুল থেকে একটু ভিন্ন ধরনের। আশা করছি এই ফটোগ্রাফি টাও আপনাদের কাছে ভালো লেগেছে।

IMG-20240529-WA0130.jpg

পঞ্চম
এটি ভারবেনা ফুলের ফটোগ্রাফি। এই ফুলগুলো অনেক কালারের হয়ে থাকে। সাদা লাল আরো বিভিন্ন কালার হয় এই ফুলগুলো। তবে এই কালারটাও দেখতে ভীষণ সুন্দর। একগুচ্ছে বেশ কয়েকটা ছোট ছোট ফুল ফোটে তাই দেখতেও ভীষণ ভালো লাগে। এই ফুলের গাছগুলোও খুব বেশি বড় হয় না। মাটির সাথে লাগানো অবস্থায় থাকে। তবে ফুলগুলো দেখলে সত্যিই মুগ্ধ হওয়ার মতো।

IMG-20240529-WA0117.jpg

ষষ্ঠ
এটি হচ্ছে ডায়ান্থাস ফুলের ফটোগ্রাফি। ডায়ান্থাস ফুল এখন অনেক ধরনের দেখা যায়। এখানে আমি দুই ধরনের ডায়ান্থাস ফুল এর ফটোগ্রাফি শেয়ার করেছি। দুটি ফুলই দেখতে অনেক বেশি সুন্দর। আরো অনেক ধরনের ফুল ছিল। তবে আমার কাছে এই দুটি ফুলের কালার সবচেয়ে বেশি ভালো লেগেছে তাই এই দুটো ফুলের ফটোগ্রাফি ক্যাপচার করেছি। আপনাদের কাছে ভালো লেগেছে আশা করি।

IMG-20240529-WA0122.jpg

সপ্তম

IMG-20240529-WA0123.jpg

ডিভাইস নেম:- Samsung Galaxy A03s

এই ছিল আমার আজকের পোস্ট। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। ফটোগ্রাফি গুলো কেমন হয়েছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ধরনের ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

ধন্যবাদান্ত
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু ছোটবেলা থেকে বাবার ব্যবসার কারণে অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  
 2 years ago 

সুন্দর ফটোগ্রাফি গুলোর মাধ্যমে ফুলের সৌন্দর্যটা স্বচ্ছ ভাবে উপস্থাপন করেছেন। প্রতিটা ফুলের সৌন্দর্য ভালো লেগেছে আপু আপনার ফটোগ্রাফি করার দক্ষতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাদের ভাল লাগাই আমার এই কাজের সার্থকতা ।সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

খুবই সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি ধারণ করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার মত আমারও ফুলের ফটোগ্রাফি ধারণ করতে খুবই ভালো লাগে। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্য থেকে আমার কাছে ক্যালেন্ডুলা ফুলের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

জাস্ট ওয়াও। আপনি আজকে আমাদের মাঝে খুবই অসাধারণ কয়েকটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি ছিল মনোমুগ্ধকর। এছাড়াও আপনার শেয়ার করা ফটোগ্রাফি এর মধ্যে গাঁদা ফুল দেখতে পেয়ে খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য ধন্যবাদ

 2 years ago 

আসলে আপনি তো দেখছি আমাদের মাঝে আজ রঙিন ফুলের ফটোগ্রাফি নিয়ে এসেছেন। আসলে এই ধরনের ফুলের ফটোগ্রাফি করতে আমার খুব ভালো লাগে। আর আপনার তোলা ছবিগুলো দেখে সত্যিই আমার খুব ভালো লাগছে। এছাড়াও আপনি প্রতিটা ছবির বর্ণনা খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার ফটোগ্রাফি গুলো দেখে আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 
 2 years ago 

আপু আপনি বছরের প্রথম দিকে ছোট বোনের স্কুল থেকে এই ফটোগ্রাফি গুলো তুলেছিলেন যা দেখে ভীষণ ভালো লেগেছে। প্রতিটি ফুলের সৌন্দর্য খুব চমৎকার ভাবে ক্যাপচার করেছেন আপনি।আপনি সুন্দর বর্ননার মাধ্যমে তুলে ধরেছেন। এজন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে।

 2 years ago 

সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আপনি প্রত্যেক সপ্তাহে দারুন ফটোগ্রাফি শেয়ার করেন দেখে অনেক ভালো লাগে আপু। ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। আর ডায়ান্থাস ফুল গুলো দেখতে অনেক ভালো লাগছে। দারুন সব ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

প্রথমে যে গাদা ফুলের ফটোগ্রাফি টা শেয়ার করেছেন ঐ টাইপের গাদা আমি কখনও দেখিনি। তবে অন‍্যগুলো দেখেছি। ভারবেনা ফুল টা প্রথমবার দেখলাম। এটা বেশ অন‍্যরকম একটা নাম। ডায়ান্থাস ফুলটা আমার বেশ ভালো লাগে। দারুণ লাগছে দেখতে। চমৎকার করেছেন ফুলের ফটোগ্রাফি গুলো আপু। ধন্যবাদ আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

 2 years ago 

আপনার ফটোগ্রাফির দেখছি কোন জবাব নেই। খুব সুন্দর কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করছেন এবং একের পর এক ফটোগ্রাফিগুলো আপনার কাছ থেকে দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম। সবগুলো ফটোগ্রাফি আমার অনেক বেশি পরিমাণে পছন্দ হয়েছে। তার মধ্যে প্রথমে আপনি যে ক্যালেন্ডুলা ফুলের ফটোগ্রাফি শেয়ার করছেন সেটি আমার অনেক পছন্দ হয়েছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64552.29
ETH 1917.05
USDT 1.00
SBD 0.38