আমার করা মেহেদি ডিজাইনগুলোর সংগ্রহশালা

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে অনেকদিন পর আপনাদের সাথে একটি সংগ্রহশালা পোস্ট নিয়ে হাজির হয়েছে। আজকে আপনাদের সাথে আমার করা মেহেদি ডিজাইনগুলোর সংগ্রহশালা পোস্ট শেয়ার করছি। আসলে সময়ের অভাবে মেহেদি ডিজাইন তেমন একটা করা হয় না। তাই ভাবলাম আগে যেগুলো শেয়ার করেছি সেগুলো একসাথ করে রাখি। এখানকার প্রত্যেকটি ডিজাইন আমার খুবই পছন্দের। তাই সবগুলো একসাথে করে আবারো আপনাদের সাথে শেয়ার করছি। যদিও খুব সুন্দর ভাবে ডিজাইন করতে পারিনা তাও চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।

হাতে মেহেদি পড়া কিংবা অন্য কাউকে মেহেদী ডিজাইন করে দেওয়া আমার খুবই ভালো লাগে। এটি আমার একটি শখের কাজ বলতে পারেন। তবে আমার কাছে সিম্পল ডিজাইন গুলো বেশি ভালো লাগে। আমি সবসময় আমার হাতে সিম্পল ডিজাইন গুলো করি। তবে অন্য কারো হাতে করতে গেলে তাদের পছন্দ অনুযায়ী করতে হয়। তাই সিম্পল ছাড়াও মাঝেমাঝে একটু গর্জিয়াস গুলো করতে হয়।

1698635866473.jpg

প্রথম

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7z8qCM4sCMDWFY2ZzFTHVM9UtnP88uc86zAk2az5uJyoqeeuNsnD5UiUsnQtD94RGbB7G7UgMkhJ5wNVCvat9thAp8aQuk.jpeg

Post link

এই ডিজাইন টি আমি আমার কাজিনের হাতে করেছিলাম। ওর আবার একটু গর্জিয়াস ডিজাইন পছন্দ। তাই করে দিয়েছি। তবে এটি আবার খুব একটা গর্জিয়াস নয়। সিম্পলের মধ্যে গর্জিয়াস বলা যায়। এটি করতে কিন্তু বেশ ভালোই সময় লেগেছে।

দ্বিতীয়

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH815NAqSWvXPRUnAPcBi95vkVQdM4ARvcioKicjEKVfHrBTAaRmfU6hSEp96mxyqqFsyWgCLxo9hCSmT8k92PDCtRYLf8sQ.jpeg

Post link

এই ডিজাইন টি আমি আমার হাতে করেছিলাম। একটি অনুষ্ঠানে যাওয়ার আগের দিন রাতে এটি করেছিলাম। এই ডিজাইনটি কিন্তু খুবই সিম্পল। আমার কাছে এসব ডিজাইন গুলোই বেশ ভালো লাগে। দেখতেও ভালো লাগে আর করতে সময় ও খুব একটা লাগে না।

তৃতীয়

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH81SoRXECxEpdGDUhLU67eYfybEHcvSyjoH1TjR6izv3o6mYUyxnMPWeiFoMw6c5s4aVrXbcsUZG7CXeuBBDuzKufqRhuuG.jpeg

Post link

এই ডিজাইনটি আমি আমার ছোট বোনের হাতে করে দিয়েছিলাম। ওর আবার সব সময়ই হাতে মেহেদি পড়তে মন চায়। কোনো উপলক্ষের দরকার হয় না। তাই মাঝে মাঝে সময় পেলে ওকে হাতে ডিজাইন করে দেই। ওর আবার একটু গর্জিয়াস ডিজাইনগুলো পছন্দ। তবে হাত ছোট হওয়ার কারণে গর্জিয়াস ডিজাইন গুলো তেমন একটা ভালো লাগে না। তাই আমি বেশিরভাগ সময় সিম্পল গুলি করে দেই।

চতুর্থ

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH81Cyr9UeUPgXkT6XADqWmjYW7yZvFnAYMNmgVqQPmuzULi5XaT7CAEyzhCeBfEJJ614MSzUzcW1KUuXjKd4riFhKURm1an.jpeg

Post link

এই ডিজাইন টিও আমি আমার হাতে করেছিলাম। খুবই সিম্পল ডিজাইন। করতেও খুব বেশি সময় লাগে নি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে।


পঞ্চম

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH81TEm93kqAUTYiFZQkJtu8phEbv2gKuGQkNfFmHEVXwWw1HKexhY1UMkdw1g2FPRZj7J5XN9CygbUwa2gUXuPwvJVogmEE.jpeg

Post link

এই ডিজাইনটি আমি ঈদুল ফিতর এর সময় আমার হাতে করেছিলাম। ঈদে কম বেশি সবাই মেহেদি পড়ে। এটিও কিন্তু খুবই সিম্পল ডিজাইন। তবে আমার জন্য পারফেক্ট আর কি। সবার হাতে দিতে গিয়ে শেষে একদম নিজের হাতে দিয়েছি। সময়ও কম ছিল।

ষষ্ঠ

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7y7uF2Xjehuk6exJqhA1rfQfcbzDhvdDhUEST3fvDCde1JsnCbkuco9CkYk1waKhg9jqUEc6PTAAWoufgKpcu68Td1Dz9t.jpeg

Post link

হাতের তালুতে আমি খুবই কম ডিজাইন করি। কারণ তালুতে ডিজাইনগুলো দেখাও যায় না আর মেহেদি খুব তাড়াতাড়ি উঠে যায়। এই ডিজাইনটিও আমার ছোট বোনের হাতে করে দিয়েছিলাম।

সপ্তম

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7ycSbKNKzJb5BJxtvBkoJNW4G8K2CXydqspfrkhyKi1EwZk3GatehMbb1bcrYnB8HkxtCSv2yTaE8ueK21DLpkJCpjtS3x.jpeg

Post link

দেখেই বুঝা যাচ্ছে এটি করতে বেশ সময় লেগেছে। এটিও ঈদের সময় করা। আমার বোনের হাতে করে দিয়েছিলাম। এটি আবার অন্য মেহেদি দিয়ে করা। এর আগের সবগুলোতে কাবিরী মেহেদী ব্যাবহার করেছি। এই ডিজাইনের মেহেদি টি কাস্মেরি মেহেদী দিয়ে করা। এই মেহেদীর রং টা আমার কাছে ভালো লাগে না তাই এটি ব্যাবহার করি না আমি। তবে আমার বোনের আবার এটি পছন্দ।


এই ছিল আমার আজকের পোস্ট। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। কেমন হয়েছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ধরনের ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ধন্যবাদান্ত
@isratmim


✅আমার সংক্ষিপ্ত পরিচয়✅


✅আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। ✅
Sort:  
 3 years ago 

বাহ ডিজাইনগুলো তো দেখতে দারুণ লাগছে বলতে হবে আপনি ভালো একজন ডিজাইনার। প্রতিটি ডিজাইন বেশ চমৎকার। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 3 years ago 

চমৎকার মন্তব্য করেছেন। চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

দারুন কিছু মেহেদির ডিজাইন এর সংগ্রহশালা আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন আপু। আপনি যে অনেক সুন্দর মেহেদী ডিজাইন তৈরি করতে পারেন তা আপনার এই মেহেদী ডিজাইন এর সংগ্রহশালা দেখেই বুঝতে পারা যাচ্ছে।

 3 years ago 

চেষ্টা করি মেহেদি ডিজাইনগুলো করার জন্য। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আসলে মেহেদির ডিজাইন করা অনেকের শখের কাজ। আপনার তৈরি কৃত কাজগুলো প্রায় দেখা হয়। বেশ ভালো লাগে সবগুলো মেয়েদের ডিজাইন দেখা হয়নি তবে আজ একসাথে দেখতে পেলাম। সিম্পলের মধ্যে গর্জিয়াস অর্থাৎ প্রথম কাজটি একটু বেশি ভালো লেগেছে।

 3 years ago 

আমার মেহেদি ডিজাইনগুলো আপনার ভালো লাগে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

অনেক গুলো মেহেদি ডিজাইন করেছেন দেখচি সেগুলো আবার একটা পোস্টের মধ্যে দেখে খুব ভাল লাগলো সবগুলো মাস্টার পিচ৷ অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

মজার ব্যাপার হলো আপনাদের সবার হাত আমার কাছে এক মনে হচ্ছে 😁। ঈদুল ফিতরের সময় হাতে যে মেহেদী ডিজাইনটা করেছেন সেটা আমার কাছে ভালো লেগেছে। আপনি ভালোই মেহেদী ডিজাইন করতে পারেন।

 3 years ago 

সুন্দর‌ ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনার মেহেদি ডিজাইনগুলো দেখে অনেক ভালো লাগলো। সত্যি আপু এমন ডিজাইন দেখলে কার না পড়তে মন চায়।আপনার মেহেদী ডিজাইন গুলো দেখে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমার মেহেদি ডিজাইনগুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

সবগুলোই তো চমৎকার লাগছে একটার চেয়ে আরেকটা সুন্দর। সত্যি আপনার দক্ষতার প্রশংসা করতে হয়। শুভকামনা রইল আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার মূল্যবান মতামত প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনি তো দেখছি এজাবত পর্যন্ত অনেক সুন্দর সুন্দর শখের মেহেদি ডিজাইন করেছেন,খুবই সুন্দর প্রত্যেকটা মেহেদি ডিজাইন। এগুলো এক প্রকার আর্ট দক্ষতা ‌ যা এক দিনে গড়ে ওঠা সম্ভব নয়। অনেক অনেক খুশি হলাম আপনার এই অসাধারণ কার্যক্রম দেখে।

 3 years ago 

ঠিকই বলেছেন মেহেদি ডিজাইন এক প্রকার আর্ট গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

মেহেদির ডিজাইন টা অসাধারণ ছিল আপু। যেহেতু আপনি সিম্পল পরেন এবং কাজিনকে পরাই দিলেন। কাজিন যেহেতু গর্জিয়াস ডিজাইন পছন্দ করেন তাহলে বেশ ভালোই হলো। অসাধারণ ভাল লেগেছে আমার কাছে মেহেদির ডিজাইন। সুন্দরভাবে উপস্থাপন করেছেন অনেক ধন্যবাদ।

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

মেহেদি আপনি খুব সুন্দর পরাতে পারেন।আপনার এই ডিজাইন গুলো আমার দেখা হয়েছে।কখনও নিজের হাতে,কখনও ছোট বোন,কাজিনের হাতে পরিয়ে দিয়েছেন।আজ সেই মেহেদি ডিজাইনের সংগ্রহ শালা দেখে খুব ভালো লাগলো আপু। একসাথে অনেকগুলো ডিজাইন দেখতে পেয়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ জানাই আপনাকে মেহেদি ডিজাইনের সংগ্রহ শালা পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার মেহেদি ডিজাইনগুলো আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64757.06
ETH 1876.27
USDT 1.00
SBD 0.38