আলু এবং চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা ভাজির রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে আমি আপনাদের সাথে ভিন্ন ধরনের একটা পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের সাথে একটা রেসিপি পোস্ট শেয়ার করছি। রেসিপিটি হল আলু এবং চিংড়ি মাছ দিয়েছি চিচিঙ্গা ভাজির রেসিপি। চিচিঙ্গা সবজিটা রান্না করলে তেমন একটা ভালো লাগে না আমার কাছে। এভাবে চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে খেতে। এর সাথে আলু দিতে পারলে রেসিপিটা আরো বেশি সুস্বাদু হয়। আবার রুটির সাথেও এই রেসিপিটা খুবই ভালো লাগে খেতে। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

রেসিপিটির সর্বশেষ ফটোগ্রাফি


IMG-20240514-WA0022.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • চিচিঙ্গা
  • আলু
  • চিংড়ি মাছ
  • পেঁয়াজ
  • কাঁচা মরিচ
  • লবণ
  • রসুন
  • হলুদ গুঁড়ো
  • মরিচ গুঁড়ো
  • ধনিয়া পাতা

IMG-20240514-WA0030.jpg

ধাপ - ১
  • প্রথমে আমি চিচিঙ্গা এবং আলুগুলো কুচি করে নিয়েছি। তারপর সেগুলো পানিতে ভালোভাবে ধুয়ে নিয়েছি।

IMG-20240514-WA0029.jpg

ধাপ - ২
  • এরপর একটি প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিলাম। তারপর সেখানে পেঁয়াজ কুচি এবং কাঁচা মরিচ কুচি এবং রসুন কুচি কিছুক্ষণ ভেজে নিলাম।

IMG-20240514-WA0017.jpg

ধাপ - ৩
  • এরপর পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। সব মসলা ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিলাম।
IMG-20240514-WA0018.jpgIMG-20240514-WA0015.jpg
ধাপ - ৪
  • তারপর কয়েকটা ছোট চিংড়ি মাছ সেখানে দিয়ে দিলাম এবং ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিলাম।
IMG-20240514-WA0016.jpgIMG-20240514-WA0031.jpg
ধাপ - ৫
  • তারপর সেখানে আগে থেকে কেটে রাখা চিচিঙ্গা এবং আলু কুচি দিয়ে দিলাম। তারপর বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নিলাম।
IMG-20240514-WA0028.jpgIMG-20240514-WA0025.jpg
ধাপ - ৬
  • প্রায় ১৫ মিনিটের মতো রান্না করার পর সবজিগুলো সিদ্ধ হয়ে এলে সেখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। তারপর চুলা থেকে নামিয়ে ফেলবো।

IMG-20240514-WA0027.jpg

এরপর সবজি ভাজি একটি প্লেটে পরিবেশন করে নিলাম। এভাবেই তৈরি হয়ে গেল রেসিপিটি।

IMG-20240514-WA0026.jpg

IMG-20240514-WA0023.jpg

IMG-20240514-WA0024.jpg

এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের কাছে আমার আজকে রেসিপিটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  
 2 years ago 

চিংড়ি মাছ দিয়ে চিচিংগা ভাজি চমৎকার সুস্বাদু একটি খাবার। ঠিক বলেছেন আপনি গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে।চিচিঙ্গা ভাজি মজাদার একটি ভাজা।ধাপে ধাপে চমৎকার সুস্বাদু করে রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে মজার একটি রেসিপি শেয়ার করেছেন। আজকে আপনার শেয়ার করার রেসিপিটি ছিল আলু চিংড়ি মাছ সাথে চিচিঙ্গা ভাজির সুস্বাদু একটি রেসিপি। সবগুলো একসাথে মিক্সড করে ভাজি করেছেন দেখেই খেতে ইচ্ছা করছে। রেসিপিটি দারুণ হয়েছে এবং রেসিপির ধাপ গুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্যে প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপু এটি আমার খুব পছন্দের একটি রেসিপি। চিচিঙ্গার সৃজন আসলেই আমি এভাবে চিংড়ি মাছ আলু দিয়ে রান্না করে খাই। তবে ভাজি করে খাওয়া হয়নি কখনো। আজ আপনার এত লোভনীয় বাজিটি দেখে মনে হচ্ছে অনেক ভালো হয়েছিল। না জানি খেতে আরও অনেক স্বাদ লেগেছে আপনাদের কাছে। আমারও কিন্তু রান্নার কালারটি দেখে খুব খেতে ইচ্ছে করছে। রান্নার ধাপগুলোও খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন।অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

হ্যাঁ রেসিপিটি খেতে খুবই মজা হয়েছে। সম্ভব হলে এভাবে একদিন ভাজি করে খেয়ে দেখবেন। আশা করি আপনার কাছে ভালো লাগবে।

 2 years ago 

আলু চিংড়ি মাছ চিচিঙ্গা তিনে মিলে মজাদার একটি বাজির রেসিপি প্রস্তুত করেছেন।
এজাতীয় রেসিপি আমারও খুব প্রিয়।
বিশেষ করে সকালের নাস্তায় রুটি অথবা পরোটার সাথে খেতে সবথেকে বেশি মজা লাগে।
আপনার প্রস্তুত করা ভাজিল রেসিপিটি দেখেই লোভ হচ্ছে নিশ্চয়ই খুব সুস্বাদু হয়েছিল খেতে।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আলু ও চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা ভাজি রেসিপিটি বেশ দুর্দান্ত ছিল। এই ধরনের ভাজি গুলো খেতে অনেক ভালো লাগে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। কালার কম্বিনেশনটি অনেকে সুন্দর ছিল। প্রয়োজনীয় উপকরণগুলি সঠিক মাত্রায় তুলে ধরেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল।

 2 years ago 

ঠিকই বলেছেন আপনি। এরকম ভাজি গুলো গরম গরম ভাতের সাথে খেতে আমার কাছেও বেশ ভালো লাগে। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আলু ও চিচিঙ্গার সমন্বয়ে দারুন একটি রেসিপি তৈরি করে দেখিয়েছেন আপনি। খুবই ভালো লাগলো আপনার আজকের এই রেসিপি প্রস্তুত করতে দেখে। বড়ই লোভনীয় ছিল আপনার রেসিপি। আশা করি খুব সুস্বাদু হয়েছে।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছে। আর আমার রেসিপিটি আপনার ভাল লেগেছে জেনে আমিও আনন্দিত হলাম।

 2 years ago 

আমার না এই রেসিপিটি বেশ প্রিয়। কিন্তু করে খাওয়া হয় না। কিন্তু আজ তো আপনার রেসিপি দেখে বেশ লোভ হচ্ছে। খুব সুন্দর করে প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

লোভনীয় একটি ভাজি রেসিপি শেয়ার করেছেন আপু। আলু এবং চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা ভাজির রেসিপিটি দেখতে যেমন কালারফুল এবং লোভনীয় লাগছে। খেতেও নিশ্চয়ই অনেক মজাদার হবে। চিচিঙ্গা ভাজি খেতে দারুন লাগে। চিংড়ি মাছ দেওয়ার কারণে এর টেস্ট অনেক বেশি বেড়ে গিয়েছে।

 2 years ago 

হ্যাঁ আপু রেসিপিটি খেতে অনেক মজা হয়েছে। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

চিচিঙ্গা আলু এবং ডিম দিয়ে ভাজি করে খাওয়া হয়েছে। তবে আপনার মতো করে কখনো খাইনি। আপনার রেসিপি দেখেই বোঝা যাচ্ছে খেতে ভীষণ মজাদার হয়েছিলো। চিংড়ি মাছ দিয়ে খুব ভালো করেছেন। আপনার তৈরি রেসিপি দেখে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

আমার তৈরি করা রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে জেনে আমিও খুবই খুশি হলাম। সম্ভব হলে এভাবে একদিন তৈরি করে খেয়ে দেখতে পারেন।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.082
BTC 65864.54
ETH 1796.84
USDT 1.00
SBD 0.43