কাঠগোলাপ ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে ফটোগ্রাফি পোস্ট আপনাদের সাথে শেয়ার করার। তবে আমি চেষ্টা করি ফটোগ্রাফির ক্ষেত্রে কিছুটা ভিন্নতা আনার। মাঝেমধ্যে শুধুমাত্র আকাশের কিংবা ফুলের ফটোগ্রাফি শেয়ার করি। আবার মাঝে মাঝে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি একসাথে শেয়ার করি। আজকে আপনাদের মাঝে কিছু কাঠ গোলাপ ফুলের ফটোগ্রাফি শেয়ার করব। যদিও আমি ফটোগ্রাফি তে তেমন দক্ষ নই। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন ফটোগ্রাফি গুলো দেখে আসি।

IMG-20250609-WA0009.jpg

IMG-20250609-WA0011.jpg

ফুল আমরা কমবেশি সবাই খুব পছন্দ করি। প্রত্যেকটা ফুল বিভিন্ন দিক থেকে সুন্দর। এই কাঠ গোলাপ ফুল গুলো আমার খুব পছন্দের। বিশেষ করে সাদা এবং হলুদ রঙের ফুলগুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। প্রত্যেক বছর এই সময়টাতে আমাদের ছাদ বাগানে বেশ ভালোই কাঠ গোলাপ ফুল ফোটে। আমার কাছে এই ফুলগুলো দেখতেও ভালো লাগে। ছাদে প্রায় তিন ধরনের কাঠ গোলাপ ফুলের গাছ রয়েছে। এই সাদা রঙের ফুলগুলো একটু কম ফোটে।

IMG-20250609-WA0013.jpg

উপরের এই ফুলটা একদম ভিন্ন ধরনের ফুল ছিল। এই গাছে সাধারণত একদম গোলাপি রঙের ফুল ফোটে। তবে এই ফুলের কয়েকটা পাপড়ি তে কিছুটা সাদা রং ছিল। এজন্যই ফুলটা ভিন্ন ধরনের। আগে কখনো এরকম দেখিনি। এই গাছ টা তেও আগে কখনো এরকম ফুল ফোটে নি।

IMG-20250609-WA0007.jpg

IMG-20250609-WA0001.jpg

IMG-20250609-WA0003.jpg

এগুলো হচ্ছে হালকা গোলাপি রঙের। আর মাঝখানে কিছুটা অংশ হলুদ রং। এগুলো দেখতে খুব সুন্দর। তবে এগুলো একসাথে অনেকগুলো ফুটে থাকে। গুচ্ছা কারে ফুল গুলো দারুন লাগে দেখতে। এই গাছে সব সময় অনেক কলিও দেখা যায়। অনেক ফুল ফুটে এই গাছে। তবে আমার সাদা ফুল গুলো বেশি পছন্দ কিন্তু সেগুলো একটা দুইটা করে ফুটে থাকে। ফটোগ্রাফি গুলো যেদিন ক্যাপচার করেছি সেদিন আকাশটা একটু মেঘলা ছিল। যাইহোক, আশা করি ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে।

IMG-20250609-WA0005.jpg

এই ছিল আমার আজকের পোস্ট। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। ফটোগ্রাফি গুলো কেমন হয়েছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ধরনের ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

Gold_and_Black_Modern_How_to_Earn_Money_Online_YouTube_Thumbnail_20240903_033245_0000.png

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

এমন সুন্দর কিছু রংয়ের কাঠগোলাপের ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এমন সুন্দর রংয়ের কাঠ গোলাপ দেখতে ভীষণ ভালো লাগে। তবে হলুদ রঙের কাঠ গোলাপটি আমার একটু বেশি পছন্দ। বেশ ভালো লাগলো আপনার তোলা ফুলের ফটোগ্রাফি গুলি দেখে।

 last year 

কাঠ গোলাপ ফুল আমারও ভীষণ পছন্দের। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

হ্যাঁ আপু সবার কম বেশি ফুল পছন্দ। আজকে আপনি কিছু কাঠগোলাপ ফুলের চমৎকার ফটোগ্রাফি করেছেন ভিন্ন ভিন্ন রকমের। ভালো লাগলো শুনে ছাদে তিন রকমের কাঠগোলাপ ফুল গাছ আছে। আর এ ফুলগুলো যখন ফুটে গাছের মধ্যে দেখতেও কিন্তু চমৎকার লাগে। ধন্যবাদ এত চমৎকার চমৎকার কাঠগোলাপ ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 last year 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

ওয়াও আপনি আজকে অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন যেগুলো দেখতে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। প্রতিটা ফটোগ্রাফি কিন্তু চোখ জুড়ানো ছিল। এরকম ফটোগ্রাফি গুলো দেখলে আমার অনেক বেশি ভালো লাগে যা বলে বোঝাতে পারবো না। আপনার প্রতিটা ফটোগ্রাফির প্রশংসা করতেই হচ্ছে।

 last year 

সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে কাজে আরো উৎসাহিত করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

ওয়াও আজকে আপনি চমৎকার কয়েকটি কাঠ গোলাপ ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। ফুল সৌন্দর্যের এবং পবিত্রতার প্রতীক। ফুলের ফটোগ্রাফি করতে এবং ফটোগ্রাফি পোস্ট গুলো ভিজিট করতে ও অনেক বেশি ভালো লাগে আমার। এতো সুন্দর সুন্দর ফটোগ্ৰাফি আমাদের মাঝে ভাগ করে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 last year 

ওয়াও দারুন দারুন কিছু কাঠ গোলাপের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।আপনার তোলা কাঠগোলাপ এর ফটোগ্রাফি গুলো দেখে আমার মুগ্ধ হয়ে গেলাম।ফটোগ্রাফি গুলো যেমন সুন্দর হয়েছে ঠিক তেমনি সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে আজকের অসাধারণ ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালোই লাগলো৷ যেভাবে আপনি আজকের সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷ আপনি যেভাবে এত সুন্দর ভাবে এই সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে খুব ভালই লাগলো৷ এখানে আপনি এত সুন্দর ফুল এর ফটোগ্রাফি শেয়ার করার মধ্য দিয়ে আপনার ফটোগ্রাফির দক্ষতাকেও খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন৷

 last year 

আপনাদের ভাল লাগাই আমার এই কাজের সার্থকতা। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.093
BTC 63630.38
ETH 1782.03
USDT 1.00
SBD 0.39