সুন্দর একটি মেহেদি ডিজাইন আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে অনেকদিন পর আমি আপনাদের সাথে একটি মেহেদি ডিজাইন শেয়ার করছি। আসলে পোস্টে ভিন্নতা আনার জন্য একেক সময় একেক ধরনের পোস্ট শেয়ার করার চেষ্টা করি। এই মেহেদি ডিজাইন টা এবার ঈদের সময় আমি আমার কাজিনের হাতে দিয়ে দিয়েছিলাম। আশা করছি আপনাদের সবার কাছে এই ডিজাইন টি ভালো লাগবে। যদিও আমি খুব একটা ভালো করে দিতে পারি না। তবে চেষ্টা করি। এর আগেও কয়েকটি মেহেদি ডিজাইন শেয়ার করেছিলাম। তাহলে চলুন শুরু করা যাক আজকের ডিজাইন টি। আর এই ডিজাইন টা করা হয়েছে কাবেরী মেহেদি দিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

মেহেদি ডিজাইন এর সর্বশেষ ফটোগ্রাফী

20240622_211800.jpg

ধাপ-১

প্রথমে আমি হাতের উপর পাশে নিচের দিকে দুটি বড় বড় ফুল অঙ্কন করে নিয়েছি।

20240622_202606.jpg

ধাপ-২

এরপর ফুলগুলোর নিচে দুটি বক্স অংকন করে কিছুটা ডিজাইন করে নিয়েছি। এরপর সাইডেও কিছুটা ডিজাইন করে নিলাম।

20240622_203640.jpg

ধাপ-৩

এরপর হাতের অন্য পাশে আমি দুটি বক্স অঙ্কন করে নিয়েছি। এরপর বক্স গুলোর ভিতরে কিছু ডিজাইন করে নিয়েছি। বক্স গুলোর উপরেও ছোট ছোট ফুল অংকন করে ডিজাইন করে নিয়েছি।

20240622_204705.jpg

ধাপ-৪

এরপর আমি আরো কিছু ছোট ফুল অঙ্কন করে নিয়েছি।

20240622_205334.jpg

ধাপ-৫

এরপর হাতের অন্য পাশে আবারও বক্স অংকন করে কিছু ডিজাইন করে নিলাম। ডিজাইনটা আস্তে আস্তে আঙ্গুল পর্যন্ত করে নিয়েছি।

20240622_210114.jpg

ধাপ-৬

এরপর বাকি আঙ্গুলগুলোতেও বিভিন্ন ধরনের ডিজাইন করে নিলাম।

20240622_211259.jpg

এভাবেই মেহেদী ডিজাইন টা সম্পূর্ণ করলাম

20240622_212501.jpg

20240622_211800.jpg

20240622_212518.jpg

এই ছিল আমার আজকের পোস্ট। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। কেমন হয়েছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ধরনের ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে ছোটবেলা থেকেই অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  
 2 years ago 

আপু ঈদ উপলক্ষে আপনার কাজিনের হাতে দারুন একটি মেহেদি ডিজাইন করেছেন। আপনার এত সুন্দর ডিজাইন দেখে মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর ডিজাইন করেও বলছেন আপনি ভালো ডিজাইন করতে পারেন না। মেহেদি পড়তে আমিও খুব পছন্দ করি কিন্তু দেওয়াটা ঝামেলার লাগে বলে পড়া হয় না। ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর ডিজাইন আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 
 2 years ago 

আপনার হাতে আর্ট দেখে আমার বেশ ভালো লেগেছে, প্রতিটি ধাপ বেশ দক্ষতার সহিত আপনি আর্ট করেছেন।সুন্দর একটি মেহেদি ডিজাইন আর্ট অসাধারণ ভাবে আপনি অনেক অভিজ্ঞতা এবং দক্ষতা নিয়ে আমাদের মাঝে সুন্দর একটি শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

চমৎকার একটি মেহেদী ডিজাইন নিয়ে হাজির হয়েছেন আজ। আপনার মেহেদী ডিজাইন গুলো আমার বেশ ভালো লাগে এবং বেশ কিছু ডিজাইন আগেও দেখেছি। আজকেরটা জাষ্ট অসাধারণ লেগেছে আমার কাছে। আপনার ধৈর্য্য এবং সৃজনশীলতার প্রশংসা করতে হয়। অনেক ধন্যবাদ আপু চমৎকার কাজটি উপহার দেয়ার জন্য।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে আরো উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

ওয়াও আজকে অনেক সুন্দর একটা মেহেদি ডিজাইন আর্ট দেখলাম আপু আপনার মাধ্যমে। এই মেহেদির ডিজাইন টা অনেক বেশী সুন্দর ছিল। আপনি তো দেখছি আপনার কাজিনের হাতে এবার ঈদে, দারুন একটা মেহেদির ডিজাইন অংকন করে দিয়েছিলেন। নিশ্চয়ই অনেক ধৈর্য এবং সৃজনশীলতাকে কাজে লাগিয়ে সম্পূর্ণ মেহেদির ডিজাইন টা অংকন করেছেন। এরকম মেহেদির ডিজাইনগুলো আমি নিজেও খুব পছন্দ করি। ভালো লাগলো দেখে।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপু আপনি এবার ঈদে আপনার কাজিনের হাত চমৎকার একটি মেহেদি ডিজাইন আর্ট করেছেন। আপনার তৈরি করা মেহেদির আর্ট টি আমার কাছে সত্যি ভীষণ ভালো লাগছে। ধাপে ধাপে এত সুন্দর একটি মেহেদী ডিজাইন আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আমার মেহেদি ডিজাইন আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আরে বাহ্ আপু, আপনি তো দেখছি অনেক সুন্দর মেহেদি লাগাতে পারেন। ঈদ উপলক্ষে নিজের কাজিনের হাতে খুব সুন্দর করে মেহেদি লাগিয়ে দিয়েছেন। যে ডিজাইনটা অনেক বেশি সুন্দর হয়েছে। আর দেখতেও খুব ভালো লাগতেছে। মেহেদি টা লাগানোর পদ্ধতি সুন্দর করেই সবার মাঝে শেয়ার করেছেন। কেউ চাইলে এই ডিজাইন টা খুব সহজে হাতে অঙ্কন করে নিতে পারবে। আমার কাছে তো পুরোটাই খুব ভালো লেগেছে।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 2 years ago 

অনেক সুন্দর একটি মেহেদী ডিজাইন আর্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন। মেহেদি ডিজাইন আট যেমন সুন্দর হয়েছে ঠিক তেমনি সুন্দর হয়েছে দারুন একটি ফুল জাতীয় বেড কভার এর উপর হাত রেখে ফটো ধারণ করা। এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আপনার মেহেদির ডিজাইন আর্ট দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। বেশ দুর্দান্ত মেহেদি ডিজাইন আর্ট করেছেন আপনার কাজিনের হাতে । মেহেদি ডিজাইন হাতে বেশ সুন্দর মানিয়েছে দেখে খুব ভালো লাগলো। সত্যি কথা বলতে হাতে মেহেদি দিতে আমার খুব ভালো লাগে। তবে ব্যস্ততার কারণে মেহেদি দেওয়া হয় না। মেহেদির ডিজাইন আর্ট করার প্রক্রিয়া বেশ সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 65019.26
ETH 1917.65
USDT 1.00
SBD 0.39