বাইম মাছের ভুনা রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে আপনাদের সাথে একটা রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটা হচ্ছে বাইম মাছের ভুনা রেসিপি। ‌এই রেসিপিটা অনেকদিন আগেই তৈরি করা। একবার বাসায় পাঁচমিশালী মাছগুলো আনা হয়েছিল তখন সেখান থেকে এই বাইন মাছ গুলো আলাদা করে রেখেছিলাম। তারপর সেগুলো ভুনা করে খাওয়া হয়েছে। এর আগে কখনো সেভাবে বাইন মাছ আলাদা করে খাওয়া হয়নি। পাঁচমিশালী মাছগুলোর সাথে রান্না করে খাওয়া হয়েছে। এভাবে ভুনা করে খেতে ভালোই লেগেছে। বিশেষ করে এর সাথে টমেটো দেওয়ার কারণে আরো বেশি ভালো লেগেছে খেতে। আশা করছি আপনাদের কাছে আজকের এই রেসিপিটা ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

রেসিপিটির সর্বশেষ ফটোগ্রাফি

IMG-20240826-WA0004.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • বাইম মাছ
  • টমেটো
  • ধনিয়া পাতা
  • পেঁয়াজ
  • কাঁচা মরিচ
  • লবণ
  • হলুদ গুঁড়ো
  • জিরা গুঁড়ো
  • মরিচ গুঁড়ো
  • রসুন বাটা

IMG-20240826-WA0002.jpg

ধাপ - ১

প্রথমে আমি মাছগুলো পরিষ্কার করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি।

IMG-20240826-WA0016.jpg

ধাপ - ২

এরপর একটি পাতিলে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে সেখানে পেঁয়াজকুচি এবং কাঁচামরিচ কুচি কিছুক্ষণ ভেজে নিলাম।

IMG-20240826-WA0015.jpg

ধাপ - ৩

এরপর সেখানে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে দিলাম। এবং দিয়ে দিলাম পরিমাণমতো রসুন বাটা।

IMG-20240826-WA0014.jpgIMG-20240826-WA0013.jpg
ধাপ - ৪

সামান্য পরিমাণ পানি দিয়ে সব মসলা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি।

IMG-20240826-WA0012.jpg

ধাপ - ৫

এরপর সেখানে বাইম মাছ গুলো দিয়ে দিলাম।

IMG-20240826-WA0011.jpg

ধাপ - ৬

এরপর সেখানে দিয়ে দিলাম পরিমাণ মতো টমেটো পেস্ট।

IMG-20240826-WA0003.jpg

ধাপ - ৭

এরপর আবারো সবকিছু নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি।

IMG-20240826-WA0010.jpg

ধাপ - ৮

এরপর সেখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানি দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি।

IMG-20240826-WA0009.jpg

ধাপ - ৯

পানি কিছুটা শুকিয়ে এলে এবং সবকিছু ভালোভাবে রান্না হয়ে গেলে ধনিয়া পাতা কুচি দিয়ে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে।

IMG-20240826-WA0008.jpg

পরিবেশন

IMG-20240826-WA0007.jpg

IMG-20240826-WA0006.jpg

এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের কাছে আমার আজকে রেসিপিটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  
 2 years ago 

আপু আপনার বাইম মাছের রেসিপির কালার আর পরিবেশন দেখেতো মাথা ঘুরে গেল। চমৎকার কালার এসেছে। যদিও আমি বাইম মাছ খাইনা। তবে বাইম মাছ টমাটোর দিয়ে রান্না করলে খেতে নাকি অনেক স্বাদ লাগে। আজ আপনার রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে যে অনেক ভালো হয়েছে।

 2 years ago 

ঠিকই বলেছেন আপু। রেসিপিটি খেতে খুবই মজা হয়েছে। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

এই বাইম মাছ গুলোকে আমাদের এলাকায় গচি মাছ বলে।ভীষণ চমৎকার সুন্দর সুস্বাদু মাছ।আপনি চমৎকার লোভনীয় করে এই মাছের রেসিপিটি করেছেন এবং রেসিপি তৈরি পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে লোভনীয় রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আমাদের এদিকে তেমন একটা পাঁচমিশালী মাছ পাওয়া যায় না। এজন্য আমি বিভিন্ন মাছ কিনে এনে একসঙ্গে মিশিয়ে নেই। আর আপনি তো দেখছি উল্টো করেছেন। পাঁচমিশালি মাছের থেকে এগুলো আলাদা করে নিয়েছেন। যাই হোক যেভাবে ভুনা করেছেন দেখেই বোঝা যাচ্ছে বেশ মজাদার হয়েছিল। কালারও খুবই চমৎকার এসেছে।

 2 years ago 

হ্যাঁ আপু রেসিপিটি খেতে খুবই মজা হয়েছিল। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

বাইম মাছ আমার অনেক পছন্দের। আপনার বাইম মাছের রেসিপি দেখে অনেক ভালো লাগলো আপু।রেসিপির কালার এবং পরিবেশন দেখে বোঝা যাচ্ছে রান্নাটি অনেক সুস্বাদু হয়েছে।রান্নার প্রতিটা ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করছেন।আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনাদের ভালো লাগাই আমার এই কাজে সার্থকতা। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

অনেক সুস্বাদু এবং মজাদার একটি রেসিপি আজ আমাদের মাঝে আপনি শেয়ার করেছেন। এমনিতেই বাইম মাছ ভুনা আমার অনেক প্রিয় একটি খাবার। তার মধ্যে আবার টমেটো দিয়েছেন সবকিছু মিলিয়ে মনে হচ্ছে রেসিপিটা অনেক সুস্বাদু হয়েছে। তাছাড়া রেসিপির ধাপগুলো ছিল অনেক সুন্দর এবং পরিষ্কার যা দেখে যে কেউ এ রেসিপি সহজেই তৈরি করতে পারবে। যাইহোক সবশেষে এত সুন্দর একটি লোভনীয় রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

বাইম মাছের ভুনা রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে, আপনার রেসিপি আমার অনেক ভালো লেগেছে। এত সুস্বাদু রেসিপি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমার রেসিপিটি আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন বাইম মাছের ভুনা রেসিপি তৈরি করে। আপনার তৈরি রেসিপি দেখে মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হবে। আসলে এমনিতেই যে কোন মাছ সবজি দিয়ে রান্না করলে খেতে আমার কাছে বেশ ভালো লাগে। আপনি বেশ দারুণভাবে রেসিপি তৈরীর প্রত্যেকটা স্টেপ আমাদের মাঝে শেয়ার করেছেন। এত সুন্দর ভাবে রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 2 years ago 
 2 years ago 

পাঁচ মিশালি মাছের সাথে দেখছি অনেক বাইম মাছ ছিলও।আসলেই আপু এইসব মাছ গুলো টমেটো দিয়ে দিয়ে রান্না করলে খেতে আরও বেশি ভালো লাগে। আপনি যে ভাবে বাইম মাছ ভুনা করেছেন দেখে মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

হ্যাঁ রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছে। সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

বাইম মাছ এভাবে ভুনা করলে খেতে বেশ মজা লাগে। আর এই মাছের স্বাদ বেড়ে যায় টমেটো ও ধনেপাতা দিলে। বেশ লোভনীয় লাগছে আপনার রেসিপিটি। রংটাও বেশ সুন্দর এসেছে। বুঝাই যাচ্ছে খেতে বেশ মজা হয়েছি। ধন্যবাদ রেসিপিটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64827.65
ETH 1893.40
USDT 1.00
SBD 0.38